এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১৩:৫৭312780
  • প্রস্তুতি-যোগ্যতা এসবের প্রশ্ন আসে যখন একটা নলেজ-কে রিপ্রদিউস করতে হয়। তার আগে নয়। আপনি ধরুন দেখলেন অমুক শ্লোকে আছে শ্বেতবেরেলা র মূল ক্যান্সার সারায়। এটা জানলেই আপনি ক্যান্সার ওষুধ বিক্রি করার অধিকার পাচ্ছেন না কি ? আলটিমেটলি তো বাজারে ওষুধ হিসেবে আসার আগে ল্যাব টেস্ট পেরোতে হবে। বরং এটা হলে যেটা হবে প্রথমদিকে প্রচুর কেয়স হয়ে কিছু আযুর্ভেদিক নাম দেওয়া ওষুধ বেরোবে এবং তারপর আয়ুর্বেদিক ওষুধ সংক্রান্ত রেগুলেশন কঠোর হবে। যেটা এখন নেই। কবিরাজি -আয়ুর্বেদিক ওষুধ যা বাজারে এখন চলে তার অনেক কিছুই ঢপের। কবিরাজি তে ভারী ধাতুর ব্যবহার আছে যা মানুষের পক্ষে ক্ষতিকর। পুরো ব্যাপার টা ধরি মাছ না ছুই পানি হয়ে আছে। স্ট্রাকচারে আসা দরকার। একটা গণতান্ত্রিক দেশে কোনো কিছু স্ট্রাকচারে আনতে গেলে তার ফ্রীয়কয়েন্সী বাড়িয়ে দিতে হয়, প্রতিযোগিতা বাড়াতে হয়। দেশসুধ্ধু আরেসেস উত্পন্ন হওয়ার ভয়ে দেশের এক কোনায় সৃষ্ট একটি আরেসেস এই প্রাণ অতিষ্ঠ করছে।
  • san | ১০ অক্টোবর ২০১৫ ১৩:৪২312779
  • না, আড়াল করার উদ্দেশ্যে বলিনি। প্রস্তুতি এবং যোগ্যতার কথা বলছি। আরো চারটি আরেসেস উৎপন্ন করে কী লাভ ! একের ঠেলাতেই অস্থির। হাফ-বেকড আয়ুর্বেদ জ্ঞানে মানুষ মারলে কি ভাল হবে ? :-)
  • lcm | ১০ অক্টোবর ২০১৫ ১৩:৩৮312778
  • ১) গরু তো হিন্দুদের দেব্তা তাই গরুর মাংস হিন্দুরা খায় না। (ঢপ)
    ২) আগে হিন্দুরা গরুর মাংস খেত, এই বৌদ্ধ আর জৈন ধর্ম যেভাবে জনপ্রিয়তা পাচ্ছিল, তাই দেখে গরুর মাংস খাওয়া বন্ধ করে দেয়, অনেকে নিরামিশাষী হয়ে যায় (বিশ্বাসযোগ্য সত্য)
    ৩) গরু তো হিন্দুদের গৃহপালিত প্রাণীর মতন (ডোমেস্টিকেটেড এনিম্যাল), তাই তাদের মেরে মাংস খায় না। (আংশিক সত্য, ছাগলও গৃহপালিত...)
    ৪) হিন্দুরা গরুর মাংস খায় না, কিন্তু গরুর দুধ খায়, শুধু তাই নয়, সেটাকে পবিত্র মনে করে, পুজোআচ্চায় হুলিয়ে ব্যবহার করে। (অবাক পৃথিবী)
    ৫) হিন্দুদের ইকনমি ছিল গরুনির্ভর - চাষবাষে (লাঙ্গল), পরিবহন(গরুর গাড়ি), দুধ (পুষ্টিকর খাদ্য), গোবর (জ্বালানি), চামড়া (বাদ্য), শিং (চিরুনি) -- তাই গরু হল সম্পদ। মেরে ফেলে সম্পদের সংখ্যা কমাতে চাইত না। খানিকটা অনেক দেশে ঘোড়ার মতন। (যুক্তি হ্যাজ)
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১৩:৩৫312777
  • আগেও দেখেছি, এই ব্যাপার এ কাজ এগোয়না। কথা সার। লোকে ভাবে ভারতের প্রাচীন টেক্সট এ এমন কিছু বোমা র ফর্মুলা আছে যা সবাই জানলে মহা বিপদ ঘটবে। এদিকে এই আটকে রাখা -আড়াল করা থেকেই আরও অনেক বেশি সিউডো টেক্সট মার্কেটে প্রতিনিয়ত জেনেরেট হয়ে চলে। এ এক অদ্ভূত দেশ।
  • /\ | ১০ অক্টোবর ২০১৫ ১৩:২৯312775
  • পুরনো ইতিহাস সঠিক ভাবে ইন্টারপ্রেট করা আর তার থেকে সঠিক শিক্ষা নেওয়ার বিষয়ে আর্থার সি ক্লার্কের সুন্দর একটা টিভি সিরিজ আছে। মিস্টিরিয়াস ওয়ার্ল্ড। ইদানিং রামগড়ুরের ছানাদের লাফালাফি দেখে আর মিশর টু দ্বারকা বৈদিক প্লেনের রুট নিয়ে আলোচনা দেখে এই সিরিজটা আরো অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়।
  • san | ১০ অক্টোবর ২০১৫ ১৩:২৯312776
  • এককের আইডিয়া একটু বিপজ্জনক - অল্পবিদ্যা ভয়ঙ্করী !
  • cm | ১০ অক্টোবর ২০১৫ ১৩:২৮312773
  • এসব "জেনে" কাউন্টার Kঅরত বিশেষ সুবিধে হবেনা। তাই sanএর দুনম্বর কারণটাই এসব পড়ার আসল কারণ হতে পারে। তবে সব ই ঐ অর্থনীতির ওপর নির্ভরশীল, কে করবে আর কেন করবে? বুনো রামনাথের দিন গেছে।
  • হাঁড়ি কড়াই | ১০ অক্টোবর ২০১৫ ১৩:২৮312774
  • যে কোনো দেশেই নলেজ মাস্ট বি ইজিলি অ্যান্ড ফ্রীলি (এটা আমার অ্যাডিশন) অ্যাকসেসিবল টু এভরিবডি।
  • san | ১০ অক্টোবর ২০১৫ ১৩:২৭312772
  • কেসিদাকেও ক। স্কলার লেভেলে চর্চা দরকার, এবং সেটা লিবারেলরা অচ্ছুৎ করে না রাখলে কাজ দেয়।
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১৩:২৬312771
  • আমরা চীন এ আছি নাকি ? :( চীন এ থাকলে চিনের পথ। ভারতের মার্কেটে অধিকারী টাইপ জিনিসপত্র করলে দুমাস বাদে বড় অধিকারী ছোট অধিকারী কে এসে ব্যাজার মুখে বলবেন ওসব চরক-সুশ্রুত কাটাও, ফান্ডিং নেই। সস্তায় বিকল্প ওষুধ হলে বিগ ফার্মা দের ফাটবে এটা তো ঘটনা।
    এই কারণেই নলেজ কে ইসিলি সার্চেবল করে কেঅতিক মার্কেটে ফেলে দেওয়া দরকার যাতে কেও না কেও কোথাও না কোথাও সাকসেসফুলি বিকল্প বানাতে পারে স্মল মার্কেট-বিগ মার্কেট কনফ্লিক্ট এর মধ্যে দিয়ে। স্মল ফার্মা হাউস রা উঠে আসতে পারে। ভুল ব্যাখ্যা হবে এই ভয়ে নলেজ কে কোডেদ রাখার যে স্কুল ওটা চায়নার ফুল্লি স্টেট কন্ট্রোল প্যাটার্নে যায়। আমাদের ক্ষেত্রে ওটা বিগ ফার্মা-র হাত শক্ত ছাড়া কিছু করেনা। তারাও চায় কিছু অধিকারী থাক শুধু তারপর সেই অধিকারী দের কিনে নিতে পারলেই হলো :)) এভাবে কেও নিজের পায়ে কুড়ুল মারে। আমাদের মত কেঅতিক একটা দেশে নলেজ মাস্ট বি ইসিলি এক্সিসিব্ল টু এভরিবডি।
  • হাঁড়ি কড়াই | ১০ অক্টোবর ২০১৫ ১৩:২১312770
  • এঃ টেকনোলজিকে এভাবে হতচ্ছেদ্দা করলে আমাদের কী হবে? ল্যাদ খেয়ে যাবো তো!
  • san | ১০ অক্টোবর ২০১৫ ১৩:১৪312769
  • ঈশানের পোস্টে খুবই ক। সঙ্গে একটু ল্যাজ জুড়ি।

    চিকিৎসাবিদ্যা বা অঙ্কশাস্ত্র প্রসঙ্গে তো বটেই, ইভন ধর্ম বিষয়েও - শুধু কাউন্টার করার জন্য কেন ? নিজেদের জানার জন্যও ( বিশ্বাস করাকরির কথাহচ্ছেনা, দর্শনকে দর্শনের মূল্যে পড়াই এনাফ)। আমাদের ভাবসম্পদ সব লোপাট হয়ে গিয়ে ধর্মের নামে পড়ে থাকবে শুধু শ্রীরাম-শ্রীগোরু-শ্রীবজরঙ্গবলী, সে ভারি দুঃখের ব্যাপার হবে। আমাকে রেসিস্ট বলুন, যা খুশি বলুন, কোনো আপত্তি নাই।
  • kc | ১০ অক্টোবর ২০১৫ ১৩:০৩312768
  • একক, ওইসব সার্চেবল হ্যানত্যান বাড়িয়ে ক্ষী হবে? হবে এটাই, আমার মতন জ্যাক অ্যাসদের ভীড় বাড়বে। শ্লোকের আলবাল ব্যাখ্যা নেটে ছেয়ে যাবে। অধিকারী লোকেদের পড়া দরকার আর চুম্বক টেনে বার করা দরকার। আর অধিকারী লোকেদের অতশত টেকি ব্যাপার দরকারএর থেকে বেশী দরকার বিষয়টাতে আগ্রহ আর পেরেন্ট বডির সহায়তা। চীনএও তাই হয়েছে।
  • pi | ১০ অক্টোবর ২০১৫ ১২:৫৯312767
  • এই নিন। আবার।

    Rumors of cow slaughter led to violence in Mainpuri with a mob of villagers torching police jeeps and attacking forces in Karhal area on Friday.
    Police fired rubber bullets and resorted to lathicharge to control the mob. The government has suspended the circle officer of Karhal, Sunil Kumar, for alleged inefficiency in handling the matter.
    Mainpuri SP Rakesh Shankar said the incident took place when locals came to know that two Muslim youths in Karhal town have slaughtered a cow. They reached the residence of the two youths — Rafeeq and Habib — and found them skinning a dead cow.

    The angry mob started beating up the youths. Soon after, a police team arrived after being informed by a local, added Shankar.
    As the policemen rescued the youths and took them to the police station, the villagers attacked the police personnel with stones. Two police jeeps and a constable’s motorcycle were torched. Additional police forces were rushed to the spot, which used rubber bullets and lathicharge to bring the situation under control, the SP said.
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১২:৪১312766
  • প্রথমেই অত কিছু লাগবেনা :)) আপাতত সার্চেবল টেক্সট এ কনভার্ট টুকু হোক।
  • হাঁড়ি কড়াই | ১০ অক্টোবর ২০১৫ ১২:৩৯312765
  • এনএলপি, অন্টোলজি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়্যরি, ডীপ-কিউএ - টেকনোলজির হদ্দমুদ্দ
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১২:৩৬312764
  • কেসি

    যুগ পাল্টাচ্ছে বস ! রীডিং প্যাটার্ন পাল্টাচ্ছে। এখন কেও জটামান্গ্সী র গুনাবলী জানার জন্যে সংহিতা ডাউনলোদ করার বা অনলাইন পড়া র চাপ নেবেনা। এমন সার্চেবল ডেটাবেস বানাতে হবে যেখানে সার্চ দিলেই ঝপ করে নেবে আসে। লোকে এভাবেই পড়তে অভ্যস্ত।
  • /\ | ১০ অক্টোবর ২০১৫ ১২:২৮312763
  • এরকম প্রোজেক্ট হলে আমি আছি। আমাদের বাড়িতে গাছ-গাছড়া আর কোবরেজি নিয়ে অনেক বইপত্র আছে। সেগুলো স্ক্যান করে সার্চেবল টেক্সটে কনভার্ট করে দিতে পারি, যদি কেউ সাইট বানান আর এপিআই লিখে দেন তো ঠিকমতো আপলোডও করে দিতে পারি। তবে কিওয়ার্ড বোধায় বানাতে পারবো না কারন আমি ডাক্তারির ছাত্র নই। কিওয়ার্ড সেট অন্য কাউকে বানাতে হবে। আরেকটা মুশকিল হলো আমাদের গ্রামের বাড়িতে অন্তত ছ মাসের আগে যাবোনা, তার আগে স্ক্যান হবেনা। তবে প্রোজেক্টটা শুরু হলে অবশ্যই কনট্রিবিউট করবো। এরকম ওয়েবসাইট হওয়া আর সেখানে সঠিক তথ্য থাকা জরুরি মনে হয়।
  • | ১০ অক্টোবর ২০১৫ ১২:২৭312762
  • হুঁ সেটা দরকারী।
    কিন্তু আরো দরকারী হল ঠিকঠাক ইন/তারপ্রিটেশান আর সহজ ভাষায় লেখা জিনিষ।
  • kc | ১০ অক্টোবর ২০১৫ ১২:২৬312761
  • বেশীরভাগ বই এরই স্ক্যান্ড কপি এখন পাব্লিক ডোমেনেই অ্যাভেইলেবল। শুধু দরকার আসল বই পড়বার ইচ্ছে ক্রিয়েট করা।
  • হাঁড়ি কড়াই | ১০ অক্টোবর ২০১৫ ১২:১৪312760
  • একটা কালেক্টিভ প্রোজেক্ট করা যায় - এই বাঁধানো বই টই গুলো স্ক্যান করে ওসিআর করে স্টোর করা। ক্রাউড সোর্সিং।
  • হাঁড়ি কড়াই | ১০ অক্টোবর ২০১৫ ১২:০৮312759
  • ঠিকই।
  • lcm | ১০ অক্টোবর ২০১৫ ১২:০২312758
  • Four basic elements of Propaganda:
    - Repetition: message must be continuously repeated
    - Simplicity: simple lie usually wins over complex truth...
    - Imagery/Visual : picture/video says thousand words...
    - Sentiment: little detail, more sentiment and sympathy

    ইন্টারনেট, বিশেষ করে সোশ্যাল মিডিয়া - যেহেতু ইন্টার‌্যাকটিভ্‌ (খবরের কাগজ, টিভি, রেডিও -র সঙ্গে তো পাঠক/দর্শক সোজাসুজি ইন্টার‌্যাক্ট করতে পারছে না) --- মব প্রোপাগান্ডা মেশিন হিসেবে মোর পাওয়ারফুল। সহজেই যে কোনো প্রোপাগান্ডাকে আমজনতার বক্তব্য বলে তকমা মেরে দেওয়া যায়।
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১১:৫৮312757
  • শুন্য বলছি তার কারণ আছে। এটা ঘটনা যে প্রচুর বাঁধাই করা ভালো বই আছে প্রাচীন ভারতের ওপর তাদের স্ক্যান করা অস্পষ্ট কিছু পিডিএফ ও নেট এ পাওয়া যায়। কিন্তু এটা এই সময়ের কথনরীতি নয়। এই সময়ের রীতি মেনে ব্লগ -সাইট যা আছে তার অধিকাংশ চাড্ডি দের বানানো। হিট কাউন্ট আর্টিফিশিয়ালি বাড়ানোর দরকার নেই তো, আপনি একটা সার্চ দিয়ে ঢুকে বেরিয়ে এলেও বাড়বে। এরা শ্লোক গুলোকে নিজের মত মানে করে এক কিম্ভুতকিমাকার ভারতের ইতিহাস বানিয়েছে :)) সে থাক, দ্যাট ইস অলসো টেক্সট, কিন্তু উল্টোদিকের টেক্সট সার্চ ইঞ্জিনে পাত্তাই পাচ্ছেনা বিকস অফ লেস কোয়ান্টিটি, অন্ফ্রেন্দ্লি কন্টেন্ট, এন্ড ল্যাক অফ রেগুলার প্রমোশন। এগুলো নিয়ে বললে লোকজন কিছু হার্ড বাউন্ড বই বগলে নিয়ে গম্ভীরভাবে বলবে কেন অমুক এই লিখেছেন তমুক ওই রিসার্চ করেছেন ......দুরে বসে চাড্ডি দের গাল দেবে। আর পরবর্তী প্রজন্ম ওই চাড্ডি দের টেক্সট কেই টেক্সট বলে জানবে কারণ ওটাই ইসিলি এভেলেবল। আজ কের বাচ্চারা কাল বড় হয়ে যদি বলে গোধরা একটা কন্সপিরেসি থিওরি ছিল ওরকম কিছু আদৌ ঘটেনি, আমি অবাক হবোনা। লিবারেল দের উদ্যোগ হীনতা থেকেই নিও নাজি দের জন্ম হয়।
  • | ১০ অক্টোবর ২০১৫ ১১:৪৫312756
  • হুঁ এই চাড্ডি ছাগুরা আর্টিফিশিয়ালি ক্র্যাফট করার ব্যপারে বেশ ওস্তাদ। আর তুমি যেমন যেমন লিঙ্কে ক্লিকাচ্ছ, গুগল সেই ধরণের লিঙ্ক বেশী বেশী করে খুঁজে সামনে আনে -- এই ব্যপারটাও বেশ চিন্তার। লোকে নিজের পছন্দমত লেখা পড়তে পড়তে একেবারেই ঐ লুপে ঢুকে যায়।
  • হাঁড়ি কড়াই | ১০ অক্টোবর ২০১৫ ১১:৩৫312755
  • কোয়ান্টিটি শুণ্য না হলেও হিট কাউন্ট এবং ফলতঃ সার্চ র‌্যাঙ্কের হিসেবে অনেক অনেক পরে। সেটা আর্টিফিশিয়ালি ক্রাফ্টেড হলেও চিন্তার।
  • Ekak | ১০ অক্টোবর ২০১৫ ১১:১৭312754
  • আরেসেস এর হাতে ছেড়ে দেওয়া প্রসঙ্গে সম্পূর্ণ একমত। একেবারেই ঠিক হচ্ছেনা। বিশেষত এই ইন্টারনেট আর ডেটা এনালিটিক এর জমানায় দাঁড়িয়ে। আজ থেকে বছর দশ বাদে লোকে ভারতের ইতিহাস বলতে আরেসেস এর ভার্সন টাই বুঝবে কারণ সার্চ করলে ওদের শয়ে শয়ে ওয়েবসাইট আর কন্টেন্ট আসে, সেগুলোর বিরোধিতা করা লেখা সেই তুলনায় শুন্যের কোঠা য়। এটা কত বড় বিপদ ভবিষ্যত এর পক্ষে ....
  • lcm | ১০ অক্টোবর ২০১৫ ১১:১২312753
  • রবীন্দ্র জৈন মারা গেলেন। জন্মান্ধ এই সুরকারের অনেক গানই পছন্দের, একটি দিই -
  • | ১০ অক্টোবর ২০১৫ ১০:৩৩312752
  • মামু তো আট-এর দলের চাঁই।
    তার সাথে ঈশানের কোনো যোগ নাই।

    টিমি জানে সেসব গুহ্য তত্ত্ব।
  • h | ১০ অক্টোবর ২০১৫ ১০:৩২312750
  • টুই কি আগে হ্রস্ব ই ছিলি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত