এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৫ আগস্ট ২০১৫ ১৩:০৪309091
  • হোরাইজোন্তাল হাফ না ভার্টিক্যাল ?
  • Boltzman Machine | ২৫ আগস্ট ২০১৫ ১৩:০৩309089
  • ষাঁড়াষাঁড়ির বান একটি অসাধারণ স্পেক্ট্যাকল।

    রাত্তিরে বিক্কলেজের থার্ড গেট টপকে আমরা দেখতে গেছিলুম। বিগার্ডেন ঘাট থেকে পঁচিশ-তিরিশ ফুট দূরে একটা বাস, তার পিছনে আমরা। দূর থেকে দেখলুম গঙ্গার দুদিক ছাপিয়ে একটা জলের দেওয়াল আসছে - সাথে শোঁ শোঁ আওয়াজ। দুই তিন সেকেন্ডও লাগলো না - বাসের ওপর দিয়ে বিশাল ঢেউ এসে পড়লো। পরে দেখলাম আরো অন্ততঃ কুড়ি ফুট দূরে একটা পাঁচিলের গায়ে পড়ে আছি, আশে পাশে আরো বেশ কয়েকজন, দু চারটে সাইকেল, আমার পায়জামার অর্ধেক নেই, চটিও নেই।
  • san | ২৫ আগস্ট ২০১৫ ১৩:০৩309090
  • থাকলেও আনন্দ করে ভুলে গেছি :-)
  • | ২৫ আগস্ট ২০১৫ ১৩:০১309088
  • ইয়েস আগে আমি ভূগোলে স্ট্রং ছিলুম। তখন জিগালে না হয়..
  • Arpan | ২৫ আগস্ট ২০১৫ ১৩:০০309087
  • আরে ভূগোলে ছিল তো।
  • san | ২৫ আগস্ট ২০১৫ ১২:৫৮309086
  • সামনের শনি/রবিবার কোনো এক সময়ে নাকি ষাঁড়াষাঁড়ির বান আসতে চলেছে ( সেটা কি জানিনা)। কোলকাতার কেউ কি ঠিকঠাক সময়টা জানাতে পারেন ? একজন জানতে চেয়েছেন।
  • Arpan | ২৫ আগস্ট ২০১৫ ১২:৫৬309085
  • আমাদেরও আগের দিনই জানতে পারি। সুবিধার মধ্যে এখানে এক সাইবার কাফের ছেলেটিকে ছবিছাবা ইমেল করে দিলে সে ছাপিয়ে রাখে, আপিস থেকে ফেরার পথে তুলে নিলেই হল।
  • de | ২৫ আগস্ট ২০১৫ ১২:৫৪309083
  • থ্যাংকু, থ্যাংকু, আমি খুঁজে দেখছি!
  • Boltzman Machine | ২৫ আগস্ট ২০১৫ ১২:৫৪309084
  • থাকতে পারে, কিন্তু এসব ইস্কুলে তো যেদিন হাঁস-মুরগী-গোলাপফুল-ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিটবি লাগবে তার আগের দিন জানতে পারি।
  • de | ২৫ আগস্ট ২০১৫ ১২:৫৩309081
  • উঃ - ভাবা যায় না - এতোটুকু বাচ্চা!

    সরি টু সে - আমি এর মাকে দেখেও অবাক হয়ে যাচ্ছি!
  • Boltzman Machine | ২৫ আগস্ট ২০১৫ ১২:৫৩309082
  • থাকতে পারে, কিন্তু এসব ইস্কুলে তো যেদিন হাঁস-মুরগী-গোলাপফুল-ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিটবি লাগবে তার আগের দিন জানতে পারি।
  • Arpan | ২৫ আগস্ট ২০১৫ ১২:৫২309080
  • শ্চ@১২ঃ২১ আর ১২ঃ৩৩

    ঃ))))))
  • Ekak | ২৫ আগস্ট ২০১৫ ১২:৫১309078
  • এটাও শুনেছি ভালো। http://www.printster.in/
  • Boltzman Machine | ২৫ আগস্ট ২০১৫ ১২:৫১309079
  • অ। তাহলে ক্যাননের ইমেজরানার অ্যাডভান্সড সিরিজ দেখতে পারেন। প্রিন্টার + স্ক্যানার + কপিয়ার + স্টেপল ইত্যাদি অনেক কিছু। স্ক্যান করে সেটা মেল করে দেওয়া যায় বা কোনো শেয়ার্ড স্টোরেজে ফেলে দেওয়া যায়। ইঃ প্রঃ।
  • Ekak | ২৫ আগস্ট ২০১৫ ১২:৫০309077
  • অজ্জিত, কলকাতায় ক্যানন অনলাইন প্রিন্ট সার্ভিস নেই ? মানে ডকুমেন্ট -স্পেসিফিকেশন পাঠালে ছাপিয়ে বাড়ি পৌছে দেবে এমন কোনো সিস্টেম।
  • de | ২৫ আগস্ট ২০১৫ ১২:৪৯309076
  • আপিসের প্রিন্টার - বাজেট দিয়েচে তিন লাখ - এতো টাকা দিয়ে কি প্রিন্টার কিনবো? - এইচ পির মডেলগুলোর তো অনেক কম দাম -

    আপিসিয়াল ডকুমেন্টই ছাপাবো - পেপার ইঃ, ফটো নয় -
  • byaang | ২৫ আগস্ট ২০১৫ ১২:৪৮309075
  • যাই হোক, এখানের সব পেরেন্ট্সগ্রুপে এখন এই খবরটা নিয়ে সবাই খুবই উত্তেজিত। ভেবেই পেলাম না, প্লেস্কুল থেকে কীভাবে ঐটুকুবাচ্চাকে একা বাড়ি পাঠিয়ে দেওয়া হত! এবং প্রথম দিন যখন বাচ্চাটি একা বাড়ি ফিরে এল, পরের দিনই বাবা-মা স্কুলে গিয়ে বাচ্চাকে কেন একা রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, এই নিয়ে নালিশ করলেন না?
    http://www.bangaloremirror.com/bangalore/crime/Day-care-centre-in-the-dock-after-sexual-assault-on-toddler/articleshow/48659298.cms?
  • Boltzman Machine | ২৫ আগস্ট ২০১৫ ১২:৪৫309074
  • রাদার, ইনফাইনাইট সার্চস্পেস হয়ে যাবে।

    @দে - প্রিন্টার নিয়ে বিশেষ খবর নেই। বরং খবর পেলে আমাকে জানাবেন। স্কুলের প্রোজেক্টের জন্যে প্রিন্ট আউট নিতে সেই রাণীকুঠি দৌড়তে হয়। নিউক্যাসল থেকে একটা প্রিন্টার বাক্সোবন্দী করে এনেছিলুম - সেটা আনপ্যাক করতে বড় দেরী হল - এখন দেখি তার কার্ট্রিজ শুকিয়ে গেছে। আর তার রিপ্লেসমেন্ট এখানে পাওয়া যায় না।
  • Ekak | ২৫ আগস্ট ২০১৫ ১২:৪৪309073
  • কি ছাপবেন ? এমনি ডকুমেন্ট হলে ক্যানন ভালো। ফটোগ্রাফ হলে এপসন।
  • | ২৫ আগস্ট ২০১৫ ১২:৪৩309071
  • আমার টা এইচ পি। কিন্তু মডেল নেম টা ভুলে মেরে দিয়েছি।
  • byaang | ২৫ আগস্ট ২০১৫ ১২:৪৩309072
  • দে-র কথা একদম ঠিক। বম্বেতে কাজে বেরোনো মেয়েদের প্রতি সম্মান, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এগুলো খুব টের পাওয়া যায়। কতদিন সকালবেলায় মাছি গলবে না এরকম ভিড়ের ট্রেনে জেনারাল কামরায় উঠেছি, কিন্তু সেই ভিড়ের মধ্যেও শরীর বেয়ে কোনো কিলবিলে সরীসৃপ ঘুরে বেড়াত না।
  • de | ২৫ আগস্ট ২০১৫ ১২:৪২309070
  • আমার প্রশ্নটার উত্তর বোধয় নেই কারো কাছে - ভালো কালার লেসার প্রিন্টার খুঁজছি -
  • | ২৫ আগস্ট ২০১৫ ১২:৪০309069
  • আমি মাস তিনেক ডেলি পাসেঞ্জারি করেছি মুম্বাই তে। বহু দিন আগে। সেই ৯৯ এ।এক্সপেরিয়েন্স বেশ ভালো।
  • de | ২৫ আগস্ট ২০১৫ ১২:৩৯309068
  • আমি একটা সময়ে রেগুলার ভিটি যেতাম মানখুর্দ থেকে - লেডিস কামরার সামনে ছেলেদের জটলা কখনোই দেখিনি - ভিটিতে একনম্বরে গাড়ি দাঁড়াতো - লেডিস কামরা দুটো সবার সামনে। ছেলেদের ভিড় সবসময় তার পর থেকে শুরু হোতো। কাজে বেরনো মেয়েদের প্রতি একটা সহমর্মিতা ফিল করেছি সবসময় বম্বেতে। প ব তে মনে হচ্ছে কেমন একে অন্যের প্রতিদ্বন্দী হয়ে গেছে।
  • Boltzman Machine | ২৫ আগস্ট ২০১৫ ১২:৩৮309067
  • নাঃ, সেক্ষেত্রে সার্চ স্পেসটা অনেক বড়। গুরু-তে খুব বেশি হলে হাজার জন কোনো না কোনো সময় লিখেছেন - সেই ডেটা আছে, ক্লাসসহ, কাজেই ট্রেইন করা সম্ভব। এর চেয়ে বড় সার্চ স্পেসে গেলে অন্য ঝাড় আছে।
  • ঊমেশ | ২৫ আগস্ট ২০১৫ ১২:৩৭309066
  • আমি মুম্বাই এর প্রশংসা করার সুযোগ পেলে ছাড়ি না।

    মুম্বাই এর রেল সিস্টেম যে প্রিশেসন এ চলে তা কলকাতা কোনোদিন ছুতে পারা তো দুরের কথা ভাবতেও পারে না।
    আমি নিজে ১০ বছর মুম্বাই ট্রেনে ডেলি প্যানেন্জরি করেছি।
    ওতো ভীড়ের মাঝেও লোকজন বিরক্ত হয় না, পায়ে পা পড়ে গেলে স্যরি বললেই মিটে যায়।
    কলকাতাতে তো গায়ে গা লাগলেই ঝগড়া শুরু করে দেই।

    লেডিস ডিব্বা মানেই লেডিস অনলি। লেডিস স্পেশাল মানেই লেডিস অনলি, আমি কাউকে কোনোদিন লেডিস ডিব্বা তে উঠ্তে দেখিনি।
  • byaang | ২৫ আগস্ট ২০১৫ ১২:৩৩309064
  • বম্বেতে লেডিজ স্পেশাল প্ল্যাটফর্মে আসার সময়েও দেখেছি, পুরুষযাত্রীরা পিছনে সরে গিয়ে মহিলাযাত্রীদের জায়গা ছেড়ে দিচ্ছেন ট্রেনে ওঠার জন্য।
  • sch | ২৫ আগস্ট ২০১৫ ১২:৩৩309065
  • পশ্চিমবংগ সরকার ফান্ডিং করে দেবে। এই টেকনোলজি নেটে সরকার বিরোধীদের সনাক্ত করতে সহায়তা করবে। তারপর সুবিধে মতো ক্যাডার লেলিয়ে দিলেই হবে খনি
  • byaang | ২৫ আগস্ট ২০১৫ ১২:৩০309063
  • আমি এক সময় প্রায় রোজই রাত ৯ঃ৩০টার পর দাদার থেকে ট্রেনে করে থানে ফিরতাম। লেডিজ কামরায় কখনও সখনও দু-একজন পুরুষযাত্রী বেশ হাতপা ছড়িয়ে বসে থাকতেন। কাজফেরতা দুইজন লেডি কনস্টেবল ট্রেনে চাপতেন সায়ান থেকে। উঠে লেডিজ কামরায় পুরুষ দেখলেই ফটাফট গোটা কতক থাবড়া মেরে তাদের কান ধরে ওঠবোস করিয়ে কুর্লা স্টেশনে ঐ পুরুষযাত্রীদের নামিয়ে দিতেন। এই দৃশ্য একাধিকবার দেখেছি। পুরুষযাত্রীরাও বিশেষ প্রতিরোধের চেষ্টা করতেন না।
  • Boltzman Machine | ২৫ আগস্ট ২০১৫ ১২:২৯309062
  • টিসিপি-তেও যা আছে সেটা হপিং এর সময় বদলে যায়। পড়ে দেখলাম। সার্ভারের কাছে শুধুমাত্র তার আগের নোডের ম্যাক আসতে পারে। কাজেই ওভাবে হবে না।

    বরং এনএলপি করে ফীচার বের করে মেশিন লার্নিং করিয়ে লেখক চেনা নিয়ে প্রোপোজাল লিখলে হয়। ফান্ডিং কে করবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত