এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৪310890
  • অ্যাকনলেজমেন্ট আসার কথা বুঝি? আমার তো আসেনি, তবে সে অনেক দিন হল ফাইনাল সেটলমেন্টের মেল এসে গেছে। লগিন করে বোঝা যায় না?
  • শ্রী সদা | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৩310889
  • থ্যাংকু ঃ)
    আধার নাই, আর আমার একটা মাত্র অ্যাকাউন্টে নেট ব্যাংকিং এনাবল করা আছে (সিটি) যা কিনা ঐ নেটব্যাংকিং এর লিস্টে ছিলনা।
  • Abhyu | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:১১310888
  • রোবুকে কলকাতার পিসার মিনারের জন্যে কনগ্র্যা। যদিও এরকম বাড়ি পাওয়া সোজা না। যেদিক থেকেই দেখো যদি বাঁদিকে হেলে থাকতে হয়, তাহলে প্রযুক্তিবিদ্যার অভাবনীয় উন্নতি হয়েছে বলতে হবে। আর টি কেন টই পড়ে না, আমি তো সেদিন অরিজিতের নামের টইটা আপডেট করে দিলাম। কুমুদি ও হানুদাকে শুভেচ্ছা (নইলে ওরা আমার সাথে কথা বলছে না)।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৯310887
  • মাসখানেক মত লাগতে পারে। তবে এইবার তো আর ITR-V পাঠানোর দরকার ছিলো না - নেট ব্যাঙ্কিং বা আধার লিঙ্ক করে অনলাইন করা যাচ্ছিলো তো। আর তাতে হেবি তাড়াতাড়ি রিফান্ডও দিয়ে দিয়েছে।
  • শ্রী সদা | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৭310886
  • গুরুদের কাছে একটা প্রশ্ন হ্যাজ। আইটি রিটার্ন সাবমিট করার পর কনফার্মেশনের যে পিডিএফটা পাঠায় ওটা প্রিন্ট করে সই করে পোস্টে পাঠিয়েছি যে অ্যাড্রেসে পাঠাবার কথা। স্পিডপোস্ট দেখাচ্ছে যে সেপ্টেম্বরের ১ তারিখ ডেলিভার করেছে। কিন্তু এখনো মেল এ অ্যাকনলেজমেন্ট আসেনি। এতদিন সময় লাগা কি স্বাভাবিক?
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৬310885
  • আরে, তাদের বেছে বেছে শনিবার বিকেলেই খেলা থাকে।
  • robu | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৫310884
  • আর্সেনাল আবার কী করল?
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:০২310883
  • এই যে, জনতা, একটু ফাঁক পেয়েছি। রোবুকে হেলানো মিনারের জন্য কনগ্র্যা। আর জনতার খবর কি? একক বেড়াল ভালোবাসে জেনে বড় প্রীত হ'লাম। ঋষ্যশৃঙ্গ কি অরিজিতদা নাকি? বাব্বা। ও হ্যাঁ, ফুটবল ও অভিবাসন নিয়ে লেখাটা দিব্যি লাগছে। এছাড়া আর্সেনালের জন্য অভিশাপ। ব্যাঙদি এটা ঋভুকে বলে দিও। মেয়েকে স্ট্যাম্প অ্যালবাম কিনে দিলুম। ছোটোবেলায় শখ ছিল। এখন চরিতার্থ হচ্চে। ইত্যাদি। সময় পেলেই সটান ফ্লাইটে উঠে পড়ব। হেউ।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২২:০০310882
  • ফুটবলের (এবং ফুটবল সমর্থনের) মধ্যে একটা অসম্ভব রকমের সোশিও-পলিটিক্যাল ব্যাপার দেখতে পাওয়া যায় - শুরুতে কিছুটা নিউক্যাসলে থাকতে থাকতে আর কিছুটা হনুর রেফারেন্সে বুঝতে শুরু করেছিলাম। তবে মেইনলি ইউকে-র মধ্যে, আর কিছুটা ইউরোপীয় ফুটবলে। অভিবাসী/রিফিউজি নিয়ে তখন অতটা মাথা ঘামাইনি, জিদান ইঃ-দের ব্যাপারে জানলেও। রোবুকে কুদোস। টইটাতে কমেন্ট করলাম না ইচ্ছে করেই।
  • robu | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৭310880
  • একদম। যাতে তথ্যবিভ্রান্তি বা লেখবার ভুল ত্রুটি, সাজেশনগুলো ঠিক করে নেওয়া যায়।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৭310881
  • অথবা কষ্ট করে আইডি বানিয়ে ব্লগ লেখার চাপটা আর নেয় নি। ;-)

    কিন্তু ঐ বেনামী বিদ্বেষগুলো ওখানে না দেখতে হলেই খুশী হতাম।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৩310879
  • কিন্তু রোবু তো বোধ্হয় উত্তর প্রত্যুত্তরের ফরম্যাটের জন্যই টইতে লিখছে।
  • b | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫২310878
  • আর, একটা বিনীত অনুরোধ।
    উত্তর প্রত্যুত্তরে ঐ টইটা ঘেঁটে গেলে বিচ্ছিরি লাগবে।
    (সেজন্যে অনেক লোপ্পা বল পেয়েও আ-আ-স্তে করে পা বাড়িয়ে ছেড়ে দিয়েছি)
  • robu | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩২310877
  • সবাইকে থ্যান্কুজ ঃ-)
  • robu | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩১310876
  • বাড়ির সামনে থেকেই মিনিটে মিনিটে বালি যাবার শাট্ল বা বাস।
    কোন্নগর থেকে স্কুলে যেতে যা সময় লাগত, এখান থেকেও তাই। ফিরতে দশ মিনিট বেশি লাগে। উল্টোদিকে হওয়ায় বাসে ভীড়ও হয়না।
  • kc | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৭310874
  • রোবুকে আমি গুরুর গ্যালিয়ানো খেতাব দিলাম। আর লেখাটা এই টেম্পোতে রেখে সেশ কত্তি পারলে আমার হার্ড ডিস্কটা দিয়ে দেব ভাবছি। চাবুক ছেলের চাবুক লেখা। লিখে চল বাপ।
  • কুমু | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৭310875
  • আর রোবুকস্তুরীকে কনগ্রা।সুন্দর করে সাজাও।
  • কুমু | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৫310873
  • বাবা,ব্রতীনের কত্তো পয়সা!!
    আমারটা এলজি।অটোমেটিক।অত দাম না।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৭310872
  • আরে রোবুকে কনগ্রা কনগ্রা। কিন্তু কস্তুরী কেমনে স্কুলে যায়?
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:০২310871
  • দিদির রাজ্যে বাম দিকে হেলে থাকা মুখের কথা নয়।

    রোবুকে ডাবল কনগ্রা। ;-)
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২১:০১310870
  • রোবু, একটু আগে জানালে আমার ওখান মুভ করে যেতে পারতি।

    কালিপুজো নাগাদ সে আপদ ঝেড়ে ফেলেছি।
  • শ্রী সদা | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫০310869
  • রোবুদা, কনগ্রা ঃ)
  • robu | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৩310868
  • চিনার পার্ক ২০ মিনিট, অফিস ৪০ থেকে পন্চাশ মিনিট।
    ইন্দোদা, তিন নঙ্গ থেকে ডানলপ যাবার পথে বাম দিকে যে বাড়িটা বাম দিকেই হেলে আছে, সেই বাড়িটা। জায়গার নাম মালন্চ।
  • sinfaut | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৪310867
  • অ্যারেঞ্জমেন্টটা নয়জি লাগলো। আমার এটা অনেক বেশি ভালো লেগেছিল। অবশ্য এটায় কোন অ্যারেঞ্জমেন্ট নেই। গাওয়াটা অনেক বেশি ভালো লেগেছে।

  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৩310866
  • কনগ্রা রোবু। ঃ)
  • I | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:২২310864
  • ও, তালে তো আমরা কাছাকাছি থাকি। এক্ষপ্রেসওয়ের ওপর দিয়ে রোজ যাতায়ত করি।
  • Arpan | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:২২310865
  • আরে জায়গাটা ভালো তো। চিনার পার্কের খুব কাছেই।
  • রোবু | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৬310863
  • না না, খাওয়ার সময় ঠিক পাবো।
    যা হোক, একটা কথা কাউকে জানানো হয়নি। গলা অবধি ঋণে ডুবে একটা ফ্ল্যাট কেনা হয়েছে। আগের বাড়িওলা ঝামেলা করছিল, আর বারবার ফ্ল্যাট বদলানো খুব মুশকিলের। তাই আমরা এখন এয়ারপোর্ট ৩ নং গেটের কাছে থাকি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরেই। খুবই এপ্রোপ্রিয়েটলি, জায়গাটার নাম রাজবাড়ি।
    বাবা-মা এসে থাকার ফলে বাকি জিনিস (যেমন গ্যাস ট্র্যান্সফার, রান্নাঘরে মিস্ত্রীর কাজ) গুলোও টুকটাক ম্যানেজ হয়ে গ্যাছে।
    যথেষ্ট খরচা হচ্ছিল না বলেই বোধ হয় এ ব্যাতীত জলের ফিল্টার, কিচেন চিমনি এসবই বসানো হয়েছে। দোষের মধ্যে বাড়িটা একটু বাঁদিকে হেলে আছে, তা সেটা স্বাভাবিক।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৫310862
  • খাওয়াবো
    পড়া
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৪310861
  • আমিও খাইয়াবো। রোবুর দেখা, পড়, ভাবনাটা .....

    কিন্তু রোবু বোধহয় দেখাই করার সময় পাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত