এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৪ আগস্ট ২০১৫ ০১:৩৫308850
  • উফ্‌ গুরুর কী কষ্ট! চোখে দেখা য্য না। কেঁদে লেক মিশিগান ভরিয়ে ফেললুম...আহা আহা...
  • aka | ২৪ আগস্ট ২০১৫ ০১:২৪308849
  • গজানন হল যুধিষ্ঠীর মহাভারতের। এ বিজেপির লোক, তাই ফিল্ম ইন্স্টির ডিরেক্টর হওয়াতে লোকের গায়ে লেগেছে। এখন সে কত বাজে বোঝাতে তার অভিনীত সফ্ট পর্ণো - খুলী খিড়কি - মতন নগ্ন করা হচ্ছে তাকে। এই টুকু বুঝেছি, তবে এর সাথে প্রেসীর কোন সম্পর্ক নেই। আমার মনে হল তমোঘ্ন নামের ছেলেটি পেশাদার প্রতিবাদী অনেকটা রুদালীদের মতন। অভিনব পধ্ধতিতে প্রতিবাদ করে থাকে।
  • T | ২৪ আগস্ট ২০১৫ ০১:২৩308848
  • নাহ্‌ দেবানন্দে ফিরতেই হ'ল,



    হু হু হু হু...কি রম পুতুলের মতো...হাঃ হাঃ হাঃ হাঃ...হুম
  • সে | ২৪ আগস্ট ২০১৫ ০১:১৪308847
  • প্রেসিডেন্সীর পপুলারিটি এখন ধনঞ্জয়ের থেকে অনেক বেশি।
  • TB | ২৪ আগস্ট ২০১৫ ০১:০৮308846
  • আচ্ছা, স্পেস-টাইম সিঙ্গুলারিটি নিয়ে আপনারা সব লিখেছিলেন না? খুঁজে পাই না কেন?
    আর, না যদি লিখে থাকেন, তবে চাট্টি লিখুন না! অভাজনদের ওপর দয়া করে। ব্ল্যাক হোল আপনাদের মঙ্গল করবেন।
  • lcm | ২৪ আগস্ট ২০১৫ ০০:৩৭308845
  • আচ্ছ, এই যে গজানন না কে একজন ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারম্যান না কি যেন হয়েছেন, আর তার প্রতিবাদ করতে একজন ক্রশ-ড্রেস পরে কলকাতায় হাঁটছে, এটা কি ব্যাপার। মানে ইন জেনারেল, ক্রশ-ড্রেসিং পার্টিকুলারলি, কোনো পুরুষ মহিলা পোষাক পরে প্রতিবাদ জানায় যেসব কমন বিষয় নিয়ে, যেমন, উইমেন্‌স রাইট্‌স বা সেক্সিজ্‌ম ... সেরকম কিছু। গজাবাবু কি ফিল্মইন্সটিটিউটে উইমেন্‌স রাইট নিয়ে কিছু গন্ডগোল পাকিয়েছেন।
  • sch | ২৪ আগস্ট ২০১৫ ০০:২৪308844
  • একদমই না
    সম্পুর্ণ ভুল বুঝেছেন
  • 4z | ২৪ আগস্ট ২০১৫ ০০:২১308843
  • sch @ 11:03,

    আপনি কি ঘুরিয়ে এটাই বলতে চাইছেন যে যা ইচ্ছে তা পরার রিট্যালিয়েশন ধর্ষণ? ভালো। গুড। এর পরে আমার আর কিছু বলার নেই।
  • Atoz | ২৩ আগস্ট ২০১৫ ২৩:৩৫308842
  • উফ্ফ্ফ্ফ কী কান্ড!
  • cm | ২৩ আগস্ট ২০১৫ ২৩:০৭308841
  • "আসলে এই আন্দোলনের নামে জোকগুলো করে গোটাটা একটা তামাসা হয় - আর কিছুই হয় না। "

    লাখকথার এক কথা। এতে আন্দোলন ব্যাপারটার ট্রিভিয়ালাইজেশন ছাড়া আর কিছু হয় বলে ম এ হয়্না।
  • sch | ২৩ আগস্ট ২০১৫ ২৩:০৩308840
  • নাহ এটা নিয়ে খুব কিছু ইম্পর্টান্স দেবার কিছু নেই। প্রসেস টা খুব দৃষ্টিকটু আর সেই সাথে অবান্তর ও।

    কিন্তু এটার সমর্থনে যে কথাগুলো ঊঠে আসছে সেগুলো খুব ইন্টারেস্তিং। কেউ বলছেন দরকার হলে ভিসির মুখে ধোঁয়া ছাড়তে হবে - দরকার হলে সাংবাদিকদের মুখে কন্ডম ছুড়তে হবে, কেউ বলছেন পাতি ক্যাল দিত্র হবে - সবই কিন্তু তমোঘ্নের সমর্থনে - মুস্কিল হল তমোধ্ন ঠিক কি বলতে চেয়েছিলেন - কেনই বা প্রেসিতে গিয়েছিলেন সেটা কিন্তু পরিষ্কার নয় ওনার বক্তব্য থেকে, আন্দোলনটা কিসের জন্য কেউ জানে না। আবাপ জালি সংবাদ লেখে সবাই জানে - তার জন্যে সাংবাদিকদের মুখে কন্ডোম কেন ছুড়তে হবে আনন্দবাজার পোড়ানো কেন না? সংবাদপত্রের অফিস ঘেরাও কেন না? নাকি সেটা করার মতো দম নেই ?

    একজন দাবী করেছেন
    "তমোঘ্ন দেখাতে চাইছিলো কোথায় মলেস্ট করেছে। কোথায় নগ্ন করেছে। কোথায় কোথায় নগ্ন করে, রোজ। চৌহানের সফ্ট পর্ন আর সমাজের এই প্রশ্নগুলোর মধ্যে ফারাক সেখানে সামান্যই।"
    তমোঘ্ন কিন্তু এই কথা নিজের বিবৃতিতে বলেন নি। মনে হয় প্রয়োজনীয় মনে করেন নি - তাই বলেন নি। কিন্তু উদ্দেশ্যটা পরিষকার হয় নি।

    যাদবপুরের আন্ডোলনে ভিসি খেদাও দাবী সাপোর্ট করা গিয়েছিল কারণ ভিসি ছেলেদের কেলিয়েছিলেন পুলিশ এনে - এখানে তো যদ্দুর জানি ভিসি যেসব কিছু করেন নি। যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা লোকজনেরা কেলিয়ে থাকে সেটা কিভাবে ভিসির ঘাড়ে বর্তায়। ভিসি ভালো লোক নন - খুব ভালো কথা - তাকে বয়কট করুন। সমাবর্তনে কেউ যাবেন না। সেখানে ঐক্য নেই কেন?

    আসলে এই আন্দোলনের নামে জোকগুলো করে গোটাটা একটা তামাসা হয় - আর কিছুই হয় না।

    আমি কিন্তু এখনো বুঝলাম না তমোঘ্ন কেন প্রোফাইল ডিএক্টীভেট করলেন - ওনার বাণী বলে যেটা সার্কুলেটেড হচ্ছে সেটা কিন্তু স্ক্রীন শট না। ওটা ওনারই তো ?

    "ইউনির চত্বরে পুলিশের গুন্ডামি অ্যালাউড, ক্ষমতাসীন দলের ছোট ছেলেদের দাদাগিরি অ্যালাউড কিন্তু, কিন্তুউউউ জামাকাপড় পরার বেলায় পান থেকে চুন খসা অ্যালাউড নয়।" - একদম আলাউড,- তাহলে রিটালিয়েশানে কোনো সমস্যা নেই - মাথায় ঢুকল। শুধু প্রমাণিত ধর্ষণে (মানে ধননজয়ের মতো না ) রাষ্ট্র ফাঁসি দিলে সেটা এক্সেপ্টেবল ড়িটালিয়েশান না। গূড
  • T | ২৩ আগস্ট ২০১৫ ২৩:০০308839
  • গোটা পশ্চিমবঙ্গই কচি মুলোয় ভরে উঠলো।
  • cm | ২৩ আগস্ট ২০১৫ ২২:৫৮308838
  • ক্রসড্রেসাররা আবার এই প্রতিবাদ তাদের প্রতি ব্যঙ্গ বলে ভাববেননাতো?
  • 4z | ২৩ আগস্ট ২০১৫ ২২:৫৫308837
  • হ্যাঁ, ঠিক যেমন আপনার কনসার্নে গঙ্গা ভেসে যাচ্ছে
  • sm | ২৩ আগস্ট ২০১৫ ২২:৪৩308836
  • আহারে, কি দরদী লোকজন সব! কুমিরের অশ্রুপাতে লেক মিশিগান ভরে উঠলো! যত্ত সব।
  • a x | ২৩ আগস্ট ২০১৫ ২২:১৭308835
  • একটা দেশে সারাক্ষণ জুলুমবাজি চলছে, বড় বড় জিনিস থেকে ছোট জিনিস। এই সেদিনও লোকে বাড়ি বানাতে গিয়ে ভাড়া থেকে পড়ে মরল। কারখানার মেশিনে মরল। এসব নিয়ে কারো কোনো হেলদোল দেখিনা। এত উত্তেজনা, এত অন্যায়বোধ তখন সব কি নাড়তে ব্যস্ত থাকে কে জানে! যেই একটা ছেলে ব্রা পরে পাব্লিক স্পেসে ঘুরেছে, ব্যাস গেল গেল, সব গেল! এইসব লোকজনের জন্য ঠিক এটাই দরকার। ইন ইউর ফেস।
  • Blank | ২৩ আগস্ট ২০১৫ ২২:১৪308834
  • স্থাবর টা dli তে আছে
  • | ২৩ আগস্ট ২০১৫ ২২:০৬308833
  • আহাহা। আচ্ছা লৌহকপাটের কোনও একটা খন্ডে ঐ জেলের বোর্স্টাল স্কুলের গল্পগুলো আছে? কিছুতেই মনে পড়ছে না।
  • T | ২৩ আগস্ট ২০১৫ ২২:০৪308831
  • দুদিন দেবানন্দ প্রচুর নাচর কোদন করে ক্লান্ত। পর্দায় এখন শামি কাপুর। রাতটা ভালৈ কাটবে মনে হয়।
  • kc | ২৩ আগস্ট ২০১৫ ২২:০৪308832
  • দমুদি, পুরো জরাসন্ধই আছে। কালকে দুপুরের মধ্যে,, ,,,
  • | ২৩ আগস্ট ২০১৫ ২২:০৩308830
  • :-( এহ। আমি শনিবার পুণে যাবো।সিঁফোঁ আছে এখন পুণেতে। আর বোধহয় দীপ্তায়নও।
  • kc | ২৩ আগস্ট ২০১৫ ২২:০২308828
  • খট একটা হিন্দুস্তানি ক্ল্যাসিকাল রাগের নাম। দাদুর "সদা থাকো আনন্দে" গানটা যতদুর মনে পড়ছে ঐ রাগটার উপর। ইনফো নাও দমুদি ওরকম কিছু বলছেন কিনা।
  • T | ২৩ আগস্ট ২০১৫ ২২:০২308829
  • চোখ বোলাচ্ছিলাম। জরাসন্ধের লৌহকপাট অবধি ঠিক ছিল, কিন্তু বনফুলের স্থাবর সম্পত্তি অবধি কি ভাবে যেন পড়ে ফেললাম। কেসিদার উপর আরেকটু হলেই সন্দেহ জাগছিল।
  • Boltzman Machine | ২৩ আগস্ট ২০১৫ ২২:০১308827
  • যাউগ্গা। তুমি তো এখনো পসালুরু-তে? আমি পোশশু পুণে যাবো, শনিবার ফিরবো।
  • | ২৩ আগস্ট ২০১৫ ২২:০০308826
  • খট করে রেগে গিয়ে পরে আবার শান্ত সুবোধ (সরকার নয়) হয়ে যায় যে।

    কেসি, আপনার কাছে জরাসন্ধের লৌহকপাট আর বনফুলের স্থাবর হবে?
  • Boltzman Machine | ২৩ আগস্ট ২০১৫ ২১:৫৮308825
  • খটরাগী আবার কী? বদরাগী জানি।
  • | ২৩ আগস্ট ২০১৫ ২১:৫৬308824
  • অ্যাই অ্যাই .... ওটা আমি লিখব। তুমি তো এই সেদিন পর্যন্ত উটমুখো আর খটরাগী ছিলে।
  • Boltzman Machine | ২৩ আগস্ট ২০১৫ ২১:৫৪308823
  • আমায় ইনফো দাও, মেময়ার্স লিখুম। ২০০৪ সাল থেকে এত্ত কিছু দেখলাম/শুনলাম সাইবারওয়ার্ল্ডে যে বই লিখলে কিছু একটা প্রাইজ পেয়ে যেতে পারি :-p
  • sch | ২৩ আগস্ট ২০১৫ ২১:৫৩308822
  • ১৯৯৩ তে FTII এ কিছু হয় নি তো - যাহবার যাদবপুরেই হয়েছিল - আর কেসিদা'র সব ভালো মনে আছে - কে কে অনশন করেছিল - কখন কে অজ্ঞান হয়ে গিয়েছিল - তাই না কেসি দা?
  • kc | ২৩ আগস্ট ২০১৫ ২১:৫১308821
  • ক্ষি মুশকিল, ইনফো দিয়ে কী করবা??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত