এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৯৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১২:১৬519088
  • দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের ইলেক্টোরেট কারা?
  • Marveaux | 131.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১২:২৯519089
  • ধরেন পাম অ্যাভিনিউ। বা ভবানীপুর/কালীঘাট। সেখানে হাইরাইজ অ্যাপার্টমেন্টও আছে, আবার বস্তিও আছে। ট্র্যাডিশনালি মধ্য/উচ্চমধ্যবিত্ত সিপিএমের ইলেক্টোরেটের বাইরেই ছিলো অনেকদিন থেকে। বাকি অংশটাও ঘুরতে শুরু করেছিলো কয়েক বছর আগেই। তার পিছনে এই "দা-প-অ-অ-ট" যেমন আছে, তেমনি যে কোনো ইস্যুতে রাস্তায় শুয়ে পড়াও আছে - সেটা নাটক কী নাটক নয় দ্যাট নেভার ম্যাটারড।

    এই সাইকোলজি বুঝে সেই মতন নিজেকে গ্রুম (অ্যাডভার্টাইজ করে ছেঁড়া শাড়ি, হাওয়াই চপ্পল, মুড়ি খাওয়া ইঃ) করার ক্রেডিটটা না দিয়ে যাবেন কোথায়?
  • quark | 24.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১২:৫০519090
  • কিন্তু এই যারা সিপিয়েমের ইলেক্টোরেটের বাইরে ছিলো তারা এ সব জেনেও মমতার ইলেক্টোরেটে ঢুকে পড়ল? নাকি একেবারে ইলেক্টোরাল সিস্টেমের বাইরে চলে গেলে। ভোট কি কমেছে?
  • Marveaux | 131.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১৩:৩৬519091
  • যারা বাইরে ছিলো তারা এত সব কিছু জেনেও কেন ঢুকলো সেই অ্যানালিসিস তো সিপিএমকেই করতে হবে। পুরো ক্রেডিটটা আমেরিকা, মিডিয়া বা সুশীলদের তো নয়।
  • Marveaux | 131.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১৩:৪৩519092
  • অ্যানালিসিস হচ্ছে না তা নয়। তবে যেটা হচ্ছে সেটা flawed - এখনো অবধি সেই কর্পো/মিডিয়া/সুশীলের বাইরে কিস্যু নেই। কর্পো টাকা দেয়নি তা নয়। গুজব ছিলো মাঃসঃ নাকি অনেক টাকা ঢেলেছে - এবং সেটা যে সত্যি তার সবচেয়ে বড় প্রমাণ হল গোটা ওপেন সোর্স প্রোজেক্ট ক্যানসেল করে পুরো কনট্র্যাক্ট মাঃসঃ কে দিয়ে দেওয়া - শিল্পমন্ত্রী হিসেবে পার্থর প্রথমদিকের কাজ। মিডিয়ার রোলও সবাই দেখেছে, সুশীলদের রোলও। কিন্তু এগুলো সবই ক্যাটালিস্ট। রিয়্যাকশনের আসল এলিমেন্টগুলো আইডেন্টিফাই করার দায় সিপিয়েমেরই।
  • quark | 24.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১৪:০১519093
  • "যারা বাইরে ছিলো তারা এত সব কিছু জেনেও কেন ঢুকলো " - রাইট! তার মানে শুধুই ঐ দাপট কিংবা মেঠো ভাষায় অভ্যস্ত জনতাই ওঁকে/ওঁদের জেতাচ্ছে - এই সরলীকরণটাও ঠিক নয়।
  • Marveaux | 131.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১৪:০৭519094
  • একমাত্র কারণ তো নয়। তবে আমি যেটা বলেছি সেটা হল ওঁর ইলোক্টোরেটের বড় অংশের কাছে ওটাই বড় কারণ।
  • কৃশানু | 226.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১৪:১৬519095
  • নিম্নবিত্ত ইলেক্তরেত কংগ্রেস থেকে সিপিএমে এসেছিল ক্যান? একমাত্র নয়, কিন্তু বড় কারণ কি মেঠো দাপট বা রাস্তায় শুয়ে পড়া ছিল?
  • Marveaux | 131.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১৪:১৯519097
  • কোশ্নোটা কাকে? আর তাছাড়া সেই পাজ্‌ল-এর সলিউশন তো আগেই হয়ে গেছে...
  • কৃশানু | 226.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১৪:২১519098
  • সবার কাছেই জানতে চাইছি।
  • PT | 213.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১২ ১৩:৪১519100
  • বোলান বলছেনঃ
    "মমতা ইচ্ছে করে জমি নিয়ে গোলমাল পাকিয়েছিলেন মূখ্যমন্ত্রী হওয়ার জন্য!!"

    কালকের আনন্দ-আলোচনায়!!
  • quark | 24.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১২ ১৪:৩৬519101
  • আমার সিন্ডি ভালো সিন্ডি, তোমার সিন্ডি খারাপ
    আপন ভালো চাইছ যদি খাপ খুলো না বাপ
  • সিকি | 24.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১২ ১১:৪৯519103
  • ভগবান অনেকদিনই বৃদ্ধ হয়েছেন। এইসব লিং এখন আর না দিলেও চলবে।
  • Sibu | 118.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১২ ১১:৫৯519104
  • ভগবান কান্না করেছেন।
  • সিকি | 24.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১২ ১২:০৪519105
  • ওনার তো হাসি কান্না হীরা পান্না সবই এখন আমি-কেন্দ্রিক। আমি কত বড় মহান, আমি কত ভাবি জনগণের ব্যাপারে, আমাকে কেউ বুঝল না ...
  • cb | 99.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৩:৩৩519106
  • রাণী চলে বাজার, তোলা ওঠে হাজার!!!

    http://www.anandabazar.com/11raj2.html
  • গান্ধী | 213.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৭:৫২519109
  • "বাদানুবাদের সময় বিরোধীদের মধ্যে কেউ তাঁর মোবাইল চুরি করে নিয়েছে"

    এটা বেস্ট
  • j | 230.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:০৫519110
  • সে তো ঠিক আছে, কিন্তু একজন মহিলা বিধায়ককে ফেলে মারা বোধহয় ভারতবর্ষের কোন বিধানসভায় এই প্রথম
  • pi | 127.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:০৯519111
  • কিছু বলার নেই।
  • tatin | 132.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:২৭519112
  • ণমূল বিধায়ক মেহমুদা বেগম সিপিএম বিধায়ক দেবলীনা হেমব্রমকে শারীরিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ৷

    ekjon mohila bidhyak i seTa korechhen bole 'অভিযোগ'. obhijogTa cpm i korechhe. tmc o similar obhijog anbe hoy to.
  • j | 230.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৮:৪০519113
  • মহিলা মহিলাকে মেরেছে এই আঙ্গিকে ভাবলে অপরাধটা ডায়ালুট করা হয় না কি ?
  • PT | 213.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৯:০৯519114
  • এসবে তো আমাদের অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। এক মহিলার নেতৃত্বেই তো বিধানসভায় ভাঙ্গচুড় করা হয়েছে। আরও অনেক আগে এক মহিলার নির্দেশে সারাদেশে জরুরী অবস্থাও জারী করা হয়েছিল। এদেশের রাজনীতি ক্রমশঃ মাতৃতান্ত্রিক হয়ে যাচ্ছে কিনা কে জানে!!
  • netai | 132.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৯:১২519115
  • এটা খানিক ইবে মোবার খেলাটার মত কেস হয়েছে।

    সিপিয়েম কয়েকদিন ধরেই বিভিন্ন ইস্যুতে আলোচনা ও মূলতুবি প্রস্তাব আনার চেষ্টা করছিলো। রেফারি (স্পিকার) সেই দাবি নাকচ করে দিচ্ছিলেন। আজও সিপিয়েম চিটফান্ড নিয়ে মূলতুবি চায়। রেফারি সেই দাবি অগ্রহ্য করতেই সিপিয়েমের তিন চার জন প্লেয়ার (বিধায়্ক) স্পিকারের সামনে চলে আসে। হই হল্লা করে। কাগজ পত্র ফেলে দেয় ইত্যাদি। তখন তৃনর লোকেরাও রেফারির দিকে দৌড়ে আসে সিপিয়েমের প্লেয়ারদের আটকাতে। বচসা হয়। রেফারী বাঁশী বাজায়। ফার্স্ট হাফ শেষ।

    সেকেন্ড হাফের শুরুতে স্পিকারের কথার মাঝে তৃনর নির্ভরযোগ্য প্লেয়ার পার্থবাবু তিন বামফ্রন্ট বিধায়কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন ও শাস্তির দাবি জানান। রেফারী তখন ঐ তিন বাম প্লেয়ারকে লাল কার্ড দেখায়। বামেদের ক্যাপ্টেন সূর্যবাবু তিন বিধায়ক কে আত্মপক্ষ সমর্থনের সুযোগের দাবী করেন। বামেরা রেফারীকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকে। তখন তৃনরাও ওয়েলে নেমে আসে। উত্তপ্ত বাদানুবাদ হয়। সিপিয়েমের দেবলীনাকে মাহমুদ মারধর শুরু করেন। তারপর তৃনর আরো দুয়েকজন যোগ দেয়। ধ্স্তাধস্তি শুরু হয়। শিউলি সাহা (তৃনর) দেনলীনাকে বাঁচানোর চেষ্টা করেন।সিপিয়েমের লোকেরাও এগিয়ে আসে। সিপিয়েমের এক প্লেয়ারকে ফেলে পেটানো হয়। শোভনদেব, পার্থ, সুব্রতবাবু এরা সব সামলানোর চেষ্টা করেন। পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে চলে যায়।

    তারপর সিপিয়েম বাইরে চলে আসে। তৃনরা সভাঅ চালিয়ে যায়।

    এখন এত্তোসব আমি কেমন করে জানলাম? এবিপি দেখে শুনে টুনে মনে হল। এই। বাকিটা আপনারা যেমন পড়বেন তেমন জানবেন।
  • PT | 213.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১৯:২০519116
  • অন্য ভার্সানটা রাত্রে চ্যানেল টেন দেখার পরে জানা যাবে। কেন জানিনা বিকেলে আনন্দ আর ২৪ ঘন্টা যখন এইসব লাইভ দেখাচ্ছিল তখন কুঘ-র চ্যানেল ফুটবল খেলা দেখাচ্ছিল!!
  • j | 230.*.*.* | ১২ ডিসেম্বর ২০১২ ০৯:২৩519119
  • পাঁজাকোলা করে আছড়ে মার



    চন্দ্রনাথ সিংহ, পুলক রায়, জয়ন্ত নস্কর মানে যারা হাত তুললেন দেবলীনার গায়ে - এরাও কি মহিলা নাকি ??

    তবে হাইট হল এইটা :-)

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1408&boxid=22149265

    "জায়গায় বসে নানারকম বিকৃত আওয়াজ করছেন বেচারাম মান্না"

    এই লোকটাকে নিয়ে কতরকম আদেখলাপনাই না হয়েছিল সিঙ্গুর আন্দোলনের সময়
  • PM | 93.*.*.* | ১২ ডিসেম্বর ২০১২ ১৭:১৯519120
  • বললে হবে? এ হচ্ছে সাব অলটার্ন বিধানসভা। খচ্চা আছে পোচুর
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন