এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৬310410
  • আপাতত তাইলে গুরুর হট ফেবারিট কারফিউড নাইট আর আওয়ার মুন হ্যাজ ব্লাড ক্লটস দিয়েই শুরু কর। পাঠাচ্ছি।
  • Jaqen H'ghar | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৭310409
  • ইতিহাস, সোশিও-পলিটিক্যাল
  • a | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৬310408
  • অপ্পন্দা আইলিগে দেখে নেব
  • kc | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৩310407
  • কাশ্মীর এর ভুগোল ? না রাজনীতি ?
  • Jaqen H'ghar | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৪310406
  • কাশ্মীর নিয়ে কিছু বইয়ের লিস্ট দিতে পারো? ইপাব দান করতে পারলে আরো ভালো।
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৫310405
  • বাঙাল দের অভিনন্দন। ঃ))
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৪310404
  • বিদ্যামন্দির এবং তাদের প্রাক্তনী সংসদের সহায়্তায় প্রতি বছর একটি জেলা তে স্বামীজি দিবস পালন করা হয়। স্বামীজি র জীবন এবং আদর্শের বাণী আর ব্যাপক ভাবে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়াই এর মূল লক্ষ্য। এর জন্যে সরকার থেকে ও আমরা অর্থিক অনুদান পেয়ে থাকি। এবারে র জেলা হল পূর্ব মেদনীপুর। মোট চারটি জোনে ভাগ করা হয়েছেঃ কাঁথি,তমলুক, হলদিয়া এবং এগরা।আজকে কাঁথির জোনাল কম্পিটিশ্যান ছিল। মহারাজের সাথে আমি এবং অনুপ দা এবং তৃতীয় বর্ষের দুটি ছেলে বিদ্যামন্দির থেকে বেরোলাম ভোর সাড়ে ছটায়। কাঁথি পৌঁছতে হল প্রায় ৯ঃ৩০। গিয়ে দেখি এলাহি ব্যাপার। আশেপাশে স্কুল থেকে কম বেশী ৪৫০ জন ছাত্র ছাত্রী উপস্থিত। মোট তিনটে বিভাগ ছিল ক, খ এবং গ। গল্পবলা, বক্তৃতা,আবৃত্তি,গান,অঙ্ক,যোগাসন,ক্যুইজ,প্রবন্ধ রচনা এই সব ছিল বিভিন্ন বিষয়। ও ই অসম্ভব গরম উপেক্ষা করে ছাত্র/ছাত্রী তাদের অভিভাব্ক আর মাস্টারমশায় দের উৎসাহ চোখে পড়ার মতো। খুব আনন্দে সারাদিন আজ এই করে কেটে গেল এইভাবেই।
  • kc | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩০310403
  • অরিজিৎ কালকের মধ্যে, প্রমিস।
  • Jaqen H'ghar | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৮310402
  • এইযো কেশী - গুরু বিন???
  • Arpan | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৭310401
  • লোকে এতসবের মাঝে দাড়িদাদুকে ডিউ ক্রেডিট দিতে ভোলেনি।

  • kc | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৬310400
  • চানাচুর তো খেয়েইছে। দশ মিনিট পর জলও খেয়েছে। না হলে এরম পোস্ট বেরোয়?
  • Tim | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:২০310399
  • আজগের খেলা সম্পর্কে এই গানটি প্রাসঙ্গিক। কথা সুর সেটের রং ও প্রেক্ষিত সবই মিলায়ে দিছে। ;-)
  • sch | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৮310398
  • এক্স্যাক্টলি অপ্পন - পুরো টাইম মাঠে থাকা এবং ৫ এর জায়গায় ৪ গোল খেয়ে অসমসাহসিকতা দেখানোর জন্য কেসি দা ও মাচাদের জন্য "we shall overcome" উৎসর্গ করলাম - একদিন নিশ্চয় আপনারা পারবেন - যতদিন না পারছেন রোজ এটা সকালে গান - মন ভালো থাকবে
  • Arpan | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৩310397
  • হাফটাইমের পরে মাঠে থাকার জন্য মোবাদের আন্তরিক অভিনন্দন।
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৯310395
  • চানাচুরটা খেয়েছিলে ?
  • Tim | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৯310396
  • ঃ-)))
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৭310393
  • দোষের মধ্যে আমি গোল গোল বলে চেচিয়ে হাতের জলের প্যাকেটের জল লোকের মাথায় ছেটাচ্ছিলাম।
  • I | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৭310394
  • ঃ))))))
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৬310392
  • তোদের ওদিক্কার একজন এসছিলো, বেলঘরিয়া, তার চোখে মাইনাস ৭, মোবা সমর্থক আসার পথে ফ্ল্যাগ কেড়ে নিতে এসছিলো, সে দেয় নি, বলেছিলো 'বাপ ঠাকুদ্দার ফ্ল্যাগ ছাড়বো না বারা', আর চশমা ভেঙ্গে গেছে, কিন্তু তার বন্ধুর দাবী 'অত মাল খেলে হবে না বারা ইত্যাদি' সে আমাকে চোখের সমস্যার কারণে কিনা জানিনা প্রচন্ড আবেগে জড়িয়ে ধরে বার দুয়েক চুমু খেয়ে দিল, তারপরে বল্লো সরি দাদা কি কর্বো মাথার ঠিক নেই, চানাচুর খাবেন, বলে একটা ঠোঙা হাতে দিল। ১ডু ডং এর কোরিয়ান মাসাজে আমার সেক্স অ্যাপীল এত যে বেড়ে যাবে ভাবি নি।
  • I | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২৯310391
  • না না,তাই বলে এত অত্যাচার করা ঠিক হয় নি। নাহয় ঘটি,তাবলে চার গোল দেবে? তোমাদের কোনো মায়াদয়া নেই গা?ঘটি বলে কি মানুষ নয়?
  • pi | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১৫310390
  • হ্যাঁ, হ্যাঁ আমি ইবে। এবং ঘরের কাঠবাঙাল লোকজন মোবা ;)
  • Jaqen H'ghar | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১০310389
  • মেয়ের সঙ্গে ছোটবেলায় শেখা কারিকুরির রিহার্সাল -



    এখনো মনে আছে দেখে বেশ আনন্দ হলঃ-)
  • kc | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০৮310388
  • জর্ম্মনরা নাপিওনা, বরং এটা শোনো,

  • Arpan | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:০৫310387
  • কেসিদের কি আজ পুরো জগন্নাথ দশা?
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৯310386
  • অবে ভাগ্যিস বাইক নিয়ে যাই নি, গেলে অ্যাকসিডেন্ট অবশ্যম্ভাবী ছিল।
  • h | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৫310385
  • অনেকদিন পরে মাঠে গেছিলাম। বিশুদ্ধ আনন্দ।
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪৭310383
  • কেসি ও মোবাকুলের জন্য সেই সুচেতাদেবীর 'আহারে আহারে আহারে'টি উৎসর্গ করা হইল। খ্যা খ্যা।

    পাই ইবে? বেশ বেশ।
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪৭310384
  • কেসি ও মোবাকুলের জন্য সেই সুচেতাদেবীর 'আহারে আহারে আহারে'টি উৎসর্গ করা হইল। খ্যা খ্যা।

    পাই ইবে? বেশ বেশ।
  • kc | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২৩310382
  • sch এবং জর্ম্মনদের জন্য গান্ডু ছবি থেকে "নাড়া নাড়া,," গানটি উৎসর্গ করা হইল।
  • sch | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২০310381
  • আহা একটা বার্ণল দেব KC da? খুব জ্বলছে? আচছা আই লিগে পাঁচ হয়ে যাবে, ভাববেন না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত