এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২০ আগস্ট ২০১৫ ১৪:২৮308490
  • সুন্দরবন এ ভালো ইস্কুল, বাজার, রাস্তাঘাট বানানো জরুরি। শাস্তিমূলক বদলিকে হাতিয়ার করেই আমলাতান্ত্রিক দুর্নীতি চলে। যদ্দিন এরকম জায়গা থাকবে তদ্দিন কেও ভয়ে মুখ খুলবেনা। ওই খবর হবে থিতিয়ে পরবে এই চলবে।
  • Arpan | ২০ আগস্ট ২০১৫ ১৪:২৭308489
  • পিনাকী, সকালে একটা পোস্ট করেছিলাম রেস্টোর পয়েন্ট নিয়ে। ওটা ফলো করে তারপরে আপগ্রেড করে ফেলো।
  • সে | ২০ আগস্ট ২০১৫ ১৪:২২308487
  • হতচ্ছাড়া কি আর একজন হয়? ক্ষমতা হাতে থাকলে হতচ্ছাড়া হয়ে যেতে সময় লাগে না। লাল নীল গেরুয়া সবাই একই নিয়ম মেনে চলে।
  • সে | ২০ আগস্ট ২০১৫ ১৪:১৬308486
  • এ আর নতুন কী?
    প্রাক্তন পুলিশ কমিশনারের ছেলে, জয়েন্টে "চান্স" পেয়ে প্রথমে বর্ধমান মেডিকেলে ক্লাস করে কয়েক মাস, তার পরে কোলকাতা মেডিকেলে ট্রান্স্‌ফার নিয়ে নেয়। বর্ধমান মেডিকেলে ক্লাস করতে যেত রোজ কলকাতা থেকে পুলিশের গাড়ীতে চেপে।
    তার এমবিবিয়েস (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) পরীক্ষাগুলোর খাতা কীভাবে দেখা হোতো জানিনা, তবে মৌখিক পরীক্ষার সময় তাকে কোনো প্রশ্ন করা হোতো না। পরীক্ষকদের সঙ্গে বসে চা কাটলেট খেতে দেখা গেছে।
  • pi | ২০ আগস্ট ২০১৫ ১৪:১৩308485
  • ঝাঁকি দর্শন করুন ঃ)
  • ঊমেশ | ২০ আগস্ট ২০১৫ ১৩:৫৩308483
  • পুরোটা লেখার মতো ট্যালেন্ট তো নেই আমাদের কারো।
    কিছু নাটক পেলে, সেটার কিছু আর নিজেদের কিছু ইনপুট দিয়ে চালাচ্ছিলাম।
    কিন্তু হাতের কাছে যা কিছু ছিল সব প্রায় শেষ। এখন নতুন কিছুর খোজ চলছে।
  • kumu | ২০ আগস্ট ২০১৫ ১৩:৪৬308482
  • ঊমেশ, নিজেরা লিখে নিন।
  • ঊমেশ | ২০ আগস্ট ২০১৫ ১৩:৩৯308481
  • আচ্ছা, কেউ কি বলতে পারবে ১৫-২০ মিনিটের ছোটো হাসির নাটকের কি কি সংকলন কলেজস্ট্রিটে পাওয়া যেতে পারে।

    নারী বর্জিত নাটক হলে আরো ভালো হয়।
    (প্লীজ কেউ আমাকে নারী-বিরোধী ভাববেন না)
    আসলে আমাদের বউ রাই আমাদের নাটকের মুল দর্শক, তারাও মঞ্চে থাকলে দর্শক আসন শুন্য থাকবে।
  • kumu | ২০ আগস্ট ২০১৫ ১৩:৩৫308480
  • হ্যাঁ ফুটকি।একটা উডপুসীর ৩/৪ বাচ্চা হয়েছে।স্টোরের জানলার বাইরে ঝুলন্ত বাসায়।তাই ঐ জানলা আপাতত বন্ধ।
  • ঊমেশ | ২০ আগস্ট ২০১৫ ১৩:৩৩308479
  • আজকালেও এই সব বেরোচ্ছে দেখেই তো আজ সকালে ট্যান হয়েছিলাম। LCM থেকে জানতে পারলাম আজকালের নতুন মালিক হয়েছে, তাই দাশগুপ্ত বাবু এখন গ্রহ-নক্ষত্র নিয়েও লেখা ছাপছেন।
  • phutki | ২০ আগস্ট ২০১৫ ১৩:২৫308477
  • হ্যাঁ কুমুদি। তুমি আর তোমার কাঠবেড়াল ভাল তো?
  • pinaki | ২০ আগস্ট ২০১৫ ১৩:২২308476
  • ঃ-) আরে না গুরু, এখানে ওরকম অলিতে গলিতে সার্ভিস পাওয়া যাবে না। একবার কেস খেলে পব্লেম আছে।
  • Arpan | ২০ আগস্ট ২০১৫ ১৩:১৪308475
  • পিনাকীস্যার, করে ফেলুন। ছড়িয়ে গেলে আফনাদের ওয়েলফেয়ার নেশন তো আছেই, নতুন ল্যাপি দিয়ে দেবে। ;-)
  • kumu | ২০ আগস্ট ২০১৫ ১৩:০৮308474
  • ব্যাঙ ১০-৩০ এর হিসেব মত সাবান আমাদেরো।
    ফুটকি ওয়েলকাম ব্যাক।সব ভাল তো?
  • pinaki | ২০ আগস্ট ২০১৫ ১২:৫৮308472
  • বাড়ীর ল্যাপিতে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করতে বলছে। করা উচিত হবে? এক্ষপার্টরা কী বলেন?
  • kd | ২০ আগস্ট ২০১৫ ১২:৫৮308473
  • ফুটকির পোস্ট পড়ে মনে পড়ে গেলো। এই টাইপের দৃষ্টিভঙ্গী বোঝা মেয়েদের পক্ষে যত সহজ, ছেলেদের পক্ষে তত নয়।

    বছর ৩৪-৩৫ আগের কথা। আমাদের বাড়িতেও রাস্টি আর পাপুর ডেসিটিনের টিউব আলাদা ছিলো। দাদা বা আমি কারণটা কিছুতেই বুঝে উঠতে পারিনি আর বৌদি বুঝতে পারেনি আমরা কেন এত সহজ ব্যাপার বুঝতে পারছি না।
  • Kaju | ২০ আগস্ট ২০১৫ ১২:৩৬308470
  • উফ ব্যাঙদি কী কান্ড কাল করেছে ল্যাপির প্রবলেম নিয়ে ! যেটা পারে না জানে না করাও চাই, অত সোজা আপডেট করে দিলুম আর ৮ থেকে ১০ হয়ে গেল ! সদানন্দ আর পোটকেদাকে একদিন ভুরিভোজ করিয়ো বুঝলে?
  • phutki | ২০ আগস্ট ২০১৫ ১২:৩৬308471
  • আমার বাড়িতেও ব্যাংদির হিসেব মত সাবান।
    পপিন্স ছোট বলে তার আর আমাদের সব সাবান সেট আলাদা। বাসন মাজার সাবান অবধি।

    সে যাগ্গে। বাকি সবাই ভাল তো?
  • T | ২০ আগস্ট ২০১৫ ১২:৩৫308469
  • আচ্ছা, ল্যাপী ঠিক হয়ে ফেরত এসেছে তাহলে। কিন্তু ছাগলটা? ওটাকে সদা খেয়ে ফেলেনি তো।
  • Bratin | ২০ আগস্ট ২০১৫ ১১:৪৩308468
  • লুরু জম
    আর ??
  • ঊমেশ | ২০ আগস্ট ২০১৫ ১১:৪১308467
  • LCM, এই খবর টা জানতাম না।
    এবার বুঝলাম, চরিত্র বদলের কারন।
  • -- | ২০ আগস্ট ২০১৫ ১১:৪০308466
  • এই ঊমেশ-কে দেখলেই আমার "ধুস্তুরী মায়া" মনে পড়ে যায় কেন যে!
  • lcm | ২০ আগস্ট ২০১৫ ১১:৩৮308465
  • উমেশ,
    রিসেন্টলি আজকাল প্রকাশনা বিক্রি হয়েছে, মালিকানার হাতবদল হয়েছে। টেকনো ইন্ডিয়া গ্রুপ কিনে নিয়েছে। এই গ্রুপের মালিক সত্যম রায় চৌধুরী বোধহয় ঐ সিঙ্গুর/নন্দীগ্রাম এপিসোডের সময় বাম-বিরোধী মঞ্চে ছিলেন।
  • ঊমেশ | ২০ আগস্ট ২০১৫ ১১:৩৫308464
  • আজকাল পত্রিকা'র চরিত্রে তো অনেক পরিবর্তন!!!
    গ্রহ-নক্ষত্র বিচার নিয়ে সাময়িকী, "মুখ্যমন্ত্রীর আগামী বছর কেমন যাবে" !!!!
    কয়েক বছর আগেও আজকালের কাছে এটা ভাবতে-ই পারতাম না।
    এখনো কি অশোক দাশগুপ্ত ওখানের সম্পাদক?

    মানুষের বয়স হয়ে গেলে নাকি ধীরে ধীরে ধর্ম-বিশ্বাসের দিকে ঝুকে পড়ে, দাশগুপ্তের কি তাই হলো?
  • de | ২০ আগস্ট ২০১৫ ১০:৪৯308463
  • যাক বাবা - ল্যাপী ঠিক হয়ে গেছে - ছাগলটা আমার স্পনটেনিয়াসলি এসেছিলো - ব্যাং রাগ কোরো না - মাঝে মাঝে এমন দূর্যোগ হলে কি ভালো আপডেট পাওয়া যায়! ঃ))

    সাবানের ডিস্ট্রিবিউশন আমার বাড়িতেও এরকমই - এরকমই তো হয়!
  • sosen | ২০ আগস্ট ২০১৫ ১০:৪৩308462
  • কাপড় কাচার সাবাংটা ভুলে গেছো?
  • byaang | ২০ আগস্ট ২০১৫ ১০:৪০308461
  • একই সাবান বারবার ব্যবহার করলেও যা ফেনা হয়। একই সাবান অতবার ব্যবহার করলেও একই ফেনা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত