এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৪০311100
  • ওরে বাবা সেভেন এসে গেছে? আগে তো ছিল ফিউরিয়াস ফাইভ!
    ঃ-)
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৪311099
  • এতজের জন্য ভালো সিনেমার লিস্টিঃ

    ১। ম্যাড ম্যাক্স
    ২। হিটম্যানঃএজেন্ট ৪৭
    ৩। মিশন ইম্পসিবলঃ রোগ নেশন
    ৪। ফিউরিয়াস ৭

    আগে এগুলো দেখে নাও তারপর আরো লিস্টি দেবো
  • TB | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৭311098
  • এরা এতো হিংস্র আমিষখোর গরুর মতো করে কেন?

    আমার তো আলজিভ ভি শুকিয়ে খট্খটে হো গিয়া!
  • TB | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৪311097
  • বৌ এ পোষা আর বৌ এ পেষা ছেলেরা হিংসুটে? কি সব্বোনাশ!
  • sosen | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩০311096
  • এনারা যে হিংসুটে সে কথা তো সকলেই জানে।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৮311094
  • পোষ্যে আর পিষ্টে কিছু তফাৎ নাই রে ভাই
    শুধু ইসের জেরে মানুষ ফেরে ...

    ইত্যাদি
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৮311095
  • "ম্যান অব আর্থ" সিনেমাটা কেউ দেখলেন?
    ভালো ভালো রিসেন্ট সিনেমার একটা লিস্টি দিবেন গো?
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৬311093
  • পোষ্যে পিষ্টে কন্ফিউজড হয়েগিয়ে আরেকটু হলেই হাতে হরিনামের মালা নেবার অবস্থা হচ্ছিল। ঃ-)
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৩311092
  • হ্যাঁ সবে ভাবছিলাম অলস ও পোষ্য বর হয়ে যাবো, কিন্তু চতুর্দিকে এত কর্মঠ লোকজন দেখে দীর্ঘশ্বাস ফেলে আপিস এলাম।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২২311091
  • পোষা কে আমি পেষা পড়লাম! সব্বোনাশ হয়ে যাচ্ছিল আরকি। ঃ-)
  • TB | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২০311090
  • বলি তক্কো করাটা কি কম কাজ হল! এই কত্তে কত্তে কত ঘাম যে নদী হয়ে গেল তার খেয়াল আছে?

    তাও তো এখন বৌএ পোষা ছেলেদের ব্যপারে কিছু বলা হয় নি!
  • sosen | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১২311089
  • এদিকে দুদিন পর পরই শুনি ঘরে পোষা আর বরে পোষা মেয়ে নিয়ে তক্কো। আফনাদের কোনো কাজ নেই?
  • sosen | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১০311088
  • আমি তো আদ্ধেকটা মরে গেছি। কদিন পরেই পুরো মরে যাবো।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৪311087
  • দূর্গম গিরি ইত্যাদি পেরিয়ে উপোস দিয়ে লাইসেন নিয়ে অ্যালাম। ক্ষি কষ্ট ভাবা যায়না
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০২:২২311086
  • রোবু না রে, কোনরকম খেলাই দেখা হচ্চেনা।

    গাঁক গাঁক করে কীবোর্ড হাঁকালে তাকে কি তবে স্টিরিওটাইপ বলবো?
  • robu | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৪311085
  • টিমদা, আস্তানার খেল দেখছো? কী একটা হিসেবে যেন এখন বিশ্বের সবচেয়ে বড়লোক ক্লাব।
    এর আগে চ্যাঃ লিঃ তে ল্যাটিচিউডের দিক দিয়ে এত পূর্বের কোনো ক্লাব খেলেনি। বোম্বের কাছাকাছি।
  • sosen | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০১:০১311084
  • ইলিশ ঃ(
  • কবিরাজী | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫০311083
  • হাতিবাগানের মালঞ্চ আর আছে নাকি। সে তো কব্বে উঠে গেছে। মানে উঠে ঠিক যায় নি কি একটা গন্ডগোলে লকআউট মতো হয়ে গেছে। কর্মচারীরা অবশ্য শিকদারবাগানের গলির মুখে ধুমসো কালো প্লাস্টিক টাঙ্গিয়ে জমাটি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সেই স্বাদ সেই কোয়ালিটি .. সেই ট্রামের আওয়াজ সেই নস্টালজি, শুধু মাথার ওপর ছাদটাই যা নেই।
    ফিশ কবিরাজী তো যাস্ট পড়তে পায় না। বিকেল পাঁচটা নাগাদ ভাজা শুরু করার মিনিট কুড়ির মধ্যে র মেটিরিয়াল ফুরিয়ে উনুন বসে যায়। ও কবিরাজী নবান্নে পৌঁছালে অতি-মহাজোট শিওর ছিল।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৯311082
  • আমার চেনা এক মহিলা ছিলেন, তাঁর স্বামী খুবই চাইতেন স্ত্রী চাকরি করুক। কিন্তু স্ত্রী খনখন করে বলেছিলেন, "বাইরে চাকরি করে পয়সাও আনবো আবার ঘরে উনকোটি চৌষট্টি কাজ করে সব্বদা সব ফিটফিটিয়ে রাখবো, পান থেকে চুন খসলে তো কুরুক্ষেত্র, কত্তা তো গেলাস চামচ কলসী কোন্টা কোথায় আছে, সেটুকুও জানে না। এখন এত যদি করবো আবার সমস্ত টেনশনও ঘাড়ে নেবো, তারপরেও সুস্থসবলও থাকবো, আমি কি সুপারম্যান?"

    ঃ-)
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৬311081
  • আমাদের ছোটোবেলা কেন জানি টেপরেকর্ড জাতীয় কোনো বস্তুকে স্টিরিও বলা হত। লোকে বলতো, স্টিরিও বাজছে। ঃ-) ঃ-) ঃ-)
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৪311080
  • আর যাই হোক, ইলিশ কখনো স্টিরিও না! ঃ-)
  • I | ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৮311079
  • ইলিশ মাছকে স্টিরিওটাইপ বলা?অ্যাঁ?লেখাপড়া শিখে তোমার এই উন্নতি হয়েছে?
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৫311078
  • মাঝে মাঝে মনে হয় তবে কি স্টিরিওটাইপের উত্তর আর একটা স্টিরিওটাইপই?
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৬311077
  • এই বেলা খেতে বসে গেলেই হয়, অন্তত গন্ধটুকুতো থাকবে।
  • b | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৫311076
  • ও সব পচা ইলিশ। এখন কি আর সেরকম ওঠে?
  • I | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫১311075
  • প্রচণ্ড গুছিয়ে।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫০311074
  • ইউ মিন গুছিয়ে ভাজছে?
  • I | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৪311073
  • ভাই রে, কারা যেন বৃষ্টির মধ্যে ইলিশ মাছ ভাজছে !
  • santanu | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:২২311072
  • De কে ছেলেদের গুছিয়ে সংসার করা নিয়ে একটু দুখী কাহিনী।
    কয়েক বছর আগের কথা। বেবিমাসি কাপড় কেচে বালতি টা বারান্দায় রেখে চলে গেছে, শুকোতে দিতে ভুলে গেছে। আমি তখন ছুটি তে বাড়িতে। বউ কাজে গেছে। আমি ভানলাম বেবি আবার বিকেলে আসবে না হলে বউ কে ফিরে দিতে হবে। তা কাপড় গুলো তুলে ক্লিপ দিয়ে শুকোতে দিলাম। এই সময় আমার বউ গাড়ি নিয়ে ফিরছিল, দেখে রাস্তায় দুজন মহিলা হা করে আমাদের বারান্দার দিকে তাকিয়ে আছে। বউ ঘাড় ঘুরিয়ে দেখে আমি বউ এর একটা সায়া ঝেড়ে সুন্দর করে শুকোতে দিছি। সে যে কি গাল খেয়েছিলাম। আর তার চেয়েও বড় কথা, এখন যখন কুই কুই করে বলি, অনেক তো হল, এবার রিটায়ার করি, তুমি কাজ কম্ম কর, আমি গুছিয়ে সংসার করি, জবাব আসে, 'কি করবে, আমার সায়া শুকতে দেবে'?

    যাক এই টাইপ করতে করতে দুবাই থেকে শারজা পউছে গেলাম।
  • Phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩০311070
  • দে দি, মারাত্মক। আমি মালঞ্চ লিখতে যাওয়ার আগে দেখি তুমি লিখে দিয়েছ। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত