এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৯ আগস্ট ২০১৫ ২০:৪০308310
  • দুদিন ধরে আবার লুরুতে বৃষ্টি বন্ধ। বেজায় গরম।
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ২০:২৭308309
  • নাঃ, এখনও তুলছে না। শোকে পাথর হয়ে গেছে মনে হয়।
  • kumu | ১৯ আগস্ট ২০১৫ ২০:২৩308308
  • ও কিছু না সিকি।সকলে মিলে এই দুঃসময়ে লটনের ছাগলের জন্য ব্যাকুল হয়ে পড়া উচিত হয় নি।কিন্তু আমি দের পোস্ট না দেখেই লিখেছিলাম।সিকি তুমি কলাতে থাক।
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ২০:১৯308307
  • কল করেছিলাম। তুললে না তো।
  • kumu | ১৯ আগস্ট ২০১৫ ২০:১৩308306
  • ব্যাঙ কুল কুল।সব ঠিক হয়ে যাবে।

    বাইদ্যওয়ে লটনের ছাগলের বাকীটা আশা করি ঐ ল্যাপিকায় রাখনি।
  • T | ১৯ আগস্ট ২০১৫ ২০:০৩308305
  • এবং কিছুতেই কিছু না হ'লে, শনিবার কুচুটের কাছে নিয়ে আসতে পারেন।
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ১৯:৫৮308304
  • উইন এইটের সাথে কোনও সিডি আসে না। রিকভারি ড্রাইভ থাকে সেখান থেকে সিডি বানিয়ে নিতে হয়।
    পরের গল্প হচ্ছে, যদি তুমি ল্যাপি কেনার পরে ড্রাইভে পার্টিশন বানিয়ে থাকো, তা হলে ঐ রিকভারি ড্রাইভ আর কাজ করবে না। তখন ফর্ম্যাট আর রিইনস্টল করতে হবে।

    যদি সি ড্রাইভে জরুরি ফাইল না রেখে থাকো, তা হলে কাউকে দিয়ে ফর্ম্যাট করিয়ে নাও।

    আমি একটু বাদে কলাচ্ছি।
  • Ekak | ১৯ আগস্ট ২০১৫ ১৯:৩৯308303
  • এটা দেখতে পারো। আমি কনফ এ আছি। চালিয়ে দেখিনি।

  • potke | ১৯ আগস্ট ২০১৫ ১৯:৩৭308302
  • মডেল #?
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ১৯:২২308301
  • আমার এসার।
  • Ekak | ১৯ আগস্ট ২০১৫ ১৯:২০308300
  • আরে তোমার ল্যাপিতে এফ টুএলভ এর জায়গায় অন্য কোনো কী হবে। মডেল নাম্বার দিয়ে সার্চাও। প্যানিক্দ হয়ো না। আপডেটে এরম হাজার রকম ঝাম হয়।
  • ঊমেশ | ১৯ আগস্ট ২০১৫ ১৯:১১308299
  • তাহলে F8 বা অন্য কিছু হবে।
    ল্যাপটপ মেকার এর নাম আর Safe Mode দিয়ে google সার্চ করে জেনে নাও।

    লেনোভো তে F12
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ১৯:০৮308298
  • এফ১২ কাজ করল না। ঃ(
  • potke | ১৯ আগস্ট ২০১৫ ১৯:০৫308297
  • আরে একক, আর প্রশ্ন করিসনা। তেনার কোনো রিকভারি সেট আপ নেই।
  • ঊমেশ | ১৯ আগস্ট ২০১৫ ১৯:০৩308296
  • আমারও দু সপ্তাহ আগে এই সমস্যা টা হয়েছিল।
    উইন্ডোজ আপডেট করার পর ব্লু স্ক্রীন লুপে চলে গিয়েছিল।

    forced close down করে, রি-স্টার্ট করে F12 দাবিয়ে Safe Mode এ স্টার্ট করার পর, উইন্ডোজ নিজেই আপডেট ক্যানসেল করে লাস্ট কারেন্ট কনফিগারেশন ওপেন হয়ে ঠিক হয়ে গেছে।

    আমি আর উইন্ডোজ আপডেট করছি না।
  • Ekak | ১৯ আগস্ট ২০১৫ ১৯:০২308294
  • *গ্রাফিক্স ঝার দেয়
  • Ekak | ১৯ আগস্ট ২০১৫ ১৯:০২308295
  • আইএসও ফাইল দিয়ে বানায়। সেটা আছে ? যেদিকেই যাও একটা বুটেবল সিডি বা পেন ড্রাইভ তো লাগবে। তবে আগে সিকি যেটা বলল করে দেখো। উইন টেন আপগ্রেদে গ্রাফিক্স দেয় অনেক মেশিনে এটুকু জানি। আপিসের মেশিনে ঐজন্যে রিস্ক নি এখনো। রোজই পপ আপ আসে।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ১৮:৫৮308293
  • ল্যাপির সঙ্গে কোনো সিডি পাই নি। মানে পেয়ে থাকলেও এখন আর সেটা পাওয়া যাচ্ছে না।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ১৮:৫৭308292
  • সিকি একটু দয়ামায়া কর? এই মানসিক অবস্থায় আর ঝাড়িস না আমাকে। ঃ'(

    "বুটেবল পেন ড্রাইভ উইন টেনের" কেমন করে বানায়?
  • Ekak | ১৯ আগস্ট ২০১৫ ১৮:৫৫308291
  • নিলে পাতি উইন এইট এ ফিরে যাও ল্যাপির সঙ্গে পাওয়া সিডি ইউস করে। সেটা অনেক সোজা।
  • Ekak | ১৯ আগস্ট ২০১৫ ১৮:৫৩308290
  • তোমার গ্রাফিক ড্রাইভার তা পুরনো মনে হচ্ছে। এটা থ্রেড এক্সেপশন এরর। একটা বুটেবল পেন ড্রাইভ বানাও উইন টেন এর তাপ্পর তাই দিয়ে বুট করে বুত্মেনুপলিসী সেট করে রিপেয়ার চালিয়ে দাও। ঠিক হয়ে যাবে।
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ১৮:৫০308289
  • কেন যে কম্পু আপগ্রেড চালু রেখে বেরিয়ে যাও!

    ব্যাটারি খুলতে জানো? ব্যাটারি খুলে ফ্যালো পেছন থেকে। তারপরে আবার ব্যাটারি লাগিয়ে স্টার্ট করো। সমস্যা মিটে যেতে পারে।
  • byaang | ১৯ আগস্ট ২০১৫ ১৮:৪৭308288
  • উইন্ডোজ ৮ ছিল, উইন্ডোজ ১০ য়ে আপগ্রেড করতে দিয়ে বেরিয়েছিলাম। ফিরে এসে দেখি ব্লু স্ক্রীন হয়ে রয়েছে, আর প্রতি সেকেন্ডে নিজেই রিস্টার্ট করছে। সেফ মোডে চালানোর অপশনও দিচ্ছে না। কন্ট্রোল অল্ট ডেলও কাজ করছে না। শাট দাউনও করা যাচ্ছে না।
  • de | ১৯ আগস্ট ২০১৫ ১৮:৪৪308287
  • লটনের ছাগলের বাকি লেখাগুলো কি ওতে?

    উমেশ ঃ)
  • potke | ১৯ আগস্ট ২০১৫ ১৮:৪৩308286
  • ফ্রগ, OS কি?
  • Arpan | ১৯ আগস্ট ২০১৫ ১৮:২২308285
  • সেফ মোডে রিস্টার্ট করে দেখো। উইন্ডোজ ট্রাবলশুটিংএর অপশন দেবে।
  • Kaju | ১৯ আগস্ট ২০১৫ ১৮:১৩308284
  • বা সোজা কম্পু সারানোর লোক ডেকে দেখিয়ে নাও না। কেউ নেই জানাশোনা নাকি?
  • ঊমেশ | ১৯ আগস্ট ২০১৫ ১৮:১২308283
  • ওটা ব্রতীন নাকি!!!
    ঃ-)))))
  • Arpan | ১৯ আগস্ট ২০১৫ ১৮:০৬308282
  • সদাকে কলাও। উপায় বলে দেবে।
  • Kaju | ১৯ আগস্ট ২০১৫ ১৭:৪৮308281
  • কী আছে তোমার ল্যাপিকায়?
    আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত