এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Jaqen H'ghar | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০১309930
  • সামহাউ এরা কী টেলিপ্যাথিতে যোগাযোগ রাখে? বার্বি শুনে তাই মনে হল।

    বন্‌ধ মিক্সড। বাস টাস আছে, লোক খুব কম।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০০309928
  • হ্যাঁ স্পাইডারম্যান জাঙ্গিয়া আজও বোধ হয় খুঁজলে এ আলমারি- সে তাক থেকে গোটা কয়েক বেরোবে। অথবা ডোরেইমন রুমাল।

    তবে দিন পাল্টেছে। এখন লিংকিং পার্কের জামা খুঁজতে হচ্ছে। আর আর্সেনালের স্কুল ব্যাগ। হপ্তা কয়েক আগেই হই হই করে আর্সেনালের সাত ফুটবলার আর এক ম্যানেজারের পুতুল এসে পৌঁছেছে।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০০309929
  • @পিপি
  • | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৯309924
  • মুন্ডুটা ফুটোস্কোপ দিয়ে দেখা দরকার!
  • | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৯309925
  • কলিকাতায় বনধ কেমন হতিছে?
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৯309926
  • উফ! স্পাইডারম্যান! টবি-র প্রেমে পড়ে গিয়েছিলুমঃ-) পরপর তিনদিন হলে গিয়ে স্পাইডারম্যান ওয়ান দেখেছিলাম। শেষবার যাবার জন্য সঙ্গে কাউকে পাই নি। তো কি, একাই গিয়েছিলাম। তারপর যখন ডিভিডি বেরোল, অফ কোর্স সবকটা কালেক্ট তো করতেই হয়, নাকি?
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৯309927
  • পরীক্ষা প্রার্থনীয় আবার কী!

    যেগুলো বললাম ইউটিউব খুলে একেকট দেড় দেড় ঘন্টা দেখে আসো আগে।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৭309922
  • এখন আবার বার্বিম্যানিয়া শুরু হয়েছে। মা মাগো।
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৭309923
  • ছোটা ভীম দেখি নি। সারাদিন ঘাড় গুঁজে এক জিইস দেখতে পারব না। তবে ঘুরিয়ে ফিরিয়ে মধ্যে মধ্যে কিছু থাকলে নো প্রবস। পরীক্ষা প্রার্থনীয়ঃ-)

    আপনারা তো আর জানেন না শীতের লম্বা লম্বা দিন গুলো বাড়িতে বসে আমি কিভাবে পার করিঃ-)
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৬309921
  • আমাকে এক সময় মাইলের পর মাইল হাঁটতে হয়েছে ট্রান্সফরমার্সের স্কুলব্যাগ-টিফিনবাক্স-পেন্সিলবাক্স খুঁজতে।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৪309920
  • আমার ছেলের তো স্পাইডারম্যান জাঙ্গিয়া অবধি আছেঃ))
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৩309917
  • শুধু যে টিভি দেখেই নিস্তার পাওয়া যায় তা তো না। তার উপর এই সব মহতী সৃষ্টির মার্চেন্ডাইজ!! ছোটা ভীম গেন্জি থেকে আরম্ভ করে ছোটা ভীম থালা-গেলাস, বিছানার চাদর অব্দি।
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৩309918
  • ব্যাঙাচি ঠিকই ধরেছে। ঐ দিদিটি আর তার মা আর এর মধ্যে বছর কুড়ি - এরা এক নয়ঃ-)
    ব্যাঙাচিকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হোক।

    তবে সত্যের খাতিরে বলে রাখি অ্যান্টম্যান ভাল লাগে নি। তবে দেখছি বৈকি।

    ফোজ্জি, একমাত্র তখনই আমার শ্মশানকালী হয়ে যেতে ইচ্ছে করে যখন দিনের পর দিন কেউ গেমস নিয়ে পড়ে থাকে অথবা ইএসপিএন! বিগ স্ক্রীণ না হলে ল্যাপু, না হলে ট্যাব, না হলে ফোং - দিন নেই, রাত নেই, খাওয়া নেই, ঘুম নেই খেলেই যাচ্ছে। হাগতে গেলে সেখানেও ট্যাব নিয়ে যায় যাতে মিনিট নষ্ট না হয়! অথবা 7x24 স্পোর্টস চ্যানেল! সেটা তাও ইগনোর করা যায় কিন্তু গেমস দেখলে আমার জিভ লকলকিয়ে খাঁড়া হাতে মাঠে নেমে পড়তে ইচ্ছে করেঃ-)
  • | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৩309919
  • ভীম - যেখানে সবাই নেংটি পরেঃ((
  • Jaqen H'ghar | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫২309915
  • আরেকটা অপশন - চেয়ারে শুয়ে খাবার টেবিলে ঠ্যাং তুলে :-p
  • | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫২309916
  • জানবো না কেন, মোনার ক্যান্সার হয়েছিলো। শাবানা মোনার খুব বন্ধু ছিলো, তাই মোনার মে,ওর সন্তানতুল্য। সেইজন্যেই মেয়ের গ্র্যাজুয়েশানে শাবানা এখানে এসেছিলো।
    মোনা নাকি শ্রীদেবীকে বম্বেতে নিজের বাড়িতে থাকতে দিয়েছিলো, তারপর মোনার বরের সঙ্গে ওর প্রেম ইত্যাদি হয়।
    অর্জুন কাপুরের দুইটা সিনেমা দেখেছি, একটা তো আলিয়ার সঙ্গে অন্যটা প্লেনে, ডাবল রোল ছিলো।
    আমাকে ব্যাং কী মনে করে???
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫১309914
  • হায়, আর নিনজা হাতোড়ির কথাটা বললেন্না? বা টানা দুইবছর ধরে টিভি খুল্লেই ছোটা ভীম। উফ্ফ কী সব দিন পার করেছি!
  • Jaqen H'ghar | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫০309913
  • হ্যা হ্যা
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৮309911
  • পিপিকে সারাদিন ঘাড় গুঁজে ডোরেমন দেখার অপশন দিলাম। বোর হয়ে গেলে সিনচ্যান আর হাগেমারু।

    কভু আশীবিষে দংশায়নি যারে ইঃ। ঃ((
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৮309912
  • মিঠু কিস্যু জানে না। এমনকি বছর কয়েক হল মোনা যে আর নেই, তাও জানে না। মোনার ছেলের কটা সিনেমা মিঠু দেখেছে আজ অব্দি, শুনি একবার?
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৬309910
  • পিপির অ্যাভেন্জারস ভালো লাগে!!!! তাহলে আমি পিপির জন্য একটা ক্যাওড়া ভিডিও নিবেদন করতে চাই। যদি অবিশ্যি অন্যরা খুব বেশি রেগে না যায় তাতে, তবেই।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৩309909
  • তাও তো আপনাদের "মাই ফ্রেন্ড গণেশা" দেখতে হয় নি। তার সিকোয়েলও দেখতে হয় নি। আমাকে এক সময়ে তাও দেখতে হয়েছে। তারপরে কম্যুনিজম, এথিজম ইত্যাদি শব্দের মোহজাল বিস্তারিত হওয়ায় আমি নিস্তার পেয়েছি।
  • 4z | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪০309906
  • স্যাম্পল দেখতে ভালই লাগে। ঐ জিনিসই যদি অষ্টপ্রহর চোখের সামনে চলতে থাকে তো চুল ছেঁড়ার ইচ্ছে জাগে বইকি x-(
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪০309907
  • হ্যাঁ নারকীয় অত্যাচার। এইটেই হল গিয়ে চাবি-শব্দ।
  • Jaqen H'ghar | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪০309908
  • মেয়ের ইস্কুলে হাতেগোণা অল্প কিছু ছেলেমেয়ে এসেছে। ছেলের ইস্কুল বন্ধ, দাম (নব্য কাউন্সিলর টীচার) চুড়ান্ত ঝগড়া করা সত্ত্বেও। আমরা ছুটি নিয়েছি। পরোটা আলুদ্দম খাওয়ার সেলফি তুলে এইসময়কে পাঠাবো।
  • byaang | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৮309905
  • এদিকে ওনার আদর্শ মামাবাবু ওনার কাছে গল্প করেছেন, মামাবাবুটিকে অ্যানিমেশনের দুনিয়ায় আমিই হাত ধরে পদার্পণ করিয়েছিলাম, অ্যানিমেশন মুভি এলেই মামাবাবুটিকে আমিই দেখাতে নিয়ে যেতাম বাগস লাইফ, অ্যান্টস, প্রিন্স অফ ইজিপ্ট ইত্যাদি।
    কিন্তু উনি নাকি মামাবাবুর সেই সময়কার দিদিটির সাথে কিছুতেই নিজের মাকে মেলাতে পারেন না। ওনার ধারণা, মাঝখানে কোথাও বড় একটা গন্ডগোল আছে। মামাবাবুর কুড়ির কোঠার দিদিটি আর ওনার নিজের মা এই দুইজন কিছুতেই এক লোক নয়।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৬309904
  • শ্রীদেবী মোনা বনি জানি- এমনকি মোনা র সঙ্গে বনির বাপমার থাকার খবর অবধি জানি। মোনার মেয়ের গ্র্যাজুয়েশানে শাবানা আমেরিকায় উড়ে এসেছিলো তাও জানি- আপনারা জানেন না তাও জানিঃ)

    সত্য,পরিন্দা এইসব দেখেছি।

    ইউনিভার্সালে ট্রান্সফর্মার্স এর শো দেখলাম। হাতে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধুযুদ্ধু খেলা। থ্রিডির আলোছায়ার সঙ্গে কিছু জ্যান্ত মানুষ, বিকট আলো আর শব্দ।এই চশমায় সাপ ছোবল দিলো তো ঐ বুলেট কানের পাশ দিয়ে সাঁই করে চলে গেলো।- নারকীয় অত্যাচার বল্লেও কম বলা হয়:X

    দু দিনদিন কিরম বখে যাচ্ছে দেখছিঃ(
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৩309903
  • উফ! ঐ গানটা যখন মার্কেটে এসেছিল, শুনে পুরো ফিদা! এখন শুনে গায়ে কাঁটা দিল না বটে তবে বেশ একটা ভাললাগার রেশ চারিয়ে গেল।
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩০309902
  • এজ অফ আলট্রন দেখতে গিয়ে যে ঘুমিয়ে পড়ে তাকে আমিও পারলে তুলোধোনা কত্তুম :X
  • pipi | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৯309901
  • আমার তো স্যম্পল সুটি ভালই লাগল। মানে মাথার চুল ছঁড়া, টিভি ভাঙ্গা কিছুই লাগল না। ঝালমুড়ি খেতে খেতে দেখা যায় টাইপঃ-)

    ওয়ানটাই খুঁজছি আপাতত।
    শ্যান দ্য শিপ এখনো দেখা হয় নাই তাই কিছু বলব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত