এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৪৬310080
  • বন্‌ধ সফলের টইতে দু চারটে স্পেক্টাকল দেখব ভেবেছিলাম।

    ধুর ধুর কোথায় কী!
  • de | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩১310079
  • :)))
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২৬310078
  • দে-দি, চল্লিশ বছর ধরে যে হেঁসেল ঠেলছে, তাকে এসব বলতে লাগে না। কিন্তু ঐ ঝিঙ্গে পটলের ভালবাসার কাছে সব হার মেনেছেঃ-(
  • de | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২২310077
  • পুঁইশাকে কুমড়ো, আলু, বেগুন এইসব দিতে বলো। আদাবাটা আর কাঁচালংকা - পরে চিংড়িমাছভাজা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৯310076
  • আহা মেয়ে ক দিনের জন্যে এসেছে। মা তো একটু রান্না বান্না করবেই। ঃ)
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৭310075
  • পোটকেদের পাড়ায় একাটা আরবী রেস্তোরাঁ হয়েছে জায়তুন নামে। ঐ সীজনস আর সেভারির থেকে ঢের ঢের ভালো। সেখান থেকে বার-বিকিউ চিকেন ফোর ইন ওয়ান কম্বো, সাথে ফ্রী খুব্বুস আর হুম্মুস। আর তার সাথে লাহাম মজবুস দিয়ে খাসা লাঞ্চ হল।
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৪310074
  • আমি খেলাম একটা যাচ্ছেতাই পেঁপের শুক্তো, আলুনি লালশাক, বুনো গন্ধওলা লালশাকের ডাঁটার চচ্চড়ি, ঝাল মুরগীর ঝোল, আর টকদই। ঐ শেষেরটাই যা তৃপ্তিদায়ী।
    একদম ঝাল খেতে পারি না। কোনদিনই খুব একটা পারতাম না আর এখন সহ্যশক্তি আরৈ কমে গেছে। বাড়িতে এদিকে সব রান্নাতেই নাকি মাত্র 'একটা' লঙ্কা পড়ে। মানে, আমাকে তাই বলা হয়। তা সে কোন ক্ষেতের লঙ্কা কে জানে, একাই আমায় কাঁপিয়ে দেয়।
    নতুন রান্নার লোকটির তীব্র নুনের হাত। নুন কম দিতে বললে সে নুন দিতে ভুলেই যায়।
    আর পটল আর ঝিঙ্গের প্রতি আমার মা'র একটা ভালবাসা আছে জানতাম। এবারে এসে সে ভালবাসার সুতীব্র রূপ দর্শন, আই মিন, ভক্ষণ করা অবধি বাক্যহারা হয়ে গেছি। তরকারী, সে যারই হোক না কেন, তাতে কটকটে পটল আর ঝিঙ্গের যুগলবন্দী থাকছেই। সাইজেরই যা হেরফের।
    শুনলাম কাল পুঁই শাক হবে। আরো শুনলাম তাতে চিংড়ি এবং পটল ও ঝিঙ্গে পড়বে। সেই থেকে প্রবল চেষ্টা করে চলেছি পুঁই শাকের প্ল্যানটা আমার চলে যাওয়া অবধি পোস্টপোন করতে। দেখি কি হয়।
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৪310073
  • খাওয়া দাওয়া হল।

    এইবার হালকা দিবানিদ্রা। জীবনে আর কী চাই হরি দা? ঃ)
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০০310072
  • ছেলেপুলেদের নাম্বার নিয়ে আপনারা সবাই এত্ত চিন্তা করেন কেন? ঝোড়া ঝোড়া নাম্বার পেয়েও আল্টিমেটলি কিই হয়?
    জীবণে সাকসেশফুল নার্ড যেমন দেখলাম, উল্টোটাও তো কম দেখলাম না। সাকসেশটাই যদি রেটিং হয় তো সাধারণ নাম্বার নিয়ে পাশ করা লোকও তো কিছু কম দেখলাম না।
    ওর কাজ, ওকেই করতে বল। নাম্বার নিয়ে যদি ওর না মাথাব্যথা থাকে তো তুমি অত চিন্তা কর কেন?
    আর যদি সত্যি নাম্বার নিয়ে ওর চিন্তা থাকে, তো দুবার কম নাম্বার পেলে নিজেই আপসে থেকে কেয়ারফুল হবে।
  • de | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৬310071
  • গাঁটি কচু দিয়ে বড়ো চিংড়ির মাখা মাখা তরকারি, ব্রাউন রাইস আর দই - লাঞ্চ শ্যাষ!
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৯310069
  • ইন্দোর কথা স্মরণ করে আপিসে চাট্টি কাবাব চিবুই।
  • kumu | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৯310070
  • ইয়েস।পরের হক কথাটি হল ঐ পোনার ঝোল এখনি খেয়ে নেয়া।২ টো বাজলো।
    রান্নামাসীর ভরসায় না থেকে রাতের রান্না এগিয়ে রাখা।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৬310068
  • হক কথা বটেই। কিন্তু প্রতিটি সাবজেক্টের জন্য এইরকম একটি করে কুড়ি নম্বরের জগদ্দল চেপে থাকলে আর পুরোপুরি ছাড়ি কী করে।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৫310067
  • ব্যাঙাচিই তো লিখছে কুমুদি। কাল জমা দেওয়া। নিজের হাতের লেখায় লিখে জমা দিতে হবে। হাতের লেখাটি ওনার। সার্চ আর এডিটিং আমার।
  • Jaqen H'ghar | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৩310066
  • বাঃ তাইলে তো লেটেকের জন্যে হাপ তৈরী। সিগ-অল্টারনেটে জায়গা সবচে বেশি:-
  • I | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪২310065
  • কুমুদি হক কথা কয়েছেন।যদিও আমরাও কেউ সে কথা শুনি না।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪১310064
  • এই ভাবে ব্যাক্টিরিয়া শেষ হলে অ্যালগি, ফাঙ্গি, ভাইরাস আর প্রোটোজোয়া প্রত্যেকের এই সেম ফর্ম্যাটে এই সব ইনফর্মেশন চার পাতা করে। সব শুদ্ধু কুড়ি পাতা। আর তার পরে ইন্ডেক্স, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, অ্যাকনলেজমেন্ট, বিব্লিওগ্রাফি এসবের জন্য আরো পাঁচ পাতা।
  • kumu | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪০310062
  • এগুলো কি ব্যাঙাচির প্রজেক্ট?তা ওকে কর্তে দাও।
  • I | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪০310063
  • তার মধ্যে এতবার গ্রিলনাম শুনে জলভরা জিভ নিয়ে খেতে যাবো সেই কাটাপোনার ঝোল।
  • Jaqen H'ghar | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৯310061
  • LNCS টেম্প্লেটে পাঁচ পাতার প্যাপার লেখা অব্যেস করো। আর কিছুতেই অসুবিধা হবে না।
  • kumu | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৮310060
  • সেই বিভূতিভূতের গল্প যেন কোথায় ছিল?ব্যাং জানবে।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৭310059
  • এখন সব উপকারী ব্যাক্টিরিয়াদের নাম-ধাম আর তাদের কার থেকে কী কী উপকার, তা লিখতে হবে এক পাতা জুড়ে।

    তারপরের পাতায় তিনটি ব্যাক্টিরিয়াবাহিত রোগ, তাদের প্রত্যেকের আলাদা আলদা কারণ, প্রত্যেকের আলাদা আলাদা লক্ষণ ও প্রত্যেকের আলাদা আলাদা নিবারণ। ২৩ লাইনে কী করে এত সব ধরানো সম্ভব! সেই চালের উপরে নাম লিখতেন যারা, এবার তাদের কাউকে খুঁজতে হবে।
  • kumu | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৬310058
  • এত লোক এই আপিসটাইমে গুরুতে?বন্ধের জন্য?এদিকপানে কিসুই টের পাইনা।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৪310057
  • আপদেরা আবার কত পেজের মধ্যে লিখতে হবে, তাও বলে দেবে। তার মধ্যে এত ইনফর্মেশন আঁটানোটাই একটা চ্যালেন্জ।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৩310056
  • সব কমাই রড শুনে কমাশেপডটা কাটিয়ে দিলাম। এক পেজে আর ধরানোও যাচ্ছে না।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩২310055
  • কক্কাসে দিয়েছি স্ট্রেপ্টোকক্কাস আর সার্কিনা লুশিয়া না কী যেন।
    আর ব্যাসিল্লিতে ঈ কোলাই আর ল্যাক্টোব্যাসিলাস
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩০310054
  • হ্যাঁ রে স্পিরিল্লায় ঠিক ঐ দুটৈ দিয়েছি ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি আর হেলিকোব্যাক্টার পাইলোরি।
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২৮310053
  • ব্যাংদি, ব্যাকটিরিয়ার শেপের বেসিকটা মাথায় রাখলেই আর মাথা ব্যাথা করবে না। শেপ অনুযায়ী ব্যাকটিরিয়ারা মোটামুটি পাঁচ কি ছয় রকমের (সঠিক মনে নেই)। গোল (স্ফেরিকাল) হলে কক্কি (cocci), elongated rod shape হলে bacilli, oval হলে coccobacilli, আর spiral।
    কমা শেপ ইনকমপ্লিট স্পাইরালের মধ্যে পড়ে। তাই vibrio কে spiral bacteria গ্রুপের মধ্যে ফেলা হয়।
    বিশ্বাস না হয় উইকি তে spiral bacteria দেখে নাও।
    কাজেই যেগুলো বিশাল প্যাঁচানো, আই মিন, spirochete নয়, সেই spiral গুলোকে ইনক্লুড করতে পারো যেমন campylobacter jejuni, helicobacter pylori। সবকটাই প্যাথোজেনিক।
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৪310052
  • আমি আগে গ্রিল মানে ভাবতুম গ্রিল। যেমতি ফ্লেম অ্যান্ড গ্রিল

    কিন্তু ও হরি।

    হে হে অর্পন ! ঃ)
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১২310051
  • হ্যাঁ আমিও অনেক নতুন ও পুরাতন গ্রিলিং য়ের ইতিহাস মনে করেও এই ধরণের রুটিন কোনো কোশ্নো মনে করতে পারলাম না। প্পনের কেসটা বেশ ইন্টারেস্টিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত