এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৯৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 74.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৬:৫১519155
  • ধুর। গুচ তে নতুন নিয়ম হোক - পলিটিক্স নিয়ে কোনো পোস্ট করা চলবে না। দে ডোন্ট ডিজার্ভ এনি ওয়ার্ড।
  • Shola the Great | 131.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৬:৫৪519156
  • এম্মা কেউ আসবে না আর। কয়েকটা জিনিস নিয়ে মুখ বন্ধ করতে বল্লে বাঙালী মরেই যাবে - পলিটিক্স, মোবা-ইবে/ঘটি-বাঙাল, খাবারদাবার ইঃ
  • গান্ধী | 213.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৭:০৫519157
  • শোলাদা কে সাপোর্টে গেলাম

    যাই হোক, মদন-কাকলী-কল্যনের তুলনা আনলেও আনিসুরকে ক্যালানো উচিত। কে কি মনে করে জানিনা, আমি এখনও সিপিয়েমকে বাকিদের থেকে কম খারাপ মনে করি। এরকম লোকজন বেশি এসে গেলে সে ধারণাও বেশিদিন টিকবেনা
  • কৃশানু | 226.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৭:৫২519158
  • গান্ধী। ঠিক।
  • pi | 127.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৭:৫৮519160
  • শুধু রাজনীতিকদের দোষ দিয়ে কী হবে ? তারা তো আমাদের মধ্যে থেকেই উঠে আসে। এই অনিল বসু, আনিসুর, অর্পিতা, কাকলিদের মত জঘন্য, অত্যন্ত আপত্তিকর বক্তব্য তো আশেপাশেই অহরহ শুনছি। অসুখটা অনেক গভীরে আর অনেক ছড়ানো।
  • pi | 127.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৭:৫৮519159
  • শুধু রাজনীতিকদের দোষ দিয়ে কী হবে ? তারা তো আমাদের মধ্যে থেকেই উঠে আসে। এই অনিল বসু, আনিসুর, অর্পিতা, কাকলিদের মত জঘন্য, অত্যন্ত আপত্তিকর বক্তব্য তো আশেপাশেই অহরহ শুনছি। অসুখটা অনেক গভীরে আর অনেক ছড়ানো।
  • Shola the Great | 131.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:০০519161
  • এটা ফ্যাক্ট। পার্ক স্ট্রীট বা দিল্লীর ঘটনা নিয়ে রাস্তাঘাটে প্রায়সই ওই টিপিক্যাল কথাগুলোই শুনে থাকি।
  • প্পন | 126.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:০৩519162
  • দ্যাখ বাবা গান্ধী, এ হল খাঁটি পুরুষতান্ত্রিক মানসিকতা অ্যাট ইট্স নেডার - বামপন্থী বা কংগ্রেসী কিছুতেই ইতরবিশেষ হয় না।

    তবে হ্যাঁ, বাকি অন্য সব কিছুতে হয় তো হয়। সেটা তুই ঠিকই বলেছিস।
  • গান্ধী | 213.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:০৮519164
  • হুম্ম। জাস্ট মাথা গরম হয়ে যায়। হোস্টেলে তর্ক করতে গিয়েও দেখেছি। শতকরা ৫০ভাগ ছেলে কাকলির মন্তব্যটাই করে, আর আনিসুরের এক্স্যাক্ট কমেন্টটাও আমাদের হোস্টেলেরই একজনের মুখে আগে শুনেছিলাম।
  • প্পন | 126.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:১০519166
  • লোকজনের চোখে পড়েনি হয়তো, চন্দ্রিমা না কে যেন, তিনিও একটা ডিরোগেটরি মন্তব্য করেছিলেন, তবে এই লেভেলের নয় হয়ত।
  • Shola the Great | 131.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:১০519165
  • কোশ্চেনটা হল একটা বড় অংশের মহিলাদের মধ্যে এটা কীভাবে এত গেঁড়ে বসলো?অর্পিতা বা কাকলি তো দলের খাতিরে বলেছে, পার্ক স্ট্রীটের সময় সিপিএম সরকারে থাকলে অন্য কথা বলতো। কিন্তু এর বাইরে? শুধু ওই অনিতা না কী সায়েন্টিস্ট নন - সকালবেলায় দুধ আনতে যাই যখন তখন রাস্তার কল থেকে জল নিতে আসে যার, তারা?
  • প্পন | 126.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:১২519167
  • এইটা অজ্জিত কী নতুন দেখল? পুরুষতান্ত্রিক মনোভাব লিংগ নির্বিশেষে হয়ে থাকে।
  • Shola the Great | 131.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:১৭519168
  • হত।

    কিন্তু এই যাদের কথা বল্লাম তাদের বেশির ভাগটাই মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে উচ্ছ্বসিত - একজন মহিলা পুরুষ-ডমিনেটেড জায়গায় নিজের টার্মসে রাজনীতি করছে এটাই তাদের কাছে মমতার ইউএসপি - তারা এই টাইপের ঘটনায় এভাবে রিয়্যাক্ট করবে সেটা আমার কাছে একটু নতুনই।
  • কৃশানু | 226.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:৩২519169
  • পুরুষতান্ত্রিকতার সাথে তো মহিলা মুখ্যমন্ত্রী-র কোনো বিরোধ নেই। মহিলা মুখ্যমন্ত্রী পুরুষ-ডমিনেটেড জায়গায় নিজের টার্মসে রাজনীতি করছে এই নিয়েও তো পুরুষদের মধ্যে উচ্ছ্বাস কম নেই। এটা তো পুরুষতান্ত্রিকতার অঙ্গ হিসেবেই প্রতিষ্ঠিত। বাড়ির পুরুষটি যে বেশি জানে এত সবাই জানে। তাই সে মমতা ভালো অল্লে ভালো, পার্ক স্ট্রিটের মেয়েটি খারাপ বললে খারাপ।
  • Shola the Great | 131.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:৩৫519170
  • অর্থাৎ বাড়ির পুরুষটি মমতা ভালো বলেছে বলেই তারা বলছে? কে জানে। তাহলে মমতার মিছিলে মেয়েদের যে রকম স্বতস্ফূর্ততা দেখেছি সেটা হয়তো হত না।
  • কৃশানু | 226.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:৪১519171
  • না অজ্জিদ্দা পুরোপুরি তাও নয়। মমতার মিছিলে ছেলেদের স্বতস্ফূর্ততাও যথেষ্টই থাকে। জ্যোতিবাবু-র মিছিলে মেয়েদের।
    তবে অবশ্যই মমতার মিছিলে মেয়েদের স্বতস্ফূর্ততা তুলনামূলক ভাবে বেশি থাকবেই। এটাকে ঠিক এক লাইনে ব্যাখ্যা করা মুশকিল। মুখোমুখি বসলে বোঝাতে সুবিধে হবে। কিন্তু তার পিছনে পুরুষতান্ত্রিকতা কে আঘাত করার মতো কোনো স্টিমুল্যান্ট নেই।
  • প্পন | 126.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৯:০২519172
  • মমতা সমর্থন পাচ্ছেন বলে পার্ক স্ট্রিটের মেয়েটিও পাবেন নাকি?

    ডিস্কে যান, ডিভোর্সী, কলসেন্টারে একসময় কাজ করত, রাত হলেও বাইরে কাটাতে ভয় পায় না ইত্যাদি ইত্যাদি তার তো অনেক "গুণ" - আমাদের সমাজ এত উদার হল কবে থেকে? নাকি আমাদের মধ্যে স্ববিরোধিতা নেই?
  • প্পন | 126.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৯:০৩519173
  • মানে এতদিন (বাইরে রাত কাটাতে ভয়) পেত না
  • Shola the Great | 131.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৯:০৫519175
  • টূ বি প্রিসাইজ "ডিভোর্সি সিঙ্গল মাদার প্রাক্তন কলসেন্টারকর্মী বর্তমান বেকার"

    হ্যাঁ, আনফরচুনেট।
  • bb | 24.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৯:০৯519176
  • আনিসুরের কথাটা যতবার শুনছি ততবার অবাক হয়ে যাচ্ছি - একজন কি করে এক মহিলা (যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও) সম্বন্ধে এই রকম কুৎসিত ভাষা প্রয়োগ করতে পারেন?
    ওনার রাজনীতি করা ছেড়ে দেওয়া উচিত।
  • pi | 127.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ১৯:২৪519177
  • আনিসুরের মন্তব্য প্রসঙ্গে অন্য একটা প্রশ্ন আছে। করেই ফেলি। অনিল বসুর আর টিএম সির কারুর ( নাম মনে নেই) মন্তব্যের সময়েও বোধহয় তুলেছিলাম। এই মন্তব্যে যৌনকর্মীদের ও অপমান করা হচ্ছে না ? বেশ্যাবৃত্তির পেশাকে অত্যন্ত অসম্মানজনক বলা হচ্ছে না ?
    আর মন্তব্যটা নিয়ে আমরা যখন আপত্তি তুলছি, তখন কি আমরাও এই একটি অসম্মানজনক ঘৃণ্য কোন পেশার সাথে জড়িত বলা হচ্ছে, সেই ভেবেই আপত্তি তুলছি না ? কাউকে খুনী, ধর্ষক, চোর, জোচ্চোর বলার ইক্যুইভ্যালেন্ট কি আরো খারাপ কি এটা ? হলে, ক্যানো ?

    বেশ্যাকে গালি হিসেবে ব্যবহার করা ( যা অতি কমন, এবং আনিসুর বেসিক্যালি সেটাই করেছেন ), সেও তো সেই একই মনোভাব থেকে আসে।
  • কৃশানু | 226.*.*.* | ২৮ ডিসেম্বর ২০১২ ২০:১৬519178
  • বেশ্যাবৃত্তির পেশাকে অত্যন্ত অসম্মানজনক আমরা মনে করি অ না করি, আনিসুর করেন, আনিসুর-এর বক্তব্যে তা পরিস্কার।এখানে এটাই বিবেচ্য।
  • PT | 213.*.*.* | ৩০ ডিসেম্বর ২০১২ ২০:৪১519179
  • আনিসুরকে গালি দিয়ে এবং নিজে গালি খাওয়ার রাস্তা তৈরি করে লিখছিঃ এক্জন মহিলা বিরোধীনেত্রী কিভাবে বলেন যে "বুদ্ধবাবুর ধুতি খুলে দেব?" একজন মহিলা যদি "মহিলা" হিসেবে আলাদাভাবে সম্মনিত হতে চান তাহলে তিনি কখনই তাঁর সমালোচকদের "কুত্তা'' বলে আখ্যায়িত করতে পারেন না। ভারতীয় কৃষ্টির মাপে (সেটা কি ববি ভাইকে জিগান!) সম্মান পেতে গেলে সেই "মাপে"-ই মহিলাদের মত ব্যবহার করাটা জরুরী।
  • paTal | 24.*.*.* | ৩০ ডিসেম্বর ২০১২ ২১:১৩519180
  • তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১১:৩৮519181
  • দুষ্টু লোকে বলবে "বঙ্কিম চন্দ্র" এখন কী আর চলে? ঃ))
  • PT | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১২:০২519182
  • বঙ্কিম এখনও প্রযোজ্য যদি দুজন নেত্রী পরস্পরকে গালিগালাজ করেন কিংবা ববি হাকিম আর আনিসুর বাকযুদ্ধে নামেন! এমনকি বিনয় কোঙারের "পশ্চাৎদেশ" দেখানোর আহ্বানকেও ধরে নেওয়া যায় যে সেটা যেকোন তিনো নেতার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু "ধুতি খুলে নেব", "কুত্তা" আর অনিল/আনিসুরের শব্দনিচয় ভীষণ রকমের লিঙ্গকেন্দ্রিক।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৩:২০519183
  • বলেছিলাম ঃ)))
  • harmad | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:০৪519184
  • PT দা কে সুপার ক্ক
  • PT | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৪১519186
  • @বঃ
    আমিই কি তাহলে সেই "দুষ্টু লোক"?
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৪৯519187
  • না না তুমি তো আমাদের সবার প্রিয় পিটি দা।

    নববর্ষের আগাম শুভেচ্ছা পিটি দা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন