এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০৭ আগস্ট ২০১২ ০১:৫৫32791
  • আমার উদমা ঘুম্পায়। ঘুম থেকে উঠে খুব ফ্রেশ লাগে আর এনার্জি আসে।
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০১:৫২32788
  • তবে আমি তো অন্যের ব্যাপারেও পাংচুয়াল হতে পারিনা।
    আর নিজের বেলাতে আমি কোথাও সময়ের আগে পোঁছে গেলে কি অপেক্ষা করতে হলে আমার কেমন অসুস্থ অসুস্থ লাগে।
  • aka | ০৭ আগস্ট ২০১২ ০১:৫২32789
  • এটা একটা মানসিক অবস্থান, সব সময়ে ড্রিভেন হয়ে থাকা। বেশিরভাগ সময়েই হয় আমরা অতীতে বাঁচি বা ভবিষ্যতে বাঁচি। পজিটিভ চিন্তাভাবনা হলে প্রচণ্ড চার্জড। অতীতে অমুক জায়গায় তমুক তীর মেরেছিলাম তাই ভবিষ্যতেও তমুক জায়গায় অমুক তীর মারতে হবে। নেগেটিভ চিন্তাভাবনা হলে অতীতের খারাপ লাগা থেকে এক্সট্রাপোলেট করে ভবিষ্যতের চিন্তায় অস্থির। বর্তমানে এই ধরুন যেখানে বসে আছেন সেই জায়গাটা, সেখানকার শব্দ, গন্ধ কতটা সব সময়ে ফিল করি? আমি নিজে বলতে পারি, খুব কম সময়। তাই হয় ড্রিভেন, নয় খানিকটা অ্যাংজাইটি এই দুয়ের মাঝামাঝি কিছু। প্রতিটা মুহূর্তকে অন্তত সমস্তরকম সেন্সেস দিয়ে ফিল করাটা ট্রেনিংয়ের ব্যপার। সমস্ত কিছুর মতন এরও কোন একটা সলিউশন নেই। এক একজনের এক একটা মেথড কাজ করে। আবার শুধু নিজের এই বোধ এলেই যে হবে তা নয়, আশেপাশের লোকজনেরও আসতে হবে।

    উল্টোদিকে বেশি ল্যাদ হয়ে গেলে কাজ বাজ লাটে উঠবে। আমার মনে হয় আস্তে আস্তে রিল্যাক্স করার ব্যপারটা আয়ত্ত করলে জীবনে চাপ কমে, খুব শান্ত, রিল্যাক্সড লাগে, ঘুম হয়। এটা সেলফ ট্রেনিংয়ের ব্যপার, বাইরে থেকে চাপানো মুশকিল।
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০১:৫১32786
  • কক
    melatonin। :(
    আমার টাইপ কত্তে ঝামেলি হচ্ছিল দেখে নিনাদির লেখা থিকা কপি পেস্ট মাইরা দিছলাম।
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০১:৫১32787
  • ঐজন্যেই বলেছে তো।
  • a x | ০৭ আগস্ট ২০১২ ০১:৫০32784
  • অ্যাঁ!! রেড বুল খেলে ঘুম পায়! এ বলে কি!!
  • a x | ০৭ আগস্ট ২০১২ ০১:৫০32785
  • আমিও একেবারে পিপির মত। তবে কোথাও যাবার বা কাউকে মিট করার থাকলে আমি ভয়ানক পাংচুয়াল। কিন্তু নিজের কাজের বেলা একেবারে শেষতম মুহূর্তে। প্রতিবার প্রেজেন্টেশন দিই আগের দিন রাত আর সকালে কোনোরকমে পেপার পড়ে। এই করে করে কানের পাশ দিয়ে বেড়িয়ে যাই। এবং গেলাম গত ৩০ বছর ধরেই। আর তো হয়েই এল।
  • Blank | ০৭ আগস্ট ২০১২ ০১:৪৮32783
  • ঘুমের জন্য বেস্ট হলো রেড বুল। খেলেই ঘুম্পায়।
  • kk | ০৭ আগস্ট ২০১২ ০১:৪৬32782
  • তোমরা মেলাটোমিন বলছো কেন সবাই? মেলাটোনিন না? আমিও খেয়েছি কত এক কালে। আমার কিচ্ছু ঘুম ফুম আসতোনা।

    নিনাদি, আমি ফেসবুক অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছি তো।
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০১:৪৩32781
  • কে জানে। আমি তো ওই গ্রুপ meditation করে দেখলাম - চোখ বুজে বসে থাকি আর মনে হয় সময় নষ্ট। তারপর দেখলাম নাহ একটিভিটি করতে হবে। লাইব্রেরি তে ভলেন্তিয়ারী করতাম ভালো লাগত। আমি নিজে খুচ খাচ অনেক কিছু করি- সেসব করতাম। কিন্তু সবই তো কাজ। বিয়ার খেয়ে শুয়ে থাকার চেষ্টা করলাম- সেটা শরীর খুব একটা নিল না- বমি করে ফেলতাম, নেশা ফেসা হত না।

    এখন আর চেষ্টা করিনা।
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০১:৩৭32780
  • আবার পিপি আর আমার ওয়েটেড গড় কষতে হবে!
    পাই-:)
  • san | ০৭ আগস্ট ২০১২ ০১:৩৬32778
  • আমি যে জানতে চাইলাম এর কোনো বিহেভিয়ারাল থেরাপি হয় কি না।
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০১:৩৬32779
  • আর পিপির অসুখটা আমার আছে ঃ(
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০১:৩৪32777
  • স্যান বাবু কি একাডেমিক প্রশ্ন করেছিলে ?
  • pipi | ০৭ আগস্ট ২০১২ ০১:৩৩32776
  • ইহ এই সোসেন আর এককের অসুখটা যদি আমার থাকত.... আমি চূড়ান্ত ল্যাদাড়ু। ধর জানি যে ঘন্টা খানিক পরে একটা কাজ আছে। তা এখন থেকে লাগলে টুকটুক করে কাজটা এগিয়ে রাখা যায়। তা না, আমি ল্যাদ খাব আর ঘড়ি দেখব, খাব আর ঘড়ি দেখব। এই করতে করতে যখ্ন এক ঘন্টা হতে আর এক মিনিট বাকী তখন হুড়মুড় করে দৌড়ে বেড়াব। তখন মনে হবে ক্ষি চাপ, ক্ষি চাপ কিন্তু তবুও ঐ ঘন্টা খানেক সময়ে কাজটা এগিয়ে রাখব না। তার বদলে বসে বসে কিছু একটা পড়ব।
    সোসেনের অসুখটা আমায় আউটসোর্স করা যায় না?
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০১:৩২32775
  • নিনাদি আসুন- গুড নাইট। মেলাটমিন মত কিছু আমি খেতাম। কিন্তু আমার বিশেষ উপকার হয়নি। কারণ আমার যন্ত্রণা জাগরণের সময়ে যে। ঘুমলে তো ঠিক ই আছে। তা বলে সর্বক্ষণ কি ঘুমোনো যায়।
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০১:৩১32774
  • পরের জন্মে খেলা স্পেসিফিক জাতিস্মর হবে ? ঃ)

    আমার এককালে একটা শখ ছিল। পরজন্মে জাতিস্মর হওয়া।

    সোসেন, আরে হাত ভাল হোক, তারপর কোরো, আর দেখো, তোমর রিল্যাক্সড ভাবে ব্যস্ত রাখার কী বন্দোবস্ত করি ঃ)
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০১:৩০32772
  • ঘুম কম হলে কিছু হয় না। কিন্তু ঘুম ঠিক ই হয়ত হয়- মানে দিনে ঘন্টা পাঁচ ছয়। আমার ঘুম পেয়ে যায়, কারণ বিরাট খাটি। সকালে উঠে থেকে ই। সেটা যখন না হয়, তখন চাপ।
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০১:৩০32773
  • ভালো ডাক্তার দরকার আসলে। ঠিক ডাক্তারও না, হীলার। যে কিনা ওষুধ ছাড়াই নানারকম প্রক্রিয়ায় মনের অসুখ সারাতে পারে।
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০১:২৮32770
  • জম্পেশ আড্ডা দিলুম--কত খেলা শিখলুম কিন্তু পরের জন্মে খেলব--এখন বাড়ী যাই--ঘুম্পায়--টা টা
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০১:২৮32771
  • কে সি কে লিখলাম। কিন্তু পাই তুমি আমায় শোষণ কর না জানি তাই বলে- তোমার লেখা আমি দেব। শিগগির- অনুবাদ টা। আমার ম্যাক খারাপ হয়ে গেছে- চা পড়ে ! ওতেই সব আছে যে।
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০১:২৭32769
  • সোসেন, তোমার কি ঘুমই কম হয় ? আর কম ঘুম হলেও কষ্ট হয়না ? মানে, শারীরিক কষ্ট ?
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০১:২৬32767
  • সোসেন তুমি ঘুমোবার আগে মেলাটোমিন খাও---
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০১:২৬32768
  • কী সব্বোনাশ একক, আপনার মাথায় কী সে জানতে পার্বে কেন? কথা কন কেন ঐ সময়? কথা টথা কইবেন্না, গানও গাইবেন না, খালি হু হু করে সুর ভাঁজবেন বা আরো দুর্বোধ্য কোনো কিছু কর্বেন।
    ঃ-)
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০১:২৫32764
  • এটা ভাববেনই না- আমার কাছের লোকজনেরা আমাকে সারাক্ষণ বলে যাচ্ছে ইউ নিড টু রিল্যাক্স- আর আমিও জানি এটা কি ভয়ানক কষ্ট- ঠিক অসুখ না ও হতে পারে, কিন্তু বড্ড কষ্ট। এই যে ধরুন আমি এখন বা হাতে টাইপ করে যাচ্ছি- কারণ আমার ঘুম পায় নি। ঘুম পাওয়ার আগে আমি শুতেও পারি না ঘুমোতেও পারিনা। কিন্তু আমার রেস্ট করার কথা। :(
  • san | ০৭ আগস্ট ২০১২ ০১:২৫32765
  • আমার অ্যাকডেমিক প্রশ্নের কেউ উত্তর ই দিল না।
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০১:২৫32766
  • কলি
    মানে মনের এক্সসারসইজ--মন হাল্কা ঃ-)
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০১:২৩32762
  • এইজন্যেই তো আমার এক জ্ঞানবৃদ্ধ আত্মীয় লোকজনকে বৈষ্ণব হয়ে যেতে কইতেন, টেনশন ফেনশন নাই, হরিনাম করো আর দুধকলা খাও। কী সুন্দর সুন্দর সব গান ওদের! "এই সেই মধু বৃন্দাবন যেখানে বিরহ নাই।"
    ঃ-)
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০১:২৩32763
  • হা হা হা হা একক --কি আর বলি--সব ছোটর দল--তবে ইয়ে উফ! এইসব লোকেদের নিয়ে বেশ জ্বালা ;-))))

    কলি
    ছবি দে মুখবইতে প্লিজ--এটা তোর বেস্ট ডায়েট হাতে উঠলেই মন ফুরফুর---
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০১:২২32761
  • সোসেন আরো আরো সোসন চায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত