এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১১311041
  • এই যে পপিন্স তার মাকে সব সময় পাচ্ছে না এটা কি সুবিধে না অসুবিধে? ঃ)
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৮311039
  • বৃষ্টি তে ভিজে ভিজে চা খাবার একটি সুবিধে বল। (১)
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৭311036
  • হমমম
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৭311037
  • পপিন্স কি ক্রেশে থাকে?
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৭311038
  • ঃ))
  • phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৫311035
  • কোনো মিস্টি জিনিস ই সে ভালবাসে না। ডেয়ারি মিল্ক একটু খায়। নইলে শসা, ছোলাভাজা, এই সব তার পছন্দ।

    পপিন্সের মা পপিন্স ভারি ভালবাসে।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৩311034
  • ঃ)
    পপিন্স পপিন্স ভালোবাসে ?
  • phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০২311033
  • ২০ মাস দে দি। ভাব ভঙ্গি বড্ড ডেঁপো। এখনো বাক্যি ফোটে নি। শব্দের ভরসাতেই বাড়িতে রাজত্ব করছে।
  • de | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০০311032
  • পপিন্স কত বড়ো হোলো ফুটকি? নামখানা ভারী মিষ্টি রেখেছো!
  • phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫৭311031
  • যায়। বন্ধু বান্ধবরা যেখানেই পায় নিয়ে আসে। আমার ফ্রিজে অনেকগুলো আছে।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫৬311030
  • পপিন্স আর পাওয়া যায় ?
  • phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫৩311029
  • আমি মণিকাকা, রাঙ্গাকাকিমা কিচ্ছু দেখি না। আমাকে দেখতে হয় "মা দুগ্গা" আর সঙ্গীত বাংলায় "ও ললনা" বলে একটা গানের সাথে নাচ। কারণ, এগুলৈ পপিন্স দেখে।
    ও, আর দেখতে হয় "মীম", মানে ছোটা ভীম।

    জ্বলে গেলাম পুরো।
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪৯311028
  • মনিকাকা দেখেনা??আর ইষ্টি দ্যাখে?ভাবা যায়?কিন্তু দর্শককে বোকা ভাবার তো কারণ দেখি না।
  • Bratin | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪৭311027
  • আমি তো আমার কথাই বলতে পারি ফুটকি।
  • phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৭311026
  • ব্রতীনদা, পার্সোনাল হয়ো না।
    সে আমিও গাড়ি চালাতে পারি না বলে হুলিয়ে গাল খাই। ওরকম নিজেদের উদাহরণ দিয়ে কথা চালাতে গেলে মুশকিলে পড়ে যাব।
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৬311025
  • না এইটা নিয়েই বলেছিলাম শুধু, আর কিছু বলিনি। আপনি দেখতেন তো তাই শেষের দিনে এটা নিয়ে কথা বলতে ইচ্ছে হল আপনার সাথে। ঃ)

    চিত্রা আর অয়নের বিয়ে দিয়েই শেষ হতে চলেছে। অয়ন চরিত্রটা আমারও খুব ভাল লেগেছে। এত নিঃস্বার্থ পরোপকারী ছেলে ভাবা যায় না। এতসব বাজে সিরিয়ালের ভিড়ে এটা এত অন্যরকম মিষ্টি একটা সিরিয়াল ছিল, তাই মন খারাপ লাগে।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৫311024
  • ওঃ কাল থেকে এদিকে ভেবে চলেছিলুম, মণিকাকা, কাকিমা, এঁদের আমি চিনি কিনা ;)
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৩311023
  • কুমুদি, না না তা নয়। মঞ্জু কাপুরের 'কাস্টডি' অবলম্বনে তো এর হিন্দি ভার্সন 'ইয়ে হ্যায় মোহব্ব্বতেঁ'-ও তৈরি। সে তো রমরমিয়ে এখনো চলছে। চ্যানেল নাকি ম-নি-কা-কা র টিয়ার্পিতে খুশি নয়। কেউ নাকি দেখে না, ওরা নিজেরা ভেবে বার করেছে। এদিকে বস্তাপচা ইষ্টিগুষ্ঠি জলনুপুর বছরের পর বছর...

    তবে ম-নি-কা-কা এক মাসের বন্ধের নোটিস পেয়ে খুব গ্রেসফুলি হ্যাপি এন্ডিঙে আনল।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩২311022
  • কেন যন্তরে সব করে দেবে। আর বেহালা বাজিয়ে তাদের টিউন করতে হবে।
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩১311021
  • আরো কিছু জিগিয়েছিলে?সন্ধেবেলা দেখব খুঁজে।আর ঐ সিরিয়ালের অয়নকে আমার বেশ লেগেছে।মুস্কানের তো জবাব নেই।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩০311019
  • এনিওয়ে, সব ক্ষেত্রে আমি ঠিক পরনির্ভরশীলতা কথাটা ব্যবহার করতে চাই না। পারস্পরিক নির্ভরশীলতা বরং বেটার। আর সে ব্যাপারটা তেমন মন্দও মনে হয় না। সব ব্যাপার সবাইকে করতেই হবে, পারতেই হবে, এমনটা মনে করিনা। এরকম দেখতে গেলে, প্রত্যেকেই কেন কৃষিকাজ জানবে না, প্রত্যেকেই কেন কোড লিখতে জানবে না, এরকম প্রশ্নও তুলে ফেলা যায়। কারণ আফটার অল, সব কাজই জরুরি। আর সে অর্থে দেখতে গেলে, কোন না কোন ভাবে আমরা পরনির্ভরশীল থাকবোই। তাই সেটাকে পারস্পরিক নির্ভরশীলতা বলতেই প্রেফার করবো, আর সেটা থাকলেও আপত্তি করবোনা। ইন ফ্যাক্ট দুজনেই ঘরে বাইরে দু জায়গাতে কাজ করলেও সব কাজ দুজনেই করে এমনও না, যেখানে চয়েজ থাকে, সেখানে পছন্দ মত বা সুবিধা মত ডিস্ট্রিবিউশনও থাকে, তো, সেখানেও দেখতে গেলে ১০০% আত্মনির্ভরতার জায়গা নেই, পারস্পরিক নির্ভরশীলতা কোন না কোন ক্ষেত্রী আছেই। থাকাটা খারাপ কিছুনা।

    কেউ ঘরের কাজ করতে চাইলেও আমার অ্যাজ সাচ কিছু বলার নেই, তার চয়েজ। ঘরের কাজে কোন চাপ নেই, এমনও বলতে চাইনা। বিশেষ করে একা হাতে সব কিছু করতে হলে, বা অনেকের জন্য করতে হলে। সেটা মেয়ে বলেই করতে হবে বললে তাকে পিতৃতন্ত্রও বলবো, কিন্তু কোন মেয়ে নিজের থেকে, বিনা চাপে, পছন্দ হয় বলে চাইলে সেটা পিতৃতন্ত্রের দোষ বলা ( যেটাও লোকজন বলেই থাকে), তাতে আপত্তি। আর হ্যাঁ, ছেলেরা এরকম করতে চাইলে ছেলেদের জন্যেও সেই অপশন থাকা উচিত। সেটা যে থাকে না, চয়েজ হিসেবে থাকেই না, বরং চাকরি জোগাড় ক'রে রোজগার করতেই হবে ( যে কাজটা খুব সহজ কিছু না), এমন একটা ব্যাপার থাকে, সেটা বরং একটা বিষম চাপ বলবো। সেটাকে বরম পিতৃতন্ত্রের খারাপ দিক বলা উচিত। যেটা ছেলেদেরও অ্যাফেক্ট করে। কিন্তু বলি কি ? বরং মেয়েদের বাই চয়েজ বাইরে না বেরোনোটাকে বলি। এখানে আপত্তি আছে।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩০311020
  • ডিসক্লেমার দিয়ে দি বাবাঃ

    আমি যেটা করেছি সেট ঠিক না ভুল সে বিতর্কে না গিয়ে বলছি আমি আমার পছ্ন্দ মতো ম্যাচ খুঁজে নিয়েছি। সেটা কি অন্যায়?
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২৮311016
  • সবাই বেহালা বাজালে আর দাবার বোর্ড বগলদাবা করে বেড়ালে বিশ্বসংসার সব বেহাল হয়ে যাবে তো !
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২৮311017
  • ন্না আমি কাজ করতেই চাই।বেহালাগীটারবাঁশী কিছুই বাজাতে পারিনা,চাইও না।প্যাঁপোঁ ভাল্লাগে না।
    কাজু,ঐ সিরিয়ালটি তো মন্জু কি যেনর কাস্টডির ভিত্তিতে তৈরী।তাই হয়তো এখানেই সেশ।তবে অনর্থক টেনে ৪ নিয়ে যাবার চাইতে সুন্দর সংযতভাবে সেশ হওয়াই ভাল না?
    আমি অবশ্য দেখি না আর।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২৮311018
  • দেখো, আমার বাড়ি তে মা কাকীমা রা সবাই শিক্ষিত।কিন্তু কেউ কোন দিন চাকরী করে নি। কাজে ই আমার মনে ও সেই রকম একটা ছবি ছিল/আছে।

    এখন আমার বিয়ের অ্যাড দেবার পরে দেখা গেল যা উত্তর আসছে তার বেশীর ভাগ চাকুরী রতা। একটি ক্ষেত্রে মেয়েটি ডাক্তার, বাড়ির সবার খুব পছন্দ হলো। আমাকে কাকা/মা/কাকীমা রা বোঝাতে লাগলো। কিন্তু আমি কিছুতেই রাজী নই। তাই শেষে তিন বার অ্যাড দেবার পরে অবশেষে বিয়ে হল।

    মেয়ে র বাড়ি উত্তর কলকাতায়। বাড়ির সবাই (দাদু/বাবা/জেঠু) সরকারী চাকুরে এবং বাড়ির মেয়ে রা কোন দিন চাকরী করে নি। মেয়ে টির সাথে কথা বলে বুঝলাম তার চাকরী করার ইচ্ছা ও নেই, ব্যাস রিকোয়ার্মেন্ট ম্যাচ করে গেল। বিয়ে করে ফেললুম।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২৩311014
  • এ যাত্রা রেহাই তবে নেক্সট টাইম মাস্ট। অবিশ্যি দাবা খেললেও চলবে।
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২৩311015
  • কুমুদি কাল থেকে আসেনি আর, আপনারে কত কী জিগাইলাম, কাল সন্ধ্যের পোস্ট দেখেন সময় পেলে।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২২311013
  • শ্মশানবাসী ভৈরব/ভৈরবী ছাড়া সবাই পরনির্ভরশীল।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২১311011
  • ও চাঁদু মিয়া, বেউলো ক্লাশে ভর্তি হয়ে যাবো নাকি দেরী আছে এখন ও? ঃ)
  • phutki | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২১311012
  • আর আমি ঠিক সেটা নিয়েই মন্তব্য করছি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত