এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০১:২১32759
  • যা বুঝলুম, আমাদের সবার কিছু কিছু নিয়ে একটা ওয়েটেড অ্যাভারেজ আমি হইলে বেস্ট হইতো। ঃ)
  • একক | ০৭ আগস্ট ২০১২ ০১:২১32760
  • কেসি

    যার পিছলে অদৃশ্য পাগলা কুত্তা তারা করে সে ছাড়া বাকি সবাই ভাবে "আহা কি সুন্দও দৌড়চ্ছে !" :)।
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০১:১৯32757
  • না হে কেসি, সর্বক্ষণ টেনশনে থাকা সুখের না, মানুষের শরীর তো রে বাবা! তার তো ক্ষমতা সীমিত।
  • একক | ০৭ আগস্ট ২০১২ ০১:১৯32758
  • ভিবি

    ব্যক্তিগত ভাবে নিচ্ছি না। উত্তর হলো সেটাও সাময়িক ভাবে হয়। কোনো লং টার্ম বেনিফিট না। বরং একটা সমস্যা হয়। পার্টনার ভাবতে শুরু করে এই সময়েও এর মাথায় রাজ্যের জিনিষ কেন ? কিছুতেই বোঝানো যায় না যে মাথাটাই ওরকম :(
  • kc | ০৭ আগস্ট ২০১২ ০১:১৮32756
  • সোসেনের ওটা অসুখ বলে কেন ভাবছে? ওটাই তো জোর। ওটাইতো প্লাস পয়েন্ট। কত্ত কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। ওটাকে অসুখ বলে না ভেবে, ওটাকেই তো তাকতের জায়গা বলে ভাবলে হয়না?

    ইশ আমার যদি ওই অসুখটা হত!!
  • kk | ০৭ আগস্ট ২০১২ ০১:১৭32755
  • নিনাদি, আমার কালো LVটা এখুনি এলো :))।
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০১:১৬32754
  • আমার মেয়েকে তার ডাক্তার বন্ধু কি যেন মেলাটোমিন খেতে বলে শোবার আগে মাঝে মাঝে--তাতে নাকি স্নায়ু ঠান্ডা হয়--ঘুম হয়---ও তো বলে একটু কাজ হয়।--আমি একদিন শখ করে খেয়ে --কি ঘুম ঘুমোলাম সারা দিন ধরে--মানে আগের দিন রাত থেকে শুরু করে--
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০১:১৫32752
  • একক, ইয়ে মানে ইন্টিবিন্টু করলে কিছুটা কাজ হয়? তখন তো শেষ পর্বে ন্যাচেরাল রিল্যাকসেশন হবার কথা উভয় পক্ষেরই। মাথা টাথা একেবারে শান্তি শান্তি হবার কথা। ঃ-)
    (একদম অ্যাকাডেমিক, কোনো ব্যক্তিগত পর্যায়ে নেবেন্না প্লীজ)
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০১:১৫32753
  • vb
    কিচ্ছু হয় না কিচ্ছু হয়না। আমি চার মাস meditation এর ক্লাস করেছি রীতিমত ভালো করে। কিচ্ছু হলো না।
    একমাত্র শারীরিক ক্লান্তি ছাড়া অন্য কিছুতে লাভ নেই। তাই আরো কাজ করি-
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০১:১৩32749
  • WHATTT!!! একদিনে স্যুটেবল বয় শেষ--হরি হে রক্ষে কর এই মেয়েরে
  • san | ০৭ আগস্ট ২০১২ ০১:১৩32750
  • এর জন্য কোনো বিহেভিয়ারাল থেরাপি হয়না?
  • একক | ০৭ আগস্ট ২০১২ ০১:১৩32751
  • সোসেন
    ডাক্তার আমাকে ওই জিভের তলায় রাখার ওষুধ দিয়েছে। বলেছে চুপ করে শুয়ে গান শুনবে। কিছু কাজ হয়না। বরং আরও বেশি করে একটিভ হয়ে চেগে যাই। আপনার ওসব করে কিছু উপকার হবে বলে মনে হয় না।
  • aka | ০৭ আগস্ট ২০১২ ০১:১১32747
  • নিনা দি, গাদী (গাধী নয় ভুল) হল অনেকটা কবাডির মতন। এখানে অনেকগুলো ঘর থাকে (কটা ভুলে গেছি)। আর দুই ঘরের মাঝের অংশটা শত্রুপক্ষ পাহারা দেয়। একটা ঘর থেকে শুরু করে একপক্ষের সবাই শেষ ঘরে গেলে জেতা। আর মাঝে যদি শত্রু পক্ষ ছুঁয়ে দেয় তাহলে এক এক করে আউট। এমন করে সবাই আউট হলে শত্রুপক্ষ জেতে।
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০১:১১32748
  • নেশা কল্লে ঠিক হবে বলছেন?
    আমি ডাক্তার টাক্তার ও দেখিয়েছিলাম। কিছু নার্ভ ঝিমনোর ওষুধ দিলে-বললে ভালো ভালো বই পড়, রিল্যাক্স কর।
    লে হালুয়া। বই পড়ব কি, আমি তো না পড়তে চাই। মানে গান শুনছি যখন তখন হাতে আরো দুটো কাজ না করে গান ই শুনতে চাই। কম স্পিডে পড়তে চাই। রিল্যাক্স কি করে করব, চোখ বুজে শুয়ে থাকলে মাথা আরো হাইপার হয়ে চিন্তা করে। বলে জেগে থেকে শুয়ে আছিস কেন? মারাত্মক গিল্ট।
    একদিনে সুতেবল বয় পড়ে ফেলেছি।

    আমার নিজেকে নিয়ে বিষম চিন্তা। সব কিছুই সময় নষ্ট মনে হয়। এর পরে কি হবে কে জানে। সবাই এখনি আমায় ভয় পাচ্ছে :(
  • একক | ০৭ আগস্ট ২০১২ ০১:১০32746
  • ভিবি
    আমার ক্ষেত্রে হয়না, এটুকু বলতে পারি। হিপনোসিস যাকে করা হচ্ছে সে না চাইলে হয়না। যাদের হাইপার একটিভ হওয়ার রোগ তারা কিছুতেই সারেন্ডার করেনা। কি যেন পোকা কাটে।
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০১:০৮32744
  • ব্যাস ভবি --সার কথা---ঃ-)
    শান্তি খোঁজার মতন অশান্তি আর কিছুতে নেই
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০১:০৮32745
  • হিপনোসিসের আগে যে রিল্যাক্সেশন করায়, সেরকম করেও কাজ হয় না, একক?
  • একক | ০৭ আগস্ট ২০১২ ০১:০৬32743
  • ওটা মারাত্মক জিনিষ। যার হয় সে বোঝে। মাথার মধ্যে যেন জেনেরেটর চালু করে ছেড়ে দিয়েছে কেও। প্রতিযোগিতা অন্যের সঙ্গেও নয়। নিজের মধ্যে। খালি মনে হয় দুর্দুর্দুর সময় পেরিয়ে যাচ্ছে ! এধরনের লোকেরা গান শুনে অবধি শান্ত হয়ে ঘুমোতে পারে না। গানের কথা -শব্দ সব নিয়ে আরেকটা চিন্তার জগতে ঢুকে যায়।
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০১:০৫32742
  • আমি তো ভেবেই পাই না এই যে মনুষ্যকূলে নানারকম বুদ্ধিবৃত্তির ও জ্ঞানচচর্চার এত সম্মান দেওয়া হয়, এটাতে সত্যি ই কি সেরকম লাভ হয় আমাদের ব্যক্তিগত পর্যায়ে? কেউ উৎসাহ নিয়ে শুরু করে স্টীম হারায়, কেউ স্ট্রেসড আউট হয়ে কেলিয়ে পড়ে কেউ বা আরো বেশি সংশয়ে পড়ে গিয়ে ফিল্ড চেঞ্জ টেঞ্জ করে ফেলে থিতু হয়ে বসে, কেউ পরিণত বয়সে গবেষণা টবেষণ শিকায় তুলে বৌকে নিয়ে চলে যায় হ্রাদের ধারে এক ক্ষুদ্র গাঁয়ে, মাছ ধরে দিন কাটায়।
    অথচ, আমরা এগুলোকে খুব একটা বিরাট কিছু মনে করে শুরু করি, যারা যায় ও পথে বা যারা যায় না, সকলের কাছেই ওটা একটা সুপার ব্যাপার।
    আমার মাঝে মাঝে সন্দো হয়, আমাদের পুরো মানুষ জাতটাকে রিমোটে চালায় কেউ বা কারা, আমরা ভাবি আমরা নিজেরা করছি। তাই কেউ কেউ হাল ছেড়ে "অপার রহস্যময় ভবপারাবার/ হিমগিরি কন্যা তুমি তার কর্ণধার" এই গান গায়, শান্তিতে থাকে। ঃ-)
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০১:০১32741
  • এইটে একক ব্যাপক বল্লে---তবে আমার ননদিনী তাতেও চরকিবাজি কমাননা----আর আমি আরও শান্ত হয়ে বসে থাকি---স্বভাব যাবে না মলেও--
  • একক | ০৭ আগস্ট ২০১২ ০০:৫৮32740
  • সোসেন

    হাইপার এজায়লিটির ওষুধ হয়না। মাথা ঘুময় না যে। আমি জানি কেস টা। একটাই এস্কেপ আছে অল্পস্বল্প নেশা করা। তাতেও মাথা ঘুময় না তবে চাপ টা কমে। কিন্তু নেশার অভ্যেস না থাকলে ও পরামর্শ দেবো না :)
  • san | ০৭ আগস্ট ২০১২ ০০:৫৬32738
  • সোসেন একদম আমার ১৮০ ডিগ্রি উল্টো। আমি পারলে ২৪ ঘন্টাই রিল্যাক্স করি, কাজ করতেই ইচ্ছে করেনা ঃ-)
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০০:৫৬32739
  • একক, আসলে যতক্ষণ আমরা কোনো না কোনো সমাজে আছি, কিছু না কিছু প্রত্যক্ষ বা পরোক্ষ "চাপ" থাকেই, এড়ানো যায় সংসার ছেড়ে ম্যাক্সিম গোর্কি বা চে গেভারা বা দুর্বাসা এদের মতন চলে গেলে। নইলে ও থাকবেই। ওরই মধ্যে অপ্টিমাইজ করে টরে কাজকম্মো গালগপ্পো সংসারধম্মো পালন আরকি।
    ছোটোবেলা গান নাচ এইসব আশেপাশের সবাই শিখতে গেছে, সে যায় নি, সে গাছে গাছে চড়ে বেড়াতো আর পাড়ার ছেলেদের সঙ্গে খেলতো গোটা প্রাইমারি, পড়াশোনাও তখন করেছে নামমাত্র---এখন এই মধ্যযৌবনে এসে স্বামীসন্তান ও চাকরি নিয়ে ভালো আছে কিন্তু সে বলে তার কোনো শৈশবস্মৃতি নেই, উর্বশীর মতন যৌবনে জন্ম তার, এই দুখ সে রাখবে কোথায় যে তার গ্রুমিং এর জন্য কোনো চেষ্টাই হয় নি তখন, তার সেই ধুলামাখা ছোটোবেলায়?
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:৫৫32737
  • সোসেন পারলে এই প্রশ্নের উত্তর ভবি ই দিতে পারবে---মানে ভোলাবার মন্ত্র যদি কিছু থাকেঃ-))))
    আমার শ্বশুরকুল সব এমনি চরকি---ওরা ঘোরে আমি হাঁপাই ঃ-(
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:৫২32735
  • লামা--শুরু করে কিন্তু শেষ করেনা ঃ-((
    এবার সোহাগই পারবে
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০০:৫২32736
  • নিনাদি
    ভালো যে আমিও জানি- জাস্ট জনগণ কে বলছি আমি করতেই পারিনা- ঠিকঠাক রিল্যাক্স করতে পারিনা, জোর করে করি। আমার ক্ষমতার ১৫০% দেওয়াটাই আমার সাটিসফ্যাক্টরি কোশেন্ট হয়ে দাড়াচ্ছে- কিন্তু সেটা আমাকে ড্রেন করে দেয়-ভালো ও লাগে না। কিন্তু এটা যেন একটা নেশার মত- আমায় করতেই হবে কিছু না কিছু। মাল্টিটাস্কিং করতেই হবে। :(
    আমিও পিপির মত খেতে আর ঘুমোতে চাই। এর পরে কোন কাজটা করতে হবে সেটা ভেবে একঘন্টা আগে থেকে ঘড়ি দেখতে চাই না। কেউ আমায় বলে দিক কি করে সেটা করব?
  • একক | ০৭ আগস্ট ২০১২ ০০:৪৯32733
  • *বাড়ির বাইরে
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০০:৪৯32734
  • হুতো নিজের ছবি নিজে আঁকবে কি!!! লজ্জায় গাল টোমাটোর মতন হয়ে যাবে তো! লামা বরং আঁকুক। ঃ-)
  • একক | ০৭ আগস্ট ২০১২ ০০:৪৮32732
  • পাই
    যতক্ষণ চাপ তার ওপর চেপে না বসছে মানে সে মজা পাচ্ছেনা তবু করতে হচ্ছে এরকম সিচুএশন ততক্ষণ একটু খেয়াল রাখা ভালো। অনেকেই আছে যাদের ছোটবেলায় এক্সট্রা ক্যারিকুলার এ এতো চাপ দেওয়া হয়েছে যে বড় হয়ে সব ছেড়ে দিয়েছে। এই করে কত লোক গান ছেড়ে দিলো, আঁকা ছেড়ে দিলো। আমার বউ তবলা শিখতো, খেলাধুলো করতো আরও কত রকম করতো তার ঠিক নেই। এমটেক করতে বাড়ির গিয়ে তার প্রথম কাজ হয় সমস্তরকম একটিভীটি ছেড়ে দেওয়া। চাপ দিয়ে কি লাভ হলো। লেখালেখির জগতেও এটা সত্যি। আরও লেখা চাই, বই ছাপাছনা কেন এইসব চাপ মাথায় নিয়ে নিলে ওখানেই শেষ।
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:৪৪32730
  • ভবি ;-)))
    হুতো একটা ছবি এঁকে দে তো----
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত