এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২১ আগস্ট ২০১৫ ০৮:০৯308580
  • যাহ এই দেশটা ঝামেলা থেকে আর বেরোতেই পারছেনা। এত সুন্দর দেশ, ইকোনমির ইসের জন্য ভোগে গেল।
  • 4z | ২১ আগস্ট ২০১৫ ০৮:০২308579
  • গ্রীক প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, আবার ভোটের মুখে গ্রীস।

    Greece crisis: PM Alexis Tsipras quits and calls early polls - http://www.bbc.co.uk/news/world-europe-34007859
  • pi | ২১ আগস্ট ২০১৫ ০৭:৫৫308578
  • টি, দুর্গম জায়গায় ড্রোণ পাঠানোর খরচ কেমন হতে পারে?
  • Du | ২১ আগস্ট ২০১৫ ০৭:৪৩308577
  • আঠা আর দড়ি কোম্পনীকে স্যু করে দিও পড়ে গেলে ঃ)
  • sch | ২১ আগস্ট ২০১৫ ০৫:৫৫308575
  • ব্যাঙ্গালোরে ড্রোনের ঘাড়ে ক্যামেরা বেঁধে বিয়ে বাড়ির কভারেজ তো খুব কমন ঘটনা। আমার এক ফটোগ্রাফার বন্ধু বলে একটু বড়োলকের বিয়ে হলেই ড্রোনের দাবী আসে।

    @T, বোমার কথাটা ট্রিভিয়াল কিনা জিজ্ঞেস করলাম এই কারণে যে নেক্সট টেররিস্টরা এইটা ইউজ করবে তাহলে। যে কোনো তেকনলজি তৈরী হলে তার টেররিসট আঙ্গেলটা দেখে নিতে হয় তো - তাই
  • Atoz | ২১ আগস্ট ২০১৫ ০৫:৩৪308574
  • দড়ি কেন শুধু, আগে সুপার-জয়্নার আঠা দিয়া জুড়বেন, তার উপরে দড়ি। ঃ-)
  • lcm | ২১ আগস্ট ২০১৫ ০৫:১৫308573
  • হ, তাইরপরে দড়ির গিঁট খুইলা ক্যামেরাখান কারো ঘাড়ে পড়ে আর কি। আর হেই দ্যাশে তো লোগে ছুতো পাইলেই মামলা চাপায়।
  • Atoz | ২১ আগস্ট ২০১৫ ০৪:২৯308572
  • ক্যামেরা বাইন্ধা দিলেই হয়! ঃ-)
  • lcm | ২১ আগস্ট ২০১৫ ০৪:১৬308571
  • আমার একখান ড্রোন আসে, গতবছর এক কনফারেন্সে ফিরিতে পাইসি। খানিকডা হেইরকম দ্যাখতে, ক্যামেরাখান নাই।
  • Bratin | ২১ আগস্ট ২০১৫ ০৪:০৯308570
  • বেশ বেশ!!
  • Atoz | ২১ আগস্ট ২০১৫ ০২:৫৪308569
  • হ্যাঁ, ভারত সরকার করেছিল লিখেছে। নেপাল সরকারের হাতে মনে হয় ড্রোন ছিল না, তাহলে হয়তো ওরাও ড্রোনের সাহায্য নিত।
  • সে | ২১ আগস্ট ২০১৫ ০২:৩৯308568
  • আরেকটা জিনিসও অচিরেই বাস্তবায়িত হতে পারে। কুইডিচ্‌! ড্রোণে চেপে।
  • সে | ২১ আগস্ট ২০১৫ ০২:২৬308567
  • "উত্তরাখন্ডের ঐ ধ্বসের পর 'নেত্র' নামে একটা ড্রোন ব্যবহার করেছিল ভারত সরকার। দূর্গম অঞ্চলে যাত্রীরা কোথায় আছে, কি অবস্থা, ইত্যাদি তৎক্ষণাৎ জানার জন্য, ওষুধ ফার্স্ট এইড ইত্যাদি সরবরাহের জন্য।" এইটেতো টি লিখেছেন।
    তাগড়া ড্রোণ আগেই ছিলো।
  • Atoz | ২১ আগস্ট ২০১৫ ০২:২২308566
  • তাহলে নেপালের ঐ ভয়াবহ ভূমিকম্পটার পরে ত্রাণকার্যে ড্রোন ব্যবহার করা যেত যদি ড্রোন টেকনোলজি তখনই অতখানি হাতে থাকতো।
  • সে | ২১ আগস্ট ২০১৫ ০২:০৭308565
  • আর একটা জিনিস মাথায় ঘুরঘুর করছে। মালটা গণহারে উৎপাদন হতে শুরু করলে (তদ্দিন অব্দি যদি বাঁচি) দাম (লোকাল ট্যাক্স ইত্যাদি সহ) যদি খুব্যাক্টা বেশি না হয়, পাব্লিক নিজেদের ব্যবহারের জন্যে একটা দুটো কিনতেই পারে (ছোটো বড়ো তাগড়া অপলকা, অ্যাজ পার চয়েস)। তাহলে এয়ার ট্র্যাফিকটা একটু বেড়ে গেলেও ছোটো বা মাঝারি ডিস্‌ট্যান্সে যাতায়াতটা অনেক ইজি হয়ে যাবে। বারান্দা থেকে ড্রোণে চেপে বোঁ ( অথবা সাঁ) করে পাড়ার দোকানে গিয়ে হাল্কা বাজার করে নিয়ে এলাম। লোকে রোগা পটকা থাকার চেষ্টা করবে, কারণ অধিক ওজন মানেই অধিক ব্যাটারী শক্তি। কিংবা মনে করুন দুই বন্ধু পাশাপাশি দুটো ড্রোণে চেপে গল্প করতে করতে মস্তিতে ঘুরছে আকাশে। ওঃ! নবারুণ্দা যদি আজ থাকতেন। ঝাঁকে ঝাঁকে ফ্যাতাড়ু। পকেটে মালকড়ি থাকতে হবে এইটেই সামান্য প্যারাডক্স্‌।
  • সে | ২১ আগস্ট ২০১৫ ০১:৫৬308563
  • আরিব্বাস, কেউ কিছু মনে করবে কেন? আমরাও সবাই খুব, যাকে বলে খুবই এক্সাইটেড। একটা থ্রীল অনুভব করছি (লালমোহনবাবুর ভাষায়), হাই, মানে হাইলি সাস্‌পেন্সফুল। ট্রুথ্‌ ইজ স্ট্রঙ্গার দ্যান ইয়ে আর কি।
  • T | ২১ আগস্ট ২০১৫ ০১:৫৬308564
  • ভূমিকম্প, পাহাড়ী ধ্বস ইত্যাদইর পর তো অবশ্যই সম্ভব। ঘূর্ণীঝড়ের পরে হাওয়ার গতিবেগ বেশ বেশী (অবশ্যই ব্যাপারটা আপেক্ষিক) থাকলে হয়তো হবে না।
  • Atoz | ২১ আগস্ট ২০১৫ ০১:৫৪308562
  • তাহলে কোনো আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় মানে ভূমিকম্প বা পাহাড়ী ধস বা ঘূর্ণীঝড় ইত্যাদির পরে ত্রাণকার্যে এইসব ড্রোনের ব্যবহার করা সম্ভব।
  • T | ২১ আগস্ট ২০১৫ ০১:৩৯308561
  • আচ্ছা, ইয়ে কেউ কিছু মনে কোরো না। এই একটু উত্তেজিত, তারপর কাল শুক্রবার, এমনিই এইসব লিখে ফেললাম।
  • T | ২১ আগস্ট ২০১৫ ০১:৩৭308560
  • থ্যাঙ্কু, আতোজ। ডিভো, এটা অটোপাইলটের ছবি। এতেই অ্যালগোগুলো লেখা হয়েছে। এটার ওজন মাত্র পাঁচ গ্রাম। ছবিটাতে বোর্ডটার যে পিঠটা দেখা যাচ্ছে তার উলটো দিকে জিপিএস রিসিভার রয়েছে। এ জিনিস জনতা কষ্ট করে খেটে খুটে বানিয়েছে। আমার এক পার্সেন্ট কন্ট্রিবুশনও নেই এতে। আমি খালি কোড লিখেছি। ওটা হাতের থাবার সাইজের ফিক্সড উইং ভেহিকলের জন্য বানানো হয়েছিল।



    সে, মানুষ মারার ড্রোন দিয়ে দূর্গম অঞ্চলে খাবার ওষুধ পত্র সবই পৌঁছে দেওয়া যায়। বোম যখন ফেলা যাচ্ছে তখন খাবারের প্যাকেট ফেলতে আর অসুবিধে কোথায়। বিশেষ বিশেষ ক্ষেত্রে করে অবশ্যই। উত্তরাখন্ডের ঐ ধ্বসের পর 'নেত্র' নামে একটা ড্রোন ব্যবহার করেছিল ভারত সরকার। দূর্গম অঞ্চলে যাত্রীরা কোথায় আছে, কি অবস্থা, ইত্যাদি তৎক্ষণাৎ জানার জন্য, ওষুধ ফার্স্ট এইড ইত্যাদি সরবরাহের জন্য।
  • সে | ২১ আগস্ট ২০১৫ ০১:২৮308559
  • অনেক থ্যাঙ্কস্‌ টি। অদ্ভুত ভালো একটা অনুভূতি হচ্ছে। :-)
  • সে | ২১ আগস্ট ২০১৫ ০১:২৫308558
  • আরেকটু বোকার মত কথা বলি।
    সেই মানুষ মারার তাগড়া ড্রোণগুলো দিয়ে ভালো কাজ, যেমনঃ পার্সেল পৌঁছনো, দুর্গম জায়গায় দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়া, এই সমস্ত করে না? নাকি তাতে খরচ বেশি?
  • Atoz | ২১ আগস্ট ২০১৫ ০১:২৩308556
  • টি,
    আমি এইমাত্র সুখবরটা দেখ্লাম। কনগ্রা কনগ্রা কনগ্রা। ঃ-)
  • T | ২১ আগস্ট ২০১৫ ০১:২৩308557
  • হ্যাঁ, সেগুলো অনেক বড়।
  • সে | ২১ আগস্ট ২০১৫ ০১:২১308555
  • হুম্‌, কিছুটা বুঝলাম সাধারন মানুষের পার্সপেক্টিভ থেকে।
    আর যেসব ড্রোণ দিয়ে দিয়ে মানুষ মারে, সেগুলো? সেগুলো অনেক তাগড়া মনে হয়।
  • pi | ২১ আগস্ট ২০১৫ ০১:১৭308553
  • ঃ)
  • T | ২১ আগস্ট ২০১৫ ০১:১৭308554
  • সে, এই কোয়াড রোটর টা প্রায় দেড় কেজি মতো তুলতে পারে। উড়তে পারে প্রায় মিনিট সতেরোর আশে পাশে। এবার কতক্ষণ উড়বে বা কত বেশী কেজি তুলতে পারবে সেটা নির্ভর করবে ব্যাটারীর ক্যাপাসিটি, কি ধরণের মোটর ইউজ করা হচ্ছে, আর প্রপেলারের চরিত্রের উপর। মানে, মোটের উপর আরো ক্যাপাসিটির ব্যাটারীতে বেশী সময় উড়তে পারে। ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে যেখানে ফ্লাইট টাইম দেখা যায় প্রায় ঘন্টা খানেকের কাছাকাছি।

    কিন্তু লং ডিস্ট্যান্স ডেলিভারীর ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ফিক্সড উইং ভেহিকল, অ্যামন চারখানা মোটর দেওয়া ইয়ে মার্কা নয়।
  • সে | ২১ আগস্ট ২০১৫ ০১:১০308552
  • এই ড্রোণ কত কেজি অবধি মাল তুলতে পারে? কতটা দূরত্ব যেতে পারে একটানা?
    মিডল ইস্টের একটা দেশে (কুয়েৎ বা কাতার, কেবল গুলিয়ে যায়) সেদিন দেখাচ্ছিল টিভিতে, এই ড্রোণে করে করে দুর্গম গিরি কান্তার মরু পেরিয়ে ওষুধ ইত্যাদি পৌঁছে দিচ্ছে এমার্জেন্সী কেসে। মানুষ টানুষ লাগছে না। মনে হয় সেটা টেস্ট রান ছিলো। আমাদের এদিকেও কথা উঠেছিলো যে ড্রোণে করে হোম ডেলিভারী বা পার্সেল টার্সেল জানলা গলিয়ে কি বারেন্দায় ফেলে রেখে যাবে। তাতে দেশের লোকজন খুব রেগে গিয়েছে এতে প্রিভেসীতে হস্তক্ষেপ হবে বলে। খেলনা ড্রোণ অবিশ্যি কিনতে পাওয়া যায়। রিমোট দিয়ে ওড়ানো যায় কিছুক্ষণ। তাতে ব্যাটারির চার্জ জলদি ফুরিয়ে যায়। রিচার্জ করতে প্রচুর সময় লাগে। কিন্তু এগুলোতো খেলনা নয়, রিয়েল। তাই জানতে চাচ্ছি এদের ক্ষমতা কতটা।
  • T | ২১ আগস্ট ২০১৫ ০১:০৮308551
  • পাইদি, আমাদের বিল্ডিং এর মধ্যে একটা ছোট্ট ঘেরা ঘাসজমি মতো জায়গা আছে। সেখানে এমনি খুচখাচ টেস্ট করি। সেসময় তাড়া করে। মানে, ঘাসের উপর খচর মচর কিছু শব্দ হলেই দৌড়ে গিয়ে ধরতে যায়। ওর বাপ অবশ্য রাগত চোখে এই অসভ্যতাটা দেখে। মাঝে মাঝে গলা ফুলিয়ে চোখ ফোখ পাকায়। লেজ মোচড়ায়। এঁর অবশ্য কোনো হেলদোল থাকে না। এছাড়া এয়ারফিল্ডে টেস্টিং করার সময় ধারে কাছে আসে না, কেননা ওখানে প্রচুর কুকুর রয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত