এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০২ ডিসেম্বর ২০১৫ ১২:৪৬319861
  • Swing বা ঝুলা বলে বোধয় -
  • de | ০২ ডিসেম্বর ২০১৫ ১২:৪৫319859
  • egulo?
  • quark | ০২ ডিসেম্বর ২০১৫ ১২:৩৯319858
  • বাচ্চাদের দোলনাকে তো cradle বলে, বারান্দায় বা বাগানে বুড়ো ধাড়িদের জন্যে যেগুলো থাকে তাদের কী ব'লে?
  • d | ০২ ডিসেম্বর ২০১৫ ১২:২৭319856
  • ং গুরুচন্ডা৯ লেআউটে `m আর মোবাইলে রিদ্মিক কীবোর্ড হলে ng
  • d | ০২ ডিসেম্বর ২০১৫ ১২:২৫319855
  • আজকের আবাপয় একটা খবর আছে -- হনুর স্বচ্ছতা অভিযানে ব্যারাকপুরবাসীরা অতিষ্ঠ
    :-))
  • anag | ০২ ডিসেম্বর ২০১৫ ১২:২০319854
  • এটা পড়ে দেখুন, মন্দ নয়ঃ http://www.danielsen.com/jokes/objecttoaster.txt

    লিন্ক কি করে দিতে হয়?
    আর অনুস্বার কি করে লেখে?
  • Abhyu | ০২ ডিসেম্বর ২০১৫ ১২:১৭319853
  • ভদ্রমহিলা প্রথম থ্রেটটা সামলে উঠতেই পরের বোমা - আপনি এতো ভয় পাবেন না, ডাক্তারেরা তো আপনার মেয়েকে দেখছেন।

    আর আর হানুদার দেড়শো বছর নিয়ে আমি ভাটে লিখেছিলাম, দেখো নি?
  • d | ০২ ডিসেম্বর ২০১৫ ১২:১৩319852
  • আরে সেইজন্যেই তো এত হাসি পাচ্ছে অভ্যু
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৫ ১২:০০319851
  • অনুষ্কা ভালো হয়ে উঠুন। এতক্ষণে পিছিয়ে সব পড়লুম। অজ্জিত বন্ধুর কাজ করেছে। ব্যাং দি, ব্ল্যান্কি সবাই। ভালো লাগলো দেখে।
  • Abhyu | ০২ ডিসেম্বর ২০১৫ ১১:৫৬319850
  • কুমুদি ফ্লাইট মিস হলে আপনার বকলমের টইটাও একটু দেখে নিয়েন - ঐ যে ডিডি আপনার ভ্রমণকাহিনী লিখছেন।
  • Abhyu | ০২ ডিসেম্বর ২০১৫ ১১:৫৪319849
  • ফ্লাইট মিস হলে তো ডাক্তারের টই আছেই।
    কিন্তু দমুদি খেয়াল করেছ কি - এটা পুরো থ্রেট - "আপনি চিন্তা করবেন না, আপনাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করছি" :)
    সাধে ল্যাদোশদা পালিয়ে বেড়ায়?
  • kumu | ০২ ডিসেম্বর ২০১৫ ১১:৪৯319848
  • নীচে।
  • kumu | ০২ ডিসেম্বর ২০১৫ ১১:৪৮319847
  • আচার্য জগদীশ রোডে ফ্লাইওভারের নীচী পথ অবরোধ।আজ ফ্লাইট মিস না হয়।
  • d | ০২ ডিসেম্বর ২০১৫ ১১:৩৪319846
  • হোয়াই গরমমশলা? নুন আর গোলমরিচ দিয়ে Kঅরুন, দিব্বির ওপরে খাসা হবে।

    কিন্তু ব্যাঙ ... মাইরি ... অন্য মহিলাকে করছে সেটা তো নাহয় করার সময় জানত না, ঠিক ভেবেই করেছিল। কিন্তু ঠিক জনকে করলেও তো ফোন করে প্রথমে অন্তত 'আপনি সে'র বোন তো?' এইটে প্রথমেই জিগ্যেস করার কথা। আমি যতবারই ভাবছি 'আপনি চিন্তা করবেন না আপনাকে হস্পিটালে পাঠানোর ব্যবস্থা করছি' ততবারই কুলকুলিয়ে হাসি পাচ্ছে।
    :-)))))))
  • sinfaut | ০২ ডিসেম্বর ২০১৫ ১০:৫৪319845
  • বেকড এগ কাকে বলে জানিনা তবে ডিম ফেটিয়ে নুন অল্প গরমমশলা দিয়ে মাইক্রো করলে দারুন একটা ব্যাপার হয়।
  • sinfaut | ০২ ডিসেম্বর ২০১৫ ১০:৫২319844
  • অজ্জিতদা, ভীষন ভালো লাগায় ভরে গেল মনটা। বাকিরাও যে যেমনভাবে সাহায্য করেছেন তাদেরও সদিচ্ছাকে অনেক অভিনন্দন।
    অনুষ্কাও শিগ্গিরি সেরে উঠবেন আশা করি।
  • sosen | ০২ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৩319843
  • কেউ যদি বেকড এগ বানিয়ে থাকেন রেসিপি দেবেন তো
  • quark | ০২ ডিসেম্বর ২০১৫ ০৯:১৯319842
  • আজ এসে ভাট পড়ে তারপর আরো পিছিয়ে পড়ে সে'র বোনঝির দুর্ঘটনায় ঘটনাচক্রে সকলের আগে অরিজিতের এগিয়ে যাওয়ার ব্যাপারস্যাপার পড়লাম। অজ্জিৎকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। শুধু বলব সর্বব্যপী পারস্পরিক অসহনীয়তা আর ব্যক্তিবিদ্বেষের মাঝে এটা একটা অসম্ভব উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৫ ০৮:৩৫319841
  • আমারও মনে আছে, ডিডি-দার মেয়ের এই অপারেশন-টার কথা, গুরুতে লিখেছিলেন তখন।
    বন্ধুত্ব একটা খুব দামী ব্যাপার, বরাবরই মনে হয়
  • dd | ০২ ডিসেম্বর ২০১৫ ০৮:১৯319840
  • ও হো। গুচর লোকজনের কথা কইছেন বুঝি?

    বছর দুয়েক আগে আমার এক মে'র সিস্ট অপারেশন - তার থেকেও বড়ো চিন্তা সেটি ম্যালিগনান্ট কি না। দুশ্চিন্তায় অস্থির।
    সকাল সাতটায় অপারেশন।

    এক তলায় নেমে দেখি অপ্পন,কল্লোল,সায়ন আর শমীক(ও তখন ট্যুরে এসেছে লুরুতে) গ্যাঁট হয়ে বসে আছে। কী ভালো যে লাগলো। চিন্তা করুন - চার মহারথী ঐ কাক ডাকা ভোরে হাজির আপিস ছেড়ে। সেদিন লুরুর আই টি সেক্টর একেবারে কেঁপে গেছিলো সন্দেহ নেই। অপারেশন শেষ হোলো - তাৎক্ষণিক প্যাথলজিকাল টেস্টে জানা গেলো সিস্টটি ক্যানসেরাস নয়। তবে ঐ চার্জন আপিস গ্যালো। আমি ও নিশ্চিন্ত আর দেশের আই টি সেক্টর ও হাঁপ ছেড়ে বাঁচলো।
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৫ ০৭:৩৯319839
  • ছোটাই-কেও থ্যাম্কস, পাই-এর পোস্ট-টা মিসিয়েছিলাম। সত্যিই ভাল প্রচেষ্টা
  • pi | ০২ ডিসেম্বর ২০১৫ ০৭:৩৮319838
  • ছোটাইদি, অনেক ধন্যবাদ।

    এখনো যা যা মেইল হয়েছে, তোমাকে পাঠিয়ে রাখলাম।

    আর এখানেও রইলোঃ

    আজ ২ রা ডিসেম্বর দেশের সময় সন্ধে সাতটা থেকে মিটিং। কেউ স্কাইপে থাকতে চাইলে আইডি টা মেইল ক'রে দিলেই হবে। আর যেতে চাইলে ভেন্যু ঃ

    '5/2 purba phulbagan, Gangulybagan near avijan club., যোগাযোগের নং - 8334880900 (রাজীব সেনগুপ্ত) / 9038864748 (রৌহিন ব্যানার্জী)।
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৫ ০৭:৩২319837
  • তবে ব্যাঙ ভুল লোককে ফোন করে প্রথমেই বলেছে আপনাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি - এ হতেই পরে না। নিশ্চয়ই কিছু একটা ইন্ট্রোডাকশান দিয়েছে প্রথমে
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৫ ০৭:২৮319836
  • ওয়েস্ট ব্যাঙ্কের নাম শুনেছি, অনুস্কা নিশ্চয়ই শীগগিরি সুস্থ হয়ে উঠবে। শুভেচ্ছা রইল।
    অজ্জিত, গুজ্জব। কুদোস। ব্যাঙ, দে, ব্ল্যাঙ্কি আরও যারা যারা সাহায্যের হাত বাড়িয়েছিলেন, সক্কলের পিঠ চাপড়ে দিলাম।
    গুরু-কে বেশ একটা পরিবার-এর মত লাগছে :-)
  • Tim | ০২ ডিসেম্বর ২০১৫ ০৫:২২319835
  • বাহ আজকে বেশ মন ভালো করা ভাট। অনুষ্কা ভালো হয়ে উঠবেন শিগ্গির, শুভেচ্ছা রইলো।
  • i | ০২ ডিসেম্বর ২০১৫ ০৫:১৬319834
  • সে,
    আপনার পোস্ট খুব ভালো লাগল। অনুষ্কা সেরে উঠুক তাড়াতাড়ি। আন্তরিক শুভেচ্ছা রইল।
    আজকাল কি খবরের কাগজ কি নেট আড্ডা কি অন্যত্র গেলেই বিবিধ কারণে মন খারাপ হয়ে যায়, হতাশা আসে। কাল এই দুর্ঘটনার প্রেক্ষিতে সকলের আচরণে, কথায় খুব খুব ভালো লাগছে।
    আসলে কাল রাতে, আর একটা ভালো পোস্ট নিয়ে বলতে এসেছিলাম। 'যখন সাহায্য দরকার হয়' টইতে পাই এর পোস্ট আর ভাটিয়ালিতেও একই বিষয়ে পোস্ট( সময়টা মনে পড়ছে না) এর কথা বলছি। লিখতে এসে ঐ দুর্ঘটনা আর পরবর্তী খবর দেখলাম। আর লেখা হয় নি। তো পাই, আমি তোকে আজ/কাল মেল করব এই বিষয়ে। এখন আর লিখছি না। খুবই ভালো উদ্যোগ এইটুকু বলে যাই আপাততঃ।

    সবাই ভালো থাকুন।
  • hu | ০২ ডিসেম্বর ২০১৫ ০৪:৪৭319833
  • আজকের ভাট পড়ে ভালো লাগল। অনুষ্কা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৫ ০৪:২২319832
  • মেরে পাস মছলি হ্যায়
    ঃ-)
  • Abhyu | ০২ ডিসেম্বর ২০১৫ ০৪:১০319831
  • ক্রোকুদের সলমন খানও নেই, ওদের অতো মনেও থাকে না। ওরা মাছ খেতে পেলেই ভালো থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত