এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৯১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ০৪ জানুয়ারি ২০১৩ ১৭:৩৭519256
  • ২৪ ঘন্টা লেগে পড়েছে। নন্দীগ্রামের উচ্ছেদ-কমিটির নেতারা নাম ধরে ধরে জানাচ্ছেন নন্দীগ্রামের আন্দোলনে কোন কোন মাওবাদিরা সরাসরি যুক্ত ছিলেন!!
  • PM | 233.*.*.* | ০৪ জানুয়ারি ২০১৩ ২৩:২৪519257
  • পথ বলে আমি দেব, রথ বলে আমি........ হাসেন স্যাম চাচা
  • ranjan roy | 24.*.*.* | ০৫ জানুয়ারি ২০১৩ ০০:০৭519258
  • চল্লিশের দশকে আম বাঙালী মনে হয় আউশভিৎস জানতো না, সাইবেরিয়া এবং গুলাগও জানতো না। এই যেমন আমরা সত্তরের দশকে কাম্বোডিয়ার খিউ সাম্ফান ও পোল পতদের কিলিং ফিল্ডস নিয়ে কিচ্ছু জানতাম না। মাও ও চৌয়ের চিনে ফ্যামিলি প্ল্যানিং কম্পালসারি হয়েছে বিশ্বাস করতাম না। বীটলস এবং পিট সিগারদের সাম্রাজ্যবাদী অপসংস্কৃতি ভাবতাম।
  • PT | 213.*.*.* | ০৬ জানুয়ারি ২০১৩ ২২:০৪519259
  • সমীর আইচ আজ জানালেন যে কয়েকদিন আগে মোমবাতি হাতে হাঁটার জন্য তিনিও একটি অনুষ্ঠানে প্রত্যাখ্যাত হয়েছেন। বার্ণপুরে ডেকে নিয়ে গিয়ে অনুষ্ঠান উদ্বোধন করানো হয়নি। ইনিও সম্ভবতঃ সুনন্দ সন্যালের মত খসে পড়লেন!!
  • a x | 118.*.*.* | ০৬ জানুয়ারি ২০১৩ ২২:৫৯519260
  • এই নন্দীগ্রাম-মাওইস্ট কানেকশনটায় নতুন কি আছে বুঝলাম না। এত তখন থেকেই জানা! তারপর কাগজে কিষেনজির কবে কেশপুরে আর কবে নন্দীগ্রামে কার কার থেকে গুলিগোলা নেওয়া সে কথাও আছে, মাওইস্টরা একের পর এক স্টেটমেন্ট দিয়েছে নন্দীগ্রামের ইস্যুতে। সুমনের বইতেও ছিল। হঠাৎ করে কিছু আবিষ্কার হল নাকি?
  • ranjan roy | 24.*.*.* | ০৭ জানুয়ারি ২০১৩ ০০:২৩519261
  • অক্ষ,
    খালি ইনভেনশনই কেন হবে? ডিসকভারিও তো হবে। যেমন রাজ ঠাকরে আজ বিহারি ডিসকভার করেছেন।
  • PT | 213.*.*.* | ০৭ জানুয়ারি ২০১৩ ১২:২২519262
  • অসংখ্য মানুষ আছেন যাঁরা ভোটের আগে মাওবাদী তত্বে একদমই বিশ্বাস করেননি। গুরুর মায়াপাতাতেও অনেকে "প্রমাণ কি" বলে পোস্টিং দিয়েছিলেন। শুভাপ্রসন্নর মত লোকেরাও বিভিন্ন আলোচনাচক্রে "ম্যাও, ম্যাও" করে আসল ঘটনাকে ঘেঁটে দিয়েছেন। আর কবির সুমনও সেইসময়ে বেশ কিছু মিথ্যা/অর্ধসত্য/অপসত্য প্রচার করেছেন-তখন তিনি তারা বাংলায় রাতে একটি লাইভ অনুষ্ঠান করতেন। এক হিসেবে বলা যায় যে সুমন পাপস্খলন করছেন।
  • dd | 132.*.*.* | ০৭ জানুয়ারি ২০১৩ ১৫:০৯519264
  • এটা পিটি নিয্যস ঠিক কইলেন। মাওবাদী তিনো আঁতাত "জানতো" সবাই। কিন্তু বেমালুম অস্বীকার করতো যতেক তিনো আর সব সাবেকী নকুটেরা।

    কবীর সুমন যখন এই আঁতাতেত কথা (তার স্বভাব বিরুদ্ধভাবে) নাম নাকরে কিন্তু স্পষ্টঃই বোঝালেন "নিশানের নাম তাপসী মালিকে" তখনো গামছায় মুখ ঢাকা রাইফেল বাহিনীকে মাওবাদী বলে চিনতে পারেন নি এইসব পাঠকেরা।

    কবীর বাবু পাপস্খলন করছেন? হবেও বা। কিন্তু মমতার তখন হাওয়ায় গোল গোল করে হাত ঘুড়িয়ে বাল্ব লাগানোর মুদ্রা করে চেঁচিয়ে যাওয়া "সি পিএম আর মাও - এরা হচ্ছে ভাই ভাই" ইঃ খুব পষ্টো মনে আছে।

    আর এখন এই ইস্যু নিয়ে নকু আর তিনোর কেমন জানি একটা ফ্যাল ফ্যালে "বুঝি না বুঝি না"ভাব দেখতে পাই।
  • jantaa | 127.*.*.* | ০৭ জানুয়ারি ২০১৩ ১৬:৩০519265
  • নকুদের তো অনেক দল উপদল, কেউ বিড়ালতপস্বী, কেউ মমতাপন্থী আর বাকিরা সিপিএমেয় খেউড় করা ছাড়া আর বিশেষ কিছু করে না (মাঝে মাঝে ঘুঘু ডাঙ্গা নিয়ে বাজার গরম করা ছাড়া) - এরা সবাই কি ডিডি ভাষ্যে ধরা আছে?
  • পরিবর্তন | 116.*.*.* | ১১ জানুয়ারি ২০১৩ ১৫:১৬519266
  • আগে নাম ছিল চন্দর্নগর কলেজ,
    এখন নাম তিএমসিপিচ চন্দর্নগর কলেজ তিএমসিপি!
  • j | 230.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:২৫519267
  • রেল থেকে হিসেব বেরিয়ে গেছে

    ভাতা-টাতাঅ ছাড়াও পাবলিক রেলের কতটাকা এরা খসিয়েছে !

    সেই তালিকাও এখন আমাদের হাতে। সূত্র রেলমন্ত্রক।

    যাত্রী সুরক্ষা কমিটি

    শুভাপ্রসন্ন ৩০৮৭১০ টাকা
    রাধিকা রঞ্জন প্রামানিক ২১০৬৫৪ টাকা
    ডঃ বরকটি ২৪৯২৯০ টাকা
    পল্লব কীর্ত্তনীয়া ২৪৬৯৬৮ টাকা
    রচপাল সিং ২৪৮৯৬৮ টাকা
    রুকবানুর রেহমান ১৯৫৮৭১ টাকা
    হরনাথ চক্রবর্তী ৭৬১২৯ টাকা

    পেসেঞ্জার সার্ভিস কমিটি

    ডেরেক ও ব্রায়ন ৫১৮৭১ টাকা
    ব্রাত্য বসু ১৫২৫৭৪ টাকা
    আবু আয়েস মণ্ডল ১৭৯৫৮০ টাকা
    সুলতান সিং ১৫০৯৬৮ টাকা
    গৌতম ঘোষ ১১২৪৪৮ টাকা
    মনীশ মিত্র ১৮৭৫৬৭ টাকা

    http://zeenews.india.com/bengali/nation/rail-committee_10705.html
  • lcm | 34.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৪৯519268
  • বোঝো! এই জন্য এখন রেলের টিকিটের দাম বাড়ল। আর সার্ভার কেনার টাকা নেই বলে ওয়েবসাইটও প্রায় বসে গেছে।
  • ৯৭৮% | 131.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৫৪519269
  • সমীর আইচের নাম বাদ গেছে। সেখানেও ওই হাজার পঁচাত্তর মতন।
  • lcm | 34.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৪:০০519270
  • কিন্তু এই লিস্টে এরা কারা। কয়েকজন চেনা নাম। এই গৌতম ঘোষ কি ফিল্ম ডিরেক্টর। রেলের ওপর ডকু কিছু বানালেন নাকি?
  • ৯৭৮% | 131.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৪:০৮519271
  • না, ইনি গায়ক গৌতম ঘোষ। অবিশ্যি আমি কখনো গান শুনিনি।
  • ., | 69.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৪:১৭519272
  • সাইটে তো সিনেমা ডিরেক্টর গৌতম ঘোষের ছবিই দিয়েছে।
  • ৯৭৮% | 131.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৪:২৯519277
  • আর এ তো সামান্য। ক্লাব খয়রাতির হিসেবটা দেখুন। দু বছরে খরচ হয়েছে ৬০ কোটি, আগামী কয়েক বছরে কত হতে পারে।
  • j | 230.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৪:২৯519276
  • লেঃ পঃ

    :-))
  • siki | 132.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৩৬519278
  • গায়ক গৌতম ঘোষ? আমি তো নামই শুনি নি।
  • siki | 132.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৩৭519279
  • ইন ফ্যাক্ট আমি সেটাই বলতে যাচ্ছিলাম, এগুলো একসঙ্গে যোগ করলে তো এক কোটিও হয় না। এই নিয়ে এত চেঁচামেচি কেন? ক্লাবের হিসেবটাই তো জোড়া হয় নি এতে। এগুলো তো তুশ্চু!
  • কৃশানু | 226.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৩৯519280
  • গায়ক গৌতম ঘোষ একজন আছেন বটেন, আবছা মনে পড়ছে।
    তবে ইনি কোনজন জানি না।
  • dukhe | 212.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৪৪519281
  • আড়াই বছরে তিন লাখ? শুভাপ্রসন্নের মাইনে এত কম?
    তাহলে আমি কমিটিতে থাকতে রাজি নই। ডিডিস্যারও ভেবে দেখুন।
  • siki | 132.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৫২519282
  • গৌতম ঘোষ কি সেই রোগা মতম গায়ক, এককালে হেমন্তকণ্ঠী হিসেবে গাইত?
  • j | 230.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৫:৫৩519283
  • হেমন্ত নয়, কিশোর

    এখন উনি আবার কলকাতা পুরসভার কাউন্সিলরও বটে
  • bb | 127.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:১৮519284
  • গায়ক গৌতম ঘোষ আমাদের সময়ের 'কিশোরকন্ঠী" গায়ক। এককালে য্খন পাড়ায় পাড়ায় জলসা/গানের অনুষ্ঠান হত উনি দাপিয়ে বেড়াতেন। তবে শানু আসার পর উনি অস্তাচলে যান।
  • কৃশানু | 226.*.*.* | ১৬ জানুয়ারি ২০১৩ ১৬:২৫519287
  • এটা নিয়ে কালকের আবাপানন্দের ষ্টুডিও তে কৌশিক সেন আর সুমন মুখো এসেছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন