এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৯311128
  • নেক্সট উইক বকরি ইদ। আহা।
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৯311129
  • ওহ্‌, আছো ভালো
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৯311130
  • গণেশ চতুর্থী
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৮311126
  • কাল আবার কিসের ছুটি
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৮311127
  • কতদিন পরে কাল ছুটি পেয়েছি। সকালবেলাটা গুছিয়ে ঘুমুব।
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৪311125
  • হাতিবাগানের গ্রে স্ট্রিট আর বিধান সরণির মোড়ের মালঞ্চ নাই!
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৩311124
  • 'চক্র' উপন্যাসের সেই গ্রামে থাকা বৌটির নাম যেন কী ছিল? কুমুর বোধহয় মনে থাকতে পারে। যাই হোক সে বৌ দিব্বি রোজগেরে ছিল, জমি জায়গা ইত্যাদি নিয়ে দিব্বি ভরবরন্ত সংসার। তো সেই বৌ তো রোজগেরে হয়েও এক্কেবারে ঘরে পোষা বরে পোষা।, রসিক বাঙালের পোষা। ওদিকে পদিপিসী, প্রথম প্রতিশ্রুতির সত্য এদের নিজের রোজগার এককড়াও না থাকলেও দিব্বি স্বাধীন মহিলা।

    তো ঐ চক্রের বৌটির মতন লোকদের বাপু আমি বেশ তাচ্ছিল্যের চোখেই দেখি সে কথা পষ্টই জানিয়ে রাখলেম। অমনি ঘরে পোষা বরে পোষা বৌ, আদরের গদু খাঞ্জা খাঁ টাইপের বর এ সবই বেশ অপছন্দ করি সে তাতে আপনারা যতই রাগ করুন না কেন, সত্যের পথ থেকে তো আর বিচ্যুত হতে পারি না।
  • TB | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫১311122
  • 'নিজের' জিনিসটা যে কি, কিছুতেই বুজে উটতে পার্লুম নি!

    এই শেষ কতা বলে যাব আমি চলে!
  • sosen | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫১311123
  • তুমিও, দমুদি, তুমিও জাজমেন্টাল ঃ)
  • sosen | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫০311121
  • ওহ গুপির গুপ্তখাতাটা আবার পড়্লাম সেদিন ঃ)
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৬311120
  • পাই কি এককথায় উত্তর চাইছে?
    পিতৃতন্ত্র (হ্যাঁ/না) ? এরকম?
    অমনি এককথায় উত্তর তো হয় না মনা। যে চয়েসের কথা তুমি বলছ সেই চয়েসটা কতখানি নিজের আর কতখানি অন্য কোনও প্রভাবে সেটা কিছুটা বোঝা যায় বাকী ব্যক্তি মানুষটির আচার আচরণ কথাবার্তা দিয়ে।
  • TB | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৫311119
  • ভুটে তো ভারি জাজমেন্টাল দেখছি!
  • b | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪১311118
  • আ ছি ছি, পরশুরাম পড়েন নাই?

    "সবাই ডাকলো, ভুটে, ভুটে!
    ভুটে বললে হালুম"।
    (লম্বকর্ণ পালা)
  • kk | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৭311117
  • সোসেন, TB ঐ যে নীচে লিখেছেন হিংস্র, আমিষখোর গরু। টেঁপি নামে এক হিংস্র আমিষখোর চেহারার গরো ছিলো কি না? তারই আদরের নাম টেঁপুসোনা। গুপীর গুপ্তখাতা।

    দমুদি :-)
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৬311116
  • জাজমেন্টাল কে?
    কুমু?
    দে?
    ফুটকি?

    আমি বাপু উপরোক্ত তিনজনকেই ব্ল্যাঙ্কেট ক দিলাম।
  • sosen | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৩311114
  • টিবিই বা কে? ধুস!
  • sosen | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৩311115
  • টেঁপুসোনা কে?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৯311113
  • ওহ তাই বলো। মনের দুঃখে নাকের ডগাটা নীল হয়ে গেছিল পুরো।
  • kk | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৪311112
  • সেকি? আমি তো সেই 'গান হোক গান হোক' এর মত বললাম!
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১৮311111
  • অ্যাঁ!! কলি আমার সাথে ভাববাচ্যে কথা বলছে?!
  • kk | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১৩311109
  • হ্যাঁ হ্যাঁ, বলা হোক,বলা হোক।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১৩311110
  • বলব? বলব??
  • kk | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১২311108
  • TB কি এবার তাহলে এইসব টেঁপুসোনাদের আ আ আ, কিতকিতকিত করে ডাকবেন? :)
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৮:০৮311107
  • TB, আছে আছে। হিংস্র আমিষখেকো ঘোড়াও আছে। গ্রীক গপ্পে দেখুন। এখন ঘোড়াই যদি থাকতে পারে, তবে গরু আর এমনকি?
    ঃ-)
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৫২311106
  • দেখুন, একটা কথা পরিষ্কার করে দেওয়া ভালো। এ আমিও বাপু মনে করি।
    আমি অন্তত কারুর বিচারসভা বসাইনি। ঐ কেসগুলোকে পিতৃতন্ত্র বলবো কিনা প্রশ্ন ছিল, দু' জায়গায় একেবারে উল্টো দু'রকম উত্তর পেলুম।
  • TB | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৩৭311105
  • দেখুন, একটা কথা পরিষ্কার করে দেওয়াই ভাল।
    আপনাদের আমি মোটেও গরু কই নাই। যা বলেছি তা হচ্ছে, হিংস্র আমিষখেকো গরু। এখন, হিংস্র আমিষখেকো গরু জিনিষটা সম্পর্কে আমার ধারণা খুব ক্ষীণ। সে ব্যক্তি বা বস্তু আদৌ এক্সিষ্ট করে কি না, তা নিয়েই যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। সুতরাং কি যে ঠিক বলা হয়েছে, তা বেশ ঘোরাল।
    প্রশ্ন হল, তাহলে কথাটা বল্লাম কেন। তার একটা সহজবোধ্য উত্তর আছে।
    ঐ টার্মটা আমার পছন্দ হইছে।ওটা একটা, যাকে বলে ইয়ে, মানে এক্টা জবর্দস্ত কিচু, ঘ্যামা কিচু, বুজিয়েচে। এরকম জিনিস তো আর চট করে মেলে না! তাই এট্টু চালিয়ে দেকে নিলুম আর কি।
    মোটের ওপর কথাটা হচ্ছে এই।
  • cm | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৭:১৩311104
  • কাজ নাই তাই। নিজের বিচার তো আর করা যায় না তাই অন্যেরই বিচার করি। পরমের প্রতি মোহ অতি মারাত্মক মোহ।
  • sosen | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৬:২৯311103
  • না, এইটা সিরিয়াস। আমার চারপাশে কোনো মেয়েকে দেখিনি, বা কোনো ছেলেকেও দেখিনি চাকরির প্রয়োজন নেই, তবুও চাকরি করছে, পড়াশুনো শিখেছে, ঘরে বসে থাকবে না বলে। মধ্যবিত্ত ঘরের মেয়েদের উপর সংসার চালানোর প্রেশার আদৌ ছেলেদের থেকে কম কিছু নয়। অ্যারেঞ্জড ম্যারেজেও সবাই চাকরি করা মেয়েই খোঁজে। আমার বন্ধুবান্ধবেরা যারা চাকরি ছেড়ে ঘরে কিছুদিন থেকেছে, মূলত বাচ্চাকে কিছুটা সময় দেওয়ার জন্য, তাছাড়া অনেক সময় পড়াশোনা বা ব্যব্সা ইত্যাদি। সেই চয়েসটা তো মানুষের থাকতেই পারে, মানে আমি নিজে চাকরি করে শিক্ষিত হয়ে দশের ও দেশের বিরাট উব্গার করছি ভাবলেও আদৌ তো ঘন্টা করছি, তা আমার পার্টনারের সম্মতিক্রমে আমার শিক্ষা যদি অলস সময়ে বই পড়া ও ঘর গুছোনোতে যায়, তাতে অন্য ভুরু কেন কোঁচকাবে, বা জাজমেন্টই বা কেন আসবে, আই হ্যাভ নো আইডিয়া।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৪৮311102
  • নইলে এইভাবে ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯ করতে করতে কোথায় যে চলে যেত কেজানে!
    ঃ-)
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৪৬311101
  • এটাই সেশ (মনে হয়), পল ওয়াকার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে।
    বাড়ি যাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত