এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৭ অক্টোবর ২০১৫ ১১:৫৫313410
  • এনিমি অ্যাদ্দিনে গেটে এসেছে ;-)
  • T | ১৭ অক্টোবর ২০১৫ ১১:৫১313409
  • অ্যাঁ, অ্যাদ্দিন পরে দেখলে এনিমি অ্যাট দ্য গেটস।
  • Tim | ১৭ অক্টোবর ২০১৫ ১১:৪৮313408
  • ভালো সিনেমার টইতে কবেই ডাউনফল লিস্টেড হয়েছে বলে মনে হয়। দারুণ সিনেমা।
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৫ ১১:৪৬313406
  • ডিডিদা, ফিল্মগুলোর নামের জন্য থ্যাংকু।

    এনেমি অ্যাট দ্য গেটস দেখলাম সেদিন। দুর্দান্ত।
  • Tim | ১৭ অক্টোবর ২০১৫ ১১:৪৬313407
  • এ কি গান, না স্বগতোক্তি ?
  • aranya | ১৭ অক্টোবর ২০১৫ ১১:৪৩313405
  • হ্যালুসিনেশন, ঈশান কোণে আলো দেখা যায়
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৫ ১১:৪২313404
  • ঈশান কোণে আলো দেখা যায় - রূপম এইরকম নরমসরম লাইন লেখে নাকি?
  • aranya | ১৭ অক্টোবর ২০১৫ ১১:৩৯313402
  • ধর এই লাইনটা - ঈশান কোনে আলো দেখা যায়

    এর সাথে একটা নরম ভাব ওতপ্রোতভাবে জড়িত বলে মনে হয় না? এটাকে রক বানিয়ে সঙ্গে উদ্দাম নাচ - কঠিন কাজ
  • avi | ১৭ অক্টোবর ২০১৫ ১১:৩৯313403
  • dd, ঐ furyতেই দেখলাম সত্যিকারের একটা টাইগার দেখিয়েছে, টি-৩৪এর সামনে ৮৮মিমি বসিয়ে টাইগার সাজায় নি। তবে একটা শেরমানের পক্ষে ২-৩টে ফ্রন্টে লড়াই করাটা এট্টু বাড়াবাড়ি। আর লাস্ট সিনটা বড্ডো হলিউডি। SS এর মত উচ্চ প্রশিক্ষিত একটা দলকে অত সহজে ক্যাননফডার বানানো যায় নাকি?
    white tiger কিছুতেই ডাউনলোড হল না, শেষে ইউটিউবে দেখলাম। ট্যাংকপ্রেমীদের জন্য আদর্শ সিনেমা। ট্যাংকের দেবতার ধারণাটাও দিব্যি লাগলো, টাঁড়বারোর মত। শেষে হিটলারের স্বীকারোক্তিও ভালো।
    the downfall একখানা অসাধারণ মুভি, কোনো কথা হবে না।
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৫ ১১:৩০313401
  • রূপম ইসলামও যুগপুরুষ।

    (অনবধানে পুরিষ লিখে ফেলেছিলাম, পোস্ট করার আগেই সামলে নিয়েছি)
  • aranya | ১৭ অক্টোবর ২০১৫ ১১:২৫313400
  • বাংলা গানের সাথে এমন ভায়োলেন্ট নাচ যে হতে পরে, না দেখলে বিশ্বাস করা যায় না
    ক্যাকটাসের সিধু-র নাচ দেখেছিলাম, বাউল রক - এর কাছে শিশু
  • Tim | ১৭ অক্টোবর ২০১৫ ১১:২০313399
  • মাইকের স্ট্যান্ড মাথায় নিয়ে কী স্টাইলে নাচলো? গুগাবাবার হাল্লার জল্লাদের মত?
  • রোবু | ১৭ অক্টোবর ২০১৫ ১১:১৮313398
  • The downfall মানে der untergang বলছেন ডিডিদা? সেটা অসম্ভব ভাল সিনেমা।
    আর হোয়াইট টাইগার মানে কি আরবিন্দ আডিগার-র বইটা? সেটা সিনেমা হয়েছে? নভেলটা আমার পোষায়নি।
  • aranya | ১৭ অক্টোবর ২০১৫ ১১:১৬313397
  • পুজোয় চাই বাংলা ব্যান্ড - গত শনিবার চন্দ্রবিন্দু, আজ ফসিল। মাইকের স্ট্যান্ড মাথায় তুলে রূপমের সে কি নাচ
  • T | ১৭ অক্টোবর ২০১৫ ১১:০৬313395
  • আর উলস্‌, কোনোরকমে ছাড়া পেয়ে বাড়ী যাচ্চি। কাল।
  • T | ১৭ অক্টোবর ২০১৫ ১১:০৬313396
  • The Walk দেখলুম। দিব্যি লাগলো। উফ্‌, ওই লোকটার কিচু সাহস আছে মাইরি!
  • dd | ১৭ অক্টোবর ২০১৫ ১০:১৯313394
  • তিনটি ভালো সিনেমা দেখুন

    The fury মোটামুটি ভালো
    The white tiger বেশ ভালো
    The downfall উৎকৃষ্ট
  • Tim | ১৭ অক্টোবর ২০১৫ ০৯:২৭313393
  • এতজকে যে ভালো সিনেমাগুলোর নাম দিয়েছিলাম, দেখেচো?
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৫ ০৬:৪১313392
  • আহ, ভালো ভালো গান নাটক সিনেমা ইত্যাদি দিন তো!
    ঃ-)
  • Nina | ১৭ অক্টোবর ২০১৫ ০২:৩১313391
  • হগ্গলেরে শারদ শুভেচ্ছা ও ভালবাসা জানাই। আনন্দে কাটুক পুজোর দিনগুলি ও সারাটি বছর----
  • Nina | ১৭ অক্টোবর ২০১৫ ০২:২৯313390
  • শুভ জন্মদিন কুমুদিনী
    নতুন গুড়্রের পায়েস দিয়ে এক মুঠো শিউলি ফুল আর এক আকাশ ভরা ভালবাসা জানাই।
    সেই সঙ্গে শারদ শুভেচ্ছা রইল কুমু তোমার ও তোমার সকল আপনজনের জন্যে।
  • .. | ১৬ অক্টোবর ২০১৫ ২৩:৪৪313389
  • চরিত্র পাল্টে ক্যারেকটার করে দিলে আর দুটো বেড়ে যাবে।
  • Tim | ১৬ অক্টোবর ২০১৫ ২৩:২২313388
  • কুমুদি কে নিয়ে কোনদিন কমিক্স লেখা হলে চরিত্রের নাম হবে কুমুদিকেমিস্ট ঃ-)
    (কতগুলো ক দেকেচেন?)
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৫ ২৩:১৫313387
  • "রাজকাহিনী" মুক্তি পেল বুঝি?
  • sosen | ১৬ অক্টোবর ২০১৫ ২২:৪৮313386
  • রাজকাহিনীর রিভ্যু হয়ে যাক ছোটো করে
  • Byaang | ১৬ অক্টোবর ২০১৫ ২২:৪৬313385
  • কুমুদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ডেকচিভর্তি পায়েস, হাঁড়িভর্তি গুড়ের রসগোল্লা, আর অ্যালেনের প্রন কাটলেট যতগুলো খুশি।
  • aranya | ১৬ অক্টোবর ২০১৫ ২২:২৮313384
  • শুভ জম্মোদিন কুমু। একসাথে হিমালয়ে যাওয়ার প্ল্যান-টা খ্যাল রাখবেন :-)
  • aka | ১৬ অক্টোবর ২০১৫ ২২:২০313383
  • আচ্ছা এই গুমনামি বাবা এবং নেতাজীর কেসটা কি? জীবনে শুনি নি। এটার কি কোন ভ্যালিডিটি আছে? নাকি পুরোটাই হোক্স?
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৫ ২২:১৯313382
  • শরৎকালে বারিধারা!!!! ক্যানো? শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি গাইলে কী হয়????
    সারাদিন মাইকে গান বাজতো "আষাঢ় শ্রাবো ও ও ও ও ন মানে না তো মন /ঝরোঝরো ঝরোঝরো ঝরিছে তোমাকে আমার মনে পড়েছে"
    ক্যানো বাপু? গাইতে পারো না, "শরৎ হেমন্তো ও ও ও /মানে না মোর মন তো/ উড়ি উড়ি উড়ি উড়ি করিছে/ তোমাকে আমার মনে পড়েছে" ?

    ঃ-)
  • ranjan roy | ১৬ অক্টোবর ২০১৫ ২২:০৬313381
  • কুমুর শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা, রজনীগন্ধার গুচ্ছ, লখনৌ আতরের সুগন্ধি আর সুচিত্রা মিত্রের গলায় 'ঝর ঝর বরিষে বারিধারা'।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত