এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৯331951
  • এদিকে জে উ ছাত্ররাও কাল উমর কে নিয়ে স্লোগান দেয়নি। এটা নাকি স্ট্র্যাটেজি। বিরক্তিকর !
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৮331949
  • এই জজসায়েবের মানসিকতার উপর ডিপেন্ডেসিও খুব খারাপ ব্যাপার।
  • Ekak | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৩331948
  • গোটা কান্হাইআ এপিসোড একটা খুব কাজের কথা উঠে এসেছে। উকিল দের লবি বাজি। এটা একটা অসম্ভব শক্তিশালী কালেকটিভ যারা পুলিশ প্রশাসন সবাইকে চমকে রাখে এবং পেছনে কোনো না কোনো পার্টির মদত। গোটা স্ট্রাকচার তাই চলে গুরুবাদী সিস্টেমে। এই কালেকটিভ এর তলপেটে লাথি পরা জরুরি।
  • নন্দকিশোর মুন্সী | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪১331947
  • যতদিন হাজতে রাখবে ততদিন কেলিয়ে শিক্ষা দেওয়ার চান্স থাকবে। প্লাস স্বীকারোক্তি লিখিয়ে নেওয়ার চান্সও থাকবে, কাউকে না ঝোলালে মুখ থাকবে না। তুমি কী ভাবছো? জজসায়েব দেশপ্রেমিক হতে পারেন না? বাবরি নিয়ে এলাহাবাদ হাই কোর্টের জজসায়েবের রায় মনে নেই?
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৮331945
  • উকিলবাবুর বেইল পেতে সামান্যতম সমস্যাই বা হয় না কেন ?
  • নন্দকিশোর মুন্সী | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৮331946
  • ইকনমিক হিটম্যান নিয়ে হইচইয়ের পর আর কিছু হয়েছিলো বলে শুনিনি। ইশান জানতে পারে। আল্টিমেটলি কঃথিঃ, বড়জোর অকুপাই ক্রাউডের স্লোগান হবে, প্রমাণ হবে কী করে?

    এশিয়ান শেয়ার ক্র্যাশে জর্জ সোরসের জড়িত থাকা নিয়ে যেমন কত চেঁচামেচি হয়েছিলো, কিন্তু তার বেশি কিছু হয়েছিলো বলে জানি না।
  • T | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৬331944
  • কানহাইয়াকে বেল দিতে সমস্যাটা কি? আশ্চর্যরকম ঢ্যামনামো চলছে।
  • S | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৪331943
  • "লোগ নামমে মসব ঢুঁঢ লেতে হ্যাঁয়"।
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৫331942
  • পাতিয়ালা কোর্ট আর কন্ডোমকান্ড, দুটোতেই বিজেপি ভালোমতো ব্যাকফুটে। কিন্তু মুশকিল হচ্ছে, এগুলো বিজেপির যারা সাপোর্টার না তাদের কাছে ম্যাটার করে না, তারা বিজেপিকে গালাগালই দিচ্ছে। কিন্তু তারপরেও দেশপ্রেম বা "ছাত্রগুলো কেন দেশবিরোধী স্লোগান দিল", এর মধ্যে ঢুকে পড়ছে। আর কানহাইয়া অ্যারেস্ট হওয়া অবদি তো তাও একরকম ছিল। এখন আরেকজনের নাম যেহেতু উমর খালিদ, খুব সহজেই দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। "উমর খালিদ" নামটা পুরো পেট্রলের কাজ করছে।
  • Please | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৪331941
  • করার চেষ্টা করলে ভালো হয়। বুদ্ধদেব বসুর অনুবাদগুলো কিসু হয় নি।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১২331940
  • বা, এটা নিয়ে। এগুলো নিয়ে ঢোঁক গেলা ছাড়া উপায় থাকে না। কট্টর সমর্থকদেরও। নরম সমর্থক হলে নিন্দাও করেন।



    কন্ডোমকাণ্ড নিয়েও অনেকেই কপাল চাপড়াচ্ছে ঃ)
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৪331939
  • ডিসি, হ্যাঁ, আমার অভিজ্ঞতাও কিছুটা এরকম।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০১331938
  • পুপে, আমারো মনে হয়, শেষমেশ কেবল প্রিচিং টু দ্য কনভার্টেড করে লাভ কী। সেজন্যই মনে হয়, অন্যদেরও রিচ করা দরকার, কোনোভাবে ডায়লগও।

    তবে ফেবু গ্রুপে একটা ডিবেটের বড়সড় জায়গা আছে, এত লোকজন, এত ভিন্ন মতের। সেখানেই এই দুই ইস্যু নিয়ে জে এন উ নিয়ে খেপে থাকা দেশপ্রেমিক লোকজনেরও অন্য মতামত আসছে দেখে বেশ আশাবাদী।

    এটা হাতে গরম একটা নমুনা মন্তব্য, উমরের আত্মসমর্পণের আগে বলে যাওয়া কথা নিয়ে একটা সুতোর আলোচনায়,

    'Baam mane ekhono raag ache.. thakbeo.. umar er afjal andolon support korina.. kintu ain e doshi promanito hobar age gunda ukil der ra desh premi act support korina.. ar kono slogan act e keu desh drohi hoi seta biswas korina.. ekta desh e sob rokom mot thakbe setai swabhabik.. kono idology absolute noi.. nationalism o noi'
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৯331937
  • সব আলোচনা আর্মিতে গিয়ে ঠেকে জানি বলেই তো একটা টইতে ইচ্ছে করে আর্মির প্রসঙ্গ টেনে এনেছিলাম :p
  • Div0 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৫331935
  • খাইসে! করিনি, জানি না, তবে ট্রাই করতে পারি ঃ-s
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৫331936
  • "খুব ভালমতন এস্টাব্লিশড, রীতিমতন ফ্যাট স্যালারি পাওয়া লোকজনের মধ্যেও তো প্রচণ্ড মাত্রায় বিদ্বেষ আছে।"

    এটা খুব খুব সত্যি। আমার তো আজকাল মনে হয় যারা যত ওয়েল এস্টাব্লিশড তারা তত বেশী করে "দেশপ্রেমিক" (ব্যতিক্রমও আছেন)। আর ব্যাঙ্গালোরে তো যতোজনকে চিনি, আত্মীয় হোক কি অফিসের কলিগ কি ক্লায়েন্টের লোকজন, সব দেখি বিরাট বড়ো দেশপ্রেমিক। ব্যাঙ্গালোরের লোকজনের সাথে কথা বললে মনে হয় পুরো দেশপ্রেমের জ্বর চলছে।
  • Div0 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৪331934
  • দমদি সকাল সকাল ঝুঁকি ঝুঁকি সি নজর গাইছে। ইন্টারেস্টিং। ঃ-p
  • Please | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৩331933
  • ডিভো কখনও বোদলেয়ার অনুবাদ করেছে? করতে চায়? করবে?
  • পুপে | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫১331931
  • জানতে চেয়ে লাভ নেই, আলোচনা এগোতে গিয়ে সব সেই ঘুরেফিরে আর্মিতে চলে যায়। ঃ(
    আর এই নিয়ে শেয়ার করা জিনিসপত্র যাদের জন্য দেয়া তারা কেউ পড়ে বলে মনেও হয় না। শেষমেষ আমার পোস্ট শঙ্খ ব্ল্যাঙ্কদা সিকিদা পড়ে, সিকিদার পোস্ট আমি তুমি অরিজিতদা পড়ি...
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫১331932
  • ঝুঁকি ঝুঁকি
  • d | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫০331930
  • কিন্তু হায় দমকল নিয়ে কারো কোনও অনুভুতি নাই!! অথচ হাওড়া ব্রীজে উঠে পড়া পাগল নামানো ছাড়া দমকলের কাজের ঝু`১ন্কি সর্বদাই যথেষ্ট। আর্মির তবু শান্তশিষ্ট পোস্টিংঅও হয়।
  • dd | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৯331929
  • আর খিল্লি নিয়ে খিল্লি করবেন্না। সে অমিত শা হোক বা মমতা - ঠাট্টা তামাসাকে সব থেকে অপসন্দো সবারই। একটা কার্টুনের ইম্প্যাক্ট অনেক মিছিল বা মানববন্ধনের থেকে বেশী।

    যদি সত্যি হয় হয় ndtv'র খপোরটা তাহলে বুঝবেন এয়ার্কির ক্ষমতা কতো #BJPCountsCondoms Trended. Furious Amit Shah Summons Gyandev Ahuja
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৭331927
  • এগুলো নিয়ে সুযোগ হলে জানতে চেয়ো তো একটু।
  • Div0 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৭331928
  • তবে এইসব তালেগোলে হরিবোলে অফিস সত্যিই একটা ইন্টারেস্টিংতর জায়গা হয়ে উঠেছে। দৈনিক এত খোরাক, এত খোরাক, মিস করাই যাবে না।
  • পুপে | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৬331926
  • সেসব নিয়ে বক্তব্য নেই। বক্তব্যের একটাই থীম - "ঐ ওর ফেসবুক ওয়ালে তো কখনো আর্মির আত্মত্যাগ নিয়ে পোস্ট দেখি না, এদিকে দেশবিরোধী স্লোগান দেয়া লোকদের সমর্থনে এত পোস্ট। ছি ছি। "
    জেএনিউ কে সমর্থন আর আর্মির বিরোধিতা খানিকটা সমার্থক এদের কাছে। তবে এই এত্ত সরল সমীকরণটা কিভাবে বানিয়ে ফেল্লো সেটাই আমার মাথায় ঢুকছে না।
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৫331924
  • কিন্তু দমদি, একেবারে খুব ভালমতন এস্টাব্লিশড, রীতিমতন ফ্যাট স্যালারি পাওয়া লোকজনের মধ্যেও তো প্রচণ্ড মাত্রায় বিদ্বেষ আছে। মুসলিম হোক কি পাকিস্তান। এদের বিদ্বেষ কী দিয়ে এক্সপ্লেইন করা যায়, জানিনা।
  • Div0 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৫331925
  • উফ আজ ক'এর ঝুড়ি খালি করেই যাবো। দমদির 11:29 AM'এ একগাদা ক্ক। আমি কবে যেন একটা সুচিন্তিত মতামত রেখেছিলাম এই ব্যাপারেই। পার্সন্যাল স্কোর সেট্‌ল করার গেম। এইসব ইশ্যু ইত্যাদির মধ্যে দিয়ে ছোটখাটো ভেন্ট খুঁজে নেয়। এই গুরুতেই কত দেখলাম, দেখছিও, এবং আশাবাদী যে আগেও দেখবো। ঃ)
  • dc | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৪331923
  • "ব্যাটেলের লিস্টি প্রায় শেষ হওয়ার মুখে" - বাঃ এটা শুনে ভাল্লাগলো। এতো যুদ্ধ হয়নি যে পড়ে শেষ করে ফেলা যাবেনা ঃ-)
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪১331920
  • পুপে, ঐ উকিল আর সোনি সোরির ইস্যু নিয়ে তাঁদের কী বক্তব্য ?
  • dd | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪১331921
  • @ dc

    নাঃ আর সেন্নাইতে যাই না। আমি এখন পুরোই রিটায়ার্ড। সারাদিন বই পড়ি আর ডকু দেখি। ঐ যুদ্ধু টুদ্ধু নিয়েই। কিন্ত আশংকার কথা ব্যাটেলের লিস্টি প্রায় শেষ হওয়ার মুখে।

    তখন অন্য একটা সবজেক্ট ধরতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত