এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৮311940
  • তায় আবার লাল রং দিয়ে পোজ দিচ্চে ;-)

    ভুমি সংস্কারে লুটে যাওয়া জোতদার-জমিদাররা কি মনে করবে ভেবেও দেখল না গো ফ্রেঞ্চ রেনো !
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৪311939
  • ঈশান মিঠুরে দেখি না কেন?
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৩311938
  • এহেহে অ্যাম্বাসেডারের মত 'ভাল উন্নতমানের শক্তপোক্ত' গাড়ী ছেড়ে কিনা এরা এইসব কি না কি ছোট গাড়ী নিয়ে মাতামাতি করছে!! স্যা স্যা। ;-) ;-p

  • pipi | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৩311937
  • উফ্‌ ছোটাইদি, কি বলে যে ধন্যবাদ দেব.... এই গানটা আমি শুনেছিলাম। আর তাই নতুন গানটা নিয়ে সবার মাতমাতি দেখে বারবার মনে হচ্ছিল এর আগে গোটা গানটা কি আমি ছাড়া আর কেউই শোনে নি? এদিকে স্বাগতালক্ষীর নাম ভুলে গিয়ে কেন জানি না খালি মনে হচ্ছিল শ্রাবণী সেন গেয়েছিলেন। নেট ঢুঁড়ে হাল্লা হয়ে হাল ছেড়ে দিয়ে শেষতক সন্দেহ হচ্ছিল আদৌ ও গান কেউ গেয়েছেন নাকি ওটা আমারই মনের ভুল।
    ভাগ্যিস তুমি তুলে দিলেঃ-)
  • Du | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৫311936
  • কি অবস্থা মিনায়, চোখে দেখা যাচ্ছে না।
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৭:২৩311935
  • হ্যাঁ ছোটাইদি, থ্যাঙ্কু। একটু দার্ঢ্য না থাকলে কি এ গান ভাল্লাগে। কেঁদে কেঁদে গাইছে ওখেনে সব। তবে তাও খারাপ লাগা হেব্বি মুশকিল, এত্তো ভালো সুর না এই গানটার।
  • i | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৪৪311934
  • নেটে পেয়ে গেলামঃ
  • i | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৩৮311933
  • স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত অনেকদিন আগে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান নিয়ে একটা সংকলন করেছিলেন-সেখানে সম্পূর্ণ জনগণমন গেয়েছিলেন। এক একটা সময় যায় কেমন-সর্বক্ষণ শুনতাম তখন গানটা।
  • cm | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৪:০৯311932
  • অমন চমৎকার নামের পেখম ছেঁটে কিনা jsl!
  • jsl | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৮311931
  • ত্রিপুরায় তো একটু বেশী আছেই (আগে তো ছিলো) তবে সরকারী ব্যাপারে এইসব থাকে বলেই জানি - উর্দীধারীদের তো খুবই আছে।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৭311930
  • এদিকে দাদা দিদি কী কেস ? কোন খবরই আর পাচ্ছিনা ঃ(
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৮311929
  • ড্রেস কোড, কোথায় কী পরা শোভন অশোভন নিয়ে অনেক তক্কো হয়েছিল না একবার ? এম এল এ সাহেবের সাথে দেখা করতে হলে ড্রেসকোড থাকে, জানতেন ?
    কাল এম এল এ আর ম্যাজিস্ট্রেট বাবুদের সাথে রাত্রে মিটিং ছিল, ফিল্ড থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল, আমার দুই কলিগের একজন ফিল্ডে পরে থাকা বারমুডা ( বেশ মিডি বারমুডা, মানে হাঁউর নিচ অব্দি) পরেই চলে গেছিল, আরেকজন সিনিয়র সায়েন্টিস্ট ফিরে এসে একটা থ্রি কোয়ার্টার জাতীয় প্যান্ট গলিয়ে এসেছিলেন। মিটিং থেকে হঠাৎ বলা হল, একটু বাদে আসতে। পরে শুনি ওঁদের ঘরে এসে ম্যাজিস্ট্রেটের আর্দালি বলে গেছেন, বারমুডা ছেড়ে ফুলপ্যান্ট পরে আসতে। সেই জন্য নাকি কায়দা ক'রে যেতে বলা হয়েছিল !!
    আজ আবার স্টেট রাইফেলসের কম্যাণ্ডারকে এম এল এ ডেকে পাঠাতে উনি এসেই প্রথম কথা বললেন, সরি চাইছি। ইনফর্মাল ড্রেসে আপনার সামনে চলে এসেছি। উনি অবশ্য বারমুডা না, ট্র্যাকস্যুট পরে ছিলেন।

    মেয়েদের জন্যেও ড্রেসকোড আছে কিনা ভেবে চিন্তায় আছি।

    নাকি, ত্রিপুরা এই ড্রেসপত্তরের ব্যাপারে একটু রক্ষণশীল, হুতো ? বারমুডা টারমুডা অপোসমস্কিতি ?

    অবশ্য এই পোস্টটা গেলে হয়, নেটের যা দশা। সাত পাহাড় পেরিয়ে মোটামুটি একটা নেট ফোন বিবর্জিত দেশে এসে পৌঁছেছি।
    আর এ ত্রিপুরাও ত্রিপুরার মধ্যে অন্য ত্রিপুরা।
  • সে | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:২২311928
  • "এই বালের আবাপ টাইপ হাইপ"...

    "বাল" লেখা যাবে তো এখন থেকে? এরপর থেকে প্রয়োজন হলে বাল শব্দটা সোজাসুজিই লিখব।
  • Arpan | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:১৬311927
  • হাম্পি তো বহুদূর। বিজয়নগরের রাজধানী। লুরু থেকে ওভারনাইট ট্রেন জার্নি। আর সাথে বাদামী আর আইহোল দেখতে ভুলিবেন না।

    তবে ঐ দারোজি বিয়ার পার্কে মোটেও ভল্লুকের দেখা মেলে না, লোকজন তাই লিখেছে। মনে হয় উহারা এই লোচবের চেয়েও লাজুক প্রাণী।
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫২311926
  • কিন্তু হাইপ না হলে লোকে কিনবে না তো, তাই হাইপ চাই। হোলিয়ার দ্যান ইসে অ্যাটি ও চাই, মানে সেটাও কমোডিটি তো। সবই ব্র্যান্ড বেচার কৌশল।
  • শ্রী সদা | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৮311925
  • টিমদা, একজ্যাক্টলি। এই অন্যরকম সিনেমা, বাংলা নিউ এজ সিনেমা, বহুদিন পরে দর্শক আবার হলমুখী - এই বালের আবাপ টাইপ হাইপ একদম পোষায়না।
    কিছু মিডিওকার পরিচালক, মিডিওকার গায়ক/গীতিকার জাস্ট একটা বিশাল মিডিওকার ও হিপোক্রিট অডিয়েন্স বেস এর ভরসায় টিঁকে আছে।
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৫311924
  • যাচ্চলে ছেলিব্রিটিদেরো দুয়ো দেয়া যাবেনা? তাইলে আর জীবনে রইলো কী?
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৪311923
  • ওকে, থ্যাংকু।
  • জুলুসর্দার লোচবক্ষুলা | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৩311922
  • রূপঙ্কর
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩২311921
  • রূপঙ্কর মনে হয়।
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩০311920
  • ইয়ে আমায় দুয়ো সহ বা ছাড়া একটু কেউ বলে দেবে - পতন-অভ্যুদয়-বন্ধুর-পন্থা জায়গাটা কে গেয়েছেন ?
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৬311919
  • সে তো সদাও দুয়ো দিচ্ছে সৃজিতকে। দুয়ো দেওয়ার কালচারটাকেই সমূলে উৎপাটন করলে হয় না?
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৫311918
  • মানে সেই মনোভাবকে অ্যাটাক করছে আর কি, যা একটাকে অন্যটার থেকে মহত্তর বলে।
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৪311917
  • সদা মনে হয় বলতে চাইছে সেইসব জনতার কথা যারা সৃজিত দেখে এসে কালচারের অভাবের জন্য হরনাথকে দুয়ো দ্যায়।
  • hu | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:২১311916
  • হরনাথের একটা টার্গেট অডিয়েন্স আছে, সৃজিতেরও আছে - এর মধ্যে সৎ-অসতের কি হল? যে যার পছন্দ মত বেছে নিলেই তো হয়।
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৭311915
  • ইন্দোদা, হাম্পি লুরু থেকে ওভারনাইট জার্নি। ৮-৯ ঘন্টা মত। গাড়িতে যাওয়া যায়, তবে আমাদের ট্রেনটা বেশি কমফর্টেবল লেগেছিল।
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৪311914
  • ওরে সদা এত রেগে যাস নি, সবই মায়া ;-)
  • শ্রী সদা | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৩311911
  • মহত্তর *
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৩311912
  • সুব্বুলক্ষ্মীর দুতিনটে রবীন্দ্রসঙ্গীত শুনেছি - সেগুলো অবশ্য চমৎকার লেগেছিল। আর সুমনকে দেখে অসুস্থ বলে বোঝা যায় - দেখে কষ্ট হল।
  • জুলুসর্দার লোচবক্ষুলা | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৩311913
  • আবার কিশোর কুমারের রবিগান একবার শুনেই কেমন মাথায় খুন চেপে গেছিলো, আর কোনদিন ভুলেও শুনিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত