এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ০৭ আগস্ট ২০১২ ১৪:৩০32970
  • লেবুর আচার নিয়ে এসেছিলাম। পুরো শিশিটাই গাপ করে দিয়েছে বুভুক্ষু জনতা।
  • | ০৭ আগস্ট ২০১২ ১৪:২৯32969
  • কিন্তু বামুন আর বদ্যি দের খুব তফাৎ আছে কি? এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেক ঃ))
  • | ০৭ আগস্ট ২০১২ ১৪:২৮32968
  • আগে ও গুলো খেতুম। ইদানীং ভিক্স খাচ্ছি আদা আর হানি ফ্লেভারে।
  • h | ০৭ আগস্ট ২০১২ ১৪:২৭32967
  • এই গল্পের আগে পজ্জন্ত ভোগী ব্রাহমিন দের এত কেন শ্রদ্ধা করি বুঝতাম না ;-)
  • Prongs | ০৭ আগস্ট ২০১২ ১৪:২৫32966
  • খান পাঁচেক তেঁতুল ফ্লেভারের হাজমোলার প্যাকেট ডেস্কে রেখেছিলুম - একখানাও নেই এখন!
  • স্ত্গ্ব্র | ০৭ আগস্ট ২০১২ ১৪:২৪32965
  • বাইশে শ্রাবণ অবনীন্দ্রনাথ ঠাকুরেরও জন্মদিন। কাকাবাবু আর মরবার দিন পেলেন না!
  • sch | ০৭ আগস্ট ২০১২ ১৪:২৩32964
  • ওইখানে আমার ধারণা শিক্ষার ব্যাপারটা কাজ করে। ওরা terms of reference টা একবারে specify করে নিয়ে নেয় - পারলে বিয়ে হল - না পারলে contract cancel. কিন্তু পরে বার বার করে চাপ দিয়ে আদায় করে না।
    educated criminals
  • de | ০৭ আগস্ট ২০১২ ১৪:২০32963
  • অত পহা-কড়ি আর কিলো কিলো সোনা টপকে আবার "পণের দায়ে" হবেই বা কেন?

    দক্ষিণীদের ক্ষেত্রে বধুহত্যা বা ডোমেস্টিক ভায়োলেন্স কম -- এমন কোন প্রমাণ আছে?
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ১৪:১৪32962
  • Sch
    ১০০% ঠিক।
  • sch | ০৭ আগস্ট ২০১২ ১৪:১২32961
  • দক্ষিণী রীতিনীতিতে পণের প্রভাব যা বলছেন ঠিকই আছে - কিন্তু পণের দায়ে বধুহত্যা ব্যাপারটা কিন্তু নর্থ বা ইস্টের চে কম। এটা একটু অদ্ভুত না? নাকি আমার জানাটা একদম ভুল
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ১৪:০১32960
  • কিন্তু ওরা ভীষণ খুশি মনেই বে' করে। মা বাবার যে দায়িত্ব মেয়ের ঘর গুছিয়ে দেওয়া সেটাও বলে। নিজেদের মেয়ে হলে খুশি মনেই টাকা জমাতে শুরু করে। chhele হলে কত paoya jabe তার হিসেব ও কষে নিশ্চয়।
    আমি যাদের দেখেছি তারা থ্রু এন্ড থ্রু শিক্ষিত ফ্যামিলি। অথচ এই ব্যাপারটা ওদের রক্তে ও কালচারে মিশে রয়েছে। পি এইচ ডি তে কোলাবরেটিভ কাজের জন্য হামেহাল দিল্লি ইউনি তে থাকতে হত। ওখানকার সুপারভাইজার কে পরে, অনেক পরে দেখা হওয়ায় স্বত:স্ফুর্ত ভাবে প্রণাম করতে গেছি। পা টেনে নিয়ে হাত ধরে ফেলে বললেন-"আনবিহায়ী লার্কিকো কিসিকা পয়ের নহি ছুনা চাহিয়ে। আপ তো দুসরে ঘর কি আমানত হ্যায় না! "
    লজিকের মাথা মুন্ডু বুঝে পাইনি। পরে শুনেছিলাম ত্যাগী ব্রাহমিন রা অবিবাহিত মেয়েদের প্রণাম নেন না, কারণ মেয়েদের বিবাহ না হওয়া অবধি তারা এমনকি জলাচরণীয় থাকে না, কোন গোত্রের থাকে না। রজস্বলা হবার পরদিন থেকে বিবাহ অবধি তারা গোত্রকুল হীন। পিতা তাদের জন্য গোত্র কিনে আনেন- বিয়েতে এমন একটি অনুষ্ঠান ও রয়েছে।

    উক্ত ভদ্রলোক ভারতবর্ষের একজন স্বনামধন্য বিজ্ঞানী, আন্তর্জাতিক পরিচিতি ও যথেষ্ট। খুবই ভালো গ্রুপ এঁদের। অবাক অবাক- সংস্কার কাটে না কিছুতে।
  • siki | ০৭ আগস্ট ২০১২ ১৩:৫৬32959
  • দে, রাগ কোরো না। মেরা ভারত মহান।
  • siki | ০৭ আগস্ট ২০১২ ১৩:৫৫32958
  • পড়া করে এলাম।

    আকাকে কংগ্র্যা।

    সব্বাইকে হ্যাপি বাইশে শ্রাবণ। শুনলাম এখানে নাকি শীতকালে দেড় ঘণ্টা মত বৃষ্টি হয়। দ্যাটস অল।

    আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন খেয়ে দেয়ে মিটিং মিছিলে যেতে হবে। চিকেন বিরিয়ানি এসে গেল বলে।
  • Prongs | ০৭ আগস্ট ২০১২ ১৩:৫৪32957
  • আহা কচি ৭ডি টা তো ফেলে দেবো না, বেড়ানোর জন্যে সেখানা রইলোই। বাকি দুটো জিনিস পেলেই আমি বেউবেউ চলে যাবো। আর যখন এখেনে থাকবো তখন ওই hasselblad দিয়ে Gia-টাইপ ফটো তুলবো। এইসব A-FIAP/M-FIAP-এর ক্রাইটেরিয়াগুলো জন্যে যে রেটে চড়াচ্ছে তাতে ডাইভার্সিফিকেশন না হলে লাভ নাই। আঃকঃবাঃ।
  • de | ০৭ আগস্ট ২০১২ ১৩:৪১32956
  • হানুদা আকার ভাসুর!! বাঃ!

    সোসেন, আমার সবচে' রাগ এই মেয়েগুলোর ওপরেই হয়! এভাবে বিয়ে করে কেন?
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ১৩:৩৯32955
  • দিল্লিতেও, দিল্লিতেও।
    গয়না ভাড়া করে বিয়ে দিল্লিতেই শুনেছি। কিছুতেই বুঝি না অত্ত সত্তর কেজি গয়না না পল্লে কি হবে?
    মেয়েরাও পণ না দিলে অপমানিত হয়। নাকি মান মর্যাদা থাকেনা।
  • stoic | ০৭ আগস্ট ২০১২ ১৩:৩৭32954
  • হনু ঃ))
    ওয়েল ডান মাই বয় টা টু গুড।
  • san | ০৭ আগস্ট ২০১২ ১৩:৩৫32952
  • ছেলেদেরও ভাসুর হয় আজকাল? খুবই পিছিয়ে পড়েছি ঃ-(
  • stoic | ০৭ আগস্ট ২০১২ ১৩:৩৫32953
  • থ্যাংকু।
    কমরেড আজ্জোকে ফোটো সিলেকশানের জন্য সংগ্রামী অভিনন্দন।
    পিপি, নেতাই আর ভিকি কে শুভ জন্মদিন। বিলেটেড। সরি।
    ঃ)
  • h | ০৭ আগস্ট ২০১২ ১৩:৩৪32951
  • ফটো? যা সালা আমি ভাবলাম, আকা বাবা হবে। সেইজন্য একটা ভাসুর ঠাকুর সুলভ গম্ভীর 'ওয়েল ডান মাই বয়' গোছের দিয়েছিলাম। যাক, যে কারণটি সত্যি তার জন্য অভিনন্দন নিস আর্জো।
  • ডিডি | ০৭ আগস্ট ২০১২ ১৩:৩৩32950
  • আর রমগম মাসাধিক একবারে জলহীন এক শ্রাবন/আষাঢ় কাটিয়ে উঠলো।

    ওকেও এক টা মোটাসোটা কনগ্রাটস আর এক ডজন ছাতা দেওয়া হোক।
  • san | ০৭ আগস্ট ২০১২ ১৩:৩২32948
  • আমরা অফিস কাছারিতে বিশেষ করে অন্ধ্রের মেয়েদের (অন্যদেরও একেবারে শুনিনি তা না) যা পণের বিবরণ শুনেছি, চোখ গোল্লা গোল্লা হয়ে যেত।
  • h | ০৭ আগস্ট ২০১২ ১৩:৩২32949
  • মাসে একবার করে এই মেসেজ টা দিয়ে দিয়ো।

    'যারা যারা অভিনন্দন না পেলে সেন্টু খান, এবং এমাসে অভিনন্দন নেওয়ার মত কিছু একটা করেছেন বলে মনে করছেন, তারা এই কমন পুল টা একটু ইউজ করে নেবেন প্লি ইজ। থ্যাংক ইউ ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং'

    ;-)
  • | ০৭ আগস্ট ২০১২ ১৩:৩১32947
  • ঃ))

    তাহলে আকা কে এক পিস কনগ্রা জানিয়ে দাও ও র ফটো সিলেক্টেড হয়েছে হাই ফাই জায়্গায়।

    আর পিপি,কবি নেতাই আর ভিকি দার বার্থ দে গেল সদ্দ সদ্দ।
  • stoic | ০৭ আগস্ট ২০১২ ১৩:২৭32946
  • আরে ব্রতীন চাপ নেই বললেই হল ? লোকজন আজকাল কারণে অকারণে সেন্টু খায়। আগে কিছু বললে সেন্টু খেত, আজকাল কিছু না বললেও সেন্টু খায়। এই যেমন ফেসবুকে বহুদিন ঢুকি না। ফলে কার কার জন্মদিন, অ্যানিভার্সারি, মেয়ের বিয়ে, অন্নপ্রাশন কি হয়েছে কিসুই জানি না। একদিন ঢুকে দেখি প্রচুর জনতা সেন্টু খেয়ে বশে আছে। তখন সরি বলতে বলতে প্রাণ ওষ্ঠাগত।
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ১৩:২০32945
  • de
    হুম।
    :P লার্কিয়া মেকাপ লাগাতি হ্যায় শুনে আমার খুব হাসি পেয়েছিল।
    কোনো অজ্ঞাত কারণবশত আমার ছেলে বন্ধুরা লার্কিদের দোষ গুন আমার সাথে অম্লান বদনে আলোচনা করে। যেন আমি লার্কি নই।
    কেউ যদি তামিল proxy দিতে পারেন তাহলে সম্বন্ধ দেখি। আমাদের ল্যাবে একটি তামিল সামার ট্রেনি মেয়ে এসেছিল। তার দিদি টি ইঞ্জিনিয়ার- সে ধরুন ও তল্লাটে সবাই ইঞ্জিনিয়ার, দিব্বি ভালো চাকরি করে। কিন্তু গায়ের রংটি বড় চাপা, আর ধরুন বয়স একটু বেড়ে গেছে- বেশি বয়েসের নমুনা ছাব্বিশ। তিরিশ ভরি সোনা দেবে মা, তা ও তার বিয়ে হচ্চেনাকো। পাত্ররা সবাই একটি ফেলাট চায়। ছানাটির বাবা নাই, একটি ভাই বিদেশে ডক্টরেট কচ্ছে। তিনটি বোন। মায়ের আর পয়সাকড়ি নাই।

    পড়াশুনা কইরা কি লাভ? খরচা বেশি।
  • | ০৭ আগস্ট ২০১২ ১৩:১৬32944
  • চাপ নেই। বেশীর ভাগ ভাট ই ভাট ঃ)
  • stoic | ০৭ আগস্ট ২০১২ ১৩:১৫32943
  • আমি রিয়েলাইজ করেছি যে আমি কম্প্লিটলি আউট অফ টাচ উইথ ভাট। সকালে এসে রোজ দেখি কুড়ি পাতা ভাট হয়েচে। তাই যাদের যাদের কনগ্রা পাবার কথা, তাদের সব্বাইকে আমার তরফ থেকে আন্তরিক কনগ্রা।
    অক্ষ, আইস এজ দেখা নিয়ে গিল্টি ফিল করার কোন কারণ নেই। আম্মো গত রোব্বার ব্যাটম্যান দেখিচি হল এ গিয়ে। তবে আমার এসব ব্যাপারে বিশেষ শুচিবাই নেই। এক বন্ধু ফোন করে বললে হাউ অ্যাবাউট আ মুভি অ্যান্ড আ ফিউ বিয়ার্স, আমি রাজি হয়ে গেলাম কি মুভি না জিগেস করেই। পরে গিয়ে যখন শুনলাম তখন ব্যাক প্যাডল করলে বাজে দেখায়। যাই হোক, ইট ইজ নট ওয়েস্টেড টাইম অ্যাজ লং অ্যাজ ইউ আর হ্যাভিং ফান। ঃ)
  • | ০৭ আগস্ট ২০১২ ১৩:১৪32942
  • ভোগ = খাওয়া দাওয়া
    ত্যাগ = কমোড।
  • san | ০৭ আগস্ট ২০১২ ১৩:১২32940
  • কমোড নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত