এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | ০২ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৫310110
  • ঃ-)
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৫310111
  • হ্যাঁ, কং এর সরকার। সরকারী বাস পরিষেবা বন্ধ ছিল। অটোও চলেনি বিশেষ।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৩310108
  • আজ বামফ্রন্ট ও ইস্টবেঙ্গলের কাছে কালিঘাট পর্যুদস্ত।

    একটু আগে হোয়াটস্যাপে মেসেজ এলো।
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৫ ২০:০১310107
  • লুরুতেও বন`ধ হয়েছে নাকি যে ওফ্রহো কত্তে হয়েছে?
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৯310106
  • নেক্স্ট টাইম ফোন আর নেট কেটে দেবে তখন তোর সাধের ওফ্রহো করা বেরিয়ে যাবে।

    @সদা
  • | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৮310105
  • হ্যাঁ
  • 00. | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২৭310104
  • দেখুন, টাবু কেন বিয়ে করেনা - আমার এই কৌতুহল আপনারা অনেকেই ভাল চোখে নেন নি (অবশ্যই নেন নি, নইলে আমি জানলাম কি করে?)। তাই আমাকে একটা কৈফিয়ত দিতেই হচ্ছে।

    অনেকেই ভেবেছেন, টাবু বিয়ে করেছে কি করে নি কি নান হয়েছে কি চাঁদচাঁদ সেন হয়ে গেছে, সে নিয়ে তোমার কি হে? লোকের প্রাইভেট স্পেসএ উঁকি মার, তুমি কি তার দাদা না কি মামা নাকি খুড়্শ্বশুর বা জ্যাঠপ্রেমিক? কোনটা?
    এসব ভাবনায় অবশ্যই যুক্তি আছে, কিন্তু তারপরেও একটা কথা আছে।

    টাবু হচ্ছে টাবু।

    দেখুন, সবার জন্য তো আপনার কৌতুহল থাকবে না। আপনাদের কথা বলতে পারি না, তবে আমার কখনো জানতে ইচ্ছে হয় নি রেখা এতবার বিয়ে করছে কেন, রাখী আর বিয়ে করছে না কেন। এমনকি রানি মুখুজ্জে এতদিন বিয়ে করছিল না কেন আর পায়েল ও তনুশ্রী দুজনে কি করছে - এ সবেও আমার কণামত্র আগ্রহ নেই।

    তবে উত্সাহ না থাকলেও আগ্রহ আছে কারো কারো বিষয়ে। যেমন ধরুন ডিম্পল। মনে হয়েছে, কি রে ছেমড়ি তুই এই কচি বয়েসে বিয়ে করে ফেল্লি, তোর কি বুদ্দিসুদ্দি কিচ্ছু নেই?

    তারপর ছিল আরো দুজন। এদের নিয়ে এত লোকের এত উত্সাহ যে আমারো আগ্রহ গজায়। এক্জনের নাম মন্দাকিনী। সে যে কোথা থেকে এল আর কোথায় গেল তা জানতে মন চাইত। আর একজনের নাম মনে নেই, সে বেশ কিছু সিনেমায় রোল পেত কিন্তু জামাকাপড় বিশেষ পেত না। তার দুঃখে এবং দেহ্সৌকর্যে বিমোহিত অনেকে বহু বিনিদ্র রজনী যাপন করেছে। (এই অনেকের মধ্যে আমি নেই, সেটাকে আপনারা যতই আমার 'আমাকে দেখুন' গরিমা বলুন না কেন)। তো, আমার এটুকু মনে আছে সেই নায়িকার বাবা ছিলেন নামজাদা পুলিশ অফিসার, তিনি মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আবার কাগজে স্টেটমেন্ট ও দেন, তিনি তাঁর মেয়ের জন্য গর্বিত, মেয়ে ইতিমধ্যে যা রোজগার করেছে তিনি সারাজীবনেও তা পারবেন না। পরে আমার মনে হয়েছিল কষ্টেসিষ্টে মেয়ের বাবদ ঐ একটা ভালকথাই তেনার মাথায় এসেছিল।বছরকয়েক আগে নজরে এল প্রাক্তন নায়িকা উগান্ডা বা কেনিয়ায় চোরাচালানের দায়ে ধরা পড়েছে।

    তবে কি না টাবু হচ্ছে টাবু। সে দাউদ হায়্দারকেও বিয়ে করেনি, কিংবা হীরের চোরাচালানকারী বিয়ে করে তাতে জড়িয়ে পরে নি। তাকে নিয়ে আমার উত্সাহ ও আগ্রহ - দু-ই আছে, যদিও টাবু আমার ব্যথা নয় (ব্যথা ছিল আরেকজন, মেগ রায়ান)। টাবু সেই কবে থেকে এক একটা করে মুভি করে আর আমার হার্ট একটা করে বিট মিস করে। এই সবের জন্যই তার ব্যক্তিগত জীবনযাপনের মেথড নিয়ে আমি কৌতুহলী হয়ে যাই।

    এত কিছুর পরেও কি আপনারা বলবেন আমি টাবুর ব্যপারে বেমক্কা নাক গলাই?
  • i | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫২310103
  • সত্যেন দত্ত লিখেছিলেন-আট ছয়, আট ছয়/পয়ারের ছাঁদ কয়।
    নীরেন্দ্রনাথের কবিতার ক্লাসের কথা সকলেই বলেছেন।
    কোয়ার্কের কতটা কি প্রয়োজন জানি না, তবে প্রবোধচন্দ্র সেনের নূতন ছন্দ পরিক্রমায় আরো বিস্তারিত পাবেনঃ আয়তনভ্দে যেমন পয়ার ও মহাপয়ার, রীতিভেদে দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত পয়ার (অনুরূপ মহাপয়ারও), আবার গতিভঙ্গি ভেদে অপ্রবহমান, প্রবহমান, মুক্তক পয়ার ও মহাপয়ার। আবার অমিল প্রবহমান পয়ার( অমিত্রাক্ষর আর কি), সমিল প্রবহমান পয়ার ইত্যাদি.. এসব বিশদে ও উদাহরণ সহযোগে এই বইতে পাবেন।
    যদি দরকার মনে করেন, বলবেন। পয়ারের অংশটি স্ক্যান করে পাঠাতে অসুবিধে হবে না।

    ইতি ছোটাই
  • ঊমেশ | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫১310101
  • আরো একটা দুরন্ত কামব্যাক পারফর্মেন্স ইবে'র।
    হাফ-টাইমে ০-২ এ পিছিয়ে ছিল, ভাবলাম আমাদের মুখ্যমন্ত্রী'র ভাই'এর টিমের উদ্ধার পর্ব চলছে। (কালিঘাট এমএস দিদি'র আপন ভায়ের ক্লাব)।
    কিন্তু সেকেন্ড হাফে ইবের দারুন কামব্যাক আর ৪-৩ এ জয়।
  • শ্রী সদা | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫১310102
  • লুরুতে শুনলাম জোরদার বন্ধ হয়েছে। আমাদের আপিস থেকে ওফ্রহো করতে সাজেস্ট করেছিল। কাজ সেরে উঠলাম। এবার বেরিয়ে দেখি দোকানপাট খুললো কিনা।
  • kumu | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০২310100
  • কেসি,অজস্র ধন্যবাদ।
  • san | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪১310099
  • ইদিকে বন্ধের নামগন্ধ নাই।
  • Blank | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৭310098
  • এই যে

    ১) ৩০০ জনের কম শ্রমিক কাজ করে যে কারখানাগুলিতে, সেখান থেকে শ্রমিক-ছাঁটাই করতে গেলে সরকারের অনুমতি নিতে লাগবে না (এখন ১০০ জন কাজ করলেই এই অনুমতি নিতে হয়)।
    ২) বিদ্যুৎ-বিহীন কারখানায় ৪০ জন এবং বিদ্যুৎ-সহ কারখানায় ২০ জনের কম থাকলে সেখানে 'ফ্যাক্টরি-আইন' গ্রাহ্য হবে না (এখন সংখ্যাটা যথাক্রমে ২০ এবং ১০)। প্রসঙ্গতঃ, এর ফলে দেশের প্রায় ৭০ শতাংশ কারখানার শ্রমিকরা 'ফ্যাক্টরি-আইন'-এর সুরক্ষার বাইরে চলে যাবে।
    ৩) কোনো কারখানায় কন্ট্রাকটারের অধীনে ৫০ জনের কম কাজ করলে সেখানে 'কন্ট্রাক্ট-লেবার আইন' গ্রাহ্য হবে না (এখন সংখ্যাটা ২০ জন)।
    ৪।) বর্তমানে 'অ্যাপ্রেন্টিস-আইন' মোতাবেক কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং শিল্পে মালিক চাইলে 'অ্যাপ্রেন্টিস' বা 'শিক্ষানবিশ' নিয়োগ করতে পরে। এই বিধি-নিষেধ তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। তাছাড়া ঠিকা-শ্রমিক, দিন-মজুর, অস্থায়ী-শ্রমিক এবং এজেন্সি-শ্রমিকদেরও এই আইনের আওতায় ফেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। এর ফলে প্রায় সমস্ত শিল্পেই স্থায়ী-শ্রমিকের বদলে 'অ্যাপ্রেন্টিস'-দের দিয়ে বছরের পর বছর কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে মালিকরা।
    ৫) বর্তমান আইনে কোনো কারখানায় ১০% শ্রমিক চাইলেই নিজেদের ইউনিয়ন তৈরী করতে পারে। সেই সীমা বাড়িয়ে ৩০% করার প্রস্তাব দেওয়া হচ্ছে। ফলে, শ্রমিকদের নিজস্ব ইউনিয়ন তৈরীর অধিকারের ওপরেও ব্যাপক কাট-ছাঁট নামবে।
    ৬) ৪০ জনের কম শ্রমিক কাজ করেন, এমন কারখানাকে সমস্ত শ্রমআইনের আওতার বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাব এসেছে। এই প্রস্তাব গৃহীত হলে দেশের ৭৩ শতাংশ কারখানা কার্যত শ্রমআইনের আওতার বাইরে চলে যাবে।'
  • kc | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৫310097
  • কুমুদি, জিমেইলে।
  • kumu | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৯310096
  • কেসি নীরেনবাবুর কবিতার ক্লাশ? আমাকে দিও।
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৩310095
  • আজগের বনধ কিকারণে?
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১১310094
  • শাক্য মানেই স্পেকটাকলের হদ্দমুদ্দ।ঃ)
  • quark | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১০310093
  • সকলকে ধন্যবাদ। নীরেনবাবুর বই মানে কি 'কবিতার ক্লাস'?
  • Blank | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৬310092
  • কোনো মতামত লাগবে?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৩310090
  • কোয়ার্ক, বাংলাপিডিয়া থেকে, এবার নিজের মতন দু তিন লাইন বানিয়ে নিন ঃ)

    'পয়ার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের ৮/৬ মাত্রার বৈশিষ্ট্যপূর্ণ একটি শ্রেণীবিভাগ। এটি মধ্যযুগীয় বাংলা কাব্যের প্রধান ছন্দোরীতিও বটে। পয়ারের পর্ব-সম্মতি প্রকাশিত নয়, বরং অন্তর্গূঢ় বলে দ্রুততা ও চাপল্য বর্জিত এবং তা গুরুগম্ভীর মহাকাব্য ও বস্ত্তনিষ্ঠু জগৎ-জীবন রূপায়ণে অধিক উপযোগী। তাই মধ্যযুগে পয়ার ছন্দেই রামায়ণ ও মহাভারতের বঙ্গানুবাদ এবং মঙ্গলকাব্যসমূহ রচিত হয়েছে। পয়ার ছন্দের উদাহরণ, যেমন: মহাভারতের কথা/ অমৃত সমান। কাশীরাম দাস ভণে/ শুনে পুণ্যবান্ \

    এভাবে এ ছন্দ বাংলা সাহিত্যের চিরায়ত কাব্যসমূহ রূপায়ণের মাধ্যমে পরিণত হয়েছে শ্রেষ্ঠ ছন্দে। পয়ার ছন্দেরই একটি বিবর্ধিত রূপের নাম হচ্ছে মহাপয়ার। এতে পয়ারের ৬ মাত্রার অন্ত্যপর্বের পরিবর্তে ১০ মাত্রা হয়। এ ছন্দের প্রথম উদাহরণ পরিলক্ষিত হয় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান কাব্যে। এ ছাড়া ষোল শতকে মুকুন্দরাম চক্রবর্তী তাঁর কাব্যে ভঙ্গপয়ার নামে এক ধরনের ছন্দের প্রবর্তন করেন, যাতে পয়ারের প্রথম আট মাত্রা বাদ দিয়ে ৬ মাত্রার অন্তপর্বে দু মাত্রার অতিপর্ব যোগ করা হয় এবং একে পুনরুক্ত করে অন্য একটি পূর্ণ পয়ার-চরণের সঙ্গে অন্ত্যমিল তৈরি করা হয়। পরবর্তীকালে ভারতচন্দ্র রায়গুণাকরের বিদ্যাসুন্দর কাব্যেও এ ভঙ্গপয়ারের প্রয়োগ লক্ষণীয়। তাছাড়া সপ্তদশ শতকে কাশীরাম দাস তাঁর মহাভারতে এবং কবি রামপ্রসাদ তাঁর বিদ্যাসুন্দর কাব্যে পয়ার ছন্দের পর্বমধ্যে একাধিক অনুপ্রাস প্রয়োগে বৈচিত্র্য এনে যথাক্রমে তরল পয়ার ও মালঝাঁপ পয়ার ছন্দের উদ্ভাবন করেন। এভাবে আঠারো শতকের শেষে এবং উনিশ শতকের প্রথম দিকে বাংলা সাহিত্যের কবিরা পয়ার ছন্দের প্রচলিত রীতি ভেঙে সৃষ্টি করেন একাবলী, দীর্ঘ ত্রিপদী, দীর্ঘ চৌপদী, লঘু ত্রিপদী ইত্যাদি ছন্দ।'
  • kc | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৩310091
  • কোয়ার্ক, মেল আইডি দিলে নীরেন বাবুর বইটা পাঠিয়ে দিতি পারি। ওটাতে বিস্তারিত আছে। আমার এক্সপার্টাইজ নেই বলে বুঝিয়ে বলতে পারিনা।
  • তাতিন | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫০310089
  • চোদ্দো মাত্রার ছন্দ, আট ছয়ে ভানগা, তাকেই বোধ হয় পয়ার বলে। মধ্যিখানে কোনও সেমি কোলন কমা থাকে না। একএক লাইনে, চোদ্দো মাত্রায় এক একটা বাক্য শেষ হবে।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৪৬310088
  • পয়ার নীরেন চক্কোত্তির ছন্দ শেখার বইটায় পেয়ে যাবেন।

    বাড়ি গিয়ে টুকে দিলে হব?
  • quark | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৪৩310087
  • 'পয়ার'টা কেউ বলতে পাল্লেন না?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৩৬310086
  • এদিকে দেখলাম বাজারে এটা নেমে গেছে,
    'এইসময় বনধের বিরুদ্ধে দালালি শুরু করেছে। কাল কর্মস্থলে গিয়ে সেলফি তুলে পাঠাতে বলেছে [email protected] এ।
    চলুন কালকে এদের ইনবক্স ভর্তি করে দেওয়া যাক, টয়লেট-সেলফি, কিচেন-সেলফি, ব্যালকনি সেলফি, রুফটপ সেলফি দিয়ে। বনধে ফাঁকা রাস্তার ছবিও পাঠান Ei Samay কে। বা যে যা খুশী দিয়ে ভরাতে পারেন ওদের ইনবক্স।
    ওদের যে যে ছবি পাঠালেন, সেটা আমাদের এই ইভেন্টেও এসে পোস্ট করুন।
    https://www.facebook.com/events/701284353349767/701637783314424/'
  • Putki | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:১৫310085
  • জ্যাম
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:১৪310084
  • মাঝরাতে ঘুম ভাঙলে টেবল ল্যাম্প জ্বালিয়ে একটা গম্ভীর বই পড়ার চেষ্টা করুন, সাফল্য অনিবার্য।
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০৮310083
  • মাঝরাত? কোন জোন? EST তে তো এখন সকাল 5.30 টা!
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০৩310082
  • ১) রিমি কোথায় লিখেছে অস্ক্স আদৌ জানে না। নিজের লেখাই মাঝে মাঝে চিনতে পারি না তো অন্যের লেখার স্টাইল দেখে কি বুঝব?

    ২) শিবাঙ্গশুদার লেখা গপ্পোটা থেকে যে এত কিছু বোঝা যাচ্ছে তাই বুঝি নি।

    ৩) অপ্পন চতুর্দিকে স্পেকটাকালের খোজে রয়েছে বলে বাড়িতে গ্রিল হচ্ছে।

    ৪) বয়স হলে নাকি প্রেশার বাড়লে ঘুম হয় না? এই মাঝরাতে ঘুম ভাঙ্গল, ব্যাস।
  • phutki | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫৭310081
  • ব্রতীনদা কি শনিবার কাজ করবে নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত