এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩২311610
  • উৎপল চ্যাটার্জ্জির সাথে গুলিয়েছে। শরদিন্দু রাইট আর্ম অফস্পিন।
  • cb | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৯311609
  • শরদিন্দু মুখুজ্জে যদি বেঙ্গলের প্রাক্তন বোলার হন যিনি রনজিতে হ্যাটট্রিক করেছিলেন আর ৩ টি ওয়ান ডে খেলেছিলেন, তিনি রাইট আর্ম অর্থোডক্স অফ স্পিনার ছিলেন। চায়নাম্যান খুব ই রেয়ার ব্রিড। ব্র্যাড হগ, বিউ ক্যাসন, এখন ইয়ঙ্গ কুলদীপ নায়ারের কথা মাথায় আসছে
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:০২311608
  • ইয়েস আমিও ডিসিকে মিস্করি। বেশ ফ্যান হয়ে যাচ্ছিলাম।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:০১311607
  • সেকি! আমি পারতাম - ডানহাতে লেগ স্পিন, আঙুল+কব্জি, অবশ্য সব বল ঘুরত না, খানিকটা কুম্বলের মতন
  • b | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৮311606
  • ব্যাপাড্ডা আরো গভীর, অপ্পণ।

    ডানহাতি অফ ( প্রসন্ন) কিম্বা বাঁ হাতি লেগ স্পিনার হওয়া ন্যাচারাল (মনিন্দর সিংহ ইঃ), কারণ ফিংগার স্পিন। এদেরকে অথোডক্স স্পিনার বলে।

    ডানহাতি লেগ স্পিনার (শেন ওয়ার্ণ) কিম্বা বাঁহাতি অফ স্পিনার (শরদিন্দু মুকুজ্জে) হওয়া কঠিন, সেটা কব্জির মোচড়ে স্পিন আসে বলে।শরদিন্দু ছিল চায়্নম্যান বোলার।
  • শ্রী সদা | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৮311605
  • হ্যাঁ ইটি আমারো প্রশ্ন।
    ডিসিবাবু গেলেন কই ?
  • robu | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৫311604
  • আচ্ছা, ডিসি বলে একজন আগে খুব লিখতেন, এখন আর দেখিনা।
    কেউ জানেন? চেন্নাইবাসী।
  • lcm | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৭311603
  • শান্তিপ্রিয় বন্দোপাধ্যায়ের 'বাদশা গোলাম' নামে একটা বই পড়েছিলাম, ফুটবলের বাদ্শা (পেলে) আর গোলাম (ইউসোবিও) কে নিয়ে লেখা।
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৫311602
  • কই সিকি?
    হ্যাঁ শান্তিপ্রিয়র লেখা ভারী উপভোগ করতাম মনে আছে।
  • cb | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪১311601
  • শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় মারা গেলেন। ছোটবেলায় খেলার প্রতি দুর্নিবার আকর্ষণ অনেকটা এনার হাত ধরেই। শুধু লেখা কেন, বাবা অনেক বই ও কিনে দিয়েছিল। কোথায় গেল সেগুলো ? :(
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৩311600
  • মুশকিল আসান সিকি জিন্দাবাদ !
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪১311599
  • জ্বর কম এখন,ক্রোসিন খেইচি।আজকের দিন দেখে ব্লাড টেস্ট হবে।
    সব্বাইকে থাংকু।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩০311598
  • তেস্ত
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১৪311597
  • হ্যাঁ, রক্ত পরীক্ষা করাও কাছাকাছি কোথাও।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০৯311596
  • বাঁহাতি লেগি? মানে চায়নাম্যান? তারা তো গুটিতে কয়েক হয়।

    কুমুদি, গেট ওয়েল সুন।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৩৫311594
  • এয়ারটেল ডঙ্গলের জন্য কোন কাস্টমার কেয়ার নং আছে ? যেখানে এজেন্টের সাথে কথা বলা যাবে ?
    আগে বলেছি, কিন্তু এখন সাইটে যা সব নং পাচ্ছি, তাতে তো বলাই যাচ্ছে না।

    আর ডংগল লাগালে কানেকশন ম্যানেজার যদি অন না হত, UU Config file parse error at lien 1 column 1 unexpected end of file বলে তাহলে কী করতে হবে ?
    আনইন্স্টল করে রি ইন্স্টল করেও হচ্ছে ন। অন্য মেশিনে দিব্বি চলছে।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৩৫311595
  • কুমুদি, জ্বর কমেছে? ওষুধ খেয়েছ? বাড়িতে তুমি একা নও তো? শ্যামলদা আছেন?
    তুমি জ্বরের ঘোরে ওয়াশিং মেশিনটাকে নিয়ে স্বপ্নও দেখে নিলে!
    ঐ ওয়াশিং মেশিনটা যে ইলেক্ট্রিশিয়নকে দেখতে বলেছিলাম, সে কাল বিকেলবেলায় রিপোর্ট দিল, ওটার পিছন দিকটা খোলা মাত্র কয়েকশো কুচো আরশোলা বেরিয়েছে ওটার থেকে। সেই শুনে আমি আর কোনো প্রশ্ন করি নি। কোনো ব্যবস্থাও নিই নি। পন স্যাক্রিফাইস দেখতে চলে গেছিলাম।
  • b | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৬:১১311593
  • কিশোর জ্ঞান বিজ্ঞানে পড়েছিলাম ঃ) নারলিকারের গপ্পটা।
    একজন ডানহাতি অফ স্পিনার হঠাৎ বাঁহাতি লেগ স্পিনার হয়ে সাঙ্ঘাতিক কান্ড করে দেবে।
  • Du | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৫:৫৩311592
  • মীনা কুমারীকে নিয়ে সিনেমা হলে মনীষাকে নিয়ে করুক। তার পরের হিরোয়িনরা ট্যালেন্টেড হলেও যথা কঙ্গনা ওদের উপস্থিতিতে কিছু একটা হারিয়ে গেছে।
  • সে | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৪:০৬311591
  • অন্য একটা সাইটে এইটে পেলাম।
    "এখন ট্রান্সজেন্ডার বাবা -মা নতুন কথা নয় ় কিন্তু এই ধারার প্রবর্তক কে ? যতদূর জানা যাচ্ছে‚ সেই পথ প্রদর্শক হলেন থমাস বেটি ় হাওয়াই দ্বীপপুঞ্জে একজন মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেন ১৯৭৪ সালে ় নাম ছিল ট্রেসি ় কিন্তু কুড়ি বছর বয়স থেকেই আস্তে আস্তে পুরুষ হওয়ার দিকে এগোন ় আজ‚ তিনি তিন সন্তানের জন্মদাতা ় পুরুষ হয়ে স্বাভাবিক প্রসবে জন্ম দিয়েছেন এক মেয়ে এবং দুই ছেলের !

    হাওয়াইয়ের ট্রেসির পুরুষ হওয়ার ইচ্ছে ছিল ় আবার মা হওয়ার সাধও জেগেছিল ় চিকিৎসা প্রক্রিয়ার পরে পুরুষ হলেন বটে ় তবে দেহে রেখে দিলেন ভ্যাজাইনা‚ ইউটেরাস এবং মহিলাদের অন্য যৌনাঙ্গ ় বাদ দিয়েছিলেন দুটি স্তন ় পরিবর্তে‚ দেহে শোভা পেতে লাগল এইট প্যাকস ়
    "নারী থেকে পুরুষে রূপান্তরিত থমাস বিয়ে করেন ন্যান্সিকে ় এই ন্যান্সি আবার হিসটেরেকটমি করিয়েছেন ় ফলে মা হওয়ার জন্য ডোনারের কাছ থেকে স্পার্ম নিলেন থমাস ় আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয় ় এরপর স্বাভাবিক ভাবে জন্ম দেন তিন সন্তানের ় থমাসের বড় মেয়ে সুজানের বয়স ৭‚ তার ছেলে অস্টিন ৭ বছরের এবং ছোট ছেলে জ্যানসন ৫ বছরের ় তিন জনকেই আবার স্তন্যপান করিয়েছেন স্ত্রী ন্যান্সি ়

    বর্তমানে অ্যারিজোনায় তিন সন্তান এবং স্ত্রী ন্যান্সিকে নিয়ে ভরপুর সংসারে দিব্যি আছেন ‘বিশ্বের প্রথম পুরুষ-মা’ থমাস বেটি ়
    "
  • সে | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৭311590
  • দেবকে নিয়ে কোনো কথা হবে না। ভেরী ভেরী কিউট ছেলে।
  • nyadosh | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৩311589
  • চাঁদের পাহাড় সিনেমায় তো শঙ্কর বলে কেউ নেই! শঙকোর আছেl দেবের ভূমিকায়l
  • π | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:৩৪311588
  • দিল্লিতে খুব ডেঙ্গি হচ্ছে তো, কুমুদি রক্ত পরীক্ষা করালে ?
  • pipi | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৫311587
  • উফ্হ! এই এতদিন পরে আজ কি কুক্ষণে চাঁদের পাহাড় দেখতে বসেছিলাম। ওপেনিং সিনেই যখন দেখলাম হাতিরা দল বেঁধে শঙ্করকে তাড়া করেছে, তখনই বন্ধ করে দেওয়া উচিত ছিল। ভাবলাম আগে আগে দেখি, পাইলেও পাইতে পারি.... ইত্যাদি।
    এতদিন জানতাম বুনো জানোয়ার আগুনকে ডরায়। এখানে দেখলাম সিংহ গাঁউগাঁউ গরগর করতে করতে শঙ্করের চোখে চোখ রেখে আগুন পোয়াচ্ছে! ভাবা যায় না! সাপে কাটুক কি সিংহে নিক, শঙ্করের চোখেমুখে ভয়ভ্রান্তি আতঙ্কের লেশমাত্র নেই। যেন ওটা নেহাতই পুষিক্যাট। সবাই দিব্যি বাংলা বলেবোঝে। দিব্যি ভরদুপুরে মাসাইরা খোলা প্রান্তরে ঢাকঢোল নিয়ে নেচে গেয়ে আমোদ করে। কি আমোদগেঁড়ে লোক সব মাইরি! তবে শেষতক যখন শঙ্কর একবালতি রক্ত মেখে সিংহকে ললকার দিতে গেল, আর নেওয়া গেল না।
    এ জিনিস কেউ বানিয়েছে আর লোকে গাঁটের কড়ি খসিয়ে দেখতেও গেছে?
    উফ্‌ কি ভাগ্যিস .....

    সত্যজিত, শরদিন্দু, বিভূতি তো হল, এবার কি তবে লীলুপিসি? বাবাগো!
  • agantuk | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৩311586
  • জয়ন্ত বিষ্নু নারলিকারের কল্পবিজ্ঞান গল্পটা বহুদিন আগে অনুবাদ করেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কিশোর জ্ঞান বিজ্ঞান পুজো সংখ্যায়।
  • Atoz | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩০311585
  • সিএম সিএম, প্লীজ টই খুলে লিখুন। একটু একটু করে ধরে ধরে বুঝিয়ে লিখুন।
    উদাহরণ আর ছবি দিয়ে দিয়ে।
    শুধু সংখ্যা আর সিম্বল দিলে অনেকে ভয় পায়, যেমন আমি।
  • TB | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫৬311584
  • নারকেলের ওর থেকে ভাল ব্যবহার কিছু পাওয়া গেল না? যেমতি নারকেলের চপ!
  • hiseb | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৯311583
  • আলু, বেগুন, পটল, কুমড়ো, চাল্কুমড়ো, নারকেল, কাকরোল, ভেন্ডি, কাচকলা - ৯ ভাজা
  • T | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৬311582
  • সিনেমা দেখে টেখে হল থেকে বেরিয়ে এক বন্ধু মন্তব্য করল, আমাকে কেন যে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্চে না!
    -- লে হালুয়া। কিডন্যাপ কেন?
    -- আরে তবু জিনিয়াস বলে বোধ হ'ত।
  • T | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৪311581
  • বাহ্‌, বাহ্‌, ফুত্তি কর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত