এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৭330900
  • অবস্থা সাংঘাতিক।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০২330899
  • হ্যাঁ...কমেন্ট গুলো পড়ে জাস্ট হতবাক হয়ে যাচ্ছি। কার যেন পেজে দেখলাম, ব্ল্যাঙ্কি মনে হয়। একজন লিখেছে দেশদ্রোহী ভামের প্রাথমিক লক্ষণ কি? উত্তরে, জানা যাচ্ছে যে, অন্যতম লক্ষণ হ'ল তার কাছে এসেলার ক্যামেরা থাকে।
  • rabaahuta | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৯330898
  • ধর্মবোধ খুবই প্রবল, ঈশ্বরের অস্তিত্ত্ব নিয়ে প্রবল কন্ফিডেন্ট এবং সপক্ষে কোন বিজ্ঞানের মোড়ক আমদানি করতে চাননা মানে পুরোই সংশয়হীন নিবেদিতপ্রাণ টাইপ, এইরকম তত আধুনিক নয় লোকজনের ফ্লেক্সিবিলিটি দেখেছি বেশী, মানে বিদ্বেষ বিষয়ে। যুক্তি দিতে চান, যুক্তি খন্ডন করলে মেনে নেন এইরকম। কিন্তু শাইনিংরা বিদ্বেষ বিষয়ে প্রচন্ড স্ট্রং। আমি অবশ্য কম লোকজনই দেখেছি, বিশেষ করে প্রথম টাইপ তো এমনিতেই বিরল।
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪২330897
  • গুরুর বন্ধুদের যারা ফেসবুকেও আছে তাদের স্টেটাসে কিসব কমেন্ট পড়ছে! ভাগ্যিস আমায় এসব লোকের সাথে মিশতে হয়না কর্মসূত্রে।
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৭330896
  • শুধু তাই না, প্রচ্ছন্ন সোশিওপ্যাথি সাইকোপ্যাথি বেরিয়ে আসছে, এবং লেজিটিমেসিও পাচ্ছে কোথাও না কোথাও। কনফর্মিটি এবং তদনুযায়ী গ্রুপ খুঁজে পাওয়া আর তত কঠিন নয়।
    ধর্মপ্রাণ কথাটার সাথে কোনোদিনই শান্তির কোনো মেলবন্ধন খুঁজে পেলাম না।
  • T | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩০330895
  • অসাম্য বাড়ছে তাই বিদ্বেষ। সোশ্যাল মিডিয়া রয়েছে। প্রতিদিন কে কত ডেল্টা অ্যামাউন্ট একস্ট্রা খুশি হ'ল তার আপডেট। একদিকে এই আর অন্যদিকে বাইক কিনতে না পারার রাগ। ভেন্ট আউট হচ্ছে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৯330893
  • বিজেপি আর এস এস ফোটোশপ মাস্টার। এগুলোও প্রোপাগাণ্ডার ভাল অস্ত্র।
  • aranya | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৯330894
  • সত্তরের দশকের মাঝামাঝি থেকে আশির দশকের শেষ ভাগ -যে সময়্টা স্কুল, কলেজে পড়েছি, কোথাও কোন মুসলিম বিদ্বেষ দেখি নি। হতেই পারে স্যাম্পল সাইজ ছোট ছিল, তবে কালচারাল প্রোগ্রম, স্পোর্টস কম্পিটিশন ইঃ তে যোগ দিতে বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে অন্য কলেজ, হস্টেলেও গেছি। জাস্ট কোন রকম বিদ্বেষ চোখেই পড়ে নি
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৭330892
  • বেশিরভাগ লোক গনপিটুনি মোডে আছে। দেখার দরকারই নেই কি হচ্ছে কেন হচ্ছে। এই ট্রেন্ড কিন্তু আজকের না। ফেসবুকে, ইমেলে খেয়াল করলেই দেখা যায় লোকে শেয়ার করে দিচ্ছে যা খুশি, একবারও কেউ পড়েনা কি লেখা আছে, সত্যি না মিথ্যে যাচাই করেনা। বিজেপির তো ইতিহাস আছে এমেমেস ব্যবহার করে দাঙ্গা লাগানোর। এবার আরেকটু সফিস্টিকেটেড মিডিয়া হাইপ ব্যবহার করছে। অন্যান্য দিকে কিছু না করুক, প্রোভোকেশন ছাড়ানোয় এদের উন্নতি বিস্ময়কর।
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২২330891
  • S | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২১330890
  • কিন্তু এই মুহুর্তে চারপাশের লোকেদের মধ্যে এতো বিদ্বেষ কেন? নাকি আগেই ছিলো, মোদি আসাতে সাহস দেখাচ্ছে, উগরে দিচ্ছে। কেমন যেন মনে হচ্ছে কেউ মোদি বিরোধি কিছু বললেই তাকে মারো, পেটাও ইত্যাদি।

    মোদি ক্ষমতায় এসেছিলো ডেভালাপমেন্টের নামে। অনেকে আশা করেছিলো যে দেশ এক্কেবারে ডেভালাপড হয়ে যাবে। সেলিব্রিটিরা মিলে দেশ পোস্কার করে দেবে ইত্যাদি। খুব তারাতারি সেই আশাভঙ্গ হয়ে গেছে। এইবারে দোষটা তো কাউকে দিতে হবে। তবে সামনের ভোটে বিজেপির বেশ চাপ আছে, সেইজন্যেই মনে হয় এতো ইশে।
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৫330889
  • আরেসেসের যে তিনজন রিজাইন করলো তাদের সাহসের তারিফ করি। ভাবতেই পারিনি, হ্যাটস অফ!
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৪330888
  • আমি খালি ভাবি মানুষের ইগো কি বিশাল। মানুষ ভুল স্বীকার করতে এত ভয়/লজ্জা পায় কেন? রাজ্যে ও কেন্দ্রে সরকার বদলানোর সময় কত লোক উদ্বাহু সমর্থন করেছে এই পার্টিগুলোকে, অ্যাজ ইফ ম্যাজিক হবে। পরে যখন পরিষ্কার দেখা যাচ্ছে অন্যদের আশঙ্কাগুলো সত্যি ছিলো তবু কেউ সাহস করে বলেনা, ভুল হয়েছিলো।
  • sosen | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৫330887
  • সেইসব ইস্যুগুলো তো সুন্দরভাবে চাপা পড়ে যাচ্ছে।
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫২330886
  • সান্দাকে ক। আশঙ্কা হচ্ছে আরেকটা দাঙ্গা/যুদ্ধ না বেধে যায়। মুদি পিএম হওয়ার সময় অর্থনৈতিক যেসব ইস্যুতে মানুষ ক্ষুব্ধ ছিলো সেগুলোর কোনটারই কিসু কাজ হয়েছে কি? মনে হয়না। দু বছর হয়ে গেল, এবার সেন্সেশানাল কিছু না করলেই নয়।
  • Div0 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫০330885
  • * অবস্থা বুঝে উগরে দেওয়া যায়।
  • Div0 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৫330884
  • শুধু পোলিটিকাল নয়, আরও কারণ আছে। একেকটা সেগমেন্টকে মাঠা ঠান্ডা রেখে প্রোব করলে, প্রশ্ন করতেই থাকলে একসময় কিছু অবাক করা রূট কারণ বেরিয়ে এসেছে। যেগুলোর সবটাই পোলিটিকাল নয়। আঞ্চলিকতা, উপার্জন, ব্যক্তিগত আক্রোশ, শোনা ঘটনা থেকে জন্ম নেওয়া রাগ, ঈর্ষা, ছোটবেলা থেকে লালিত হিংসা আর ধর্ষকামিতা - এগুলোর সম্মিলিত বহিঃপ্রকাশ একটা সুযোগের অপেক্ষায় থাকে। অবস্থা বুঝে উপরে দেওয়া যায়।

    একটা ছোট ঘটনা মনে পড়ে গেল। অমৃতসরি এক কলীগ, বিজেপি ক্ষমতায় আসার আগে থেকে হুলিয়ে প্রচার চালাচ্ছিল। অফিসের ক্যান্টিনে সবসময়েই সে এবং তাকে ঘিরে একটা দল। এই দলটা প্রতিদিন বদলে বদলে যেত। কিন্তু দলের কেন্দ্রবিন্দু হিসেবে ও-ই এবং বক্তব্য ঘুরেফিরে এক। কে কাকে ভোট দিতে পারে সেই নিয়ে খোলাখুলি জল্পনা, যারা আদৌ ভোট দিতে পারবে না (ভোটার কার্ড না থাকা অথবা প্লেস অফ বার্থ অন্যত্র হওয়ার জন্য) তাদের নিয়ে ঠাট্টা টিপ্পনি - যে কীভাবে এই অবকি বার মোদি সরকার নামক ফেনোমেনায় তারা অংশগ্রহণ করতে পারলো না এবং ধিক্কার। এই সবের সময় যথাযথভাবেই একদল উদ্বুদ্ধ, ভদ্রলোক একদল নির্বিকার আর বাকি আআপ'দল যারা বেশি ট্যাঁ-ফোঁ করতো না (মে বি দে স্য ইট কামিং)। বিজেপির ইলেকশন ফান্ডে রেগুলার টাকা পাঠাতো, অন্যদেরও পাঠাতে বলতো। একজন সহ্য করতে না পেরে এইচআর কে কমপ্লেইন ঠুকে এসেছিল এর নামে কিন্তু তেমন কিছু হয়নি। এর দুটো কোট (আমার উদ্দেশ্যে) মনে আছে -

    ১) ইলেকশনের আগেঃ এক বার সেন্টার মেঁ আনে দো ফির দেখিও ক্যায়সে সবকো সিধে করেঙ্গে হম।
    ২) জিতে গিয়েঃ সবকা খাতা খোলা যায়েগা অব। সবকা নাম্বার আয়েগা। রেডি রেহেনা।

    সঙ্ঘ বা মোদিভক্ত - শাইনিং ইন্ডিয়া, বিদেশে বক্তৃতা, ভীড় মাতানো, ডিজিট্যাল ইন্ডিয়া... সব ঘাপলাগুলো ছাপিয়ে মোটাদাগের মাতামাতিগুলো বন্ধ হতেই ফাইনপ্রিন্টওয়ালা অ্যাজেন্ডাগুলো বেরিয়ে আসা শুরু। কিছু সাপোর্টার যারা প্রথমবার ভোট দিয়েছে - তাদের বেশ কিছু শক্‌ড। তবে সেটা সাময়িক হওয়ার চান্স বেশি।

    এবার ৩০ পার্সেন্ট ভোটের মধ্যে কত পার্সেন্ট ভোটার ফার্স্ট টাইমার জানা যায় কিনা জানি না, তবে মনে হয় ৩৫-৪৫ পার্সেন্ট হলেও হতে পারে। যারা অনলাইন প্রচারের লক্ষ্য ছিল। এই সংখ্যাটা বিজেপির পরের টার্মের জন্য একটা ডিফিকাল্ট নাম্বার। জিঙ্গোইস্টিক প্রভিন্সিয়ালিজম দিয়ে কতদিন টানে দেখি। ততদিনে অন্যান্য ইশ্যুগুলো পচে গন্ধ ছড়াবেই। তবে এখানেই শেষ নয়, আরও অপ্রত্যাশিত অনেক ওয়েভ আসতে চলেছে। পরিকল্পিত অনেক ডিজাস্টার।

    --------------------

    ছাগনাদি মারমুখি উকিলদের ছবিটা তখন এখানে পেস্ট করে ঐটাই মনে এসেছিল - এরা পুলিশের সাথে সমঝোতা (বা ইনস্ট্রাকশন) না থাকলে এভাবে ঢুকে এসে পেটাতে পারতো না। সবকিছু এমন পারফেক্টলি স্ক্রিপ্টেড। কে করবে এদের লাইসেন্স ক্যানসেল, মামলা দায়ের। ওসব কিচ্ছু হবে না। এই স্ক্রিপ্টে মনে হয়না কোনও হার্ড স্টপ আছে বলে।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৪330883
  • তারানন্দের সাইটে চন্দ্রিলের লেখাটা রয়েছে। লেখাটার নীচে কমেন্ট হিসেবে কি কি গাল এসেছে তা বুঝতেই পাচ্ছেন। তবে এইটা সবচেয়ে সেরা...যাকে বলে কোহিনুর একেবারে...

    'আপনি শুধু দেশদ্রোহী ই নন মহিলা হিসাবেও অত্যন্ত নিম্নমানের'।
  • sosen | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৩330882
  • আরে অভ্যুদা সোসেনের কিছু হয়নি! এই সিকিও পারে বাবা!
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪০330881
  • মামু, ঃ)

  • sosen | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৯330880
  • এটাই আমার সবচেয়ে বড়ো ভয়- রাষ্ট্রের গুজরাট মডেল। ডিডিদার পোস্টের পরিপ্রেক্ষিতে বললাম।
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৮330879
  • সোসেনের আবার কি হল? এতো পড়া করতে পারি না। ভারি বিজি (এয়ারপোর্ট থেকে বাণী দিচ্ছি)
  • dd | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৩330878
  • এই কানহাইয়াকে যে ভিডিওর সামনে পেটালো, এবং সেটা নিয়ে টিভিতে বড়াই করলো - তাদের কিছু হবে না। বা হলেও একটা টোকেন কিছু হবে।এবং এটা যে কী ভয়ংকর এক্সাম্পল হয়ে যাবে ভাবতেই ভয় লাগে।
  • সোসেনকে | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩২330877
  • আলাদা কিছু বলার নেই, তুমি বুদ্ধিমান। তবে ঐ আর কি, আরেকটু আগে থেকে কন্ট্রোল, কন্ট্রোল, কন্ট্রোল :)
  • dd | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৬330876
  • যেটা আমার মনে হছে, যে বিদ্বেষটা বেশ চাপা থাকতো, সেটা ক্রমশঃই লেজিটিমাইজড হয়ে যাচ্ছে। "এরকম তো হয়েই থাকে" গোছের।

    এরকম হিংসা, মব মেন্টালিটি - সেই ৭০ সালে যারা বড় হয়েছিলো - তারা জানেন। খুন তো স্ট্যাটিসটিক্স। কিন্তু বিপুল মার ধোর,আতংক, হুমকী,অপমান,পাড়া ছাড়া - এইসবের স্ট্যাট নেই। ও গুলো গুনতির বাইরে ছিলো।

    এখন আবার সেই দিন ফিরে আসছে।
  • | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২২330875
  • পিকাসা
    গুগল প্লাস
    শাটারফ্লাই
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৯330874
  • পোস্টইমেজ ছাড়া আর কীসে ফোটো শেয়ার করা যায় ?

    পোস্ট ইমেজে ফোটো তোলা যাচ্ছে ?
  • kiki | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৬330873
  • চিন্টুবাবু, আহারে!! লোকজনের ফ্রাস্টু আর সাহস কোন জায়্গায় পৌঁছেচে।

    মাগো, শুধু ঘুম দাও। আর কিছু চাই না।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১২330872
  • ফ্রিঞ্জ এলিমেন্ট নিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত