এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ আগস্ট ২০১৫ ১০:৫৩309030
  • লেখার ধরণ, ইন্টার‌্যাকশানের ধরণ এবং ..... এবং ব্যক্তিগত আক্রমণের ধরণ থেকে লোক চেনা যায়।

    আচ্ছা কেসি তাইলে ....
  • kc | ২৫ আগস্ট ২০১৫ ১০:৫১309029
  • কুমুদি, একটা জিমেল আইডি খোলেন, কুমুদিনির ভ্যান্তারা বলে, সেখানে মিনিমাম ডিটেইলস দিন, যা দেবেন সেগুলোও ভুলভাল দিন। ওখানে থেকে কাউকে মেইলটেইল ও করবেন না। এবার সেই আইডিটা দিয়ে লগিন বানিয়ে ফ্যালান। তারপর যাযা করলে যাযা হয়, তাতা করলে তাতা .......
  • Boltzman Machine | ২৫ আগস্ট ২০১৫ ১০:৫০309028
  • জিমেল/ফেসবুক লগিন ব্যবহার করলেও ফেক আটকানো খুব কঠিন। আইপি দিয়েও ব্যাপারটা খুবই কঠিন, স্পেশ্যালি যখন আইএসপি-র আইপি হয়। বা ধরুন আইওএস-এ ওপেরা মিনি ব্যবহার করার মত কিছু - পর পর দুটো পোস্ট করলে দুরকম আইপি দেখায় - কী করে জানবেন দুজন একই লোক, নাকি আলাদা?

    অর্গ আইপির ক্ষেত্রে আরো বেশি সমস্যা - এক কোম্পানির সকলের একই আইপি আসবে। এবং উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপার সম্ভাবনা প্রবল। এইটা এড়ানোর জন্যে আমি একটা এক্সক্লুসিভ নেটওয়ার্কে ঢুকে লিখি (আপিসে থাকা-কালীন) - তাও ১০০% এড়ানো যায় না, কারণ এই নেটওয়ার্কে অন্ততঃ আরো ৫০ জনের অ্যাকসেস আছে।

    এক্সক্লুসিভলি কাউকে একটা জিনিস দিয়েই আইডেন্টিফাই করা যায় - সেটা হল ম্যাক অ্যাড্রেস। কিন্তু আইপি প্যাকেটে সেটা থাকে কিনা মনে পড়ছে না।
  • a x | ২৫ আগস্ট ২০১৫ ১০:৪৬309027
  • ঠিক আছে।
  • Arpan | ২৫ আগস্ট ২০১৫ ১০:৪৫309026
  • ডিডিদা ব্লগ নামানোর তালে ছিলেন বোধায়। একদিন গিয়ে শিখিয়ে আসবো।
  • kumu | ২৫ আগস্ট ২০১৫ ১০:৪৩309023
  • অক্ষ,আরো একটু জানার ছিল।এখানে লিখে দেব।কেমন?
    হুতো, তাই যেন হয়।
  • kc | ২৫ আগস্ট ২০১৫ ১০:৪৩309024
  • কী চাপ!! সেশমেস ডিডিদাও লগিন খুলে নিল?
  • Arpan | ২৫ আগস্ট ২০১৫ ১০:৪৩309025
  • লগইন করে লিখলে সব সাইটে কিছু প্রিভিলেজ পাওয়া যায়। গুরুতে সেরকম কিছু করলে লোকে নিজে থেকেই রেজিস্ট্রেশন করবে।

    এই হল আমার দু পয়সা।
  • | ২৫ আগস্ট ২০১৫ ১০:৪১309022
  • পশ্চিমবঙ্গের খবরে অবিরত খেয়োখেয়ি, কুৎসিৎ কটুকাটব্য, কদর্য্য ব্যক্তিগত আক্রমণ যা দেখা যায়, তার সাথে এই নেটে এসে অকথ্য ব্যক্তিগত আক্রমণ, যা বলা হয় নি, সেই কথা নিজেই বলে, নিজেই অপরপক্ষের মুখে বসিয়ে খেউড়ের ঢল নামানো একেবারেই সাযুজ্যপূর্ণ।
    অবাক লাগে না, স্লাইট ঘেন্না লাগে এই আর কি।
  • a x | ২৫ আগস্ট ২০১৫ ১০:৪০309021
  • কুমু, জিমেইল আইডি বা ফেবু আইডি। এখানের অনেকেরই একাধিক ফেবু আইডি আছে। আমার একাধিক জিমেইল অ্যাকাউন্ট আছে। কাজেই ...
  • kumu | ২৫ আগস্ট ২০১৫ ১০:৩৮309020
  • অক্ষ, লগিনের পাতা বলছে "ফেসবুক/গুগল থেকে গুরুচন্ডালি কিছু --"ইত্যাদি।আমার প্রশ্ন ঐ কিছুমিছুর রেজাল্ট কি অক্ষ/বক্ষ দুটি ক্ষেত্রেই একই হবে না আলাদা?
  • | ২৫ আগস্ট ২০১৫ ১০:৩৭309019
  • আঠেরো বছর ডেলি প্যাসেঞ্জারি করার সময় মহিলা কামরার প্রতি আক্রোশ অনেক অনেক দেখেছি। মিথ্যে গুজব ছড়িয়ে মহিলা কামরায় উঠে লাঞ্ছনা, হেনস্থা মারধর সেও বারদুয়েক। একটা আখাম্বা ভুল প্ল্যানিংএর জেরে সেই সুযোগে আবার শুরু হয়েছে।

    http://www.anandabazar.com/state/reaction-of-a-daily-passenger-on-rail-line-block-1.197704

    রবিবারের এবেলা'য় ঈশানীর একটা লেখা ছিল। একেবারে ঠিকঠাক।
  • rabaahuta | ২৫ আগস্ট ২০১৫ ১০:৩৫309018
  • ফেবুগুরুতেও তো খিস্তিখাস্তা কিছু কম হয় না। আর বিনা লগিনে লিখলে পরিচয় চুরির রিস্ক মাথায় নিয়েই লিখবো, এই তো। আর গুরুর চরিত্র নিয়ে মাঝেমধ্যেই এট্টু দুশ্চিন্তা হয় আবার ঠিক হয়ে যায়, কতদিন ধরেই তো দেখছি।
  • a x | ২৫ আগস্ট ২০১৫ ১০:২৮309017
  • আমার নিক অর্থাৎ a x নাম নিয়ে অন্য কেউ এসে যা খুশি লিখতে পারেন। কাজেই আমার লগিনের চাহিদা নেই। যার চাহিদা আছে, সে লগিন করে লিখবে, সবাই জানবে নীল কালীর নামই আসল বাকি সব জালি।

    অর্থাৎ এখনের ব্যবস্থাতে দুটো চাহিদাকেই সার্ভ করা যায়। শুধু মুধু একটার দিকেই নিয়ে যাওয়া কেন?

    আর কেউ চাইলে রোজ রোজ নতুন আইডি বানিয়েও খিস্তি করতে পারে। লেখা দেখে বোঝেন না? এই সুযোগ বুঝেই নানাবিধ নিকের দাঁত নখ গুলো আসলে খুব অচেনা তো নয়? অন্য নামে নিয়মিত লেখে? তাছাড়া আমি অক্ষ নাম নিয়ে ভালো ভালো কথা বলব লগিন করে, আর বক্ষ নাম দিয়ে লগিন করে আলফাল বকব, তাতে সুরাহা হল কিছু?

    মানুষের মনে অশান্তি, আক্রোশ, বিষ এগুলো মনে হয় খুবই বেড়ে গেছে।
  • | ২৫ আগস্ট ২০১৫ ১০:২০309016
  • কুমু দি, খুব ভালো প্রস্তাব দিয়েছে। অ্যাডমিন রা প্লিজ একবার ভেবে দেখবেন।

    সিট্যুয়েশন খুব বাজে হয়ে যাচ্ছে। গুরু র পরিবেশ ঘেঁটে যাচ্ছে।
  • kumu | ২৫ আগস্ট ২০১৫ ০৮:০৮309015
  • নানা কারণে ব্যস্ত থাকায় গুরুতে নিয়মিত আসতে পারছি না।একটি প্রশ্ন ছিল,লিখে যাই।
    গুরুতে লগিন করে লেখার পর প্রয়োজনবোধে ঐ লেখকের পূর্ণ বা আংশিক পরিচয় ট্রেস করা যায়?

    অ্যাকাডেমিক প্রশ্ন।
  • kumu | ২৫ আগস্ট ২০১৫ ০৭:৫৬309014
  • এখন বোধহয় ফেসবুক দিয়ে লগ ইন করা যাচ্ছে না।
    লগ ইন করে লেখা বাধ্যতামূলক করার সময় এসেছে বলে মনে হয়।
    অ্যাডমিনদের উদ্দেশ্যে বললাম।
  • Arpan | ২৫ আগস্ট ২০১৫ ০১:৫৬309013
  • খুব চেপে ধরেছি, পুরো নাগুমো স্টাইলে।
  • agantuk | ২৫ আগস্ট ২০১৫ ০১:৫২309011
  • আমি গুরুর তেমন কিছু নিয়মিত লেখক নই, তাছাড়া হোয়াট্স ইন এ নেম ইত্যাদি, কিন্তু এখানে অল্প কয়েকজন আমাকে ব্যাক্তিগত ভাবে চেনেন তাই ভাবলাম বলে রাখি - আগন্তুক নামে সম্প্রতি যে পোস্টগুলো হয়েছে সেগুলো আমি করিনি।
  • ঊমেশ | ২৫ আগস্ট ২০১৫ ০১:৫২309012
  • দুটো দলই সমান ছ্ড়ু
  • ঊমেশ | ২৫ আগস্ট ২০১৫ ০১:৩২309010
  • একসাথে দু দুটো সিনিয়ার ডিফেন্ডার বাইরে
  • Arpan | ২৫ আগস্ট ২০১৫ ০১:২৭309009
  • হ্যাঁ, সুপার এজেন্ট সুপার্ব।

    কিন্তু লং ক্লিয়ারেন্স করতেও ছড়াবে?
  • robu | ২৫ আগস্ট ২০১৫ ০১:২৩309008
  • আরে দুটো রেগুলার সেন্ট্রাল ডিফেন্ডার বাইরে। শুরুতে অফসাইডটা না দিলে
    সুপার এজেন্ট সুপার্ব
  • Arpan | ২৫ আগস্ট ২০১৫ ০১:২১309007
  • তবে র‌্যামসে অনসাইড ছিল।

    আর বেনিটেকে বরাবরের গাঁট। কেন যে কাভানি/ বেঞ্জিমা এইসবের পিছনে দৌড়য় একে না নিয়ে।
  • ঊমেশ | ২৫ আগস্ট ২০১৫ ০১:১০309006
  • আর্সেনাল খুব বাজে খেলছে।
    বল হোল্ড করতে পারছে না, এতো মিস পাস!!!!!
    আর্সেনাল ছোটো দলের মতো খ্লেছে।
    বলতে বলতে একটা দারুন বাঁচালো চেক
  • Arpan | ২৫ আগস্ট ২০১৫ ০১:০০309005
  • The usual stuff.

    Our defence is living and leaving dangerously.
  • Blank | ২৫ আগস্ট ২০১৫ ০০:২৪309004
  • আকাদা কি ডিসেম্বরে হুস্কি খাওয়াবে আমাকে?
  • Arpan | ২৪ আগস্ট ২০১৫ ২৩:৫৮309003
  • আপিস থেকে বেরোলাম। এবার দেখি এমিরেটসে কী খেলা দেখায়।
  • rabaahuta | ২৪ আগস্ট ২০১৫ ২৩:৪০309002
  • পাইকে অনর্থক বিচলিত না হতে অনুরোধ করি।

    তমোঘ্নর প্রসঙ্গে মণিপুরের মায়েদের প্রসঙ্গ এলেই আমার দাউদাউ করে জ্বলে যায়।

    আমি যে প্রগতিশীল নই তাতে আমার কোন সন্দেহ নাই। এমনিতে ক্রস ড্রেসিঙ টেসিং সবই আমার জন্যে ঠিক আছে যে যা খুশি পরুক। এই তো গত বছর সপরিবারে বস্টন প্রাইডে গিয়ে কত আমোদ করে লোকজনের সঙ্গে পোজ দিয়ে ছবি ছাবা তুলে এলাম। যে যা খুশি পরুক, আমার কাছে তো আর পয়সা চায়নি।
    প্রতিবাদের পথ নিয়েও কিচ্ছু বলার নেই, যদি মনে হয় এইটি এফেকটিভ পথ তাহলে অসংপৃক্ত তৃতীয় ব্যাক্তি হিসেবে আমার নাক গলানোর কি আছে। কিন্তু কথায় কথায় বাজারী কাগজকে গালাগাল দিতেই হবে তারই বা কি মানে। এবং রক্ষণশীল পিসেমশাইয়ের ভয়্সটাও, আমি তো অন্তত ফেলে দেবো না। কনটেক্স্ট না জেনে বাজারী কাগজ কেন ছবি ছাপালো কেন ব্যাখ্যা দিলোনা, বিপ্লবীর মা বাবা বিপ্লবীর সঙ্গে কথা বলছেনা, এসব আবার কি দাবী। আজ যদি আমি নৃসিংহ অবতার সেজে রাস্তায় বেরিয়ে বলি এই যাঃ কস্ট্যুম পাল্টাতে ভুলে গেছিলাম, তাইলে কি আর লোকে আমার দিকে তাকাবে না? তাছাড়া শক দেওয়াটাই যখন উদ্দেশ্য ছিল তখন আর এতো গোল কি।
    এই বাজারে টইয়ে হনুদার লেখা পড়ে রাজনৈতিক প্রজ্ঞাহীন লোক হিসেবে বড়ই শান্তি পেলাম।

    আর খোরাক হচ্ছে ত্রিপুরার কংগ্রেসীরা তমোঘ্ন'র ছবিকে এসেফাইয়ের অশ্লীলতা হিসেবে প্রচার করছেঃ)
  • robu | ২৪ আগস্ট ২০১৫ ২২:৫৩309001
  • পাইদি, আপসেট হোয়োনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত