এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ১৭:২৪312810
  • আর কোন কিছুকে 'টিপিক্যাল' সেটা রাখা নিয়েও তো আপত্তি। অ্যাকচুয়ালি যেটা চাওয়া হচ্ছে, তাতে বাই ডিফল্ট এটা ইন্টারডিসিপ্লিনারিই হয়ে যায়।
    আয়ুর্বেদ মানে বিশুদ্ধ আয়ুর্বেদ, সেটাতেও তো আপত্তি। এই আলাদা বিছ্চিন্ন ফ্রেমওয়ার্কে থেকে গিয়েই এই দশা হয়েছে। ওষুধ যখন বলছি, তখন ওষুধ কেন বলব, প্লাসিবো এফেক্ট হচ্ছে নাকি সত্যি ইন্টারভেনশন, ভিতরে অন্য কোন ক্ষতি করছে কিনা, কোন ক্ষেত্রে কাকে ক্ষতি করতে পারে, এগুলো প্রচলিত ফ্রেমওয়ার্কে এনে দেখার দরকার আছে বৈকি। নইলে রামদেবের মত আরো হাজার খানেক কোম্পানি গজানো ও তাদের শাখা প্রশাখা বিস্তার ছাড়া কোন কাজের কাজ হবেনা।
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ১৭:১১312809
  • কথা তো হচ্ছে ওপেন করা নিয়ে। যে কোন ধরণের রিসার্চই হোক, তাতে এগুলোর অ্যাকসেস দরকার। এগুলোকে সহজভাবে বোধগম্য করার দরকার।
    'নোটবই মানেই ঐ সিউডো টেক্সট, কোনো এক দিকের প্রোপাগান্ডার সুযোগ দেওয়া। ' আপত্তি এইখানে। কেউ ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ করতে চাইলে তাঁকে কোন সহজবোধ্য জায়গা থেকে শুরু করতে হবে তো। বা, এগুলো সহজবোধ্য ও সহজলভ্য হলে তবে শুরুতে ইন্টারেস্ট ছিলনা এরকম লোকজনের মধ্যেও সেটা তৈরি হতে পারে। আর বলা যায়না, এদের মধ্যে কেউ অধিকারীও হয়ে যেতে পারেন।
    সহজ করে টীকা দেওয়া মানেই তথ্যে বা তত্ত্বে ভুষি ঢুকছে, মনে করিনা। সব কিছুরই কোয়ালিটি কন্ট্রোল থাকে পারে। রিভ্যু হতে পারে।
    আর হ্যাঁ, অপব্যবহারের সুযোগ সবসময়ই সব কিছুতেই থাকে। সেটা হতে পারে ভেবে পিছিয়ে আসতে হলে অনেক কিছুই করা হবেনা।
  • হাঁড়ি কড়াই | ১০ অক্টোবর ২০১৫ ১৭:০৮312808
  • ভলান্টারি কম্পিউটিং করেন, SETI@HOME স্টাইলে, শুধু কম্পুর বদলে মোবাইল। সেরকম অ্যাপও বানানো আছে যেটা মোবাইলে টাস্ক দিলে চালিয়ে দেবে। ওসিআর পার্টটা সেভাবে করা যায়। তাপ্পর যার ফোন, তাকে বলুন কারেকশন করে দিতে - ইনসেন্টিভ লাগবে, নইলে সে করবে কেন, আর মোবাইল দান (লিটেরালি নয়) করবেই বা কেন?

    মোবাইল বল্লুম কেন? প্রথমত কম্পুর চেয়ে বেশি "অলওয়েজ অন", দ্বিতীয়ত সংখ্যায় বেশি, তৃতীয়ত একটু তো রেলা নিতে দেবেন, নাকি?
  • /\ | ১০ অক্টোবর ২০১৫ ১৭:০৩312807
  • স্যানও ঠিক বলেছেন।

    প্রোজেক্টটা শুরু করলে আমি কিছু কিছু বই ওসিআর করে প্রুফরিড করে তুলে দিতে পারবো। আমাদের কিছু বই আছে ইংরেজিতে, সেগুলো আগে করবো। বাকি বাংলায়, সেগুলোতে পরে হাত লাগাবো। মোটকথা অনলাইন সার্চেবল নলেজবেস তৈরি হলে কনট্রিবিউট করতে রাজি আছি।
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১৬:৫৭312806
  • স্ক্যান্ড টেক্সট প্রায় সবকিছু নেট এ আছে। ওসিআর দরকার। এবার ওসিয়ার যত ভালই হোক কিছু কনভার্সন ঝাড় হবেই দিউ তু সাম রীসন। হিউম্যান প্রুফ রীডার দরকার। নন ইংলিশ প্রথমে দরকার নেই। ইমেজ হিসেবে থাকবে পালি আর স্যান্স্ক্রিত রেফারেন্স।
  • san | ১০ অক্টোবর ২০১৫ ১৬:৫৪312805
  • নলেজ বেস ওপেন করতে কোথাও আপত্তি করিনি, বরং সেটা হলে ভালই বলেছি। ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের প্রসঙ্গে আমার কোনো বক্তব্য ছিল না, টিপিকাল যেগুলো আয়ুর্বেদিক/কবিরাজি ওষুধ বলে বিক্রি হয় সেগুলো নিয়ে ছিল, সেটা এককের এই কথার প্রসঙ্গে -

    "বরং এটা হলে যেটা হবে প্রথমদিকে প্রচুর কেয়স হয়ে কিছু আযুর্ভেদিক নাম দেওয়া ওষুধ বেরোবে এবং তারপর আয়ুর্বেদিক ওষুধ সংক্রান্ত রেগুলেশন কঠোর হবে। যেটা এখন নেই। কবিরাজি -আয়ুর্বেদিক ওষুধ যা বাজারে এখন চলে তার অনেক কিছুই ঢপের।  "

    "টিপিকাল" আয়ুর্বেদিক ওষুধ বানাতে ও বেচতে আয়ুর্বেদ ভালোভাবে জানা দরকার মনে করি। বাকি কাদের আটকানো হয়েছে বা কে আটকাচ্ছে আমার জানা নেই। ইন্টারডিসিপ্লিনারি রিসার্চারদের কথা কেন আসছে সেও জানা নেই। তাদের জন্য নলেজ বেস আটকানো হোক, বা তাদের পুরো সংহিতা পড়তে হবে এরকম কোনো এক্সট্রিমেই আমার কোনো বক্তব্য নেই। ইত্যাদি।
  • হাঁড়ি কড়াই | ১০ অক্টোবর ২০১৫ ১৬:৩৯312804
  • প্রথম ধাপ হল স্ক্যান+ওসিআর করে সার্চেবল টেক্সট। তারপর তার ওপর semantic ব্যাপারস্যাপার, IR টেকনিক ইঃ লাগিয়ে কী-ওয়ার্ড বানানো যাবে। যদি নন-ইংলিশ টেক্সটের ওপর করেন, তখন ঝাম বেশি। কিন্তু সেগুলো পরে ভাবলেও হয়।
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ১৬:৩৫312803
  • যাব্ববা, টক্সিসিটি, কার্যকরিতা নিয়ে রিসার্চের জন্য এগুলো জানার দরকার নেই? এর জন্য এসব ওপেন করার দরকার নেই !!
    আয়ুর্বেদের পুরো আলাদা ফ্রেমওয়ার্ক করা হতে যাবেই কেন ? আর কেউ চাইলে করুক। কিন্তু অন্য যারা এর থেকে নিয়ে নানা রিসার্চ করবে, তাদের জন্য এসব নলেজ লাগবে না ! তাদেরকে আটকানো কেন বাপু ?
  • /\ | ১০ অক্টোবর ২০১৫ ১৫:৫৫312802
  • লিগাসি স্ট্রাকচার এখন ফলো নাও করা হতে পারে, এব্যাপারে একমত। এখন কোলাবোরেটিভ রিসার্চ খুব বেশী হয়, ক্রস-ফাংশানাল টিম বানানো হয়, রিসার্চের স্ট্রাকচার খুব বেশী ফর্মালাইজড, প্রচুর টুলস ইউস করা হয়। আগে যেভাবে নলেজ তৈরি হতো এখন তার থেকে কিছু পাল্টেছে। কিভাবে এগোলে সুবিধা হয় সেটা হয়তো রিসার্চাররা নিজেরাও ঠিক করে নেবেন।
  • /\ | ১০ অক্টোবর ২০১৫ ১৫:৫০312801
  • হুঁ কনটেক্সট রিকগনিশন ইন্জিন চালিয়েও কিওয়ার্ড এস্কট্র্যাক্ট করা যায়। মোট কথা ওপেন আর সার্চেবল টেক্সট আর সঠিক মেটা ইনফরমেশান যে জরুরি তাতে কোন সন্দেহ নেই।
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১৫:৪৯312800
  • স্যান ঠিক কীওযর্দ নিয়ে বলেন নি। যেটা বলছিলেন তা হলো আয়ুর্বেদ এর স্ট্রাকচার নিয়ে। আয়ুর্বেদ এর একটা স্ট্রাকচার আছে এটা ঘটনা, ওই শরীর স্থান-নিদান স্থান-চিকতসা স্থান এইসব নিয়ে তৈরী একটা ফর্ম। এখন এরকম লীগাসী স্ট্রাকচার একজন আধুনিক রিসার্চার ফলো করবেন ই তার কোনো মানে নেই। ঐজন্যেই একটা সিস্টেম দরকার যেখানে লোকে নিজের কাস্টম স্ট্রাকচারে এগোতে পারে।
  • /\ | ১০ অক্টোবর ২০১৫ ১৫:৪৭312799
  • আর নলেজকে রেস্ট্রিকট করে আরএসেসের মতাদর্শর সাথে লড়াই করা যাবেনা বলে মনে হয়। নলেজকে যথাসম্ভব ওপেন করে দিলে, সহজে অ্যাক্সেসিবল করে দিলে বরং সেটা করা যাবে। আজকে হিন্দুত্ব আইডিওলগরা ব্লগে নানান জয়গায় দশটা "ফ্যাক্ট" লিখে ছড়িয়ে দিল যে প্রাচীন ভারতেও গরু মারা হতো না, মুঘলরাও গরু মারা ব্যান করে দিয়েছিল, তাই আজকের ভারতেও গরু মারা বন্ধ। এর মোকাবিলা কিভাবে করবেন? কয়েকটা মোটা ইতিহাস বইয়ের রেফারেন্স দেখিয়ে? তার থেকে বরং ঐ বইগুলো ওপেন করে দিন, সহজে সার্চেবল করে দিন, যাতে লোকজন নিজেরাই সেগুলো পড়তে পারে। তখন ঠিক প্রশ্ন উঠবে কোনটা ফ্যাক্ট আর কোনটা না, কোন ফ্যাক্টকে একটা দল নিজের স্বার্থে ইন্টারপ্রেট করছে, কোন ফ্যাক্টের কি কনটেক্সট এসব নিয়ে।
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১৫:৪৬312798
  • এগুলো এআই এর কম্ম। হাঁড়ি কড়াই আছেন তো :)
  • /\ | ১০ অক্টোবর ২০১৫ ১৫:৩৯312797
  • কিওয়ার্ড নিয়ে কিছু বিতর্ক হচ্ছে বোধায়। সঠিক কিওয়ার্ড বানানো কিন্তু দুটো কারনে জরুরি। প্রথম, রিসার্চার সঠিক কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করলে রেলিভ্যান্ট রেজাল্ট পাবেন। দুই, সঠিক কিওয়ার্ড দিয়ে আর্টিকলটাকে ডেটাবেসে সঠিক সাব্জেক্টসএর আন্ডারে আনা যাবে।

    ধরুন একটা পেপার লেখা হল বা পুরনো একটা আয়ুর্বেদের বই থেকে একটা চ্যাপ্টার সার্চেবল টেক্সটে স্ক্যান করা হল। এবার ধরুন সেটা জেস্টর টাইপের একটা অনলাইন ডেটাবেসে রাখা হবে। এবার সাবজেক্ট এক্সপার্ট বা অথর সেই পেপার থেকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করবেন যার বেসিসে সেটা ক্যাটেগোরাইজ করা হবে। ধরুন আপনি দশ বছর ধরে কয়েকজন স্টুডেন্টকে ফলো করে তাদেত ফেসবুক বিহেভিয়ার স্টাডি করেছেন। তাহলে আপনার কিওয়ার্ড হতে পারে "লংগিচিউডিনাল", "সোশ্যাল মিডিয়া", "কেস স্টাডি", "ফোকাস গ্রুপ ইন্টারভিউ" ইত্যাদি। তাহলে আপনার পেপারট ঐ ঐ ক্যাটেগোরির আন্ডারে চলে আসবে। ভবিষ্যতে কেউ হয়তো একটা কোয়ালিটেটিভ মেথডোলজি ডিজাইন করার কথা ভাবছে, সে যদি জেস্টরে লগিন করে "কেস স্টাডি" দিয়ে সার্চ করে তো আপনার পেপারটা দেখতে পাবে। সঠিক কিওয়ার্ড জেনারেট করা এইজন্যই দরকার।
  • হাঁড়ি কড়াই | ১০ অক্টোবর ২০১৫ ১৫:২৫312796
  • অমর্ত্যবাবু এই জন্যিই বইখান লিখেছিলেন! উফ্‌ মাইরি।

    যাগ্গে, অতঃ কিম? এই প্রোজেক্টখান হবে? সিরিয়াসলি।
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১৫:২৩312795
  • নতুন ফ্রেমওয়ার্ক বলি নাই। একটা সার্চ ইঞ্জিন বানানোর কথা বলেছি মাত্র। যেটা ওপেন টু অল হবে এবং যেখানে সকলে যথেহ্চ্ছ সার্চ দিতে পারবেন। আয়ুর্বেদ এর ফ্রেমওয়ার্ক আয়ুর্বেদ এর। তা নিয়ে আমি মাথা ঘামাবো ক্যান।
  • san | ১০ অক্টোবর ২০১৫ ১৫:১১312794
  • যারা টক্সিসিটি ইত্যাদি নিয়ে রিসার্চ করছেন, তারা তো অলরেডি একটা এস্টাবলিশড ফ্রেমোয়ার্কে ঢুকে করছেন, তাঁদেরকে কে চরক সংহিতা পড়তে বলছে ? একক তো নতুন ফ্রেমওয়ার্ক বানানোর কথা বলছেন ( যদি আমি ঠিক বুঝে থাকি)। একটা আস্ত ফ্রেমোয়ার্ক বানানো হবে খণ্ডিত বিদ্যায়, সে কি ব্যাপার আমি বুঝিনি। যাগ্গে আপনারা বুঝলেই হল।
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ১৫:০৬312793
  • আর কোন জিনিস নিয়ে কেউ অধিকারীও হতেই পারেন, কিন্তু তঁর আগে তাঁর জানার দরকার, বিষয়টা কী। সেটা ইন্টারেস্টিং লাগলে, সেটা থেকে কোন আইডিয়া জেনেরেট করলে সে বিষয় তিনি আরো পড়ুন না। কিন্তু ইন্টারেস্টিং, কাজ করার মত বিষয় যে আছে, সেটা তো প্রথমে জানতে হবে।
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১৫:০৩312791
  • মানে, ওই পার্টিকুলার বিষয়ে যা কিছু এভেইলেবল।
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ১৫:০৩312792
  • আগে একটা কথা লিখেছিলাম, রিসার্চ একা একা হয়না। এরপর 10 Oct 2015 -- 02:35 PM র পোস্টটা রিপিট হবে।
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১৫:০২312790
  • স্যান, বুঝতে ভুল হচ্ছে। সার্চ ইঞ্জিন একটা বিশাল ব্যাপার। এখানে ঢোকার রাস্তা র্যান্ডম হতে পারে তারপর একটা স্ট্রাকচার থাকে। সত্যি করে ওষুধ বানাতে গেলে এমনিতেই যা কিছু এভেইলেবল সবই পড়তে হবে।
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ১৫:০০312789
  • আয়ুর্বেদের ওষুধ নিয়ে তার কার্যকরিতা, টক্সিসিটি এসব টেস্ট করার জন্য, কার্যকর হলে তার কারণ খুঁজে বের করার জন্য পুরো চরক সংহিতা গুলে কেন খেতে হবে, এ বোঝার সাধ্য নাই। ঃ( আর হ্যাঁ, না গুলে খেয়েও অনেকেই ভালোই রিসার্চ করছেন।
  • san | ১০ অক্টোবর ২০১৫ ১৪:৫৭312788
  • নলেজকে বাঁধা নয়, সে ব্যক্তিমানুষ যা কিছু ইচ্ছে হয় পড়ুক গে। কিন্তু র‌্যান্ডম জটামাংসী সার্চ দিয়ে পড়ে যারা ওষুধ বানাবে, তাদের কান্ড ঐ একক বর্ণিত ভুলভাল কবিরাজি ওষুধের থেকে বেটার কি হবে জানিনা।
  • san | ১০ অক্টোবর ২০১৫ ১৪:৫৫312787
  • কোনো একটা বেসিক স্ট্রাকচারকে থরোলি জানাকে হোলসাম বলছি। বই ধরে না, স্ট্রাকচার ধরে। যিনি একটা ওষুধ নিয়ে এখনকার রিসার্চ ফ্রেমওয়ার্কে কাজ করবেন, তাঁকে অন্তত এখনকার রিসার্চ ফ্রেমওয়ার্কটা অনেকদিন ধরে জানতে হয়েছে। একাধিক বই এবং একাধিক ইন্টার-রিলেটেড বিষয় পড়ে সেই জায়গায় আসতে হয়। আর যারা পুরো ই আয়ুর্বেদিক ওষুধ নিয়ে কাজ করবে, তাদের আয়ুর্বেদের স্ট্রাকচার জানতে হবে না ? অ্যাকাডেমিশিয়ান যিনি আজকে কি ওয়ার্ড ধরে ধরে সার্চ করে পেপার পড়বেন তাঁকেও এককালে একটা স্ট্রাকচার ধরে পড়ে এই জায়গায় আসতে হয়েছে। ছোটবেলা থেকে কিওয়ার্ড ধরে সিলেক্টেডলি সার্চ করে পড়ে তিনি প্রাথমিকভাবে লেখাপড়া শিখেছেন বলছেন ?
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ১৪:৫৪312786
  • নলেজকে কিছু অধিকারী লোকের মধ্যে বেঁধে রেখে দেবার প্রবণতাও কিছু কম বিপজ্জনক নয় !
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১৪:৪০312784
  • হোলসাম কারে কয় ? যে সার্চ করে একটা জিনিস দেখছে সেত রিলেটেড টেক্সট ও পাচ্ছে। একবার প্ল্যান্ট ধরে রোগ -এ জাহ্চ্ছে আরেকবার সিম্পটম-এ আরেকবার সেখান থেকে আবার অন্য রোগ সেখানথেকে আবার অন্য প্ল্যান্ট ......আটকাচ্ছে কে ? ধরা যাক সার্চেবল টেক্সট করা হলনা। আপনি দুটো গোদা বই আগাগোড়া পড়লেন। খুব ভালো। এটা হোলসাম ? যদি দেখা যায় তার এক শতক পরে কোনো বৌদ্ধ চিকিত্সক ওই একই সাবজেক্টে কিছু অন্য কথা বলেছেন ? বাঁধানো বই, বা লীগাসী ফরম্যাট এর বই আমাদের মনে একটা সিউডো শ্যসিএশোন এর জন্ম দেয় যে এর সীমা শুরুর মলাট থেকে শেষের মলাট অবধি, বা ওই ওই বইগুলো পড়ে নিলেই হবে। মানুষ বহুদিন আগে এখান থেকে বেরিয়ে এসেছে। নলেজ মানে একটা ইন্ফায়নায়ত ডেটা পুল যা বিভিন্নভাবে ইন্টাররিলেটেড। সেটা কারোর পক্ষেই পুরো কভার করা সম্ভব না। কিন্তু এইযে বারংবার বলা হচ্ছে আগ্রহ বাড়াতে হবে ইত্যাদি এগুলো ভাসা ভাসা কথা। আজকের দিনে দাঁড়িয়ে একজন একাদেমিশিয়ান ও যেভাবে সার্চ করে -কী-ওয়ার্ড ধরে-পেপার পড়ে অভ্যস্ত সেখানে তাকে সেই ফরম্যাট এই কন্টেন্ট পৌছে না দিলে সে পড়েও দেখবেনা। এগুলো নিয়ে তো আগেও কথা হয়েছে কিন্তু জনতা উত্সাহ পায় না ক্যানো ? না পাওয়াই স্বাভাবিক। হাতে বাঁধা সময়, তার মধ্যে পেপার সাবমিট, তাতে যদি ভাষা শেখোরে, পদ্যের মত করে লেখা শোলক পড়, তার সমাস ভাঙ্গ, আবার কোন মন্ডল, কত নঙ সুক্ত ...এক্কেরে পুদিচ্চেরী আর কি :) আমি কাউকে দোষ দি না আগ্রহ দেখায় না বলে। এর চে গ্রিক মিথলজি থেকে স্পেসিফিক ইনফরমেশন তুলে আনা বা রিসার্চ করা সোজা।
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ১৪:৪০312785
  • আর একটা কাজের জন্য অনেক রকম লোকজনের দরকার হয়। একজন বিশেষজ্ঞ, অধিকারী হোয়াটএভার, তাঁর সাথে অন্য নানা কাজেও লোকজনের দরকার হয়। এ জাতীয় রিসার্চের সাথে লোকজন সেটা অনেকেই জানেন। তো, তার জন্য সবাইকেই আয়ুর্বেদের বই নিয়ে সব জেনে বসে থাকতে হবে, এমন তো নয়, আবার ঐ একজন অধিকারীর উপরে চোখ বুঁজে সব ব্যাপারে ভরসা করতে হবে, এমনও নয়।
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ১৪:৩৫312783
  • কেউ একটা কোন ওষুধ নিয়ে কাজ করতে গেলে, সেটাকে এখনকার রিসার্চ ফ্রেমওয়ার্কে ফেলে কাজ করতে চাইলে তাকে পুরো সংহিতা পড়তে হবে !! যার আয়ুর্বেদ বিশেষজ্ঞ হবার ইচ্ছা, সে পড়ুক না। সবার একই দরকার নাও থাকতে পারে। আর সবার সেরকম হবার দরকারও নেই। কিন্তু সেটা বাদেও দরকার থাকে।
  • san | ১০ অক্টোবর ২০১৫ ১৪:৩৩312782
  • কেসিদার ঐ পোস্টে আমি একমত - আসল বই পড়বার ইচ্ছে ক্রিয়েট করা বিষয়ে। ক্ষমতাও থাকতে হবে, অধিকারীভেদ :-) নোটবই মানেই ঐ সিউডো টেক্সট, কোনো এক দিকের প্রোপাগান্ডার সুযোগ দেওয়া। অত পরিশ্রম যাদের সইবে না, তাদের নলেজ বেসে বিশ্বাস করব কেন ? কিভাবে ?
  • san | ১০ অক্টোবর ২০১৫ ১৪:১৬312781
  • আহা আমি কম্পিটিশনের বিপক্ষে নই। ঐ যে বললেন, পাল্টানো মাইন্ডসেটের কারণে আয়ুর্বেদ শিখতে পুরো সংহিতা লাগবেনা,, সার্চেবল টেক্সট পেলে শুধু জটামাংসীর গুণাবলী দেখে নিলেই চলবে। আমি এই মাইন্ডসেটের বিপক্ষে। হোলসাম না হলে নলেজকে নলেজ বলে মনে করিনা। এরপর একটা কেন একশোটা ওষুধ হোক্ক, কম্পিটিশন বাড়ুক, রেগুলেশন হোক, সব ঠিকাছে। আর্কাইভ হলে, ইজিলি অ্যাক্সেসেবল হলে তো ভাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত