এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৮310350
  • কিম্বা সায়ন্ডিম, পাল্লিনের ডিম্বন্ধু
  • জনৈক অন্ডভোজী | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৭310349
  • নাঃ
    আজকাল অন্ড-বস্ত্র-বাসস্থান যোগাড় করা দুঃসাধ্য হয়ে উঠেছে।
    এই ডিম আনি-ডিম খাই অবস্থায় দিনে দুটির বেশী ডিমের কথা ভাবাই যায় না।
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫১310348
  • আর কারো ডিমের্ঝোলদাদার কথা মনে নাই ? ;)
  • রোবু | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৫310347
  • প্যাটারসনকে মনে আছে বৈকি, ১২২ এর টাই ম্যাচটা, যেটাতে সুব্রত খেলেছিল, তাতে ১১ তে ব্যাট করতে নেমেছিল।
    ফেল্পস ও তো রোজ ১২ টা ডিম খায়।
  • cm | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৩310345
  • SS যখন বলছেন অসুবিধে নেই তখন ডিমের কুসুম জারি থাক। সকালে তাড়াতাড়ি আপিস গেলে ওখানেই ব্রেকফাস্ট সারি। তখন একই টেবিলে আর কেউ ডিমের কুসুম খাচ্ছেনা আমার তো লজ্জাই করে তবু খাই।
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩১310344
  • হ্যাঁ, খেলা - আজকাল থেকে বেরোতো। আছে কি এখনও?
    ইস্টবেঙ্গল/মোহনবাগান গ্যালারিতে বিক্রি হত দু পাতার অলিম্পিক নামের কাগজ, দিনের স্কুপগুলো থাকত তাতে।
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৮310343
  • প্যাট্রিক প্যাটারসনকে মনে আছে কারো? তিনি নাকি ১২ টা ডিম দিয়ে ব্রেকফাস্ট করতেন। খেলাতে বেরিয়েছিল।
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:১৩310342
  • চিমা নাকি দিনে সাত-আটটা ডিম খেত - আজকালে বেরিয়েছিল। আমার বন্ধু চিমাকে জিগ্গেস করেছিল, তাতে এক্গাল ঝকঝকে হাসি হেসে বলেছিল - আই লাইক এগ।
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:১২310341
  • বোঝো! ডাক্তাররে কি খাইতে কব
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৫310340
  • লো ফ্যাট বেকনও খাবো। তবে কিনা খাইতে তত ভালো না।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৩310339
  • এঃ, মিষ্টি ভালোবাসি না। আর তাছাড়া ঐরম কনসেন্ট্রেটেড ফ্যাট- ঘি মাখম ইত্যাদি- খাবো না।
  • SS | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:০২310338
  • ক্ষতিকারক
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৬310336
  • সিনামন ট্যুইস্ট খাবা।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৯310335
  • না না এখন কিছুদিন কলিস্টরলের দিকে তাকাবো না। হু হু করে রুগিয়ে যাচ্ছি।ডিম খাবো বিরানি খাবো কাবাব সসেজ খাবো।অ্যাটরভাস্ট্যাটিন আছে কি কত্তে?
  • lcm | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৯310334
  • রান্নাপুজো - অনেকদিন বাদে শব্দটা শুনলাম। নস্টালজিক।
  • kumu | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৮310333
  • ডিমের হলদেটায় কলেস্ঠেরল ভর্ত্তি,ঐটে বাদ্দেন।
  • kumu | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৫310332
  • রান্নাপুজো খুব ইন্টারেস্টিং লাগে আমার।ব্রতীন,আরেকটু লেখো না।
  • cm | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:২০310331
  • অরন্ধনে আমাদের প্রতিবেশীরা এক বিশেষ পদ খাওয়াত চালকুমড়োর। তাতে প্রচুর নারকেল কোড়া থাকত আর বলাই বাহুল্য বেশ মিষ্টি (তারা হুগলির লোক)। ভালই লাগত।
  • kumu | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৯310330
  • রান্নাপুজো,তাই না?এই রান্নাগুলো ফ্রিজে রাখা হয়?
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:১০310329
  • আজ আমাদের রান্না। যাকে ভালো বাংলায় বলে অরন্ধন। ফান্ডা টা হল আজকের রাত অবধি নানা রকম রান্না হবে আর সে গুলো খাওয়া হবে কালকে।রান্না মূলতঃ দু প্রকার। ইচ্ছে রান্না আর বুড়ো রান্না।ভাদ্র মাসের যে কোন শনি বারে করলে তাকে বলে ইচ্ছে রান্না আর ভাদ্র মাসের শেষ শনিবারে বা সংক্রান্তির দিন করলে তা হল বুড়ো রান্না। এখানে র আকর্ষন হল সাত রকম ভাজা যথাঃ আলু,পটল,বেগুন,ওল,নারকেল,ঢ্যাঁড়শ এবং উচ্ছে। এছাড়া ডাল চচ্চড়ি এবং গুড় অম্বল। গুড় অম্বল হল বাংলা চালতার চাটনি।
    এছাড়া আনুষঙ্গিক বাকি সব জিনিস ভাত ডাল ইলিশ ইত্যাদি তো আছেই। সকালে দেশের বাড়ি গেলাম। নকাকা রা পিসীরা, বুলটি রা,বুড়ি রা সেজকাকিমা রা সবাই এসে গেছে। শুধু সেজকাকা রাতে যাবে। আমার কালকে বিদ্যামন্দিরের প্রোগ্রামে এক দম ভোর বেলা কাঁথি যাওয়া আছে তাই সন্ধ্যে বেলা ফিরে পড়তে হলো। সব রান্না শেষ হবার আগেই।
  • Kaju | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৩310328
  • তাল দিয়ে ডিমসেদ্দো ! সেকি কেন ?
  • শ্রী সদা | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:০২310327
  • হুম ডিম খাওয়া কমাতে হবে। রোজ দুটো করে খাই। লোকজন বলে শুধু সাদা অংশটা খেতে। কিন্তু কুসুম বাদ দিলে ডিমের আর কী থাকে ঃ(
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৮310326
  • ইয়েস অরি, ব্রতীন যারা মাঝে মাঝে ক্লাস নিয়ে থাকেন এবং এখন শিক্ষক হবার আশা একেবারে ছেড়ে দেন নি তাদের ও শুভেচ্ছা ঃ))
  • Kaju | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৭310325
  • মালপোয়া খেলাম তো সন্ধ্যেবেলা। এক জোড়া। তবে লোকনাথের মাইকের উৎপাত তো জীবন ওষ্ঠাগত করে দিল।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৪310324
  • তালে আমিও একটু ডিমসেদ্ধ খাই। রোগা
    হয়ে যাচ্ছি।
  • cm | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫০310323
  • মুরগী আর ডিম একসাথে! আমিও অনুপ্রাণিত বোধ কচ্ছি।
  • শ্রী সদা | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৩310322
  • শনিবারের রান্না শুরু হল। ভাত, ঢ্যাঁড়শ ভাজা, চিকেন স্টু, ডিমসেদ্ধ।
  • cm | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৮310321
  • এ ছাত্র/ছাত্রীর শিক্ষককে দেওয়ার কথা। তাও বেশির ভাগ সময়ই এরকম ভাষায় হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত