এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩৭312270
  • "গোরু মারলেই যা পাপ, মানুষ মারলে আর কি এল গেল "

    শুনতে খারাপ হলেও, এটাই সত্যি কথা।

    আমার কিছু কলেজ-বন্ধু'র FB পোস্টে গরু নিয়ে মাতামাতি দেখে চমক লাগে।
    এরা তো এমন ছিল না!!!!

    মাঝে মাঝে মনে হয় সমাজটা বোধহয় বদলাচ্ছে, আমি বদলাচ্ছি না। চারপাশের মানুষ চেনা থেকে অচেনা লাগছে। ধীরে ধীরে একা হয়ে যাবো বলে ভয় হয়।
  • san | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২৫312268
  • উত্তর প্রদেশে কাউ স্লটার আর সেল দুইই প্রোহিবিটেড, এইজন্য ফরেনসিকে নিয়ে গেছে।
  • san | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৪312267
  • গোরু মারলেই যা পাপ, মানুষ মারলে আর কি এল গেল ...

    তবে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে বিফ সংক্রান্ত রিউমার টাও হয়তো পাতি আইওয়াশ, 'ওদের' মেরে তাড়াবারই ছিল হয়তো :-(
  • b | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৯312266
  • আরেকটা মাত্রা আছে। ইগো। মনুষ নিজেকে বেস্ট বলে ভাবে। তাই তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স গুলোঃ (হিন্দু/মুসলমান/বাঙালী/ বিহারী/ভারতীয়/ ব্রিটিশ) বেস্ট। যাদের এগুলো নেই, তারা মনুষ্যেতর।
  • সে | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০০312265
  • সমস্যাটা পকর্ বীফ অবধিই নয়। এর পেছনে ঘৃণা কাজ করছে। মানুষ মানুষকে ঘৃণা করে। পকর্ বীফ অজুহাত। এই ঘৃণা ছোট বয়স থেকে শেখানো হচ্ছে এবং হয়েওছে। ত্রিশ বছর আগে এক বন্ধু বলেছিল সে মুসলমানদের ঘৃণা করে। কারণ? এদের জন্যেই তার বাপ ঠাকুর্দাকে দেশ বিভাগের পরে ঘরবাড়ী ছেড়ে রিফিউজি হয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে হতে হয়েছিল বলে সে জানায়। পূবর্ বঙ্গ সে নিজে দেখেনি কিন্তু পার্টিশানের পরের হেনস্থার গল্প পূর্বজদের মুখে শুনেছে, ঘৃণা করতেও শিখেছে ওভাবেই। সেই ঘৃণাই হিংসার জন্ম দেয়।
  • de | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৬312264
  • বম্বেতে প্রচুর হ্যারাসমেন্টের খবর কানে আসে, সংখ্যালঘু মানুষজনের কাছে মাংস পাওয়া গেলে তার অনেকবারই ফরেনসিক টেস্ট হয়েছে! বেশীর ভাগই ভুল প্রমাণিত হয়েছে। একবার গোয়ানিজ এক ভদ্রমহিলা পর্ক সসেজ নিয়ে যাচ্ছিলেন তাঁর প্রেগন্যান্ট মেয়েকে নিয়ে, মেয়ে খেতে ভালোবাসে বলে। কোনভাবে ট্রেনের সহযাত্রী কমপ্লেন করায়, দুজনকেই অনেক্ক্ষণ ধরে হ্যারাস করে পুলিশ স্টেশনে পাঠানো হয়, সসেজ কেড়ে নিয়ে ফরেনসিকে পাঠানো হয়। পর্ক সসেজ প্রুভড হওয়ার পরে ভদ্রমহিলা মামলা করেছেন!
  • de | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৭312263
  • কি অসভ্যতা!!

    এই গেরুয়াবাজি আজকাল খুব দেখতে পাই চারিপাশে - মাংস না খাওয়ার যুক্তি হিসেবে অহিংসার কথা বলা হয়, এই কি অহিংসা?
  • সে | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৪312262
  • সকালে উঠেই এই খবরটা দেখে মুখ তেতো হয়ে গেল। মাংসের ফরেনসিক রিপোর্ট কেন নেওয়া হবে? একজন মানুষ খুন হয়ে গেল, কতজন গ্রেপ্তার হয়েছে? ছিঃ!
  • j | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৭312261
  • ভয়ংকর ঘটনা .....
  • sosen | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫১312259
  • এটা কি সত্যি খবর?
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৩312258
  • হিন্দুত্ববাদী মব এর পরে একটা কমা হবে।

    যাই হোক সেই কমা ছেলেটিনিশ্চয় খুব খুশী হয়েছে এই খবর পড়ে।
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২০312257
  • কিসুই বোঝেন না আপনেরা। এটা যেহেতু হিন্দুত্ববাদী মব এর জন্য পোস্ট পড়বে না। ভারতে বসে নিজেকে 'হটকে' দেখাতে গেলে জামায়াত-ই-ইসলামীর কোলে চড়তে হয়।
  • T | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৪312256
  • এই মবের ভয়েস শোনার জন্য পোস্ট না পড়লেই বরং অবাক হব। অবশ্য যদি না পড়ে তাহলে গুরু অবশেষে পুরোদস্তুর সানন্দা হয়েচে বলে ধরতে হবে।
  • dd | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৮312255
  • সকাল বেলাই এই রকম খবর পড়ে খুব মন খারাপ হয়ে যায়।

    জানি না এই মবের সমর্থনে তাদের ভয়েস শোনার আহ্বান জানিয়ে ও আবার কোনো পোস্ট পরবে কি না।
  • yes | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৭312254
  • It's an incident happened yesterday at Greater Noida. And It's really not unbelievable. In proper Delhi you can find walls with graffiti: "Hang the Cow Slaughterers" ...
  • hu | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪১312253
  • কি রকম অবিশ্বাস্য খবর এটা! কল্পনার বাইরে।
  • pi | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩১312252
  • A 50-year-old man was beaten to death by a mob near Delhi on Monday night, allegedly over rumours that his family had stored and eaten beef.

    Mohammad Akhlaq and his son were dragged out by villagers in Dadri in Uttar Pradesh just outside the capital, and beaten with bricks. Akhlaq died and his son is critical in hospital.

    When the police arrived, the mob was still assaulting the men.

    Six men were arrested last night. Akhlaq's family says they only had mutton in their fridge. The police have taken the meat sent it for forensic testing.

    ফরেনসিক করে কী দেখবে ? এটা গুজব না হয়ে সত্যি হলেই বা কী ছিল ?
  • apps | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৪312251
  • এবারের সারেগামাপা টা বেশ অন্যরকম. নিয়মিত শোনা হয়না. কিন্তু যেটুকু শুনেছি, চেনা ছকের বাইরে লেগেছে. প্রথমে তো ভেবেছিলাম টিয়ার্পি দেবেনা. পরে বুঝলাম পাবলিক অতি বিচিত্র চিজ.
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৮312250
  • এক দুজনকে বাদ দিলে সব এক সে বঢ়কর এক।
    বাউল আর এ আর রহমানের ফিউশন ও ব্যাপক !
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৩312249
  • দুর্নিবার বেশ গাইছে তো !
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২২:১১312248
  • ওঁরা নং দিয়ে দিয়েছেন তো। ফোন করলে জানা যাবে মনে হয়।
  • তাপস | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫১312247
  • আর আমার আরেকটা প্রশ্ন হ্যাজ। যে কারা এই অসংগঠিত দের আওতায় পড়ছেন? নার্সিং এর জন্যেযে সব প্রতিষ্ঠান আছে, সেখান থেকে যারা কাজ করতে আসেন, তাঁরা কি এই দাবি সনদের আওতায় আসবেন?
  • তাপস | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৯312246
  • মাস মাইনে বন্ধ হয়ে গেলে, সেখানে তো লাইফ স্টাইল কার্টেল করার ব্যাপার থাকে। তখন পরিচারক রাখার সঙ্গতির প্রশ্ন উঠবে। সেটা তো আলাদা প্রশ্ন। এখন তো বোনাস নিয়ে কথা হচ্ছে। বোনাস তো ছুটির দিনে কাজের জন্যে নয়। বোনাস যারা পান, তাঁরা উৎসবের দিনে ছুটিও পান। হক হিসেবেই পান। সে যে কোন সেক্টরেই।
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৪312245
  • সেটা বুঝে যদি যিনি কাজ করছেন, তিনি সময় দেন তো ভালোই। সম্পর্ক ভাল থাকলে হয়তো বুঝবেনও।

    আর এটা বল্লে এও বলা যায়, যে রেগুলার সোর্স থেকে মাইনে হয়, সেটা বন্ধ হয়ে গেলে কি মাসিক মাইনেও বন্ধ রাখা উচিত ? এটা আমার দিক থেকে প্রশ্ন রইলো।
  • lcm | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩৫312244
  • এ আর কি এমন ব্যাপার, টাকা না থাকলে নো সার্ভিস, নিজের কাজ নিজে করো ছুটির দিনগুলিতে।
  • তাপস | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৯312242
  • ধরা যাক, যে রোজগার আছে, তা অনুসারে ক্ষমতা মাসিক মাইনে দেওয়ার। এক মাসের মাইনে অতিরিক্ত দিতে গেলে সে বাড়তি রোজগার অন্য সূত্র থেকে আসতে হবে। সেই অন্য সূত্র যখন ফেইল করছে, আন্তরিক ইচ্ছে সত্ত্বেও, সেক্ষেত্রে কী করণীয়? এখানে তো তারিখ অবধি বেঁধে দেওয়া। অমুক তারিখের মধ্যেই বোনাস দিতে হবে। সেই তারিখের মধ্যেই ওই বাড়তি তো গৃহে না আসতে পারে। ধরা যাক, একটা কারখানা, সেটা বন্ধ হয়ে যেতে পারে। পুজোর আগে এরকম বহু হয়। বা, কোন অফিসে এ বছর বোনাস হল না। সেরকম ক্ষেত্রে?
  • b | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৯312243
  • এটা নিয়ে এতো চেচামেচি হচ্ছে ক্যানো? মাদ্রাজে থাকতে কাজের আকা-রা (বিটিডব্লুঃ দিদি, গুচ-র আকা নন) দেওয়ালীর সময়ে পুরো এক মাসের মাইনে বকশিস হিসেবে নিতেন, ওটাই দস্তুর ছিলো।
    ব্যাঙ্গালোর বা অন্য জায়গার খবর জানি না।
  • pi | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৪312241
  • তাহলে কী বলতে চাইছেন, আপনাকে মাইনে কম দিলে আপনিও কম দেবেন ? বা আপনার মাইনে কোন কারণে না হলে আপনিও বিনা মাইনেতে কাজ করাবেন ? সেটাই বিধেয় ?

    মাইনে না পেলে অন্য অনেক কাজ, কেনাকাটা যেমন আটকায়, তেমনি এই সার্ভিসও আটকাবে। নাকি এটা বিনি পয়সায় পেয়ে যাবার মত সার্ভিস ? বুঝছিনা, কী বলতে চাইছেন।

    আর হ্যাঁ, আপনি অন্যায়ভাবে না মাইনে পেলে সেটা অবশ্যই বাজে ব্যাপার কিন্তু তাই নিয়ে কিছু না করা গেলে, সেটা মেনে নিতে কেন কোন অসুবিধে নেই, সেটা বুঝতে অসুবিধে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত