এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:১৮320639
  • নাহ মাংস জলের মধ্যে হালকা চুবিয়ে তুলে নিয়ে পেপার টাওয়েল দিয়ে চেপে মুছে নিলেই চলে। কিন্তু কিমার মধ্যে অনেক কিছু হাবিজাবি জিনিষপত্র থাকে। ঐযে বললাম স্ক্রু পর্যন্ত পেয়েছি। ও না ধুয়ে রাঁধা যাবে না।
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:১৮320640
  • এখানে মিন্সড মীট প্যাকেটে কখনো দেখিনি, কাজেই সামনে বানিয়ে না দিলে কিনবে কেং কোয়ে?
  • kc | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:১৬320638
  • সামনে দাঁড়িয়ে বানিয়ে না দিলে কিমা কেনাই ঠিক না। মুন্ডুর মাড়ি, একটু নাড়িভুঁড়ি, একটু ক্ষুর, সব কিমা হয়ে যায়, আর ধুতে গিয়ে যদি বেশীই জলের সঙ্গে চলে যেতে থাকে, তাইলে তো শিওর, পুরো মুন্ডুটাই চুপিয়েছে।
  • kk | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:১৪320637
  • আপনারা এত সেক্সিস্ট কেন?রান্না একটা আর্ট।তার মধ্যেও ছেলেরা করবে না মেয়েরা করবে এইসব এনে ফেলছেন!!কোনদিন তো শুনিনা ছেলেরা বেশি গল্প লিখুক বা মেয়েরা বেশি ছবি আঁকুক এই নিয়ে তর্ক হচ্ছে!
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:১১320636
  • খুব বেশি পিটপিটেমো থাকলে বেটাডিন দিয়ে ম্যারিনেট করে রেখে দিন।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:০৭320635
  • আমরা কাঁচা কিমা খাওয়ায় বিশ্বাসী নই। উটি রেঁধে বেড়ে দিলে আমরা খাই, ধুয়েছে না ধোয়নি জিজ্ঞাসা করি না। সে তো ব্যাংদিও ফুচকাওলাকে জিজ্ঞেস করে না সে ইয়ের পরে সাবান দিয়ে হাত ধুয়েছে কিনা।
  • pharida | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:০৬320634
  • কিমার পার্স-প্রতিক্রিয়া হয় নাকি?
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:০৫320633
  • হারপিক দিয়ে ধুলে হবে না?
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:০৩320631
  • পার্স কিমার সাথে ভালো যায়।
  • dd | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:০১320630
  • কিমা তো দুরের কথা, পাঁটার মাঙ্গস ও ধুতে নেই। ধুলে জলের সাথে টেস্টও চলে যায়।

    তবে দেখুন, আপনারা যদি ধুতে চান আমি তো বাধা দেবো না।দুঃখ পাবো,ইয়েস কিন্তু আপত্তি করবো না। নিজে না চাইলেও আপনাদের কিমা ধোয়ার অধিকারকে আমি সমর্থন করে যাবো। এর নাম গনতন্ত্র। ভলতেয়ার না কে জানি এসবে বিশ্বেস করতেন।
  • Phutki | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:০০320628
  • সাধে ব্যাংদি চেঁচায়!!!
  • Phutki | ০৮ ডিসেম্বর ২০১৫ ২২:০০320629
  • সাধে ব্যাংদি চেঁচায়!!!
  • Phutki | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৫৯320627
  • কিমা দেখে কি করে কারো না ধুয়ে খেতে ইচ্ছে করে!!!!
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৫৬320626
  • কিমা ধোবেন না। হাত দিয়ে এক্টু ঘেঁটে দেখুন। গোলাপী পার্স বা ফুলকাটা মোবাইল পেলে তুলে ফেলে দিন। বাকিটা রেঁধে নিন। দুঃখ হলে একটু ডাইক্লোরো (দমুদির নামে) ডাইফিনাইল (ব্যাঙদির উদ্দেশ্যে) ট্রাইক্লোরো ইথেন (কুমুদির বিশ্বাসে) ফোড়ন দেবেন।
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৫৪320625
  • রান্না তো সিওরলি মার্কভ প্রসেস।
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৫৩320624
  • রান্না তো সিওরলি মার্কভ প্রসেস।
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৪৫320622
  • কিমা ধোয়া কি মার্কভ প্রসেস নাকি চাইনীজ রেস্তোরাঁ নাকি ইন্ডিয়ান বুফে?

    প্রথমটা জানতুম, পরের দুটো শুনে ক্ষিদে পেলো।
  • kc | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৪৫320623
  • কিমা শুধু নুন গরম মশলা দিয়ে সেদ্ধ করুন, আঁচ বাড়িয়ে জল মেরে দিন। এবার আলুসেদ্ধ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চটকে মেখে নিয়ে কিমার পরোটা বানান। দই দিয়ে খান। জল না খেয়ে একটু গরম জলের সঙ্গে রাম রাখুন। বেশী খাওয়া হয়ে যাব্বেই, তাই উইকএন্ড দেখে খাবেন।
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৪২320620
  • আগামী বেশ কয়েকদিন অংকের দুঃস্বপ্ন দেখবো - সিগমার ওপর সিগমার ওপর সিগমার ওপর সিগমা আর শুঁড়ের ওপর শুঁড়ের ওপর শুঁড়। তাও মনে হয় কম পড়লো।
  • শ্রী সদা | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৪২320621
  • রাম দিয়ে ধুলে হয়। খেতেও বেশ মজাদার হবে যা মনে হয়।
  • ConvNet | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৪০320619
  • ইদিকে যা লোকজন দেখছি এরা কিমা ধোয়া নিয়েও চাট্টি অংক কষে দেবে। বাবা গো, চাদ্দিকে শুধু অংক। ঘাবড়ে গিয়ে শেষে মাইক্রোসফটের টিশার্ট অবধি নিয়ে ফেলেছি।
  • robu | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৩৭320618
  • স্কচ দিয়ে কিমা ধুতে পারিস। ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে অবশ্য
  • Bratin | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৩৫320617
  • ঃ))))
  • শ্রী সদা | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৩৩320616
  • http://www.varun4flipkart.com/
    ফ্লিপকার্টে অ্যাপ্লাই করার জন্যে SOP সাইট বানিয়েছে :)
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:৩২320615
  • সদা ঠিকই করিস। আমার রুমমেট ডিমের গায়ে নাম লিখে রাখত (নিজের) - ঐ ভাবে ধুয়ে নিলে আমিও ওর কেনা ডিম ইউজ করতে পারতাম। কোনোদিন করা হয় নি। সে ছেলে অবশ্য পোলাও রান্না করে খেয়ে এঁটো দারচিনিগুলো ধুয়ে রাখত পরের বারে আবার কাজে লাগাবে বলে। বুঝতেই পারছেন আমরা আলাদা রান্না খাওয়া করতাম।
  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:২৭320613
  • নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে ধুলে হবে না?
  • শ্রী সদা | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:২৭320614
  • নাঃ যা বুঝছি কিমা ধুয়ে খাওয়াই ভালো। আমি অবশ্য ডিম ও কিনে এনে ভিম লিকুইড আর স্কচ ব্রাইট দিয়ে মেজে রাখি।
  • kc | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:২৪320612
  • কিমা খুব নোংরা হয়। আর কিছু না থাকুক দুএকটা কাঠের কুচি থাকবেই। ঝাঁঝরিতে রেখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বেছে কিমা ধুতে হয়। ধোবার আগে একটু নুন মাখিয়ে রাখতে হয়। সবথেকে ভালো, কিমা না খাওয়া।
  • | ০৮ ডিসেম্বর ২০১৫ ২১:১১320611
  • ওরে বাবারে অভ্যু নেই তো ধারেকাছে? এক্ষুণি গিয়ে কিমাধোয়ার জন্য ১৭ খানা টই খুলে দেবেনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত