এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৯311310
  • Div0, হ্যাঁ ওই থ্রাস্টারিং বেশ চাপের। আবার একই সাথে ঠিকঠাক আঁক কষতে পারলে বেশ সহজ। আরেকটা জিনিস হয়। থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল। এটাও প্রচুর মিসাইলে থাকে। মানে মেন মোটর বা থ্রাস্টারটা ঘুরিয়ে স্টিয়ার করা। অনেকটা যেমন ঐ আমরা ওই একটা বড়ো লাঠিকে আঙুলের ডগায় রেখে যেরকম ভাবে ব্যালেন্স করার চেষ্টা করি, ত্যামন। কিন্তু এক্ষেত্রেও ঠিক ঠাক আঁক না কষতে পারলে পতন এবং মূর্চ্ছা। যেমন এইটা দ্যাখো, স্পেস এক্সের ফ্যালকন রকেটের ল্যান্ডিং ফেলিওর। ভাল করে দেখলে দেখবে রকেটের একদম মাথার দিকে থ্রাস্টার রয়েছে, এবং নিচে থ্রাস্ট ভেক্টরিং ও রয়েছে। যখন খুব ধীরে ধীরে নামছে, রকেটের ফিন গুলোর উপর হাওয়ার গতিবেগ বেশ কম (কারণ রকেটটা ধীরে ধীরে নামছে)। ফলে ডায়নামিক প্রেশার খুব কম থাকার দরুণ, এরোডায়নামিক মোমেন্ট কিচ্ছু সেরম জেনারেট হবে না, ফলে ঐ থ্রাস্টারিং ই একমাত্র উপায়। দ্যাখো, সায়েবরাও ছড়াচ্চে।

  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৭311309
  • নাঃ কাটি। কখন কাঁটাতারের বেড়া পেরিয়ে তর্কে জড়িয়ে পড়ব, দরকার নেই বাপু। আজকাল নেটের জগতেই হোক, আর সামনাসামনিই হোক এই মেয়েদের আর ছেলেদের পারসোনাল চয়েস নিয়ে তর্কাতর্কি পোষায় না। বড় ট্যাক্সিং।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৪311308
  • আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু আমার চারপাশে এই পেবোর মত লোকই দেখি। একটাও রামকালী চোখে পড়ে না গো আজকাল। আগেও কি পড়ত? কী জানি!
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:২১311307
  • এবং এইখানেই আশাপুর্ণা দেবীর সার্থকতা। এমন চরিত্রচিত্রণ, আস্ত রক্তমাসের চেহারাগুলোই প্রায় দেখা যায়। সুক্ষ্মভাবে নিজের ধারণা চালিয়ে দেবার চেষ্টা নেই।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:২০311306
  • ম্যারিটাল রেপের কথাই যদি বল বাপু, পেবোর দাদা সুবোধও কিছু কম যান না। যদিও ঐ পরিবারে ঐ একটি লোকই যা ভদ্র-সভ্য।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৮311305
  • ডিভো, কাল একবার ফোনাব। অনেকদিন কথা হয় না।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৭311304
  • হ্যাঁ সঠিক অবজার্ভেশান। সবচে সফল বলেই আলাদা বাড়ী করে বৌ কে সরিয়ে নিতে চেয়েছিল। নিয়মিত ম্যারিটাল রেপ করাটাও ভালাবাসা বলেই মনে করত।
    কিন্তু তারপরেও মুক্তকেশীর আহ্লাদের গদু ঐ পেবো একটি অতীব বদ আপদ।
  • Div0 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৫311303
  • T, বুঝলাম। থ্রাস্টারিং শুনে 'আর্থ টু মুন রকেট' মনে পড়ে গেল :)
    ইজিয়ার সেইড দ্যান ডান। আমার কেমন জানি মনে হচ্ছিল ভেলোসিটি, ট্র্যাজেক্টরি ইত্যাদি জানা থাকলে এরোডায়নামিক কন্ট্রোল না থাকলেও টার্গেট হিট করা সম্ভব।

    এই মূহূর্তে তোমার সাবজেক্টকে খুব হিংসা দিলাম :)
  • tania | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:১২311300
  • দেখোনি? সে কি! আমার এখানে এসে কদিন দেখে যাও ঃ-)

    বেলুন ফাটে বৈকি। অন্য একটি মহিলাকে চিনি এই গ্রুপের বাইরে যার হাই ফ্লাইং স্বামী একদিন হঠাৎ করে ডিভোর্স চায়। ই এম এ। মহিলা চাকরি করতেননা। দুই মেয়ে নিয়ে জলে পড়েন। তারপর অনেক যুদ্ধ করে এখন ছোট (মানে পার্ট টাইম) একটা চাকরি করছেন প্লাস অ্যালিমোনি। বড় মেয়েকে ভাল কলেজে পাঠিয়েছেন, ছোট মেয়ে হাইস্কুলে। কিন্তু ধাক্কাটা মারাত্মক ছিল। বন্ধুদের থেকে টাকা চেয়ে বাজার করতে হয়েছে, এমন দিনও গেছে একটা সময়। তবে সেটাও বোধহয় দরকার। না হলে বাড়ি থেকে বেরোনোর এস্কেপ ভেলসিটি পায়না এই সুখী গৃহিনীরা।
  • kumu | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:১২311301
  • ব্যাং, বলো।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:১২311302
  • পেবোটার পেটে পেটে যতই শয়তানি গিজগিজ করুক, সে কিন্তু ঐ পরিবারের সবচেয়ে সফল পুরুষ। পেকা উকিল হলেও, পেবো-ই পরিবারে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করত। এবং পেবো কিন্তু নিজের মত করে সুবর্ণকে ভালো-ও বাসত। তার ভালোবাসার ধরণ ঐ ক্যাস্টর অয়েল ইত্যাদি খাওয়া আমাদের পছন্দ নাই হতে পরে, কিন্তু তার কাছে কিন্তু ওটি-ই ভালোবাসা। এবং বৌয়ের প্রতি তার আকর্ষণের ব্যাপারটা কিন্তু পরিবারের লোকদের কাছেও সুবিদিত ছিল। বহু ক্ষেত্রেই মুক্তকেশী মুক্তকন্ঠে আপশোস করেছেন, মেজ ছেলে স্ত্রৈণ বলে, বৌয়ের ভেড়ুয়া বলে। পেবা, পেকাও কিন্তু কথায় কথায় এই নিয়ে ঠেস দিত। এবং আমি লক্ষ্য করেছি পেবোর থেকে অনেক বেশি নির্দয় পেকা এবং পেভা।
  • kumu | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:১০311299
  • ইয়েস ঐ ক্যাস্টর অয়েল খাওয়াটা -আজও ভাবলে মাথায় আগুন জ্বলে।
  • Arpan | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৭311297
  • আমি দেখেছি। এখানে বেশ কিছু মহিলা ১১ থেকে ৪ টে কিটি পার্টি করে বেড়ান। সেদিন থিম ছিল রাধে মা। আপিস থেকে লাঞ্চে বাড়ি এসেছিলাম লিফটে দেখি দুই মক্কেল সেজেগুজে যাচ্ছেন।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৭311298
  • কী? সুবর্ণকে খুব ভালোবাসে?
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৬311296
  • পেবো একটি অ্যাটেনশন-ফ্রীক আপদ। আবার স্বার্থপর আর প্রভুত্বপ্রিয়ও বটে।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৫311295
  • পেবোর ব্যাপারে কিন্তু আমার একটা অবজার্ভেশন আছে। বলি?
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৩311294
  • তানিয়া,
    একটা সূচ হলেই ও বেলুন ফুট করে ফেটে যাবে তো! ঃ-)
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:০২311293
  • এঁদের দেখি নি তো তানিয়া। :-)
    তবে শুনে খুব একটা ভাল কিসু মনে হল না।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:০১311292
  • যেমন পেবো, তেমনি পেকা, তেমনি পেভা! শয়তানের ঝাড় একেবারে।
    সত্যবতী জানতো বলেই উদ্ধার করে নিতে চয়েছিল সুবর্ণকে, কিন্তু পারলো না। ঃ-(
  • tania | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৯311291
  • এই আলুচানাটা অনেকক্ষণ পড়ছি, হঠাৎ একটা কথা মনে হল। আমার আশেপাশে অনেক মহিলা আছে যারা ঘরে পোষা বরে পোষা। মানে দমদি যেমন বলল আরকি। বাড়িতে রান্নার লোক অ্যান্ড/অর মা বা শাশুড়ি, পনের দিনে একদিন ক্লিনিং লেডি আসে, মালি আছে। মানে ঘরের কাজ বলতে তেমন কিছু নেই। বাচ্চাদের এনারা পড়াননা। সেটা বাবাদের এবং কুমন জাতীয় টিউটোরিয়ালের দায়িত্ব। এনারা সকাল হলেই বাচ্চদের স্কুলে ড্রপ করে পাড়া বেড়াতে বেরোন। আবার বিকেলে বাচ্চা নিয়ে ঘরে ফেরেন। ৩-৪ বর্গ মাইলের একটা ছোট্ট এলাকায় অন্তত কুড়িটি বাঙলী ফ্যামিলি আছে, এবং তাদের ৯০% বউই এই ক্যাটেগরির। তো ঐ আরকি, দল বেঁধে নরক গুলজার হয় রোজ।

    তা সে যাই হোক। সেটা কথা না। যেটা আমার চোখে পড়েছে সেটা হল, ট্র্যাডিশনালি এদের ঘরে পোষা বরে পোষা টাইপ মনে হলেও, আসলে এদের বরেরাই হল আসল ফ্যামিলি পেট। এবং সানন্দে। বউয়েদের দাপট দেখলে চোখ জুড়িয়ে যায়। বরেরা যাস্ট মানি মেকিং মেশিন। হ্যায় কৈ থিয়োরী ইস বারে মেঁ?
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৮311289
  • টি, বুঝলাম। ঃ O
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৮311290
  • নব হাবলা কিন্তু নির্বোধ বদমাশ নয়। পেবো একেবারে অসহ্য। সুবর্ণ তীর্থ করতে যাওয়া বাধা দিতেও ক্যাস্টর অয়েল খেয়েছিল। আবার ঠিক হিসেব করে ততটাই যাতে একেবারে মরে ফরে না যায়।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৫311287
  • প্রথম প্রতিশ্রুতির সত্যবতীর স্বামীটাও হ্যাবলা টাইপ। এদের জন্য অনেক ক্ষতিও হয়। সুবর্ণকে কেমন চুরি করে নিয়ে বিয়ে দিয়ে দিল!
  • cm | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৫311288
  • মানুষের আর সিংহের সেক্ষ রেশিও কি একরকম?
  • T | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৪311286
  • অর্পণদা, ঃ), অর্বিটে তো ফেলতেই হবে। না হলে ধাক্কা মারবে কি করে। ওই সিনেমাতে যেমন দেখায় তলা থেকে সোজাসুজি উঠে এসে দড়াম করে মেরে দিল সেরম নয়। অবশ্য নয় আর বলছি কেন? সায়েবদের অ্যাটলাস ফাইভ অ্যামনটা অবশ্য করতে পারে। কিন্তু গরীব দেশে ঐ ঘুরপাক খেতে খেতেই যেতে হবে। যদিও শেষ মেশ গল্পটা ঐ একটি সূঁচ (নাকি সুঁচ) এবং ৪৮ মিটারে এসে দাঁড়ায়। মনে করো কেসটা হ'ল একটা স্পাইরাল মতো দেখতে অর্বিটে ঘুরতে ঘুরতে ক্রমশঃ একটা ভীষণ রকম নির্দিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঢুকে পড়ার ব্যাপার (যাতে শত্রুপক্ষের স্যাটেলাইটটি রয়েছে)। কিন্তু শুধু তা হলেই হবে না, ঘটনাটা নির্দিষ্ট টাইমেও হতে হবে। কাঁটায় কাঁটায়। না হলে আর হ'ল না।
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৩311282
  • এসেম ১১ ১৪ ইয়েস।করি।
    পাই যা বলছে ৯ ৪৪ ইত্যাদি তাতেও ক্ক।
    আর হ্যাঁ ফুটকিকেও ক।
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৩311283
  • বাপ্রে, সফোদের ওপর এত রাগ কেন?

    বেচারিরা মোটেও উচ্চশিক্ষিত হয় না, কোনমতে ঘষটে একটা ব্যাচেলর ডিগ্রি বাগিয়েই কুলিগিরি করতে লেগে পড়ে।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৩311284
  • হুঁ ঐ বাতাসী আর পেবো, মানে প্রবোধ, সুবর্ণলতার স্বামী - এই দুইটাই অপদার্থ অকর্মন্য টাইপ। সকালে বলছিলাম না, এদের প্রতি আমার তাচ্ছিল্য আছে, থাকবেও।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৩311285
  • এটার কথা বলছিলাম। পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ার সাথে সাথে সেখানে রোজগেরে মেয়ের সংখ্যা কমছে।

    Bhalla and Kaur (2013), find that the
    education level of the spouse has a larger negative effect (each extra year of male education
    means a drop in female participation of 1 percentage point) than the positive effect on
    participation of increasing female education. They also find some evidence of a depressing effect
    of the emerging middle class on female labor force participation. More broadly, previous
    research (Goldin, 1995; Mammen and Paxson, 2000) suggests that rising household incomes
    could lead to a withdrawal of women from the labor market. Klasen and Pieters (2013) study the
    decline in female labor force participation in urban India between 1987 and 2009, and find that
    demand and supply factors were at play. On the labor supply side, the main drivers were rising
    household incomes, husband’s education, and the stigma against educated women seeking
    menial work. On the labor demand side, they find that employment in sectors appropriate for
    educated women grew less than the supply of educated workers, leading to many women
    withdrawing from the labor force.
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫২311281
  • এবং স্পষ্টভাবেই লেখক এই ব্যাপারটার ফরে। মানে বলতে চান, এরকমটাই হওয়া দস্তুর। পুরুষেরা হবে নিরাসক্ত সিংহের মতন, বহু সিংহী তাদের পায়ে পায়ে ঘুরবে ও নিবেদন করবে নিজেদের, কারণ ঠাকুর বলেছেন "নারীর স্বভাবই হইলো উন্নত পুরুষে নিজেকে বিলাইয়া দেওন"আর নিরাসক্ত সিংহ কৃপা করে সেইসব নারীদের কৃতার্থ করে কেশর ঘুরিয়ে চলে যাবে, কারণ তার তো মহান সব কর্ম রয়েছে কিনা!
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত