এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০২ অক্টোবর ২০১৫ ২১:৩৪312390
  • আর আমার কোনও 'বন্ধু' এমন কাজ করলে, মানে আমি সেটা জানতে পারলে তার বন্ধুত্ব তৎক্ষণাৎ খারিজ করতাম।
  • | ০২ অক্টোবর ২০১৫ ২১:৩৩312389
  • আপনার বন্ধুটি খুবই নীচ ধরণের ছ্যাঁচড়া।
  • অভি | ০২ অক্টোবর ২০১৫ ২১:২৫312388
  • চুরির আইডিয়াটা বন্ধু খুব একটা মাথা খাটিয়ে বের করেনি, অন্তত আমাকে যা বলেছিল। ও বলেছিল পেপারে দেখবি মাঝে মাঝেই খবর আসে যে কাস্টমার এক জিনিস অর্ডার করেছে আর পেয়েছে আরেক জিনিস। মাসে অন্তত একটা এরকম খবর বেরোয়। তার মানে এরকম কতো প্রোডাক্ট মিসপ্লেস করে ভেবে দেখ। তো ওরা নিজেরা জানে যে প্রোডাক্ট মিসপ্লেস করে, তাহলে ডেলিভারি পেয়েই কমপ্লেন করলে ওরা মেনে নেবে। ও আগে থেকে প্ল্যান করে করেছিল।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৫ ২১:১০312387
  • তোমার মত কেউ ঐ অর্ডারটা প্রসেস করেছিল। ঃ P
  • Tim | ০২ অক্টোবর ২০১৫ ২১:০৬312386
  • বাবা চুরিটা বুঝতেও আমার দুবার পড়তে হলো পোস্টটা। ঃ-(

    কেউ এভারেস্ট (সিনিমা) দেখলো? কেমং হয়েচে ?
  • cb | ০২ অক্টোবর ২০১৫ ২০:১৩312385
  • চুরি করতে সত্যি মাইরি কত মাথা ঘামাতে হয়। আমরাই শালা উদগান্ডু রয়ে গেলাম।

    সেলাম
  • Div0 | ০২ অক্টোবর ২০১৫ ১৯:৫৯312384
  • ইমরান তাহিরের এমং দুর্দশা চোখে দেখা যায় না :-(
  • অভি | ০২ অক্টোবর ২০১৫ ১৯:০৬312383
  • আমার অভিজ্ঞতা একটু আলাদা। কিছু পাল্টাতে হলে আমি ফোন করে প্রথমেই বলে নি যে অরিজিনাল প্যাকেজ খুলে ফেলেছি বা ছিঁড়ে ফেলেছি, প্যান্ট বা টিশার্ট ট্রাই করেছি, প্রাইস ট্যাগ খুলে ফেলেছি (এটা দুয়েকবার হয়েছে)। কাস্টমার সার্ভিস কখনো আপত্তি করেনি। আর আমাকে নিজে থেকে কখনো কিছু পাঠাতে হয়নি, প্রত্যেক বার এসে নিয়ে গেছে। "ইউ ক্যান সেন্ড দ্য সেম ব্যাক" এরকম মেল পাইনি, সেট হয়তো এইজন্য যে আমি ভেন্ডরের সাথে ডাইরেক্ট খুব কম কমিউনিকেট করেছি। অ্যামাজন বা ইবে থেকে যখনি আমাকে বলেছে যে তুমি ভেন্ডারকে মেল করতে পারো, আমি প্রত্যেক বার বলেছি যে আমি তো কিনছি অ্যামাজন বা ইবে থেকে, আমি ভেন্ডারের থোড়াই কেয়ার করি? আমি শুধু তোমাদের সাথে ডিল করবো কারন ইউ আর সেলিং টু মি ইউজিং ইয়োর প্ল্যাটফর্ম অ্যান্ড ইয়োর ব্র্যান্ড ভ্যালু। ডু নট গিভ মে দিস বুলশিট অ্যাবাউট ইমেলিং দি ভেন্ডর বিকজ ইট ইজ ইয়োর ব্র্যান্ড ইমেজ দ্যাট উইল বি হার্মড। তো এটা বলাতে কাস্টমার কেয়ার আর কথা বাড়ায়নি। এমনিতেও ইবে থেকে কিছু কিনলে ভেন্ডার আমাকে ডায়রেক্ট মেল করলে আমি রিপ্লাই দি না। অন্য সাইট থেকে কোন ভেন্ডার এখনো ডায়রেক্ট মেল করেনি।
  • Div0 | ০২ অক্টোবর ২০১৫ ১৮:৩২312382
  • নাহ্‌ ঠিক নয় বললে তো হবে না, যেটা প্রসেস সেটা তো থাকবেই। রিটার্নের ভ্যালিডেশন প্রডাক্ট ভেন্ডর করে, ইবে/জাবং/মিন্ট্রা এরা শুধু রিটার্ন প্রসেস কোঅর্ডিনেটর। এবার কাস্টমার কেয়ারে যদি ইনএক্সপেরিয়েন্সড কেউ থাকে, তাকে দাবড়ে ধমকে টেম্পোরারিলি কাজ হাসিল করে নেওয়া যেতেই পারে (যেমনটা আপনার বন্ধু করেছে) তবে আর কয়েকটা এরকম এপিসোডের পর এগুলো ধরা পড়েই যায়। এই ধরণের চুরি-জালিয়াতি বন্ধ হওয়া দরকার। দেশে ছিঁচকে চোর থেকে রাঘব বোয়াল - সবই তো এত এত আছে। অনলাইন এই চুরিগুলো করা, সেই বাহাদুরির বড়াই - কী দরকার, একদিন অ্যারেস্টেড হয়ে যাবে।

    আর এই দেখুন আমার বক্তব্যের স্বপক্ষে ইমেইল -

  • অভি | ০২ অক্টোবর ২০১৫ ১৮:০৭312381
  • তাছাড়া ১নং কারনটা ঠিক না। আমি বহুবহু বার প্রোডাক্ট রিপ্লেসমেন্ট করিয়েছি। ফ্লিপকার্ট, অ্যামাজন, জবং, ইবেতে। অনেক সময়ে অরিজিনাল প্যাকেজিং ফেলে পর্য্যন্ত দিয়েছি। কাস্টমার সার্ভিসকে ফোন করে বলতে হয় প্যাকেটটা নেই, ওরা বলে দেয় ঠিকাছে। মিন্ট্রা থেকে জুতো কিনে দুয়েকদিন পরে মনে হয়েছিল এক সাইজ ছোট। ফোন করে বলেছিলাম জুতোটা এক সাইজ বড়ো হলে ভালো হয়, কিন্তু বাক্সটা আর নেই, জুতোটাও এক দুবার পরে ফেলেছি। তোমরা কি এক সাইজ বড়ো দেবে? রিপ্লেস করে দিয়েছিল।
  • অভি | ০২ অক্টোবর ২০১৫ ১৭:৪৯312380
  • কিন্তু ঘটনাটা ঘটেছিল। আমার বন্ধু ফোন করে প্রথমেই বলেছিল তোমরা আমাকে গিগাবাইটের কার্ডের বদলে জোটাকের কার্ড পাঠিয়েছ। তোমাদের পয়সাপে গ্যারান্টির আন্ডারে আমি ক্লেম ফাইল করবো (নিশ্চয়ই বুঝে গেলেন কোন সাইটে এটা হয়েছিল)। আমি এখনো বাক্সের সিল খুলিনি, শুধু বাইরে প্যাকেজটা খুলেছি। কাস্টমার সার্ভিস প্রথমেই মেনে নিয়েছিল যে ভুল প্রোডাক্ট চলে গেছে, আমরা রিপ্লেস করে দেব। তখন বন্ধু বলেছিল না পয়সা ফেরত চাই। সেটাও মেনে নিয়েছিল। বন্ধু বলেছিল যদি চাও তো প্যাকেটের মধ্যে বক্সটার ফটো তুলে ইমেল করে দিচ্ছি, বলেছিল তার দরকার নেই। পরের দিন যখন পিকাপ করতে এসেছিল তখন বন্ধু পিকাপম্যানকে যত্ন করে সব দেখিয়ে দিয়েছিল, এই দেখো আউটার প্যাকেজ, এই দেখো তার মধ্যে জোটাকের সিলড বক্স, আমি সিলও খুলিনি। সব সুদ্ধু তোমায় দিয়ে দিলাম।
  • | ০২ অক্টোবর ২০১৫ ১৭:৪২312379
  • তাই নাকি? আমার এট্টা স্টাডি টেব্‌ল দরকার।
    দেখি তো কেমন
  • Div0 | ০২ অক্টোবর ২০১৫ ১৬:৪৯312378
  • এই প্রতারণার গল্পটা আমার একটু অবিশ্বাস্য লাগলো। কারণগুলো এরকম -

    ১) যে কোনও রিফান্ড রিকোয়েস্টের ক্ষেত্রে অরিজিন্যাল প্যাকেজিং ঠিক থাকতে হয়।
    ২) কোনও যন্ত্রাংশ খুলে বার করে নিলে অথবা অন্য কিছু দিয়ে রিপ্লেস করলে সেগুলো সহজেই ডিটেক্ট করা সম্ভব।
    ৩) নিজের অনুরূপ অভিজ্ঞতা থেকে জানি যে প্রডাক্ট প্যাকেজিং সার্ভেইল্যান্স সিস্টেমের আন্ডারে হয়, সুতরাং কী পাঠানো হয়েছে তার এভিডেন্স থাকে। একদম আনওপনড অন্য কোনও প্যাকেজ ফেরত পাঠালেও রিটার্ন ভেরিফাই করার সময় সেটা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা।

    যতক্ষণ না এই ভ্যালিডেশনগুলো শেষ না হচ্ছে, টাকা ফেরত আসার কোনও গল্পই নেই।
  • pi | ০২ অক্টোবর ২০১৫ ১৬:১৬312377
  • বাপস রে, অভি বাবুর বন্ধু তো রীতিমতন চোট্টামি করেছেন !

    কিন্তু ফ্লিপকার্ট তো সব দেখেশুনে তবে টাকা ফেরত দেয় দেখেছিলাম।
  • cm | ০২ অক্টোবর ২০১৫ ১৬:০৮312375
  • না না ছ্যাঁচড়ার উল্টো ও আছে যেমন আবার ফেরত দেব, কষ্ট পাবে, থাক। আমার ধারণা এই গোত্রের লোকই বেশি।
  • Div0 | ০২ অক্টোবর ২০১৫ ১৬:০৮312376
  • ফ্যাবফার্নিশ'এ আজ ভালো ডীল চলছে, বাপুজয়ন্তী উপলক্ষ্যে। গিমিক নয়। অ্যামাজন, স্ন্যাপডীল, পেটিএম, হোমশপ১৮, মেবেলকার্ট - সব ক্রস চেক করে দেখলাম। অন্য কেউ ধারে কাছে আসছে না। আট ইঞ্চি পুরু কয়্যার ম্যাট্রেসের দাম আহাম্মকের মত। স্প্রিংগুলোর দাম কম। এর চাইতে সেই তুলো ধোনার মেশিনটা, গদির কাপড়, গুণ সূঁচ সুতো আর বস্তা দুই তুলো আর নারকোল ছোবড়া থাকলে নিজেই বানিয়ে নিতাম। :-/
  • শ্রী সদা | ০২ অক্টোবর ২০১৫ ১৫:০৫312374
  • এই ছ্যাঁচড়ামো গুলোর জন্যেই আস্তে আস্তে এই সব ফেসিলিটি দেওয়া বন্ধ করে দেবে।
    ফ্লিপকার্ট অলরেডি দেশের বেশ কিছু জায়গায় ডেলিভারি দেয়না জাস্ট এই জনতার ছ্যাঁচড়ামোর জন্যেই।
    সিবি যেমন বললেন, এরাই আবার পলিটিশিয়ানদের গাল দেয়।
  • সে | ০২ অক্টোবর ২০১৫ ১৪:৪০312373
  • অভি ১২ঃ৪৫ এর পোস্টে চুরির ঘটনা লিখলেন!!!
  • অভি | ০২ অক্টোবর ২০১৫ ১৪:১৮312372
  • কডের সবচে উপকারিতা পাওয়া যায় সেলের সময়ে। এই উইকএন্ডে আর পরের হপ্তায় সবকটা সাইট সেল দেবে, তখন ম্যাসিভ প্রাইস ফ্লাকচুয়েট করবে। আগেরবারের সেলে অ্যামাজনে ডেলের ২১" এস২২৪০এল মনিটারের দাম ৯৫০০ থেকে ৬৮০০ র মধ্যে আপডাউন করছিল। নিকন কুলপিক্স ল৩৪০ কয়েকদিন আগেও ১০৫০০ থেকে ৯১০০ র মধ্যে ভ্যারি করেছে। ফ্লিপকার্টে পেপে আর লেভিজ যেকোন সেলে ৩০০০ থেকে ৫০০র মধ্যে আপডাউন করে। এই সময়গুলোতে যেটা কিনবেন সেটার একটা কড অর্ডার করে দিন। এবার ফোনে প্রোডাক্ট পেজটা খুলে মাঝে মাঝে দামের ওপর নজর রাখতে থাকুন। যেই দাম কমবে আরেকটা কড অর্ডার করে দিন আর আগেরটা ক্যান্সেল করে দিন। এইভাবে দুতিনদিনে পাঁচছবার অর্ডার করুন, লোয়েস্ট প্রাইসে পেয়ে যাবেন। আর এর মধ্যে যদি কোন একটা কড অর্ডার বাড়িতে চলে আসে তো চাইনা বলে দেবেন।
  • | ০২ অক্টোবর ২০১৫ ১৪:০৫312370
  • *হুঁ
    ** শেহনাজ
  • | ০২ অক্টোবর ২০১৫ ১৪:০৪312368
  • হু১ন রেই মডেলটা হলে তো ভাল।

    এদিকে আমাকে হেহনাজ ফিশ সেন্টার থেকে ফোন করে বলল ভাল মাছের তেল আছে, নিতে যাব নাকি। না করে দিলাম, এ শুধু ল্যাদের দিন
  • | ০২ অক্টোবর ২০১৫ ১৪:০৪312369
  • হু১ন রেই মডেলটা হলে তো ভাল।

    এদিকে আমাকে হেহনাজ ফিশ সেন্টার থেকে ফোন করে বলল ভাল মাছের তেল আছে, নিতে যাব নাকি। না করে দিলাম, এ শুধু ল্যাদের দিন
  • Arpan | ০২ অক্টোবর ২০১৫ ১৪:০১312367
  • ব্যপারটা অনেকটা এইরকম দাঁড়াল। রিটেল সেক্টরের এভোল্যুশন।

    পাড়ার কিরানা স্টোর -> মল ও সুপারস্টোর -> ইকমার্স -> কিরানা স্টোর এগ্রিগেটর।

    ইন্ডিয়া এতটাই বড় আর কেওটিক নেশন যে ইকোসিস্টেমে সবাই বেঁচে বর্তে থাকবে দেখাই যাচ্ছে।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৫ ১৩:৫৬312366
  • ওদের নিজেদের পিক আপ সেন্টার নাও হতে পারে। হয়ত পাড়ার কোন মুদির দোকান বা জেনেরাল স্টোর যারা হয়ত একটা মান্থলি ভল্যুম বেসড কমিশন পাবে তারা এই ফেসিলিটি প্রোভাইড করবে।

    ওলা গ্রসারি অনেকটা এই মডেলে খেলছে।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৫ ১৩:৫৩312365
  • এই সমস্যা মেটাবার জন্য ফ্লিপকার্ট আর আমাজন কিছু পিক আপ সেন্টার চালু করেছে। আমি অবশ্য এখনো ট্রাই করে দেখিনি।
  • | ০২ অক্টোবর ২০১৫ ১৩:৪৯312364
  • এই চোর ছ্যাঁচোড়গুলোর জন্যই পরে আর সত্যিকারের সমস্যাতেও রিটার্ন পাওয়া মুশকিলো হবে।

    ফ্লিপকার্টে আমি সাধারণত অফিসের ঠিকানায় আনাই, কারণ রোব্বার ছাড়া তো বাড়ীতে কেউ নাই। তো আগে আগে অফিসের সামনের বাসস্ট্যান্ডে আসত। কিছু মাস হল সমস্যা শুরু করেছে অফিসের সামনে তো নয়ই, উল্টোদিকে টিসিএসের বাসস্ট্যান্ডেও নয় আরো প্রায় ৫০০ মিটার গিয়ে গাড়ী দাঁড় করায়। তুমুল বৃষ্টি বা চাঁদিফাটা রোদ্দুরেও অদ্দুরে গিয়ে আনো। আমি তো প্রথমবার খুবই অসন্তুষ্ট হয়ে মেল করলাম, তারা বললে পরেরবার থেকে আমার দরজায় করবে। আবার সেই একই গপ্পো। এখন সাফ বলে দিই আমি আমার অফিসের গেটের সামনে আসব, বড়জোর এপারের বাসস্ট্যান্ড। দিলে দাও না দিলে যাও চাই না।
    এখন দিব্বি জায়গামত এসে দিয়ে যায়। সিওড থাকলে গাড়ীটাও নিয়ে আসে, যাতে সোয়াইপিং মেশিন থাকে।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৫ ১৩:৩১312362
  • * সোয়াইপ
  • cb | ০২ অক্টোবর ২০১৫ ১৩:৩১312363
  • যেমন দেশের লোক, তেমনি তাদের নেতা জুটবে। বেসিকালি অসত
  • Arpan | ০২ অক্টোবর ২০১৫ ১৩:২৮312361
  • আরেকটা ভালো অপশন হল সিওডি।

    ডেলিভারি পার্সন খুচরো বা কার্ড সোপাইপ মেশিন আনেনি? সিধা চাই না বলে দরজা বন্ধ করে দাও। বিগ বাস্কেট নির্দিষ্ট টাইমস্লটের দু ঘন্টা পরে অর্ডার দিতে এসেছে? আমার তো সব্জি কেনা হয়ে গেছে বলে পত্রপাঠ বিদায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত