এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৮ আগস্ট ২০১৫ ০৮:০৯308100
  • সোসেনের কথাগুলো কাল অনেকবার লিখব ভেবেও লিখি নি।

    একমত।
  • Atoz | ১৮ আগস্ট ২০১৫ ০৮:০৩308099
  • এরকম প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুল এখন বেশ অনেক।
  • Atoz | ১৮ আগস্ট ২০১৫ ০৭:৫৯308098
  • কিন্ডারগার্টেনের আরো অদ্ভুত কিছু অবস্থা শুনলাম। সোম থেকে শুক্র সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত পার্ট টাইম পড়ানোর কাজ(সকাল সাড়ে ছটায় হাজিরা আর সব বাচ্চাদের ঠিকঠাক রওনা করিয়ে দিয়ে সোয় থেকে সাড়ে এগারোটায় নিজের ছুটি, হরে দরে ঘন্টা পাঁচেক), মাসমাইনে যা শুনলাম লিখতেও কেমন লাগছে। মাত্র হাজার দেড়েক!!!
    এসব প্রাইভেট স্কুলে মনে হয় মাইনের টাইনের নিয়ম ওদের নিজস্ব! নইলে এরকম অদ্ভুত কান্ড কী করে হয়!
  • | ১৮ আগস্ট ২০১৫ ০৭:৫৮308097
  • ঠিক সোসেন কিন্তু মিনিমাম ওয়েজ মানে সবকাজেই হওয়া উচিত,মানে সেটাই 'আদর্শ' কন্ডিশান- শুধু গৃহকর্মে সহায়কদের ক্ষেত্রে নিয়ম হলে সেটা খুবই হাস্যকর হয়ে যাবে।
  • r2h | ১৮ আগস্ট ২০১৫ ০৭:৫৫308096
  • ক্কঃ।
  • sosen | ১৮ আগস্ট ২০১৫ ০৭:৪৫308095
  • সবক্ষেত্রে কি করে আর বাড়বে মিঠুদি? শপিংমলে কাজ করা ছেলেমেয়েদের সাতহাজার টাকা দিয়ে ১৫০০০ টাকা লেখানো হয়। ডেলিভারিম্যানেদের-ও তাই। সেক্টর ফাইভের ঝাঁ চকচক ছেড়ে একটু বেরুলেই শত শত আনার্গজাইড সংস্থা। একটি মেয়ে সারাদিন জেরক্স ও প্রিন্ট করে। চোদ্দো ঘন্টার ডিউটি। ষোলোহাজার টাকা পায়। আমার পরিচিত। কিন্ডারগার্টেনে সারাদিন বাচ্চা পড়ায়। আটহাজার টাকা পায়। চাকরি নেই। এটা না করলে খাবে কি এরা? মেয়েরা বিয়ে টিয়ে করে সংসার দেখবে সেসবও নিম্নবিত্ত পরিবারে উঠে গেছে। সবাইকে কিছু করতে হয়।
  • | ১৮ আগস্ট ২০১৫ ০৭:৩৯308094
  • মিনিমাম ওয়েজ যদি বাড়ে তা তো সবক্ষেত্রেই বাড়বে। নইলে গোটা ব্যাপারটাই প্রহসন হয়ে দাঁড়াবে।
  • sosen | ১৮ আগস্ট ২০১৫ ০৭:৩৭308093
  • যে বড়ো একটা সেক্টরের এই পরিষেবা দরকার এবং আর নিতে পারছেন না, দুঃখের বিষয় তাদের ওয়েজ বাড়বে না। যেমতি ডিশটিভির কানেকশন দিয়ে ও সারিয়ে বেড়ানো ছেলেপুলেরা, শপিং মলে সারাদিন দাঁড়িয়ে থাকা সেলসের ছেলেমেয়েরা, মিন্ত্রার ডেলিভারি ম্যান। এঁরা মাসে ৬-৭০০০ টাকা পান।কোনো কন্ট্রাক্ট নেই। দিনে একটা নির্দিষ্ট সংখ্যার বেশি কাজ করলে ইনসেনটিভ যৎসামান্য। আরো দুঃখের বিষয় যে এঁরা ডোমেস্টিক হেল্পও করতে পারবেননা। এঁরাই আমার প্রতিবেশীকুল, নিজেও কয়দিন আগে এঁরাই ছিলাম, আবার হবো না তারও গ্যারান্টি নেই-ইত্যাদি।
  • h | ১৮ আগস্ট ২০১৫ ০৭:২৭308092
  • এটা মিনিমাম, বেশি ডিমান্ড এর জায়গায় আরো বাড়বে। আমাদের দেশে মিনিমাম ওয়েজ / লিভিং ওয়েজ এর ফর্মাল ডেফিনিশন পার্থক্য ইত্যাদি হয়েছে আজকাল। ট্রেড ইউনিয়ন গুলো আপাতোতো মনে করেন ১৫০০০ টাকা লিভিং ওয়েজ, বলা বাহুল্য সেটা কিসুই না।

    ফর্মালাইজেশন অফ কন্ট্রাক্টস হলে, পরিষেবার মান ও উন্নত হবে। কারণ কি কাজ করতে হবে সেটা লিখিত হবে আর ট্রেনিং ও হবে, মূল কম্পিটিশন হবে মেকানাইজেশনের জন্য।
  • | ১৮ আগস্ট ২০১৫ ০৭:০৮308091
  • সবার তো আটঘন্টার লোকের দরকার নেই এবং সবাই মাসে নহাজার টাকা দেবার জায়গাতেও নেই। ধরা যাক,কারুর বাড়িতে বাসন,ঘরমোছা, আর কাচাকুচির লোক লাগবে। তিনটে কাজে সময় লাগবে১-২ ঘন্টা। আমাদের ওখানে এখন শুনি প্রত্যেকটা কাজের জন্যে আলাদা রেট আছে। ৬০০ টাকা প্রত্যেক কাজ, প্লাস তরকারিকাটা/ফার্নিচার মোছা এইসব করলে ৩০০ টাকা। ধরা যাক মাসে ২১০০ টাকা।একবারই আসেন, ঘন্টা দেড়েকে সব কাজ হয়ে যায়। সপ্তাহে একদিন ছুটি। কমকরে চার বাড়ি কাজ করেন। মাসে ৮০০০-৮৫০০ রোজগার করেন।
    সেন্টার থেকে লোক পাঠালে তার রেট ৮৫০০-৯০০০ ই হয়। তবে অনেকেই রোজের টাকা রোজ নেন, না এলে টাকা পান না। তবে অভিযোগও বিস্তর। না বলে অনুপস্থিত থাকেন, পরিচ্ছন্নতার অভাব ইত্যাদি ইত্যাদি।
    রান্নার লোক পাওয়া মুশকিল বলে আমার জেঠু সেন্টার থেকে লোক নেন-বাড়িতে একা থাকেন, ৮৭ বছর বয়েস। সেখানেও মুশকিল, সেন্টার থেকে কদিন বাদে বাদেই লোক বদলে যায়।সরকার সর্বত্র নির্দিষ্ট ওয়েজ বেঁধে দিলে খুবই ভালো, পরিষেবাও উন্নত হলে ভালো হয়।
  • lcm | ১৮ আগস্ট ২০১৫ ০৬:৫৯308090
  • সোসেনের কথাটা কিন্তু কিছুটা ঠিক। এই যে বাঙালীদের কিপ্পুস বলে, আসলে গোটা পূর্ব এবং উত্তরপূর্ব ভারতের গড় আয়ও কিন্তু কম, টাকাপয়্সা কম।
  • sosen | ১৮ আগস্ট ২০১৫ ০৬:৩৭308089
  • আর আমার অভিজ্ঞতায় দিল্লী, সাউথ ইন্ডিয়া কিপটেমিতে পশ্চিমবঙ্গের লোকেদের দশ বারো গোল দেবে। আম্রিগার তো কথাই নাই---গোলপোস্ট উড়েও যেতে পারে।
  • sosen | ১৮ আগস্ট ২০১৫ ০৬:১২308088
  • আট থেকে নহাজার টাকা এজেন্সি থেকে আসা সব লোককে দিতে হয়। এর উপর একমাসের টাকা হাতে নিয়ে চলে যায় এবং সাতদিন আসে না এরকম ঘটনা প্রায়ই ঘটে। আমিই আটহাজার দিয়ে এসেছি, প্লাস দশ পার্সেন্ট আলাদা, তা বাদে খাওয়া দাওয়া আনুষঙ্গিক সব-ই। বাচ্চা রাখার কাজ হলে আরো বেশি। এজেন্সি এর মধ্যে আটশো টাকা নেয়।
    আমার চেনা তিন চারটি ফ্যামিলিতে জাস্ট বাচ্চা রাখার খরচ অ্যাফোর্ড করতে পারছে না বলে মায়েরা ছোটো খাটো চাকরি ছেড়ে দিয়েছে। সবচেয়ে বড়ো কথা জাস্ট বাসন মাজা ঘর মোছার জন্য কাউকে পাওয়া যায় না, রান্নার লোক পাওয়া আরো দুষ্কর। এদিকে কাজে ঢুকতে হয় আটটায় এবং বেরোতেও তাই।
    এতোটা সরলরৈখিক বোধহয় সবকিছু নয়।
  • sosen | ১৮ আগস্ট ২০১৫ ০৫:৫১308087
  • অনেকেই তো নিজেরা কুড়ি হাজারের নীচে রোজগার করে, স্বামী স্ত্রী দশ বারো ঘন্টা খেটে। তাদের যাও বা দু তিনশো টাকায় ঠিকায় বাসন মাজার খাটুনিটুকু বাঁচছিল। তা আর হবে না
  • Atoz | ১৮ আগস্ট ২০১৫ ০০:৪৮308086
  • আজকাল আর তেমন নতুন লেখা তো দেখি না গো!
    অ কুমুদি, নতুন কিছু লিখছো না কেন?
    খনির গপ্পো কারা যেন লিখবে লিখবে করে আর লিখলো না!!!!
    কবিতাও দেখছি না তেমন।
  • Atoz | ১৮ আগস্ট ২০১৫ ০০:৪৩308085
  • মাঝে মাঝে একাদশী আমাবস্স্যা পুন্নিমে তে উপাস দেওয়াতে হবে।
  • Atoz | ১৮ আগস্ট ২০১৫ ০০:৪২308084
  • একদিন খাওয়ালে কি শানাবে? দিনের পর দিন চালিয়ে যেতে হবে। ঃ-)
  • a x | ১৮ আগস্ট ২০১৫ ০০:২৭308082
  • শশা
  • a x | ১৮ আগস্ট ২০১৫ ০০:২৭308083
  • এত টাকা পয়সার কি দর্কার, এক আঁটি লেটুস, কটা শষা কুচি, খানিক বিন স্প্রাউটস আর শেষপাতে দুটো উচ্ছেসেদ্ধ, ১ গেলাস চিরতার জল এই খাইয়ে দিলেই হবে।
  • kumu | ১৮ আগস্ট ২০১৫ ০০:২২308081
  • মাত্র ৫২০ টাকায় কি ভাল করে ঠ্যাঙানো হবে?
  • 4z | ১৮ আগস্ট ২০১৫ ০০:১১308080
  • সুপারিটা তাহলে অরণ্যদা আর কেসিদাকেই দেওয়া হল।
  • T | ১৮ আগস্ট ২০১৫ ০০:০১308079
  • ইয়া ক্রুরঃ, প্রচুর খেয়েছি। হেউ।
  • aranya | ১৭ আগস্ট ২০১৫ ২৩:৫৫308078
  • ব্ল্যাংকি-কে ঈর্ষা, এত কাছ থেকে ব্ল্যাক বেয়ার দর্শনের জন্য

    এত ভাল ছেলেটাকে কেন যে কেউ ক্যালাতে চায়..
  • kc | ১৭ আগস্ট ২০১৫ ২৩:৪৯308076
  • *kc
  • kv | ১৭ আগস্ট ২০১৫ ২৩:৪৯308077
  • বুনানকে লোকে ক্যালাবে কেন? বুনান, সান্দা, স্যান, তিমি, হুচি, এদের মত মানুষ হয়না। এরাইতো আমাদের নেক্সট জেনেরেশন। বুনানকে ক্যালাতে গেলে আমাকে পেরিয়ে যেতে হবে। এই বলে দিলাম। দেখি কে আসে এবার সামনে!!
  • Blank | ১৭ আগস্ট ২০১৫ ২৩:৪৬308075
  • জানেন কি এবারে ফুল গ্রোন হিমালয়ান ব্ল্যাক বেয়ার দেখেচি। একটা ভাল্লুক ট্রেলে পরে গেছিলাম সেখানে।
    যাস্ট ৭/৮ ফিট ওপরে, মুখ বার করে দেখছে। প্রায় প্যান্টু ভিজিয়ে ফেলেচিলুম আর কি।
  • Blank | ১৭ আগস্ট ২০১৫ ২৩:৪৫308074
  • কি অবস্থা। কি দুঃখু। এর চেয়ে পাহাড় যাওয়া ভালো।
  • সিকি | ১৭ আগস্ট ২০১৫ ২৩:৪১308073
  • আমিও ওই দশ টাকাই দিলাম। বুনানকে শায়েস্তা করতে কয়েকটা চিউয়িং গামই যথেষ্ট। ও দশ টাকাতেই হয়ে যাবে।
  • 4z | ১৭ আগস্ট ২০১৫ ২৩:৩৩308072
  • বুনু'র কী বাজার! কুমুদি পর্যন্ত পাঁচশো টাকা দিয়ে গেল ওকে ঠ্যাঙানোর জন্য!
  • Bratin | ১৭ আগস্ট ২০১৫ ২৩:৩২308071
  • আমাকে সবাই দিন। আমি ভেতর থেকে ব্যবস্থা করে দেবো!! ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত