এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৭ আগস্ট ২০১২ ০০:৪৪32731
  • আমি নীনাদির সঙ্গে একমত। মানে আমার সামান্য অভিজ্ঞতাও তাই বলে।
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০০:৪৩32728
  • নিনা, ঘুড়ি আর লাটাই নিয়ে যা বল্লে শুনে একটা ছবি দেখতে পেলাম,
    হুতো লাটাই সোহাগ ঘুড়ি আর সুতো মাঝে। শ্যামা মা এই ঘুড়ি ওড়াচ্ছেন ভবসংসার বাজারের মাঝে।
    ঃ-)))) হি হি হি ঃ-)
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:৪৩32729
  • সোসেন ঃ-))) আমার মেয়েটা এরকম--তার পিসিরাও--আমার প্রাণ ঝালাপালা--তাচ্চেয়ে পিপির মেথড ভাল---ঃ-)
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:৪১32726
  • ইচ্ছে মুভিটার মতন--মার ইচ্ছে বনাম ছেলের---শেষ বেশ ইচ্ছাময়ী তারা তুমি তে সমর্পণ!
  • pipi | ০৭ আগস্ট ২০১২ ০০:৪১32727
  • আমার কিচ্ছুটি করতে ভাল লাগে না। ইচ্ছেই করে না। খালি খেতে, নাক ডাকিয়ে ঘুমোতে আর বই পড়াটা ছাড়া। কি হবে আমার এই ভেবে নিজেকে নিয়ে নিজেই পোচ্চুর ঘেঁটে আছিঃ-(
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০০:৪০32723
  • এতক্ষণ আলোচনা ফলো করে যা বুঝলাম, "কোনো কিছুরই কোনো মানে নেই।"
    সুতরাং ঠাকুর কয়েছেন, "যে যা পারিস করে যা, যা খুশি করে যা, ভালোমন্দ বিচারের তুই কে? "
    ঃ-)
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০০:৪০32724
  • আমার বাড়িতে যত না চাপ তার চেয়ে আমার নিজের বেশি চাপ ছিল।
    এখনো আছে। চারপাশের লোকজনের চেয়ে ভালো করতে হবে, যে কাজ টা পরের সপ্তাহে করলেও চলে সেটা এখুনি করে রাখি, শুয়ে শুয়েও মানসিকভাবে প্রায় দৌড়ে বেড়াই। অকারণ একটিভিটি। কিছু করার না থাকলে একটা চাদর খুলে ভাঁজ করছি। পড়ার স্পিড এত বেড়ে গেছে- যে কোনো বই ভীষণ তাড়াতাড়ি শেষ হয়- যেন রসগ্রহণ করার আগেই ওটা শেষ করতে হবে। ভূতের তাড়া।
    কিন্তু আমার বাড়ির লোকজন চূড়ান্ত ল্যাদখোর।
    এদিকে আমার এই তাড়া বেড়েই চলেছে। কোত্থেকে এলো এত্ত তাড়া?
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:৪০32725
  • পাই তোর শেষ প্যারাটার উত্তর আমাকে যিবন যা শিখিয়েছে---তার জন্য গাইডেন্স /চাপ ভাল করে---
  • riddhi | ০৭ আগস্ট ২০১২ ০০:৩৯32722
  • ক্ষমতার ১০০% দেবার 'ইচ্ছে' আর 'ক্ষমতা' ইটসেল্ফ অনেকটা রিলেটেড। 'ইচ্ছে' করার শক্তি টাও একধরনের ক্ষমতা।
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:৩৮32721
  • ওটাই তো ! সচেতন আর সঠিক---ঐটি বুঝে গেলে তো মার দিয়া কেল্লা রিদ্ধিবাবু---
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০০:৩৭32720
  • চাপ আর যান্ত্রিকতার মধ্যে যে তফাতটা করতে চাইছি, বোঝাতে পারলাম কিনা জানিনা। এখানে যে সিভির জন্য বলিপ্রদত্ত হইয়া এক্ষট্রাকারিকুলার অ্যাকটিভিটিস করা কি ঐ যে একক বল্লো, পাহাড়ে চড়ার উদঃ, এগুলো কিন্তু চাপ দিয়ে করানো হচ্ছে, নট নেসেসারিলি। এটা নিয়ে আমার অস্বস্তির কথা গোড়ার পোস্টে বলেছিলুম।

    কোন একটা বিষয় ভালৈ লাগছেনা, বা অন্য কিছু ভালো লাগে, তার বদলে অন্যটা চাপ দিয়ে করানো, সেই চাপ আমার শুধু অস্বস্তি না, আপত্তি আছে।

    কিন্তু ধরা যাক, কেউ কিছু মোটামুটি ভালোইবাসে বা করে, কিনু করার জন্য সেই সিরিয়াসনেস নেই, কোন কিছু ভাল করার জন্য চেষ্টা, সাধনা এগুলোও তো কিছুটা ম্যাটার করে, অন্ততঃ অনেক ক্ষেত্রে ( ব্যতিক্রম থাকবেই), তো সেটা করার জন্য চাপ দেওয়াটা ভাল না খারাপ, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি ঘাঁটা।
  • riddhi | ০৭ আগস্ট ২০১২ ০০:৩৬32719
  • র২হঃ 'মানবজমিন... ইত্যাদি তো আপেক্ষিক। সকলের তাই মনে হয়। এক চুল প্রোগ্রামিং ও খারাপ। কিছু জায়গায় আবার খুব সুক্ষ্য কোডিং থাকে। যা ইচ্ছে তাই কর, কেরিয়ার ফেরিয়ার চুলোয় যাক, না বড়লোক হতে হবে, না ফেমাস, কিন্তু পৃথিবীকে কিছু দিয়ে যাও। এটাও কিন্তু হতাশার সৃষ্টি করে- একদম ইয়ার্কি না। খুব ভাল ভাবে দেখলে এটারো কোন মানে নেই। এই চাপ থেকেও নিজেকে সচেতন ভাবে সঠিক সময়ে মুক্ত করাটাও জরুরি।
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:৩৫32718
  • হুতো ও ও ও ও
    পাই মাংস-বেসন কেমন রাঁধল রে??
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:৩৪32717
  • স্যান
    আমারো তাই মনে হয় এখন---মাকে বলেছিলাম কেন জোর করনি---মা হেসে বলেছিল--জোর করে ইচ্ছেডানা কাটলে আনন্দ যায় হারিয়ে তাই একটু আধটু ছেঁটে দিয়েছি কখনও সখনও---আমি অবশ্য বুড়ো বাবা মার মেয়ে তো তাই বোধহয়।
  • san | ০৭ আগস্ট ২০১২ ০০:৩১32716
  • এদিকে আমার এখন মনে হয় আমাকে একটু চাপ দিয়ে লেখাপড়া করালে মনে হয় বেটার হত ঃ-( এমন নয় যে সকলকেই দারুণ কিছু অ্যাচিভ করতেই হবে। কিন্তু নিজের যতটুকু ক্ষমতা সেই ক্ষমতার ১০০% দেওয়ার মোটিভেশন নিজের মধ্যে সবসময় থাকেনা ছোটোবেলায়। আমার ছিলনা। এখন আপশোষ হয়। মানবজমিন রইল পতিত ইত্যাদি
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:৩০32715
  • না না যাখুশী নয়---গাইডেন্স থাক--কিন্তু তাদের মতামতকেও সন্মান দেয়া হোক---
    অনেক ছেলে কিম্বা মেয়ে চাইছে লিটারেচার পড়ব--না তাকে সায়েন্স পড়তেই হবে --এইসব আর কি!
  • sosen | ০৭ আগস্ট ২০১২ ০০:২৯32714
  • না না
    কম্পু করি বাড়ি থাকলে আমার কাজ তো বেন্চ এ দাঁড়িয়ে-
  • kc | ০৭ আগস্ট ২০১২ ০০:২৭32712
  • ক্ষি জানি!!! আমার আবার বিসেশ কিছু চেঞ্জ চোখে পড়েনা। একবছর আগে আদিবাড়িতে গেছিলাম। ভাইপোগুলো আমাদেরমতই বড় হচ্ছে ((না ঘরকা না ঘাটকা টাইপস) দেখলাম। আগে আমরা লোকের জমিতেই খেলতাম, এখন সেখানে বাড়ি হয়ে যাওয়ায় একটু দুরে হাসপাতালে মাঠে খেলে। এইটে পড়া সেই বালকের খাতাতেও দেখলাম সেশ পাতায় রাফ করার অব্যেস। তারই ফাঁকে অমুক + তমুক লেখা।

    অবশ্য অ্যাম্বিসাস বাপ-মা র সাবসেটটা একটূ বড় হয়েছে। বোধ্হয় আর্থিক স্বচ্ছলতার জন্যই।
  • একক | ০৭ আগস্ট ২০১২ ০০:২৭32713
  • কাওকে কখনো "স্বাধীন চিন্তা " বা "পরাধীন চিন্তা " শেখানো যায় কি ?
    বাচ্চারা বড় দের দেখে শেখে। তাদের যেভাবে যা করতে দেখে সেটাই তার চিন্তা পদ্ধতি তৈরী করে দেয়।
    ধরুন বেড়াতে গেছেন কোথাও। এই বেড়াতে যাবেন -বেড়াতে গেছেন -বেড়াচ্ছেন ----- ছোটরা কিন্তু শিখে চলেছে। প্রতিদিন গাড়ি চেপে সুনির্দিস্ট রুট এ, আগে থেকে টিকিট কেটে সব ঠিকঠাক করে রাখা জায়গায় গেলে ছোটরাও সেরকম ভাবে চিন্তা করতে শিখবে। আবার হুট করে "চলো দেখি কি হয় " বলে একটা অচেনা পথে গাড়ি চালিয়ে দিলে ছোটদের সামনে নতুন জগৎ। তার সংয়েই ম্যাপ নিয়ে বসে আলোচনা করা, কোথাও যাওয়া যায়। কম্পাস -জিপিএস দেখতে শেখানো, ,,, হয়তো কিছুই না একটা নতুন টিলা আবিস্কার হলো। বাচ্চারা হেব্বি মজা পায়। স্বাধীন চিন্তা ওখান থেকেই শুরু হয়। "যা খুশী তাই করো" বলে ছেড়ে দেওয়া টা আমার স্বাধীন চিন্তা বলে মনে হয়না।
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:২৪32710
  • আরে না রে ভবি--হুতো লাটাই হোহাগ ঘুড়ি ;-)
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:২৪32711
  • ডিসিপ্লিন ভাল---
    কিন্তু আমার স্বপ্নের বোঝা বইতে সন্তানের রুটিন বেঁধে দেব---এর চেয়ে ভুল আর কিছু নেই
  • VB | ০৭ আগস্ট ২০১২ ০০:২৩32709
  • হুতো কি ঘুড়ি??? ঃ-)
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:২২32707
  • হে হে স্বাধীন ভাবে ছাড়া হুতো কেমন লাটাইএ বেস্ট সুতো গোটালো---তব্বে--বলে কিনা কিছুই কত্তে পারিনি!
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০০:২২32708
  • অরণ্যদা, আবার বারোটা বাজিয়ে দিলেন ! ঃ)
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০০:২০32705
  • অ্যাকচুয়ালি, এই চাপ দেবার ব্যাপারটা নিয়ে আমিও ঘেঁটে। সেই কোন টই তে জানি ছোটোবেলা এই সব চাপ পত্তর নিয়ে অনেক কথা হচ্ছিল, আমাদের পড়াশুনা, গান বাজনা ইত্যাদি ইত্যাদি, সেটাতে লিখবো ভেবেছিলাম, গান নিয়ে চাপের কথা। সে টই ও হারিয়ে গেছে। আর লেখা হয়নি।
    ভাল না খারাপ, এ বড় কঠিন কোশ্চেন।

    আমি অবশ্য কোন কিছু করার জন্য চাপ দেওয়া, বকা ঝকা আর রুটিন মাফিক অনেক কিছু করানো, এদুটোর মধ্যেও একটু তফাত করবো ঃ)
  • aranya | ০৭ আগস্ট ২০১২ ০০:২০32706
  • পাই, কাল রাত দশটায় 'নিশানের নাম তাপসী মালিক' শুরু করে আড়াইটেয় সমাপ্ত। এখন অবিশ্যি ঢুলতে ঢুলতে গুণাগার দিচ্ছি।
    ভাল বই।
  • nina | ০৭ আগস্ট ২০১২ ০০:১৯32703
  • র২র সেই ঘুরে ফিরে ভবিতব্যের ই শরণ ----ম্যান প্রোপোসেজ, গড ডিস্পোসেজ--মাঝে মাঝে হতাশায় তাই মনে হয়!
    তবু সন্তান যেন মানুষ হয়--তো মানুষই যদি হতে হয় তবে মানুষ ভেবে গোড়া থেকেই তার মত করে চলতে দেয়া ভাল--সঙ্গে গাইডেন্স থাক কিন্তু বার্ডেন নয়
  • san | ০৭ আগস্ট ২০১২ ০০:১৯32704
  • ফের আমাকে হুতোদার সঙ্গে সহমত হয়ে ক্ক দিতে হবে ঃ-(
  • pi | ০৭ আগস্ট ২০১২ ০০:১৬32702
  • আরে, কাকজোড়া তো তাহলে খেলেছি। কিন্তু অন্য কোন নামে। সেটা কী, মনে পড়ছেনা ঃ(

    নিনাদি, আমাদের ঘরের আশেপাশের অগোছালো এলোমেলো জঙ্গলগুলো ওজন্য আমার ভারি পছন্দ।
    সাজানো বাগান ভরে উঠতে দেখতে দেখতে হাঁপ লেগে গেলে হাঁপ ফেলার জন্য অন্তত জায়গা আছে ঃ)
  • র২হ | ০৭ আগস্ট ২০১২ ০০:১৫32701
  • খুবই ঘাঁটা ব্যাপার। আমাকে যেরকম বেশ স্বাধীন ভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুই করতে পারিনি, না নিজের ভালোলাগা কাজ, না লোকে যাকে ভালো বলে সেরকম কিছু। এবং যত দিন যাচ্ছে ততই প্রতীতি হচ্ছে মানব জমিন রইল পতিত। এর থেকে প্রোগ্রামড হলে হয়তো ভালো হত। তো মা বাবা কতখানি স্বাধীন চিন্তাকে প্রশ্রয় দেবে, আর নিজেই বা নিজের স্বাধীন চিন্তাকে কতদূর প্রশ্রয় দেবো সেটা জটিল প্রশ্ন, সফল হলে (পৃথিবীর চোখে নয়, নিজের চোখে অন্তত) ঠিক আছে, কিন্তু এই ভাদাইম্যাস্বভাব মাথা চাড়া দিলে একূল ওকূল দুই যায়।

    যদিও এত হতাশার পরও আমার ধারনা নিজেদের সন্তানটির স্বাধীন চিন্তা বা চাহিদাকে প্রশ্রয়ই দেবো, কিন্তু, অনেক কিন্তু আছে। এই আমেরিকা টামেরিকা তে তাও মনে হয় এগুলো হয়তো সহজতর, আমাদের দেশ থেকে। জানিনা।

    এই নিয়ে অবশ্য আমি মাঝে মাঝেই এখানে ঘ্যানঘ্যান করে থাকি, নিতান্ত জাবর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত