এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৪312091
  • দেখাবো না-ই বা কেন অ্যাঁ?
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২১:২০312089
  • অভ্যু ননভেজ গরিমা দেখাচ্ছে।
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৮312088
  • কুমুদিও এতো তাড়াতাড়ি শুয়ে পড়লেন?
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৭312087
  • আর সোসেন তো থাকবেই না, মনে হচ্ছে যেন আমাকে বলেছিল যে ওর উইকেণ্ডে কাজ করলেই হয় :)
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৬312086
  • আজকে একপিস বোতিন্দা মার্কেটে নেই? আমার সাথে ব্যাটে বলে হল না, পুরো বাঙলা চাপ :(
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৪312085
  • তোরা কেউ জুলি বলে মিষ্টি খেয়েছিস? আকাদা খেয়েছে বোধ হয়, আটলান্টায় গোকুল সুইটসে পাওয়া যায়। দারুণ খেতে।
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২১:১০312084
  • আবার ড্রপ করলো। এই নিয়ে তিন বার। একটু পরে ফোন করছি :-/
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২১:০০312083
  • পরে কল করব।

    এয়ারটেলের কুখ্যাত কল ড্রপ।
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৯312082
  • নট রীচেবল বলছে যে :-/
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৪312081
  • ডিভো যথারীতি একটা জিনিস ভুলে গেছে।

    ঃ(
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৩312079
  • আহা আমি ভেবেছিলাম নিরালা জায়গা ইঃ। প্যাঁচারা খুব ফোটোজেনিক। কাকেরাও। এই দ্যাখ -

  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৩312080
  • রাবুন হ্রদের কাছে, তাই লেখা ছিল আই লাভ রাবুণ (রাবণ নয় কিন্তু)
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫০312078
  • এরাও ছিল তো? জামাপেন্টুল খুলবো?
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৯312077
  • পোর্ট ওয়াইন বিলেতে জোর করে সাহেবরা খাইয়েছিল। আমার বিশেষ পছন্দ হয়নি।
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৮312076
  • সেদিন এখানের বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম। সকাল নটা মতো। বাইরে দিব্যি আলো, থাকার মধ্যে গাছের ছায়া এই মাত্র। দেখি কি একটা একফুট বা তারও বড় সাইজের প্যাঁচা বসে আছে রাস্তার উপরে। আমরা খুব কাছে যেতে নিঃশব্দে উড়ে গেল পাশের গাছে, অনেক্ক্ষণ পোজ দিল ফটো তোলার জন্যে :)
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৬312075
  • কুপ্রীত পোর্ট ওয়াইন বস্তুটা চেখে দেখেছ কখনও?
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৫312073
  • নাইস! জামাপেন্টুল খুলে জল তাক করে জেরোনিমো চিক্কুর ছেড়ে লাফিয়েছিলিস কি?
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৫312074
  • বোঝো। প্রথমে ভেবেছিলাম দোকানের নাম আই লাভ রসুন।
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৩312072
  • তোমাদের পাড়ায় বৃষ্টি হলেই এই অবস্থা হয়? আমার ধারণা ছিল ওটা শুধু কলকাতাতেই??
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪২312070
  • যেটা পছন্দ হয়েছিল সেটা হল এই দোকানের মেনু
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪২312071
  • একটা নালা আর চাট্টি ডোবা জল।

    ধুর, এর জন্য আবার বেড়াতে যেতে হয় নাকি। আমাদের পাড়ায় একটু বিষ্টি হলেই অমন চেহারা হয়।
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪০312069
  • বেড়াতে কি আর আমিই যাই নি?
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৯312068
  • এখানে ওটাকে বলে 'বেঙ্গলি-কাট'।
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৬312066
  • বুঝলে দমুদি, মাছ ঠিকমতো কাটতে পারে না সেটা মাছওলার দোষ না, তোমারই দোষ। এখানে কোরীয়ান ফার্মাস মার্কেটে মেক্সিকান/আফ্রিকান-আমেরিকান মাছওলাকে "গাদা-পেটি কাট" বললেই ঠিক সুন্দর বুঝে যায় কি রকম পিস চাইছি।
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৬312067
  • ম্যারাথনারকে চিনিস তুই। ওয়েল, অলমোস্ট :p

    নাগারহোলে ফরেস্টে একটা মাউন্টেইন হক-ঈগল দেখলাম। কী ম্যাজেস্টিক দেখতে ব্যাটাকে, আর বসেওছে মগডালে। পরে আপলোড করবো ছবিটা। একদম এরকম দেখতে -

  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩১312065
  • কাল রাতে ইভানস চাইল্ডহুড দেখলাম। কি অসাধারণ সিনেমা!
    পরশু রাতে দেখেছিলাম Maltese Falcon
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৬312064
  • ডমদিকে ড্যামের ট্যাংরা দেয় না? ড্যাম।
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৫312063
  • আমি তো প্রতি হপ্তাতেই বাজার করি। ফ্রিজে একটু পাঁঠা, মুরগী, দু-তিন রকম মাছ ও কুচো আর বড় চিংড়ি না থাকলে কেমন ইনসিকিওর্ড লাগে।
    সেদিন চার ডলারে কুড়ি খানা গালা আপেল কিনেছি ট্রেডার জো'স থেকে। লাল টুকটুকে, তেমনি মিষ্টি।
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৪312062
  • গেলবার কুদ্রেমুখ ট্রেকে গিয়ে যাদের বাড়িতে রাতে থাকলাম, জিজ্ঞেস করেছিল হরিণ খাবো কিনা।
    ...
    ...
    শেষমেষ নীর দোসা খাওয়া হয় :)
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৩312060
  • কি মুশকিল মুর্শিদাবাদী মাছওলাকে আমি চিনি তো। মাছের পিস করতে পারে না ঠিকম্ত। খুবই বাজে মাছ কাতে বলে ওর থেকে নিই না।
    এছাড়াও ওর কাছে ড্যামের ট্যাংরা থাকে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত