এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫২330780
  • হা, হা, আজকে ফেসবুকে কৌশিক একটা কমেন্ট করেছে -

    This must be the ultimate revenge: Manmohan Singh has now started to accuse Modi of silence!
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪০330779
  • ইবাবা কি বাজে ব্যাপার হ'ল শুনুন,

    আমার পি আই আজকে ওঁর ঘরে ডেকে আমার মতিগতি কাজকারবার সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন। বিবিধ বাতচিতের পর একছুটে বোর্ডে চলে গেলেন ও সেখানেই আঁক কষতে লাগলেন। সামনে চুপচাপ ছোট্ট একটি কাঁচের টেবিল। নরম সরম।

    এরপর আমি বাতেলা দিতে শুরু করলাম। ভদ্রলোক মন দিয়ে শুনছিলেন, তারপর কি খেয়াল হতে কাঁচের টেবিলের উপরই বসে পড়তে গেলেন। এবং সেই মাহেন্দ্রক্ষণে আমি চীৎকার করে উঠলুম, বসবেন না, বসবেন না, দামী জিনিস!

    এরপর আর হাসি চেপে থাকা যায় বলুন! টানা বিশ সেকেন্ড মতো হবে। ভদ্রলোক অবশ্য খুবই ভদ্রলোক।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৮330778
  • আফজল গুরুর ইস্যু টা তো গোড়া থেকেই আছে। সে প্রসঙ্গ না আসাই অস্বাভাবিক।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩২330777
  • এসেফাই করছেটা কি? যে রেটে লেবেলিং চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ, পথসভা ইত্যাদি কিছু হচ্ছে। নাকি খালি মিডিয়ার সামনে বলেই খালাস।
  • quark | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩১330776
  • সব বক্তব্যই বক্তব্য, তবে কিনা ঐ "সমস্তই এক লপ্তে চাই, এরকম করলে খুব সহজেই ঘেঁটে দেওয়ার সুযোগ পায় অ্যাডমিন" - এইটেই সার কথা।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৭330775
  • এগজ্যাক্টলি একক। কাউকে লাগবে যে লাইকের পরোয়া করে না। কিন্তু কাকে আর পাবে।
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৬330774
  • আন্দোলন করতে গেলে কেন আন্দোলন সমগ্র র মত এক্টা কিছু শুরু করে যাবতীয় স্লোগান দিতে হবে এ প্রশ্ন উঠবেই। সমস্তই এক লপ্তে চাই, এরকম করলে খুব সহজেই ঘেঁটে দেওয়ার সুযোগ পায় অ্যাডমিন।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৫330772
  • ন্যাশনালিজমের জিকির তোলাটা খুব পরিকল্পিত। সামনে পশ্চিমবঙ্গ ভোট আসছে। লোকের কাছে সাদামাটা অপশন ফেলে দিলে খুব সুবিধে। দেখো আমরা দেশপ্রেমিক ওরা দেশ বিরোধী। কি অপশন নেবে বেছে নাও। লোকেরও তলিয়ে ভাবতে বয়ে গেছে।
  • Ekak | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৫330773
  • মিডিয়া কে জিগালেও বলবে আমরা আর কি সব জনতা আর টিআরপি নিয়ন্ত্রিত। এরকম আত্মলিন্গম সিতুএশোনে একমাত্র তারাই বিপজ্জনক হয়ে উঠতে পারে যাদের হারানোর ভয় কম। এখনো সংসদীয় গণতন্ত্রের সিঁড়ি তে পা রাখেনি। কাওকে তো লাগবে রে ভাই যে স্টেটাস মেসেজে লাইক এর পরোয়া করেনা।
  • b | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৩330771
  • বিকট টিকিওয়ালা বামুনদের দিকে তেড়ে গিয়ে আমি গরু খাই, বা ওহে আমি মুসলমানের দোকানে বিস্কুট খাই বলে চেল্লালে (যদিও কোনোটাই ইল্লিগাল নয়) কোনো কাজে আসবে না। ঐ বামুনদের-ই একজনকে সাব্ভার্ট করে নিজের দিকে আনতে হবে, তাকে দিয়ে সংস্কৃত কোট ঝাড়াতে হবে। তবে কাজ হবে। একটু সময় সাপেক্ষ।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২২330770
  • কিন্তু এটাই তো সুযোগ ছিল, এটাকে ডিবেটের ডিস্কোর্সে আনার। এমনিতে তো আসেনা। সে সুযোগটা হারালো।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২১330769
  • একজন স্লোগান দিয়েছে, ট্রাইবাল মাঙ্গে আজাদি, রমন সে অউর আদানি সে।

    সত্যি, এই ফাঁকে ছত্তিশগড়ের ঘটনাটা পুরো চুপচাপ হয়ে গেল, কোন ঝড় নেই। কে জানে, সেটাও কি উদ্দেশ্য ছিল ?
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৮330768
  • কিছু করার নেই, ব্যাপারটা অন্য লেভেলে চলে গেছে। যে র‍্যাশানালিটি থাকলে লোকে শুনবে বুঝবে, সেই র‍্যাশনাল লেভেল আর নেই। এটা তো এফ ডিয়াই নিয়ে ডিবেট হচ্ছে না। ফ্রিঞ্জ এলিমেন্ট হিসেবে না বললে যে কোনো সময়ে যে কোনো ভাবে যে কোনো মিডিয়া অ্যান্টি ন্যাশনাল বলে দাগিয়ে দেবে। যে জনতার রাজনৈতিক মতামত মিডিয়া দ্বারা নির্ধারিত হয় সেই জনতার হাতে লিঞ্চড হতে কতক্ষণ। সবারই ভয় আছে।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৩330767
  • আমার তো টিভি চ্যানেলে নির্ঝরের ঐ ফ্রিন্জ এলিমেন্ট বলে ডিস ওন করার চেষ্টাটা বরং বাজে লাগলো। এস এফ আই র স্টেটমেন্ট নিয়ে তেমন বলার নেই, কারণ সেটাই পার্টি স্ট্যান্ড। আর শুনলাম, পার্টির নাকি দায়বদ্ধতা আছে এই বক্তব্যগুলোর বিরোধিতা করার ( বক্তব্য প্রকাশের নয়)। শাক্য লিখেছিল। কিন্তু নির্ঝরদের তো সেই দায় ছিল না। কাশ্মীর, মণিপুরকে নিয়ে দেওয়া স্লোগানকে ডিফেণ্ড করতে পারলে, আফজল গুরু কি গিলানির বিচার নিয়ে দাবি তোলাকে কেন করতে পারলো না ?
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৯330766
  • *তেড়েফুঁড়ে। আঃ, এখন বানানভুল বার করার সময় নয়।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৮330765
  • ডিডিদা, ছেলেপুলে জাস্ট ভয় পেয়ে গেছে। কাল সাংবাদিকা তারানন্দ যেভাবে তেঁড়েফুঁড়ে জেরা করছিল তাতে জাস্ট কাঁদো কাঁদো অবস্থা প্রায়। হুমকির মতো। কেন বলেছেন? বারণ করেননি কেন? মিডিয়া ট্রায়াল চলছে। তৃণমূল স্রেফ জল মাপার চেষ্টা করছে যে, যেহেতু খানিক মুসলিম মুসলিম গন্ধ রয়েছে তো গ্রেপ্তার করলে বা হিস্টিরিয়া তৈরী করলে ঐ ২৮% ভোটের কি হবে। বিজেপি সুবিধে পেয়ে যেতে পারে। যেকারণে আপাতত চুপ। কিন্তু এই সুযোগে যাদবপুর ইকোয়ালটু লেফট ইকোয়ালটু দেশদ্রোহী এই হিস্টিরিয়া প্রচার করে ভোটে বেনিফিট পাওয়ার চান্স আছে। আপাতত অ্যাসেসমেন্ট চলছে।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৫330764
  • আর যদি গিলানির গ্রেপ্তারির বিরুদ্ধে, আফজলের ফাঁসির বিরুদ্ধে বা কাশ্মীরের আজাদির সমর্থনে বক্তব্য থাকে, তো দেওয়া যাবে না ? মানে, এগুলোও তো বক্তব্য হতেই পারে।
  • quark | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৩330763
  • হুম! কানহাইয়ার সমর্থনে কিম্বা আরো পরিষ্কার ক'রে কানহাইয়ার গ্রেফ্তারির বিরুদ্ধে আন্দোলনে করতে গেলে, বা শ্লোগান দিতে গেলে অবধারিত ভাবেই কেন গিলানি/আফজল/আজাদি ইত্যাদি এনে ফেলতে হ'বে এইটে কিছুতেই বুঝতে পারছি না।
  • Div0 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৪330762
  • * বহির্ভূত
  • Div0 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৩330761
  • এদিকে এবিভিপি'র নামের মধ্যেও বিদ্যা/শিক্ষার মত অ্যাজেন্ডা বহীর্ভূত টার্ম রয়েছে। অবিলম্বে উহা পাল্টে এবিজিপি করে দেওয়া হউক। জি ফর গৌমাতা।

    টিম, ঠিক ধরেছিস, সব সেন্টিমেন্ট ল্যাজেই রয়েছে। ল্যাজ খসানোর স্প্রে চাই।
  • dd | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫০330760
  • কয়েকটা নিউস ক্লিপিং দেখলাম।

    স্লোগানগুলো ছিলো এরকম "কাশ্মীর বোলে আজাদী, মনিপুর বোলে আজাদী/ গিলানী বোলে আজাদী, আফজল বোলে আজাদী"। দেখলাম ছাত্রনেতা থেকে অন্যান্য সব নেতাই এই স্লোগানের নিন্দা করেছে। একজন বলেছেন "এরা ফ্রীঞ্জ এলিমেন্ট"।

    একটা পুরো ইন্টারন্যাশনাল সাপোর্ট পাওয়া মুভমেন্টকে ঘেঁটে দিলো।
  • T | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৬330759
  • বিজেপির সাইবার সেল ভালোই কাজ করছে। প্রতিটি নিউজ আর্টিকল গুলোর নিচে হেট কমেন্ট গুলো দেখলেই বোঝা যায়। কিন্তু দিল্লী পুলিশের বলদামিটা এখানে প্রয়োজন। এরকম আরো কিছু ভুলভাল হবে। এইবার ব্যাপারটা স্রেফ সো কলড দেশপ্রেমী বনাম দেশদ্রোহীদের মধ্যে থাকবে না। এই বার উঁচু জাত বনাম নিচু জাত শুরু হবে। হিন্দু বনাম মুসলিম। আস্তিক বনাম নাস্তিক। মাতৃবৎ গোরু বনাম ভাতৃবৎ বাঁদর। অ্যান্টি রিজার্ভেশন বনাম প্রো রিজার্ভেশন। এইসব। তাবড় রাজনৈতিক নেতারা যারা এখনো অবধি উঁচু গাছের মগডালে বসে দেখছেন, তাঁরা নেমে আসবেন। ঘেঁটে ঘ হবে (হচ্ছেও)। এবং এরপর আফটার সাম টাইম এক হিরন্ময় নীরবতা পড়ে থাকবে।

    সে ভালোই, বিজেপি যেন ফায়দা তুলতে না পারে।
  • নন্দকিশোর মুন্সী | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৫330758
  • দিল্লী পুলিশ রিপোর্টে লিখেছে জেএনইউয়ের স্টুডেন্টরা দুগ্গাপুজোর সময় মহিষাসুরের পুজো করেছিলো আর কোনো সময় গিলানীকে ইনভাইট করেছিলো - তখন হোস্টেলে বীফ চেয়েছিলো। সুতরাং তারা দেশদ্রোহী। লিমিটলেস হনুমানগিরি মাইরি।
  • কারেকশন :) | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৬330757
  • জেএনইউ-র ঘটনায় আফজল গুরু গিলনির সমর্থনে স্লোগান পড়ল যাদবপুরে :)
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০২330756
  • হুচি, এখন যেকোন চ্যানেল দেখতে পারো, হেডলাইন হচ্ছে, যাদবপুরের ঘটনায় আফজল গুরু গিলানির সমর্থনে স্লোগান পড়লো যাদবপুরে।
    এবং সেটা কত বড় অপরাধ, তার জন্য গ্রেপ্তারির দাবি, এইসব নিয়ে চলছে।

    মোদ্দা কথা হল, আফজল গুরু বা গিলানিকে নিয়ে কিছু বলা মানেই অপরাধ। সেটাই প্রোপাগেটিত হয়ে চলেছে।
  • ঘটনা হল | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৪330754
  • যদুপুরের এখনকার ছাত্রছাত্রীরা আর আগুনখেকো নেই, বহুত গোবেচারা হয়ে গেছে। এজেন্ট প্রোভোকেটিয়ারের কালচার তো আজকের নয়, অর স্পেশালি এই ইস্যুতে যখন সুস্পষ্টভাবে ঘেঁটে দেবার চেষ্টা চলছে সেন্টার থেকে মিডিয়া থেকে কোর্ট থেকে সর্বত্র, সেখানে যদুপুরের আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। এই সব এলিমেন্ট মিছিলে মিশবে এটা আন্দাজ করা উচিত ছিল।

    যাই হোক।
  • . | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৮330753
  • পেরেকের ওপর অব্যর্থ হাতুড়ির ঘা মেরেছেন dd। এই আন্দোলনগুলোতে এজেন্ট প্রোভোকেটিয়ারদের কারা মাইনে দিচ্ছে সেটাও মোটামুটি আন্দাজ করা যায় যদি দেখা যায় ঘেঁটে দিয়ে কাদের লাভ সবথেকে বেশী হচ্ছে। গতকালকের মুজফ্ফরনগর দ্রষ্টব্য।
  • dd | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪০330751
  • লিং টিং দিতে পারবো না। কিন্তু যেন মনে হচ্ছে কাগজে পড়েছিলাম "ভারত টুকরো হোক" (প্যারাপ্রেজিত) এইরকম স্লোগান ও উঠেছিলো।

    আর ধন্য যদুপুরের মিছিলকারীরা। পলকে আন্দোলনটাকে ঘেঁটে দিলো। আর কোনো বড়ো দলই আর তেড়ে ফুঁড়ে এই আন্দোলনকে সমর্থন করতে পারবে না।

    ছোটোব্যালায় শুনতাম এবং পরেও বিশ্বাস করতাম - পেশাদার এজেন্ট প্রোভোকেটিয়ার থাকে। মায়না পায়। তারা জনপ্রিয় আন্দোলনে ঢুকে পড়ে গন্ডগোল পাকিয়ে ভেস্তে দেয়। আর কিছু নন্দলাল থাকে যারা নির্বিচারে সেগুলো মেনে নিয়ে, সাপোর্ট করে পুরোটা বানচাল করে।
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪০330752
  • হ্যাঁ এগুলো ঘেঁটে দিলে অনেকের সুবিধে হবে, হচ্ছেও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত