এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২২:১৯308341
  • অ্যাই কেসি তোর সবটাতে কী রে? গেছে গেছে, বেশ করেছে গেছে। তুই নারদের পুজো দিয়ে এলি নাকি?
  • Arpan | ১৯ আগস্ট ২০১৫ ২২:১৮308339
  • আমার ডেস্কটপে প্রবলেম হয়েছিল আপডেট চলাকালীন পাওয়ার অফ হয়ে যাওয়ায়। এখন ইউপিএস আছে। দেখি ধীরেসুস্থে রেস্টোর পয়েন্ট বানিয়ে আপডেট করাবো।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২২:১৭308337
  • হুঁ, আপাতত কিছুদিন আর মিনসেদের কিছু বলব না।
    কিন্তু কিড়িমিড়ির কথার মাথামুন্ডু বুঝছি না। কাকে বলছে, কী বলছে, কিচ্ছু না।
  • kc | ১৯ আগস্ট ২০১৫ ২২:১৭308338
  • হাহা, কিন্তু, পটকের বাড়ি থেকে আবার সদার বাড়ি কেন যেতে হল? পোটকের বাড়িতে লোডশেডিং হয়েছিল নাকি?
  • Arpan | ১৯ আগস্ট ২০১৫ ২২:১৫308335
  • মিনসেকুল জিন্দাবৌঁদ।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২২:১৫308336
  • ও সদা, তোর দুই নং পরামর্শটার কিছুই বুঝি নি। ঐ উবান্টু কোথায় পাব?
  • Ipocrita compagno | ১৯ আগস্ট ২০১৫ ২২:১৪308334
  • প্রায় দশ বছরের বেশি লোকজনকে সদুপদেশ দিয়ে হয় খিস্তি খেয়েছি, নয় খিল্লিত হয়েছি, নয়তো লোকজন অবাস্তব বলে উড়িয়েছে। তারপর থেকেই এইটা একেবারে সজ্ঞান সিদ্ধান্ত।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২২:১৩308333
  • কেসি কি আমার সাথে পোটকে আর সদার ঝগড়া লাগানোর চেষ্টা করছে?
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২২:১২308332
  • উফ পোটকেই তো ল্যাপিটাকে সুস্থ করল ব্যাটারি খুলে। কিন্তু আমি চার্জার পাঠাই নি বলে চার্জ করতে পারে নি। তাই মেশিন আর অন হয় নি।
    সদা চার্জে বসিয়ে বাকি আব্শ্যকীয় সব করেছে।
  • Arpan | ১৯ আগস্ট ২০১৫ ২২:১১308331
  • কুপ্রীত হার্ডওয়্যারের বিশেষ কিছু জানেন না। গুগল করে এটাসেটা ট্রাই করতে পারে।

    ওটার জন্য তাজা ছেলে আছে। ;-)
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২২:১০308330
  • হ্যাঁ সদা একটু আগে বলল, আমার ল্যাপির অটো আপডেট ও অফ করে দিয়েছে।
    কিড়িমিড়ি কি বাদামভাজা ইত্যাদি আমাকে বলল? কিড়িমিড়ি কি সত্যিই এতটাই হৃদয়হীন?

    আর হুতাশ হালদারকেও আমি ক্ষমা করব না, ছাগল দিয়ে আমার ল্যাপি খাওয়ানো!!!
  • kc | ১৯ আগস্ট ২০১৫ ২২:০৮308329
  • তার মানে পটকে ছড়িয়েছে মনে হচ্ছে। ঠিক কত্তে পারেনি? সদা পারল? নাকি সেও পটকের মতই?

    এসব ব্যাপারে পাড়ার ঝন্টুদারাই বেষ্ট। অভাবে কুপ্রীত।
  • Arpan | ১৯ আগস্ট ২০১৫ ২২:০৬308328
  • এই আপিস থেকে ফিরলাম। ল্যাপি কি চলছে এখন?

    আমার ডেলের মেশিন মাস কয়েক আগে আপডেট হতে গিয়ে একই ঝাড় খেয়েছিল। সেই থেকে অটো আপডেট অফ করে রেখেছি।
  • Ipocrita compagno | ১৯ আগস্ট ২০১৫ ২২:০৫308327
  • পোড়া দিকটা ছুরি দিয়ে চেঁচে নিলেও কাজ হয়, কিন্তু সেটাও বলবো না।
  • Ipocrita compagno | ১৯ আগস্ট ২০১৫ ২২:০১308325
  • আমি কিন্তু বলিনি।
  • শ্রী সদা | ১৯ আগস্ট ২০১৫ ২২:০১308326
  • ব্যাংদি কে দুইখান পরামর্শ।
    ১। সিড্রাইভে কদাপি কিছু রাখিও না।
    ২। (প্রেফারড) উবুন্টু ইউজ করতে শুরু করো। অন্ততঃ ডুয়াল বুটে।
  • Ipocrita compagno | ১৯ আগস্ট ২০১৫ ২১:৫৯308323
  • শুধু মুচকি হাসবো। বাদামভাজার ঠোঙা খালি হলে পাঁচিলে বসেই বাদামওয়ালাকে ডাক দেবো।
  • haldar | ১৯ আগস্ট ২০১৫ ২১:৫৯308324
  • Ipocrita compagno | ১৯ আগস্ট ২০১৫ ২১:৫৮308322
  • না না, এত প্রলোভন সত্ত্বেও আমি একটাও কমেন্ট করবো না।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২১:৫৪308321
  • আর থ্যাংকিউ কিন্তু সব্বাইকেই, যারা যারা অনলাইন, অফলাইন সাহায্য করলেন, সাহায্য করার চেষ্টা করলেন। শুধু দুইজন বাদ। যারা এই ভীষণ দিনেও আমার কথা না ভেবে ছাগলের কথা ভাবলেন।।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২১:৫০308320
  • নাঃ আজকে পোটকের সাথে ঝগড়া করব না। খুব ভালো লোক। থ্যাংকিউ থ্যাংকিউ।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২১:৪৯308319
  • দুর্যোগের উপর আরো দুর্যোগ।
    আপডেট দিতে গিয়ে পনীরগুলোর এক পিঠ ঝামাপোড়া হয়ে গেছে।
  • kumu | ১৯ আগস্ট ২০১৫ ২১:৪৭308318
  • এই দুর্যোগপূর্ণ দিনে কিছু অর্ডার করে নিলে হত না?
  • potke | ১৯ আগস্ট ২০১৫ ২১:৪২308317
  • লোকটাকে নাকে দড়ি দিয়ে কি ঘোরান ই না ঘোরাচ্ছে!
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২১:৩৯308316
  • শেষ পাওয়া আপডেট হল,
    পোটকে ব্যাটারি খুলে আবার লাগিয়েছে। কিন্তু চার্জার পাঠাই নি বলে চার্জ করতে পারে নি।
    বিভীষণ বাড়ি এসে চার্জার নিয়ে পোটকের বাড়ি গেছে।
    পোটকের বাড়ি থেকে ল্যাপি আর চার্জার আর পেন্ড্রাইভ নিয়ে সদার বাড়ি গেছে।
    সদা চার্জ দিয়ে অন করা মাত্র সদার কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড জানতে চেয়েছে। সদা সেগুলো দেওয়া মাত্র সদাকে ওয়েলকাম বলে বসিয়ে রেখেছে এখনও অব্দি।

    পনীর ভাজা হচ্ছে।
    বাটার চিকেন গরম করা হচ্ছে।
    ভাত এখনও বসানো হয় নি।

    ওয়াশিং মেশিনে আগামীকালের ইউনিফর্ম কাচা হচ্ছে।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২১:১১308315
  • ঐ লাইব্রেরি ফোল্ডারটা সি ড্রাইভেই। এটা কি উইন্ডোর দোষ নয়? ওরা লাইব্রেরিটা ডি ড্রাইভে রাখতে পারত না, কাস্টোমারদের সুবিধের কথা ভেবে?
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২১:১০308314
  • আমার সব ফাইল ঐ লাইব্রেরি নামক ফোল্ডারে। সেটা সি ড্রাইভে নাকি ডি ড্রাইভে, আমি জানি না। লাইব্রেরি ফোল্ডার টা তো উইন্ডোজই দিয়েছিল, আমি বানাই নি। লাইব্রেরির মধ্যে আমার লাগবে ডকুমেন্ট্স, পিকচার্স, আর ডাউনলোডস এই তিনটের ব্যাকাপ মাস্ট।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২১:০৭308313
  • আর হ্যাঁ সব্বাইকে সাহায্যের জন্য অনেক অনেক থ্যাংকিউ। ল্যাপি এখন পোটকের বাড়ি থেকে সদার বাড়ি যাচ্ছে। একটা পেনড্রাইভও যাচ্ছে। আমি পনীরের তরকারি আর ভাত রাঁধতে গেলাম।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ২১:০৪308312
  • কুমুদি গো, শেষে তুমিও! আমার এই অবস্থায় ছাগল নিয়ে ইয়ার্কি মারতে তোমাদের মন সায় দিচ্ছে? আমি লটনের ছাগল কোনো দিনই আগে থেকে লিখে রাখি না। মানে যখন সময়/মন হয়, তখন বাংলা লিখুন (গুরুচন্ডালি লেআউট) খুলে লিখি তো। কোনো কিছুই আমি আগে থেকে লিখে রাখি না।

    আর ক্ষতির উপর আরো ক্ষতি। ব্যাঙাচি খেলে ফিরে এল, তারপর ট্র্যাকের প্যান্ট, জামা, ইত্যাদি খুলে যেখানে রেখেছে, সেই জায়্গাটায় দেখি মাটিতে জরির সুতোর মত কী পড়ে আছে, তাতে আবার চিকমিকে পাথর লাগানো। আমি ওকে খুবই বকলুম, টেবিল টেনিস খেলতে গিয়ে কোথায় বসেছিলিস যে জামাকাপড়ে জরি আটকে যায়। তারপর সেটা তুলে ফেলতে গিয়ে দেখি সেটা আমার গলার চেন, লকেট শুদ্ধু। কখন গলা থেকে ছিঁড়ে পড়ে গেছে টের পাই নি। মাকে ফোন করে এই চেন কেটে যাওয়ার কথা বলতে গেলাম, মা সহানুভূতি জানিয়ে বলল, "কোলকাতায় পাঠিয়ে দিস, সারিয়ে দেব। কিন্তু অন্য যে চেনটা তোর আলমারির ড্রয়ারে রাখা আছে, সেটা পরে নে। আমি আগেরবারে সব গুছিয়ে দিয়ে এসেছিলাম। অমুক আলমারির তমুক ড্রয়ারে আছে।" এখন সেই চেন খুঁজতে গিয়ে আমি দুটো আলমারির সব জিনিস নামিয়ে খাটে রেখেছি। কিন্তু সেই চেন পাওয়া যায় নি। মানে হারিয়েছি। তার থেকেও খারাপ ব্যাপার হল বিভীষণ পোটকের বাড়ি থেকে ফেরার আগেই আমাকে দুটো আলমারির জিনিস আবার যথাস্থানে গুছিয়ে রাখতে হবে। এদিকে রান্না হয় নি রাতের। ব্যাঙাচির চোখদুটো অলরেডি রক্তবর্ণ ধারণ করেছে।
  • 4z | ১৯ আগস্ট ২০১৫ ২০:৫১308311
  • ব্যাংদি, এসার এ Alt+F10
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত