এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | ০৭ আগস্ট ২০১২ ১৬:০০33032
  • এবারে বাড়ি আসিস, বাড়ি থেকে বাসস্ট্যান্ড গাড়িতে দশ মিনিট।

    আমাদের গ্রামের বাড়িতে ঐ ঢিপঢিপ, মাস স্কেলে প্রণাম করতে হয়, একবার আমার দাদা বেচারা পুজোতে সেইমাত্র পৌঁছেছে, অন্ধকার, ঘরে ঢোকার আগে পুজোমন্ডপেই সব দাঁড়িয়ে, একধার থেকে প্রণাম করতে গিয়ে খেয়াল করেনি, একজন ধুতি পরা ঢাকী, অন্য একটি বাড়ির কাজের লোক (বয়স্ক,কী একটা ঠাকুমা ডাকতাম আমরা), তাদেরও করে দিয়েছে।
    তারপরে সে কী সুখ্যাতি, দেখেছ কী মহাপুরুষ ছেলে হয়েছে, বয়স্ক ঢাকী, কাজের লোক সবাইকে প্রণাম করে!
    এখান দাদা পরে এ ব্যাপারে কিছু বলেনি, শুধু হেসেছিল।
    তাই জানা যায়নি দেখে করেছিল না নাদেখে। (আমার বিশ্বাস না দেখে, দাদা ঢাকী বা কাজের ঠাকুমা কাউকে চিনতনা)

    তবে উঠে যাচ্ছে আসতে আসতে, আমরাই তো করতে দিইনা, ছোটরা খুব একটা করেনা বিজয়া টিজয়া ছাড়া।
  • স্ত্গ্ব্র | ০৭ আগস্ট ২০১২ ১৫:৫৯33028
  • পোস্ট-হিনী যেটা বলার ছিল- অন্যের অহং আমার নিয়ন্ত্রণে থাকে না। আমার যা নিয়ন্ত্রণে আমি সেটুকুই করতে পারি।
  • নেতাই | ০৭ আগস্ট ২০১২ ১৫:৫৯33029
  • দাও দাও। দিয়ে দাও।
  • kc | ০৭ আগস্ট ২০১২ ১৫:৫১33027
  • হিনী দেওয়া যায় কি?
  • h | ০৭ আগস্ট ২০১২ ১৫:৫০33026
  • কিন্তু আর কারো বেড়ে গেলে সেটা কি শিষ্টতা হবে?
  • kc | ০৭ আগস্ট ২০১২ ১৫:৪৭33025
  • আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সববাড়িতেই ঢিপঢিপানির চল আছে। আমার জেঠিমাকেও দেখেছি রোজ জেঠুকে প্রণাম করতে। ঠাকুমাও দাদুকে রোজ সকালে প্রণাম করত।

    আমাকেই ক্ষেউ করলনা। আমি অবিশ্যি হামেশাই প্রণাম করে থাকি। ইনফ্যাক্ট লোকজনের মুখের দিকে তাকালেই বুঝে যাই, প্রণাম এক্সপেক্ট করছে কিনা, ব্যস ঠুকে দিই।
  • স্ত্গ্ব্র | ০৭ আগস্ট ২০১২ ১৫:৪৪33024
  • প্রণামে আমার অহংবোধ কমে।
  • de | ০৭ আগস্ট ২০১২ ১৫:৪০33023
  • স্যান --আমার শ্বশুর-বাড়ীতেও দেখতাম -- কতায় কতায় ঢিপ-ঢিপ -- আমি ছাড়া আর বাকী দুই বউ হামাগুড়ি দিয়েই চলেছে -- বর বেচারার একটু চাপ হতো! ঃ))

    শ্রাবণী -- হাত জোর করে নমস্কার বলাটা বরং অনেক বেশী ডিসেন্ট!
  • Blank | ০৭ আগস্ট ২০১২ ১৫:৩৪33022
  • আমাদের সেপ্টের মাঝা মাঝি প্ল্যান
  • শ্রাবণী | ০৭ আগস্ট ২০১২ ১৫:২৯33021
  • ব্ল্যাঙ্ক, কবে আসছিস তুই?

    দে, আমি বিয়ের পরে ওদের বাড়িতে প্রণাম করতে গিয়ে দেখি তারা প্রচুর অপ্রস্তুত, কী করবে ভেবে পায়না। পরে শুনি, ওদের ওখানে প্রণামের চল নেই, আবার দু হাত জুড়ে নমস্কারেরও রেওয়াজ নেই উত্তর ভারতের মত।
    প্রণাম ইত্যাদি শুধু ভগবানের জন্যে।
    বয়স্কদের দেখা হলে ঘাড়টা একটু ঝোঁকালেই হয়, ওরা হাত তুলে "শেরি শেরি" করে অথবা মহিলা, খুব ক্লোজ, মাসিশাশুড়ী টাইপের কেউ হলে,মাথায় হাত রাখে, ব্যস এরবেশী কোন ঝামেলা নেই!

    আর এই দিকে, নর্থে তো শুধু মুখে বলে পায়ে লাগু, পা অবধি পৌঁছয় খুব কম!
  • | ০৭ আগস্ট ২০১২ ১৫:১০33020
  • ঃ))
  • স্ত্গ্ব্র | ০৭ আগস্ট ২০১২ ১৫:০৮33018
  • সাষ্টাঙ্গটা সেভাবে করি না। বিভিন্ন চাপ নিয়ে কৌতুহলী ব-বাবুর সামনে সব বিশদে না বলাই ভালো।
  • san | ০৭ আগস্ট ২০১২ ১৫:০৮33019
  • দেদি - এই করে আমি নিজের বাড়ি ও শ্বশুরবাড়ির বহু আত্মীয়ের নিন্দাভাজন হয়েছি ঃ-D

    তাতে যে দুঃখু হয়েছে এমন অবশ্য বলতে পারিনা ঃ-D
  • de | ০৭ আগস্ট ২০১২ ১৫:০৬33017
  • এই বিশেষ ভঙ্গী শুধু মেয়েদেরই ক্ষেত্রে প্রযোজ্য বোধহয় -- ছেলেদের তো সাষ্টাঙ্গ --মেয়েদের বোধহয় সেটা মানা, কেন, সেটা অবশ্য খুব ক্লিয়ার নয়!
  • স্ত্গ্ব্র | ০৭ আগস্ট ২০১২ ১৫:০৪33016
  • পুসি-হনুসম্বাদ পুনরায় যথাযথ। ;-))
  • de | ০৭ আগস্ট ২০১২ ১৫:০৩33014
  • কোমরের অ্যাতো রকম কসরত থাকতে পেন্নাম ক্যানো?

    আমারো পেন্নাম না পেয়ে খচে যাওয়া লোক দেখতে হেব্বি লাগে!
  • স্ত্গ্ব্র | ০৭ আগস্ট ২০১২ ১৫:০৩33015
  • হাঁটু মুড়ে বসে প্রণাম করার এই ভঙ্গীটা আমার ভারি ভালো লাগে। আমার দাদাশ্বশুর দিদিশ্বাশুড়িকে আমার বৌ এইভাবে প্রণাম করত।
  • | ০৭ আগস্ট ২০১২ ১৫:০২33013
  • তলায় আন্ডার-ওয়ার থাকলে আর চাপ কি?
  • h | ০৭ আগস্ট ২০১২ ১৫:০১33009
  • আমাকে আমার ভাগ্নে প্রণাম করতে এসে মাথা দিয়ে গুঁতো মেরে ফেলে দিয়েছিল। আমি আশীর্বাদ্যোত অবস্থায় ধুতি পরে চিৎ হয়ে ছিলাম। বউ বলে আমার গ্রেসের অভাব নেই, মুখে হাসি, ও হাতে নির্ভয় মুদ্রা ছিল। যদি ও ধুতি একটু আলুথালু অবস্থায় চলে যায়।
  • h | ০৭ আগস্ট ২০১২ ১৫:০১33010
  • আমাকে আমার ভাগ্নে প্রণাম করতে এসে মাথা দিয়ে গুঁতো মেরে ফেলে দিয়েছিল। আমি আশীর্বাদ্যোত অবস্থায় ধুতি পরে চিৎ হয়ে ছিলাম। বউ বলে আমার গ্রেসের অভাব নেই, মুখে হাসি, ও হাতে নির্ভয় মুদ্রা ছিল। যদি ও ধুতি একটু আলুথালু অবস্থায় চলে যায়।
  • sch | ০৭ আগস্ট ২০১২ ১৫:০১33011
  • প্রণাম করলে কোমরের এক্সসাইজ হয় তো। আগে এই যে লোকজন বেরোবার সময় প্রণাম করত প্রতিদিন - কত্ত এক্সসাইজ হত। এখন করে না বলেই এত্ত সমস্যা
  • san | ০৭ আগস্ট ২০১২ ১৫:০১33012
  • ইন ফ্যাক্ট ভুলভাল ব্যাপারে যারা অসন্তুষ্ট হয় তাদের অসন্তুষ্ট করতে আমার যথেষ্ট মজা লাগে।
  • | ০৭ আগস্ট ২০১২ ১৪:৫৯33006
  • আমি প্রনাম করি। কিন্তু আমাকে করতে গেলে হাত ধরে নি।
  • de | ০৭ আগস্ট ২০১২ ১৪:৫৯33007
  • লিথুয়ানিয়ায় বাংলা সিরিয়াল না স্বপন সাহা -- কোনটার আধিক্য?
  • Blank | ০৭ আগস্ট ২০১২ ১৪:৫৯33008
  • তাহলে আনন্দবিহার। ঐ টাই বলে দি।
    এবারেও গেলে ওদিক থেকে ধরবো
  • | ০৭ আগস্ট ২০১২ ১৪:৫৮33004
  • ঃ))
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ১৪:৫৮33005
  • বতিন্দার খালি ঝগড়া বাধাবার তাল-ঘটি বাঙাল,বদ্যি বামুন যাহোক একটা হলেই হলো।
  • স্ত্গ্ব্র | ০৭ আগস্ট ২০১২ ১৪:৫৭33002
  • প্রণাম করা উচিত হাঁটু মুড়ে বসে পায়ের কাছে মাথা ঠেকিয়ে।
  • san | ০৭ আগস্ট ২০১২ ১৪:৫৭33003
  • আমি প্রণাম করতে পছন্দ করিনা এবং প্রণাম করিওনা। তাতে লোকে অসন্তুষ্ট হয় এবং আমি পাত্তা দিইনা।
  • de | ০৭ আগস্ট ২০১২ ১৪:৫৬33001
  • এমনিতেও এই পায়ের পাতায় বা কখনো কখনো জুতো আলা পায়ে পেন্নাম ঠোকার রীতিটা ভারতের আর কোথায় কোথায় আছে জানতে ইচ্ছে করে -- বেশীর ভাগই তো নীচু হয়ে হাঁটুর কাছে হাত নিয়েই ছেড়ে দেয় --
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত