এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১০ নভেম্বর ২০১৫ ১২:২২316409
  • উঃ, আমি চোখেজ্জল ধরে রাখতে পাচ্ছিনে। ভাবসমাধি না হয়ে যায়
  • :( | ১০ নভেম্বর ২০১৫ ১২:২২316410
  • আমাদের পাড়ার চণ্ডীচরণ বর্ধনকে একদিন লইয়া গিয়াছি। চণ্ডীবাবু Hindu Boys School নামক একটি ছোটখাট বিদ্যালয়ের স্বত্বাধিকারী, সেখানে ইংরেজী স্কুলের তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যাপনা করান হয়। তিনি পূর্ব হইতেই ঈশ্বরানুরাগী ছিলেন, পরে স্বামীজীর বক্তৃতাদি পাঠ করিয়া তাঁহার উপর খুব শ্রদ্ধাসম্পন্ন হইয়া উঠেন।

    চণ্ডীবাবু আসিয়া স্বামীজীকে ভক্তিভাবে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, ‘স্বামীজী, কি রকম ব্যক্তিকে গুরু করা যেতে পারে?’

    স্বামীজী বলিলেন, ‘যিনি তোমার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন, তিনিই তোমার গুরু। দেখ না, আমার গুরু আমার ভূত ভবিষ্যৎ—সব বলে দিয়েছিলেন।’

    চণ্ডীবাবু জিজ্ঞাসা করিলেন, ‘আচ্ছা স্বামীজী, কৌপীন পরলে কি কাম-দমনের বিশেষ সহায়তা হয়?’
    স্বামীজী বলিলেন, ‘একটু-আধটু সাহায্য হতে পারে। কিন্তু যখন ঐ বৃত্তি প্রবল হয়ে উঠে, তখন কি বাপ, কৌপীনে আটকায়? মনটা ভগবানে একেবারে তন্ময় না হয়ে গেলে বাহ্য কোন উপায়ে কাম একেবারে যায় না। তবে কি জান—যতক্ষণ লোকে সেই অবস্থা সম্পূর্ণ লাভ না করে, ততক্ষণ নানা বাহ্য উপায়-অবলম্বনের চেষ্টা স্বভাবতই করে থাকে। আমার একবার এমন কামের উদয় হয়েছিল যে, আমি নিজের উপর মহা বিরক্ত হয়ে আগুনের মালসার উপর বসেছিলাম। শেষে ঘা শুকাতে অনেক দিন লাগে।’

    চণ্ডীবাবু একটু ভাবপ্রবণ প্রকৃতির লোক ছিলেন। হঠাৎ উত্তেজিত হইয়া ইংরেজীতে চীৎকার করিয়া বলিয়া উঠিলেন, 'Oh Great Teacher, tear up the veil of hypocrisy and teach the world the one thing needful—how to conquer lust.'
    স্বামীজী চণ্ডীবাবুকে শান্ত ও আশ্বস্ত করিলেন।
  • san | ১০ নভেম্বর ২০১৫ ১২:২০316408
  • আধখানা তার বাঘে খেয়েছিলো 
    মরলো বাকিটা অকালে 

    ----- আহা, আহা কী প্যাথোস
  • :) | ১০ নভেম্বর ২০১৫ ১২:১৭316407
  • বাড়ন্ত শিশু পড়ন্ত বেলা
    ছুটন্ত তার নিয়মের খেলা
    অন্তরতম ক্যালাকেলি তবু
    ভালোবাসাবাসি চোখা
    ভরন্ত ব্যাগে অনন্ত সেল
    দুরন্ত পায়ে খাটো স্যান্ডেল
    স্নিগ্ধ বগলে বিমূর্ত চাঁদ
    বিপ্লব একরোখা
    ফুটন্ত মেঘ গড়ন টি ভালো
    ঘুমন্ত দেশ এই সাদাকালো
    উড়ন্ত ধুতি লবণের গান
    নভেম্বরের সাত
    ঘুরন্ত চাকা চড়ন্ত বায়ু
    জ্বলন্ত গা'য় তব পরমায়ু
    অগুন্তি হোক ভিখিরি মানুষ
    ফেস্টিভ্যালের রাত
  • b | ১০ নভেম্বর ২০১৫ ১১:৩৭316406
  • আঅ আ হাআ।।। হেভি, হেভি হেব্বি ব্বস।
  • :) | ১০ নভেম্বর ২০১৫ ১১:৩৫316405
  • মঞ্চে নতুন খেলুড়ে
    আর খিচুড়ির পাতা বেলুড়ে
    বিষন্ন কিছু কাদাখোঁচা পাখি
    গেয়েছিলো গান আলুনি
    সারি সারি সুখ বাসি কিংশুক
    অনন্যোপায় চালুনি
    দীপাবলি এলে বারুদের বেশে
    ন্যাকাশশী সেজে ম্লানমুখে হেসে
    একাদশী দিনে কাঁকালের ব্যথা
    ইলেকশানের সকালে
    আধখানা তার বাঘে খেয়েছিলো
    মরলো বাকিটা অকালে
  • Bratin | ১০ নভেম্বর ২০১৫ ১১:১৭316404
  • কাল রাতে হল। প্রায় রাত ১১ টা অবধি। দিব্যি হল ঃ)
  • সে | ১০ নভেম্বর ২০১৫ ১০:৫৫316403
  • বেলুড়ের কালচারাল প্রোগ্রাম কবে?
  • Bratin | ১০ নভেম্বর ২০১৫ ১০:৪৯316402
  • সবাই কে শুভ দীপাবলী র প্রীতি শুভেছা অর ভলোবাসা।

    তারকেশ্বরে বাসে বসে অছি।
  • সে | ১০ নভেম্বর ২০১৫ ১০:৪৫316401
  • মিসৌরী ইউনিভারসিটির প্রেসিডেণ্ট পদত্যাগ করেছেন। প্রোটেস্টের কারণে।
  • lcm | ১০ নভেম্বর ২০১৫ ১০:২১316400
  • আজ এনপিআরে ইন্ডিয়ায় রিসেন্ট ইন্টলারেন্স নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন শুনলাম।
  • pi | ১০ নভেম্বর ২০১৫ ০৯:১৮316399
  • অরণ্যদা, এটা দেখেছেন ?

    Stand with us in solidarity with India’s disenfranchised communities on Saturday, November 14th from 5-7pm at Washington Square Park to raise our voices to dissent the recent acceleration of killings of Muslims, Dalits, Adivasis, Christians and Sikhs.

    The Indian government has tacitly endorsed these horrific killings by not clearly condemning them and instead has continued to use divisive hate mongering against Muslims in campaigning rhetoric and continues to look away as more Dalit lives are infringed upon with impunity.

    Saturday, November 14at 5:00pm - 7:00pm in EST

    Washington Square Park

    https://www.facebook.com/events/1490964604538942/
  • pi | ১০ নভেম্বর ২০১৫ ০৯:০৯316398
  • দিওয়ালি বুধবার, যেমন হয় সচরাচর, কালীপুজোর পরের দিন। কিন্তু বহুদিন ধরেই তো দু'দিন ধরে হ্যাপ্পি দেওয়ালি চলে।

    ওদিকে জে উ, জে এন উ, ব্যাগড়াবাদীদের আন্দোলনের ফলও তাইলে দারুণ হয় ঃ)
  • cm | ১০ নভেম্বর ২০১৫ ০৮:৫০316397
  • টই মার্জ করাবার কনসেপ্ট থাকা উচিত।
  • kumu | ১০ নভেম্বর ২০১৫ ০৮:১৩316396
  • আমি না থাগলে যে কী --,যাক
    অমাবস্যা আজ ১০ নভেম্বর রাত্রি ৯ ২৩ থেকে শুরু ও ১১ নভ রাত ১১ঃ ১৬ তে শেষ।কালীপূজা আজ রাত্রে।
    দীপাবলীর পূজা ইত্যাদি আগামীকাল।
    সকলকে দীপাবলী উপলক্ষে অনেক শুভেচ্ছা জানিয়ে আম বেলপাতা জোগাড়ের বেবস্থা দেখতে গেলাম।
  • pipi | ১০ নভেম্বর ২০১৫ ০৭:৫৪316395
  • মন্দির সন্ধ্যে সাড়ে পাচটায় বন্ধ হয়ে যায়।
  • hu | ১০ নভেম্বর ২০১৫ ০৭:৫০316394
  • তাই? আজ নয়? আমি আবার ফেবু দেখে বিভ্রান্ত হয়ে নিজেও ছবি দিয়ে ফেল্লাম। যাহ!
  • Bratin | ১০ নভেম্বর ২০১৫ ০৭:১১316393
  • বুধবার
  • | ১০ নভেম্বর ২০১৫ ০৭:০৪316392
  • এখানে শুনলাম দিওয়ালি বুধবার। মন্দিরে ফোন করে জেনে নাও না।
  • pipi | ১০ নভেম্বর ২০১৫ ০৬:৫৭316391
  • আচ্ছা কালীপূজো তো মঙ্গলবার। দিওয়ালিও কি মঙ্গলবার না বুধবার? ফেবু তে লোকে তেড়ে মোম/প্রদীপ এর ছবিছাবা দিয়ে হ্যাপি দিবালী লিখছে তাইতে কনফ্যুশন হয়ে গেল। কারণ দিওয়ালিতে এখানে মন্দিরে ফ্রি ফুড। এই তারিখের কনফ্যুশনে যদি হাতছাড়া হয়ে যায় অতএব হেঁ হেঁ....
  • Atoz | ১০ নভেম্বর ২০১৫ ০২:২২316390
  • পালবাবুর বাণী এলো বলে, তৈরী থাকুন। ঃ-)
  • Arpan | ০৯ নভেম্বর ২০১৫ ২৩:৩২316387
  • ভিডিওতে জ্যামের জ-ও দেখলাম না।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১৫ ২৩:৩১316386
  • চেন্নাইতে।

    লুরুতে বিষ্টিফিষ্টি হয়ে বীভৎস জ্যাম। সন্ধেবেলায় বাড়ি ফিরতে দেড় ঘন্টা লাগল।
  • শ্রী সদা | ০৯ নভেম্বর ২০১৫ ২৩:২৯316385
  • লুরুতে শুনলাম সাইক্লোন অ্যালার্ট জারি করেছে।
  • lcm | ০৯ নভেম্বর ২০১৫ ২৩:২৭316384
  • আমার এখানেও, এই যে আজ সকালে বিষ্টি ভেঙ্গে আপিস আসার ভিডিও, খুব জ্যাম হইসিলো --
  • dd | ০৯ নভেম্বর ২০১৫ ২৩:১৫316383
  • সারাদিন বিষ্টি চলছে। তবে খুব জোরসে নয়। ছিড় ছিড় করে। বাট ননস্টপ। রোদের চিহ্নও ছিলো না সারাদিন।

    ভেরী আইডিয়াল আবগারী ওয়েদার।
  • | ০৯ নভেম্বর ২০১৫ ২৩:০১316382
  • উফ!
  • pi | ০৯ নভেম্বর ২০১৫ ২৩:০০316381
  • মোমেও ভ্যাজাল মারলুম। গুনে দেখলুম, দশটা মোমবাতি নিয়ে এসেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত