এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৬ আগস্ট ২০১২ ১১:৩২32279
  • আহা, সোসেন আমাকে কিছু ভেজে দাও। নহলে তোমার পেট খারাপ অবধারিত।
  • sinfaut | ০৬ আগস্ট ২০১২ ১১:৩২32280
  • একটু মত মানে? এখন কি অনেকটু মত?
  • মিলা | ০৬ আগস্ট ২০১২ ১১:২৮32278
  • বহুদিন আগে আমাকে একজন (নাম তা যথারীতি ভুলে গেছি :( ) এইখানে ফ্যাব ইন্ডিয়া থেকে জামা কাপড় কেনার পরামর্শ দিয়ে উপকৃত করেছিলেন, সেইটা খুব কাজ-এ লেগেছে, আমার বর এবার পনের দিনের মত বাড়ি গিয়ে ৬ খানা সেট একা একা কিনে এনেছে এবং সেগুলো সব আমার বেশ ফিট ও করেছে (আমার গায়ে কোনো জামা ফিট করেনা, কবে যে একটু মত হব :( )
  • sosen | ০৬ আগস্ট ২০১২ ১১:২৩32277
  • গরম গরম তালের বড়া !
  • | ০৬ আগস্ট ২০১২ ১০:৪১32276
  • স্যান, ন্যাদোশ পড়েছি। সেই গরু টা ছাদে ওঠে গিয়েছিল না?

    আর 'মাজের পাড়া জুবক সংঘ' ঃ))
  • achintyarup | ০৬ আগস্ট ২০১২ ১০:২০32275
  • ami bhalobasi henry king
  • নেতাই | ০৬ আগস্ট ২০১২ ১০:১৯32274
  • জন্মদিনে নতুন গান লিখলাম, "এসো হে আগস্ট এসো এসো"।
    তারপর গেলাম র‌্যাডিসন হোটেলে লাঞ্চ করতে। কি বিচ্ছিরি খাবার।
    ফিরে এসে সিনেমা দেখলাম, ক্যা সুপারকুল হ্যায় হাম। কি বিচ্ছিরি ডাবল মিনিংওয়ালা সিনেমা।
    ল্যাপটপ খুলতে গিয়ে দেখি বাবু দেহ রেখেছেন। এক সপ্তাহে দ্বিতীয়বারের জন্য।
    আর পেট টা কেমন গড়বড় করতে লাগলো, আলুভাতে ভাত খেয়ে শুয়ে পড়লাম।
    সবাইকে অনেক ধন্যবাদ।
    জয় হো।
    কাম অন ইন্ডিয়া।
    -----------------কবি নেতাই
  • pipi | ০৬ আগস্ট ২০১২ ১০:১১32273
  • আর্রেহ! এই বইটাই তো! ঠিক ঠিক, অভ্যু।
  • Prongs | ০৬ আগস্ট ২০১২ ১০:০১32272
  • কুয়োর ব্যাং ব্যাক টু চেনা কুয়ো। আবার কবে একটা জানি পাটনা যেতে হবে। উফ্‌ বাবাগো।
  • sahana | ০৬ আগস্ট ২০১২ ০৯:৪৯32271
  • না না দেবেই দেবে র পরে ছিল"তাও কি তারা টলে তারা সবাই মিলে হাত পা ছুঁড়ে বলে"
  • sahana | ০৬ আগস্ট ২০১২ ০৯:৪৭32270
  • "মোর থোড়াই কেয়ার করি, এই আমাদের মনের মত তরী" কি অ্যাটিট্যুড!
  • a x | ০৬ আগস্ট ২০১২ ০৯:৪৬32269
  • আর
  • sahana | ০৬ আগস্ট ২০১২ ০৯:৪৫32267
  • পাপাঙ্গুল আমারো খুব প্রিয়। "তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম" বই টার নাম ছিল, না?
  • a x | ০৬ আগস্ট ২০১২ ০৯:৪৫32268
  • তারা ছাঁকনি চেপে সাগরপাড়ি দেবে দেবেই দেবে, তাদের সবাই করে মানা, বলে অর কিছুতে যা না...
  • Abhyu | ০৬ আগস্ট ২০১২ ০৯:০৪32266
  • এই লাল টুকটুকে বইটা ছিল পিপি?
  • গান্ধী | ০৬ আগস্ট ২০১২ ০৯:০১32265
  • যায়ই প্রতিবার, এবার একটু বেশি, এই যা। এবারে দেখছি শিবু মেকানিক্যালে ৭টা ফাঁকা, আমার সময় ২০০৪এ ৬টা ফাঁকা ছিল। তার পরের বছর থেকে রিকাউন্সিলিং করে মেক আপ দেওয়া হত, তবে তার রুল অন্য ছিল। সবাই অ্যাপ্লাই করতে পারত, মানে সে হয়্ত শিবুতে আইটি পড়ছে মেকনিক্যাল না পেয়ে, সে রিকউন্সিলিং-এর পর মেকানিক্যলে এল। কিন্তু আগের বছর থেকে রুল কিছু চেন্জ হয়েছে যার ফলে এই ৫০০০-৬০০০ র‌্যাঙ্কের লোকজনের আগের লোক টপকে শিবু-যদু পেয়ে গেছে, সেই কারনেই এই সমস্যা।
  • Abhyu | ০৬ আগস্ট ২০১২ ০৮:৫৯32264
  • নীল মাথাতে সবুজ রঙের চুল?
  • pipi | ০৬ আগস্ট ২০১২ ০৮:৫৫32263
  • হিক্‌! এলাম। কম্পেল্যান খেয়ে জম্মোদিনের হদ্দমুদ্দ হল। গুরুর চণ্ডালদের সব্বাইকে অনেক অনেক থিঙ্কুস! কুমড়ো ফুলের বড়া, মুগ চাট, ম্যাগীর শরবত, বেসন মুরগী, চিংড়ি মালাইঅকারি, পায়েস, ক্ষীরভরা পাটিসাপটা, ওয়াইন, চকলেট কেক, চীজ, অলিভ, জ্যুখারটর্টে.... আগামী দুদিন আর খাবার চিন্তা করতে হবে না, এক যদি না.... হ্যাঁ হে নেতাই, আমার অনুপস্থিতিতে তুমি নেপো হয়ে দৈ মেরে দাও নি তো?
    কিন্তুক, কুমুদি কি জ্যোতিষী? ক্যামনে জানল যে ফুচকা আর আলুমাখার জন্য প্রাণটা হু হু করে জ্বলছে!!
    আর ব্যাংদি, ঐ Jumblies পেয়ে ভারী খুশি হলাম। ঐ লিমেরিকসের অনুবাদ করেছিলেন রায় বাবু - পাপাঙ্গুল নামে। বইখানা ছিল আমার। খুব, খুব ভালবাসতাম পড়তে। অনেক পুরনো দিনের কথা মনে পড়ে গেল। থিঙ্কুসঃ-)

    কেসি দা, কায়রো ট্রিলজির জন্য অনেক অনেক থিঙ্কুস। অলেরেডি শুরু করে দিয়েছিঃ-)
    তবে অভ্যুটা ভারী ইয়ে। খালি পিলি Gucci, Lacuraর ফোটুক দেখিয়ে গেল। বলি, পহা কই? দেখে কি পেট ভরে না মন?

    তবে দেখ নেতাই, মহাপুরুষদের মোটামুটি এক দিনেই জন্ম হয় (ক্ষণজ্ন্মা কিনা)। এই তুমি, আমি, কিশোরদা আর ভিকিদাঃ-)
  • a x | ০৬ আগস্ট ২০১২ ০৮:৪৪32262
  • "যাবে?"র আগে কি জাহান্নমে ছিল, না যমের বাড়ি?
  • sch | ০৬ আগস্ট ২০১২ ০৮:৩৩32261
  • যাদবপুর/শিবপুরে সিট ফাঁকা যাচ্ছে - ভাবা যায়
    http://www.anandabazar.com/6raj2.html
  • Abhyu | ০৬ আগস্ট ২০১২ ০৮:৩২32260
  • দমুদি তোমায় কল করছি।
  • maximin | ০৬ আগস্ট ২০১২ ০৩:৩৬32259
  • ইশ আড্ডা চলছে। এদিকে আমি টইতে পড়াশোনার কথা লিখে যাচ্ছি, রাত জেগে।
  • nina | ০৬ আগস্ট ২০১২ ০৩:২৮32258
  • লেখা পড়া করে যে
    গাড়ীচাপা পড়ে সে

    লেখাপড়া যে না করে
    গাড়ীঘোড়া সেই চড়ে
  • কবি আরো বলেছেন : | ০৬ আগস্ট ২০১২ ০৩:০৯32257
  • খেতে যদি চাও ঘাস
    রোজ রোজ বারো মাস

    এক তোলা জানো কত ?
    ১৫০০ ! কম নাতো !

    রোজ রোজ পাবে কোথা
    পয়সা না থাকলে তা !

    তাই পড় মন দিয়ে
    রেখনাকো সন্দেহ -

    টাকা হবে খাবে ঘাস
    ফুর্তিতে বারোমাস !!
  • Lama | ০৬ আগস্ট ২০১২ ০৩:০৮32256
  • উঠিতেছে বড় বড় হাই।
    রাত জেগে আর কাজ নাই।
    এইবারে বিড়িটা ধরাই।
    তারপরে শুতে চলে যাই।
  • Lama | ০৬ আগস্ট ২০১২ ০৩:০৬32255
  • আমাদের এক প্রতিবেশী নাকি আমাদের পাড়ায় আসার আগে যে পাড়ায় থাকতেন সেখানে একবার ২৫শে বৈশাখে গীতি আলেখ্য পরিচালনা করেছিলেন। 'আগুনের পরশমনি' গানের সঙ্গে কোরিওগ্রাফি হল- সামনের সারিতে চারটে রোগা রোগা ছেলে আর পেছনের সারিতে চারটে মোটা মোটা ছেলে নাচবে। 'আমার এই দেহখানি তুলে ধরো'র সময় মোটারা রোগাদের উঁচু করে তুলে ধরবে।
  • bhabitabya | ০৬ আগস্ট ২০১২ ০২:৫১32254
  • এত পড়াশুনো করা তো ভালো কতা নয়।
    জানো না কবি কি বলেছেন?

    করলে পড়া বেশি বেশি
    না ঘুমিয়ে আঙুল চুষি

    কিম্বা

    লেখাপড়া করো যদি
    ক্যাঁক করে খাবে লাথি

    কিম্বা

    লেখাপড়া চুলোয় যাক
    মাঠে যাও কাটো ঘাস
  • শুভ রাত্রি | ০৬ আগস্ট ২০১২ ০১:২৭32253
  • আমি একটু পড়তে বসি। খালি বকবক কচ্ছি
  • VB | ০৬ আগস্ট ২০১২ ০১:২৬32252
  • শুভ রাত্রি, আসি আজকে, খুব খিদে পেয়ে গেছে। দেখি কী পাই।
  • একক | ০৬ আগস্ট ২০১২ ০১:২৫32251
  • একদম !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত