এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১০310050
  • বাপ্সরে, সারা দেশে তো বন্ধের ব্যাগড়াবাজি ভালোই চলছে, এমনকি স্বর্গের আগের ইস্টিশন ইস্তক ! এখানে চলবে জানাই ছিল, সরকারই দায়িত্ব নিয়ে করাচ্ছে, কিন্তু সারা দেশে এমন হবে, ভাবিনি। পবতেও।
  • I | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৮310048
  • নিউমোকক্কাস ভ্যাক্সিন নিউমোকক্কাসের জন্য ভ্যাক্সিন, আবার কি !নিউমোনিয়া আর মেনিন্জাইটিস (নিউমোকক্কাস ঘটিত)প্রিভেন্ট করে !
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৮310049
  • ডাক্তারের ১ঃ০৫ এর পোস্তটায় সুপাল্লাইক দিলুম। হ্যা হ্যা হ্যা। আর প্পনের ১ঃ০১-ও টু কিউট।
  • quark | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৭310047
  • বিশেষ সাহায্য প্রয়োজন। 'পয়ার ছন্দ' কাকে ব'লে বল্লে কী উত্তর হবে?
  • I | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৫310046
  • কই আমাদের তো কেউ এমন রুটিন কোশ্নো জিগায় না? হাইলি সাসপিসাস! আপনার একটা ইন্টারভিউ নেব? কথা দিচ্ছি মাথায় হেলমেট পরে আসতে দেবো।নিজের নামও ছাপা হবে না। শুধু কোথায় থাকেন, কোন আপিসে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন আর আপনার ফোন নং। ব্যাস আর কিচ্ছু ছাপাবো না। পুরো প্রাইভেসি বজায় থাকবে।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০১310045
  • এই আপনাদের অতিরিক্ত অনুসন্ধিৎসা, সমবেত জাসুসিদারির কারণেই আনন্দবাজারের চণ্ডীমন্ডপীয় সমস্কিতির পালে হু হু করে বাতাস খেলে।

    আর আপনাদের, ডিয়ার মেশোমশাই, হ্যাঁ আপনাদেরই কিনা আলাদা বলে আমি এতদিন ভেবে এসেছি। (ফোঁত)
  • I | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০০310044
  • কিন্তু ব্যাঙ কি উল্টো বুঝলো?সব রডই কিন্তু কমা নয়। ঈ কোলাই আর ল্যাক্টোব্যাসিলাস তো নিপাট রড। কমা নয়। তুমি ঐ ভিব্রিওর মধ্যেই ব্যাপারটা রেখে দাও।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৭310043
  • কোথাও পাওয়া যায়নি। রুটিন কোশ্চেন।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫২310042
  • হ্যাঁ কিড়িমিড়ির এই কোশ্নোটা আমার মনেও এসেছিল। কী কারণে ব্যাংক ম্যানেজারের কীর্তি নিয়ে আইটিম্যান্জার-কে গ্রিল করা হয়? কোথায় মিল খুঁজে পাওয়া গেছে?
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫১310041
  • থ্যাংকু ম্যাংকু ডাক্তার। ভাগ্যি বল্লে সব কমাই বাঁকানো রড। আমি রডে অলরেডি দুটো দিয়েছি। ল্যাক্টোব্যাসিলাস আর ই কোলাই।
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৯310040
  • ঠিক !! স্পট অন!! ঃ)
  • Jaqen H'ghar | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৬310038
  • ঠিক। অর্পণ এমন কী করে বেড়ায় যে লোকে ব্যাঙ্ক ম্যানেজারের ব্যাপার নিয়ে গ্রিল করে?
  • I | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৬310039
  • আরে সব কমাই রড। বাঁকানো রড। তুমি নিশ্চিন্তে লিখে দাও।
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৪310036
  • ইয়েস মূল বিষয় থেকে সরে যাওয়া উচির নয় ;)
  • Jaqen H'ghar | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৪310037
  • এই ডাগদার - নিউমোকক্কাল ভ্যাকসিন কী রে? ছেলেকে দিতে বলেছে, মাসে একটা করে তিনবার।
  • Jaqen H'ghar | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪২310034
  • এই তালে অর্পণ ছাড় পেয়ে গেলো।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪১310033
  • গুগল করেই তো পাগল হওয়ার অবস্থা।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪০310031
  • ভিব্রিও কলেরা টা লিখেছি। কিন্তু আরো কয়েকটা চাই। ভিব্রিও প্যারাহেমোলিটিকাসটা বলছে নাকি রড শেপড। আমার কমা শেপড চাই।
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪০310032
  • সালমোনেল্লা টাইফি ঃ টাইফয়েড। তবে কেমন দেখতে মনে নেই।
  • I | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৯310029
  • না ভিব্রিও কলেরি থেকে হয়। বাকিসব থেকে সেপ্টিসিমিয়া ইত্যাদি হয়।গুগল থেকে দেখে ন্যাও না।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৯310030
  • এই তো ডাগদার সোনামুখ করে বসে আছে। সব জীবাণুঘটিত কোশ্নের জন্য উহারে গ্রিল কর।

    @ফ্রগ
  • Bratin | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৮310027
  • যা বুইলুম পিপি র অপিসে আসার বড় ই ইচ্ছা ছেল। কিন্তু কটা দুষ্টু লোক কেস টা গুবলেট করে দিল ঃ))
  • Jaqen H'ghar | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৮310028
  • Vibrio cholerae - কলেরা
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৬310025
  • সব ভিব্রিও ব্যাক্টিরিয়ার থেকেই কি কলেরা হয়?
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৬310026
  • আমাকে কটা কমা-শেপড ব্যাক্টিরিয়ার নাম বলবেন প্লিজ? আর তাদের থেকে কী কী রোগ হয়?
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৪310023
  • আজ বন্ধের দিনে তিরিশ মিনিটের রাস্তা বারো মিনিটে এলাম।

    লুরুতে বন্‌ধ সফল। দোকানপাট বন্ধ। অটো বন্ধ। সরকারী পরিবহণের বাসও বন্ধ।
  • I | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৪310024
  • আমি তো গ্রিলিং শব্দটাই জানতেম না। এই প্রথম শুনলেম। তাপ্পরে অভিধান দেখে মানে খুঁজে এই এখন লিখতে বসেছি। ওসব এই বাড়িতে পাবে টাবে না। না হে বাপু তুমি অন্য বাড়ি দেখো।
  • Jaqen H'ghar | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩০310022
  • কোন কোশ্নো? গ্রিলিং?

    ফোটুক্লাবের সঙ্গে বেনারস গেলে ভাং খেইচি কিনা আর একা কোথাও গেলে বিড়ি খেইচি কিনা এইসব ব্যতীত অন্য কোনো ব্যাপারে গ্রিলিং মোটে হয় না। ব্যাপাট্টা আদৌ ভালো নয়, মানে আজকাল দেবীরা বিশেষ পাত্তা দেন্না আর ঘরেও সেই ব্যাপারে সিওর। পেস্টিজ ইস্যু।
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৯310021
  • আমাদের এখান থেকে হাওড়া যাবার তিনটি ট্রেন - বদ্ধমান মেন, কাটোয়া আর ব্যাণ্ডেল। তা খবর পেলুম বর্ধমানের লোকজন দায়িত্ব নিয়ে সকালবেলাতে বদ্ধমান লোকাল আটকে দিয়েছে। সেম কেস কালনায়। সোনামুখ করে চলছিল ব্যাণ্ডেল। তা কোন্নগরের জনতা লাইনটাই আটকে দিয়েছে।
    কোন্নগরের লোকজন বড়ই প্রতিবাদী ঃ-))

    তবে এগুলো সকালবেলার বাসী খবর। এখন কি হাল জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত