এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৪ অক্টোবর ২০১৫ ১০:০৫313141
  • বি
    ঃ-)))
  • b | ১৪ অক্টোবর ২০১৫ ০৯:৫৫313139
  • সেই। হনু-র পতাকা যারে দাও তারে ইত্যাদি ইত্যাদি।
  • | ১৪ অক্টোবর ২০১৫ ০৯:৫৩313138
  • তারমানে আফনে অথেন্টিক গুলবাজ নন বি। হনুর বেলা এইটে হবেই না, লোকে বাই ডিফল্ট ধরে নেয় হনু গুল মারছে।
  • Bratin | ১৪ অক্টোবর ২০১৫ ০৮:৫৭313137
  • বাহ কল্লোল দা, দারুন।

    সু দি বলছিলো লুরু যাবে।
  • b | ১৪ অক্টোবর ২০১৫ ০৮:৩৭313136
  • উদিকে কাল হনু-র আদর্শে উজ্জীবিত হয়ে দেশে-র অপ্রকাশিত রবীন্দ্রনাথ আমি লিখেছি, সেরকম মর্মে ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় ভারী কেস খেয়ে গেছি। প্রচুর লোকে লাইক করেছে, তারো বেশি লোকে কনগ্র্যাটস জানিয়েছে, এক বুড়ি পিসিমা বংশের গর্ব ইত্যাদি ইত্যাদি বলেছেন। এন আর আই বন্ধুরা বলেছে, দেশ পেলেই কিনে পড়বে।

    আমাকে কেউ একটা কামস্কাটস্কার ওয়ান ওয়ে টিকিট কিনে দেবেন?
  • cb | ১৪ অক্টোবর ২০১৫ ০৮:০৯313135
  • ম্যামি ল্যাখেন না ক্যানে? অনেক অদ্ভুত পোস্নো তুলতেন :-)
  • কল্লোল | ১৪ অক্টোবর ২০১৫ ০৭:১২313134
  • লুরুতে ম্যাক্সিমিন। গতকাল দেখা হলো। এখানে ম্যামির মেয়ে জামাই ও নাতি থাকে আইআইএসসিতে। ম্যামি ও তার কত্তা এয়েচেন। এর আগে একবার গেসলুম। এবার বিপত্তি। ম্যামির চশমার ডঁটি খুলে গেছে। সে য়শবন্তপুরের এক চশমার দোকানে সারানো হলো।
    তাপ্পর ম্যামির মেয়ে-জামাইয়ের বাসায় খুব আড্ডা হলো, গান হলো। ম্যামির কত্তা খুউব ভালো মানুষটি। আমাদের চা করে খাওয়ালেন। অতো বড়ো একজন অর্থনীতিবিদের হাতে এই পেথম চা খেলুম।
    ম্যামির নাতিও খুব মিস্টি মতোন। ম্যামির মেয়ে জামাইও বড্ডো ন্হালো। রাতে খাইয়েই ছাড়লো
    আর ম্যামির তো তুলনাই নেই। কতো গল্প, কতো গান.........
  • Atoz | ১৪ অক্টোবর ২০১৫ ০৫:২৫313133
  • অনেক অনেক থ্যাংকু আপনাদের।
  • nripen | ১৪ অক্টোবর ২০১৫ ০৪:১২313132
  • Je fuis et je m’accroche à toutes les croisées

    D’où l’on tourne l’épaule à la vie, et, béni,

    Dans leur verre, lave d’éternelles rosées,

    Que dore le matin chaste de l’Infini

    Je me mire et je vois ange! et je meurs, et j’aime

    –Que la vitre soit l’art, soit la mysticité—

    A renaître, portant mon rêve au diadème,

    Au ciel antérieur où fleurit la Beauté!

    [Mallarme, 1863]
  • .. | ১৪ অক্টোবর ২০১৫ ০১:১৫313130
  • জানলা আমি প্লেনে দেখেছিলাম। প্লেনের জানলার কথা বলছিনা, জানলা সিনেমাটা।
  • hu | ১৪ অক্টোবর ২০১৫ ০০:৪৭313129
  • একটা ফুড গ্রুপে পোস্ট দেখলাম, একজন ভদ্রমহিলা লিখেছেন তাঁদের সোসাইটিতে নাকি নভরাত্রির সময় নন-ভেজ কেনা ও রাঁধা নিষেধ। উনি পুনেতে থাকেন। এরকম অবস্থা নাকি? এখানে কার কি রকম এক্সপিরিয়েন্স?
  • Atoz | ১৪ অক্টোবর ২০১৫ ০০:৪০313127
  • জানালা নিয়ে নাকি একটা চমৎকার ফ্রেঞ্চ কবিতা আছে। কেউ হদিশ দিতে পারেন?
  • pi | ১৪ অক্টোবর ২০১৫ ০০:৪০313128
  • নাঃ।

    অমিত দত্তের সিনেমা দেখতে চাই, কোথায় পাবো ?
  • Bratin | ১৪ অক্টোবর ২০১৫ ০০:২৭313126
  • জানলা কি জানালো? ঃ)
  • :( | ১৪ অক্টোবর ২০১৫ ০০:২৬313125
  • আনোয়ার কা আজব কিস্সা দেখেছ?
  • :( | ১৪ অক্টোবর ২০১৫ ০০:২৩313124
  • ইস্স্স্স্স্স্স্স্স্স্স্স্স্স্স্স
  • pi | ১৪ অক্টোবর ২০১৫ ০০:১৯313123
  • শেষ দৃশ্যের ছবিটা। মনে থেকে যাবে।
  • pi | ১৪ অক্টোবর ২০১৫ ০০:১৮313122
  • জানালাকে থ্যাঙ্কু !

    জি বাংলা সিনেমায় দিয়েছিল আজ।

    শেষ অব্দিও সুন্দর লাগলো। বিশেষ করে শেষ দৃশ্যটা।
  • :( | ১৪ অক্টোবর ২০১৫ ০০:১৩313121
  • আব্বে জানালা কোথায় কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে? ৬ বছর ধরে দেখতে চাইছি।
  • T | ১৩ অক্টোবর ২০১৫ ২৩:১৬313119
  • আজকে অ্যাটলেটিকো ভালোই খেলেচে, ফার্স্ট হাফের শেষের দিকটা, আর সেকেন্ড হাফের মাঝামাঝি সময়ে রাশ আলগা করে ফেলেছিল। এই মোহনরাজ বলে সাইডব্যাকটাকে দিয়ে হবে না। অর্ণব মন্ডল ফেরত এলে আশা করি ডিফেন্সের ফাঁকফোকর বুজে যাবে। আর ওই রাইট উইংগার টাও কোনো কাজের না, নাম ভুলে গেচি।

    কুমুদি, কই সে তো যোগাযোগ করল না।
  • জানালা | ১৩ অক্টোবর ২০১৫ ২৩:০৯313118
  • র গল্প বুদ্ধদেব বাবুরই
  • kumu | ১৩ অক্টোবর ২০১৫ ২৩:০৪313117
  • আবার মিনমিন দিল্লীবাসী গুরুদের জন্য-আপনাদের কারো বাড়ীর কাছে সহজে পাতা পাড়িতব্য বেল ওআম গাছ আছে?
  • TB | ১৩ অক্টোবর ২০১৫ ২২:৫৭313116
  • প্যান্টি নিয়ে এতো বিশদ আলোচনা দেখে আর সামলান গেল না।

    আচ্ছা, সব বই –ই তো আমরা ভেতরটা দেখে ঠিক করি রাখবো না ফেলে দেবো, শুধু নাম দিয়েই কি কিছু ঠিক হয়? প্যান্টি পড়িনি এখনো, কিন্তু তার ভেতরের জিনিষপত্তোর ভাল হলে রাখা থাকবে, যেমন আছে মৈত্রেয় জাতক।
    মৈত্রেয় জাতকের নাম যদি হত বুদ্ধের চীড়বস্ত্র, কিংবা বিশাখার শিত্কার তাহলে কি ভেতরটা দেখে নিয়ে ফেলে দিতাম, যদি জিনিস একই থাকতো? মনে হয় না!
  • pi | ১৩ অক্টোবর ২০১৫ ২২:৩৮313115
  • জানলা দেখতে বেশ লাগছে। ছোটবেলার ঝুমুরপুরের স্কুলে সেই ছোটবেলার ক্লাসরুমে ছোটবেলার সেই জানলা বানিয়ে দেওয়া। পাখু বসানো জানলা। পাখি বসা জানলা। যে জানলায় ছোটবেলায় ক্লাসে ম্যাজিক দেখাতে আসা ম্যাজিশিয়ানের টুপি থেকে বেরোনো পায়রা এসে বলেছিল, যে জানলা দিয়ে পালিয়েছিল। যে জানলা দিয়ে ভূগোল ক্লাসে বাইরে চেয়ে থাকলে মেডিটেরিনিয়ান সি দেখা যেত।
    এই সিনেমাটার কথা শুনিইনি কেন আগে ? অনেকদিন বাদে বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমা ভাল্লাগছে। জানিনা অবশ্য শেষ অব্দি কেমন লাগবে। যদিও এতক্ষণে এদিকে ওদিক খুঁজে বুঝলাম কী সিনেমা দেখছি। সিনেমার নামটা চলার সময় দিতে কী হয় !!

    গল্পটা কার ?
  • | ১৩ অক্টোবর ২০১৫ ২২:২৮313114
  • আচ্ছা থ্যাঙ্কু।
    বাঙালী ডাক্তারের কাছে যাবার সাজেশান আমি আগেই দিয়েছিলাম। কিন্তু সেটা সম্ভব নয় নানাকারণে।
  • kk | ১৩ অক্টোবর ২০১৫ ২২:২৬313113
  • স্লিপ অ্যাপনিয়া তো ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, নয়? বোবায় ধরা মানে তো কিছু আওয়াজ করা। দুটো এক জিনিষ নয় মনে হয়।
  • b | ১৩ অক্টোবর ২০১৫ ২২:২৫313112
  • স্লীপ এপেনা বোধ হয় ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, নাক ডাকতে ডাকাতে অনেকে দমবন্ধ হয়ে উঠে পড়ে। ঘুম না ভাঙলে হার্ট অ্যাটাক অবধি হতে পারে।

    আর ইয়ে, এসবের জন্যে বাঙালী ডাক্তারের কাছে যান। আমার পরিচিত একজন, মাদ্রাজের, পনেরো মাইল ড্রাইভ করে বাঙালী ডাক্তারের কাছে যেতেন। ওনাকে কারন শুধোলে বলেছিলেন, শোন, পেট ভার হয়ে আছে/ পেট দম মেরে আছে/পেট ঠোস মেরে আছে, এর তফাৎ বোঝা তামিলের পক্ষে সম্ভব নয়, যতই কোয়ালিফায়েড হোক না কেন।
  • | ১৩ অক্টোবর ২০১৫ ২২:১৮313111
  • অথবা ডাক্তারকে বোবায় ধরা বোঝাতে কী বলতে হবে সেইটা বলে দিলেও চলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত