এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Soutik “Rivu” Ghosal | ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৫312180
  • এটা ঠিক কি হচ্ছে, আদেও বুজরুকি কিনা বুঝে উঠতে সময় লাগবে কদিন। কম্পিউটার বিজ্ঞানীরা আগে তাদের কোডিং ও হ্যাকিং স্কিলের ১০৮ কাহন শোনাক। অনুগামীদের গুষ্টির ষষ্ঠীপুজো হোক। মোড়লরা বলে উঠুক " আরো হুজুগে মাতো, বোঝো এবার !!" দেশপ্রেমীদের সিজনাল দেশপ্রেম সমালোচনার মুখে পড়ুক। তবে না মজা !! শেষ পাতে জুকারের সবিনয় নিবেদন মার্কা একখানা পোস্ট দিয়ে নাটকের সমাপ্তি ঘটবে।

    #কাল্পনিক
  • dd | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪২312178
  • তাহোলে কিন্তু আমার ভোট জুকার বাবুই পাবেন।

    আমাকে কেউ পাত্তাদেয় না। এখন জুকার বাবু আমার প্রতিটি পোস্ট পড়ে দেখবেন। প্লাস আমি তখোন অবাধে আমার নতুন নতুন এক্ষপেরিমেন্টাল পদ্যও লিখে যাবো। সে গুলোও পড়তে হবে ওনাকে। তা হোক। কেউ তো পড়বে।

    আমার সব পার্সোনাল ডিটেইল, চশমার পাওয়ার, ধোপার হিসেব, মাসকাবারী খচ্চা ওনার কাছে থাকবে। আমি খুঁজে না পেলে ওনাকেই ডাকবো। এ তো খুবি ভালো ব্যবস্থা।
  • cm | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪২312179
  • মগজধোলাইএর পরিকল্পনাটি হয়েছে খাসা।
  • Apran | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩৮312177
  • সাড়ে তিন লাখ লোক ফেবু মোবিলাইজ করছে। কিন্তু ফেবু তো ফাঁকা মাঠে গোল দিতে পারবে না। তার জন্য ভারতী চালু করতে চাইছে এয়ারটেল জিরো। ওদিকে সুন্দরবাউ প্রতিশ্রুতি দিয়েছেন পাঁচশো রেলওয়ে স্টেশনে সামনের বছরের মধ্যে তিনি ফ্রিতে ইন্টারনেট পরিষেবা দেবেন।

    এখন নেট নিউট্রালিটির দফারফা হবে কিনা, সেটা নিয়ে আমি ব্যক্তিগত ভাবে খুব একটা নীতিবাদী নই। ইন্ডিয়াতে নীতি ও নিয়ম মেনে তো কেউ ব্যবসা করে না, ইন্টারনেট পরিষেবাও তার ব্যক্তিক্রম হবে কেন। আর ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি তো কেউ বিনা পয়সায় বানিয়ে দেবে না, তার জন্য কিছু ট্রেড অফ তো করতে হবেই।

    লরেনবাউর কৃতিত্ব হল তিনি এই আনট্যাপড মার্কেটের গুরুত্ব বুঝে সিলিকন ভ্যালিতে সওদাপাতি করতে গেছেন। তো বক্তব্য এইটাই যে, যে সমস্ত লরেন সমর্থক, কতিপয় লরেন বিরোধী ও আরো বড় সংখ্যক লরেন নিউট্রাল লোক খুশিতে তেরঙ্গা ডিপি বানাচ্ছেন তাদের ভেতরের বাণিজ্যটা সম্পর্কে সম্যক অবহিত থাকা জরুরি।
  • dd | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৫312176
  • মানে এটা একটা পিটিশন গোছের ? টের না পেলেও অসাড়ে সেই পিটিশনে সব তেরংগাদের নাম ঠিকানা উঠে যাবে?

    তারপর ওনারা বলবেন "এই দ্দেখুন,এই দ্দেখুন, সাড়ে তিন লাখ লোক স্বেচ্ছায় আমাদের পিটিশনে সাইন করে বলেছে আমি তোমাদেরই লোক"।

    ব্যাস। অমনি নেট নিউট্রালিটির দফা রফা?

    সত্যি? এরকম গল্পো কে ল্যাখে ?
  • Arpan | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২০312173
  • নিজেই নিজের ভোট তো দিচ্ছেন।

    এই ধরুন গুরুর সাইটে লগইন করে লেখার ব্যবস্থা আছে। কিন্তু বাধ্যতামূলক নয়। এখন আপনি যদি লগইন করে লেখেন তাহলে ধরে নেওয়া হবে আপনি স্বেচ্ছায় আপনি আপনার প্রোফাইল পাবলিক করেছেন, মানে এই ব্যপারে আপনার কোন নীতিগত ছুতমার্গ নেই। অ্যানোনিমাসলি লিখলে ধরে নেওয়া হবে আপনি এর বিরোধী।

    তুলনাটা খাপে খাপ হল না। কিন্তু তার দরকারও নেই। মোদ্দা ব্যপারটা ঐ একই। অনলাইন পোল। সেটা একটা র‌্যাপারে মুড়ে পরিবেশন করা।
  • cm | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২০312174
  • এই তো Now coming back to the colourful barrage of Facebook DPs. Updating your profile pic is no biggie. However, by carrying out this monotonous task, you have invariably allowed Facebook to record your vote against net neutrality. Here's how:

    Apparently, as this post uploaded by The Hacker News reveals, the HTML source code slyly records your approval to Internet.org, nullifying your support for net neutrality. A similar post digs a little deeper:
  • dd | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১০312172
  • আমি তেরঙা করি নি নিজের প্রোফাইল। করবো ও না।

    কিন্তু জুকারবাবুকে ভোট দিতে চাই। ক্যামনে দোবো ? কেউ জানেন?
  • ঈশান | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৮312171
  • আমারও একই কোশ্নো। আরো সোজা করে বললে, আমি নিজেই নিজের ভোট দিতে চাই। কোথায় দেব?
  • cm | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৭312170
  • ভোট আর হচ্ছে কই, এতো চোখের সামনে রিগিং হচ্ছে।
  • dd | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৫312169
  • আরে এই ভোটটা কোথায় কাউন্ট হচ্ছে? সবাই বলছে "ভোট"। সেই ভোটাভুটিটা কোথায়?
  • Soutik “Rivu” Ghosal | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৩312168
  • তার সাথে আপনি রোজ কি দেখছেন, কি খুঁজছেন, কি দিচ্ছেন কি নিচ্ছেন ইন্টারনেট এ তার সমস্ত নথি শেয়ার করতে চান কিনা তার ভোট।
  • Soutik “Rivu” Ghosal | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০১312167
  • নেট নিউট্রালিটি ভারতীয়রা সাপোর্ট করে কিনা তার ভোট। আমরা প্রেমিকার সঙ্গে প্রেমালাপ, বাপের সাথে বাক্যালাপ আর বন্ধুর সাথে খিস্তালাপের সমস্ত রেকর্ড অজান্তে শেয়ার করতে চাই কিনা তার ভোট।
  • cm | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০০312166
  • By changing their Facebook profile pictures, many have - unknowingly of course - given their vote to Internet.org. A Facebook initiative, Internet.org brings on board 6 corporate giants, namely Samsung, Media Tec, Ericsson, Nokia, Opera Software, and Qualcomm, to offer free Internet services to developing nations. The initiative however comes as a solid blow to the movement of net neutrality, an Indian uprising we are sure you are already aware of

    এই তো পষ্টো করেই লিখেছে।
  • dd | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫২312165
  • FB Screwed You Over. Changing Your Display Pic Means You Just Voted Against Net Neutrality! এই হচ্ছে হেড লাইন।

    আরো লিখছে By changing their Facebook profile pictures, many have - unknowingly of course - given their vote to Internet.org।

    কিসের এই ভোট?
  • Soutik “Rivu” Ghosal | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৮312164
  • চন্দ্রিল ভট্টাচার্জের লেখা যে ওয়েবসাইট এ ছিল তা মনে হয় হাওয়া হয়ে গেছে। কেউ নতুন কোনো ওয়েবসাইট জানলে তার লিংক জানালে বাধিত থাকব।
  • dd | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৩312163
  • ধুর। এক্কেবারে ধুর।

    এই তেরঙা ছবি দিলেই আপনার ভোট জুকারবাবুর পকেটে - এই অদ্ভুতুড়ে মোজাখিল্য কন্সপিরেসি থিউরীটা দাঁড়ালো কোথায়?

    অথচ তাব্বড় তাব্বড় কমপিউটারোয়ালারাই দেখি ফেসবুক জুড়ে এই এইসব পোস্টো লিখে যাচ্ছে। তেরঙা ছবি দিবেন্না দিবেন্না - দিলেই আপনার "ভোট' জুকারবাবুর পকেটে চলে যাবে।

    ক্ষি সব ল্যাখে এরা।
  • Atoz | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৮312162
  • ইউনাইটেড আর্থ প্ল্যানেটারি সার্ভিস।
    ঃ-)
  • Arpan | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৪312160
  • ওটা বছর হবে।
  • Arpan | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৪312161
  • এবং এইভাবে আশা করা যাচ্ছে অনতিদূরে স্টেটের বাউন্ডারি পুরোপুরি মুছে যাবে। এই ধরুন বিশ পঁচিশ বাদে।

    কল্লোলদার স্বপ্ন সফল হবে। ;-)
  • Atoz | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৯312159
  • কী মারাত্মক! কী ভীষণ!!! কী ভয়ঙ্কর!!!!!
  • aka | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৮312158
  • এটাও একটা গেম। এখন সবই গেম ফেবুর ওয়ালে। ইট'স এ গেম, ইট'স এ গেম, ইট'স এ গেম।
  • Arpan | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৬312157
  • ব্যপারটা এইভাবে দেখা যায়। ফেসবুক বেসিকালি জল মাপছে ক' পাসসেন্ট ইন্ডিয়ান পপুলেশন ডিজিটাল ইন্ডিয়ার নামে উলুতপ্লুত হয়, তাদের ডেমোগ্রাফিক ইনফর্মেশন কী ইত্যাদি।

    আর এইটা একটা খুব বড় লেভেলের প্রজেক্ট। ২০২০ সালের মধ্যে পুরো দুনিয়াকে অনলাইনে জুড়তে হবেই। তালে ইউএন হিসেব করে দেখেছে ২০৩০ সালের মধ্যে দুনিয়া থেকে দারিদ্র্য পুরো মুছে যাবে।

    মোটমাট বিলবাউ, মার্কবাউ, ল্যারিবাউ সবাই এই প্রোজেক্ট বাগাবার দৌড়ে আছেন।

    কিন্তু এখন আর না। মেয়ের কাল কম্পুটার পরীক্ষা। শিয়রে শমন।
  • dd | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৬312156
  • কিন্তু অপ্পন এই "ভোট"টা হচ্ছে কোথায় ? এই ঠকিয়ে "ভোট" নিয়ে কিসের ফায়দা?

    লবী বাজিতো করবেই কোম্পানীরা। পয়সা ফেলেও করবে। মতামত গড়বে, মিডিয়াকে কন্ট্রোল করবে - হ্যান ত্যান।কিন্তু লুকিয়ে এইসব তেরঙা লোকেদের "ভোট" কোথায় ইউস করবে ফেসবুক? সেটা কও।

    না কি "ঐ নাক নিয়ে গেলো চিলে" বলে দৌড়াচ্ছে লোকে?
  • Arpan | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৫312155
  • আর এইটা জুকির রেস্পন্স।

    http://www.dnaindia.com/scitech/report-internetorg-mark-zuckerberg-addresses-the-farmer-situation-in-maharashtra-2129134

    কিন্তু তর্কটা শুরু হয়েছে মহারাষ্ট্রের কৃষককে কেন বেবিসেন্টার অ্যাপ দিয়েই অ্যাডভাইস পেতে হবে। এথিকালি এটা নেট নিউট্রালিটির বিরুদ্ধে।

    আশা করি, বোঝাতে পেরেছি।
  • | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৫312152
  • বোঝো!!!
  • হাঁড়ি কড়াই | ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২২:০২312151
  • এরপর খবদ্দার বাংলাদেশ ইজ দা বর্ডার অফ পাকিস্তান শুনে হাসবেন্না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত