এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ১৪ আগস্ট ২০১৫ ০৮:১৩307530
  • সিকি পড়া করে না। কেসিদা বারন করল তো!
  • | ১৪ আগস্ট ২০১৫ ০৮:১১307529
  • রিসর্টের ভেতরে জলকেলির জায়গা অজস্র। ছোট বড় নানা কিসিমের পুল, ওয়াটার স্লাইড, ঝরনা, গামলা,সবই আছে। দশটা নাগাদ ফিরতে পারলেই আমার বন্ধু বয়েজ লেটস গো বলে দুজনকে বগলদাবা করে চান কত্তে চলে যায়। শেষদিন সবাই মিলে সকাল দশটায় চানে গেলাম- সঙ্গীরা সবাই আমাকে খুব ইন্টারেস্টিং জিনিস দেখানো জন্য উদগ্রীব।পৌঁছে দেখি, একটা সরু লম্বা খালের মত কাটা,আর তাতে হলুদ টিউবের উপর নর-নারী, ভুড়িধারী/হীন কচি-বুড়ো সবাই চিৎপাত হয়ে একদিকেই ভেসে যাচ্ছে। অধিকাংশই আলস্যে গা ছেড়ে দিয়েছে, যে যাকে পারছে ধাক্কাও মারছে,কেউ কেউ হাত দিয়েই বৈঠা বাইছে, সেই খালের ওপর এক জলপ্রপাত এসে পড়েছে, লোকের মুখের ওপর ছ্যারছ্যারিয়ে জল পড়ছে। পথের পাশে জলকামান ফিট করা আছে, ছেলেপিলেরা এমনিই কারুর গা,মুখ তাক করে তাই দিয়ে পিচকিরির মত জল ছেটাচ্ছে। শুনলাম, এই সেই বিখ্যাত লেজি রিভার। ধুম করে একটা টিউবের ওপর চড়ে বসলাম(শুলাম)- তারপর শখের প্রাণ গড়ের মাঠ। মাঝখানে খাওয়াদাওয়া র ঘন্টাখানেক বাদ দিয়ে নানাবিধ স্নান সেরে যখন ঘরে ফিরলাম,তখন রাত নটা। চোখ জবাফুলের মত লাল, চামড়া ঝামা।
    এখন একমাস আর স্নান না করে শুধুই চান/ছান করবো ভাবছিঃ)
  • সিকি | ১৪ আগস্ট ২০১৫ ০৮:১০307528
  • আর হ্যাঁ দাদা, ভাটে বই নিয়ে আস্কালে কেউ উত্তরায় না। হত শাক্যজিতের মতম একখানা ব্লগ, সবাই হুড়মুড় করে বই পড়ে মতামত দিতে ছুটে আসত।
  • b | ১৪ আগস্ট ২০১৫ ০৭:৪৯307527
  • এককের মন্তব্য পড়ে মধ্যপ্রদেশের আদিবাসীদের ঘোটুল সিস্টেমের কথা মনে হল।
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০৭:৪৮307526
  • আপনারা অনেকে সব গল্প কমিক্স হয়ে যাচ্ছে বলে (রেফ. পুজো আনন্দমেলা) হতাশ। এদিকে ভেবে দেখ্লাম কমিক্স না থাকলে কত জানা যে বাকি রয়ে যেত!
    যেমন ধরুন, রবীন্দ্রনাথ, সেক্ষপিয়র, ইলিয়াড, ওডেসি, রামায়ণ, মহাভারত - ছোটবেলা থেকে শুনে এলাম - এ সবই মহাকাব্য, অবশ্যপাঠ্য। আমার তো কিছুই পড়া হয় নি। কেবল রামায়্ণ-মহাভারত বাদে। সে কিনা শ্রী দীপক চক্রবর্তী মশাই-এর পিতৃদেবের কল্যাণে, চমত্কার দুটি কমিক্স বানিয়েছিলেন আজ কতশত বছর আগে।
    সম্প্রতি এক ছটাক সেক্ষপিয়র পড়া হয়ে গেল, ম্যাকবেথ ও হ্যামলেট। সে সব নাকি বেজায় নামধারি লেখা।(যত্ত সব গাঁজাখুড়ি, খুনখারাপি আর মর্বিড গপ্পো, কিন্তু সে হল ব্যক্তিগত অভিমত।) মার্সিয়া উইলিয়ামস নাম্নী এক মহিলা কমিক্স করেছেন, চার পাতায় এক একটি নাটক। এভাবে ইলিয়াড-ওডেসি ও পড়া হয়ে যাবে।
    মার্সিয়া উইলিয়ামস যদি রবীন্দ্রনাথকে ও একটু সময় দিতেন, তাহলে এই ক্ষুদ্র জীবনে সব মহাকাব্যই পড়া হয়ে যেত।
    তারপর বাকি থাকে দেরিদা-ফুকো। সে সবও যদি কেউ ...
  • | ১৪ আগস্ট ২০১৫ ০৭:৪৩307525
  • আমার চানের গল্পটাও এই ফাঁকে লিখে ফেলি- সমুদ্রে পৌঁছে দেখি,জলের আর আকাশের রং স্লেটের মত। নেহাত ঢেউ আর ফেনা আছে তাই জলকে আলাদা করা যাচ্ছে। হাওয়া দিচ্ছে আর উত্তাল ঢেউ। হাঁটু পর্যন্ত নেমে সবে জল উপভোগ করছি,হঠাৎ শুনি পাড় থেকে কে যেন নাম ধরে ডাকছে, তাকিয়ে দেখি বন্ধু- কাছে যেতে বলে, ইউ নো দে ক্যান বি এনিহোয়্যার! আমি ভ্যাবলার মত তাকিয়ে আছি দেখে সে ফিসফিসিয়ে বলে, শার্ক শার্ক! একটা বীরাঙ্গনা টাইপ হাসি দিয়ে আবার জলে নামলাম। সত্যি বলতে কি জলের দিকে তাকিয়ে ভাবছিলাম, যদি সত্যিই সে ব্যাটা আসে, কুচুৎ করে ঠ্যাং টা নিয়ে চলে যায়... কোমর সমান জলেই তো। সমুদ্র স্নান আর জমলো না। ঠ্যাং ভিজিয়েই উঠে এলাম।
  • সিকি | ১৪ আগস্ট ২০১৫ ০৭:২৩307524
  • তেরো বছর হয়ে গেল, উফফ!
  • Abhyu | ১৪ আগস্ট ২০১৫ ০৭:০৪307523
  • মোটেই না সোসেন, আমি খুব বেশি হলে পাঁচ বার বলেছি। অন্ততঃ পনের বার না বললে বলা হল বলে আমার মনে রেজিস্টার করে না :)
  • Du | ১৪ আগস্ট ২০১৫ ০৫:৫১307522
  • অভ্যু আমিও এই খবর আর আনন্দবাজারের প্রথম খবরটা আজ পড়লাম।
  • sosen | ১৪ আগস্ট ২০১৫ ০৫:১৬307521
  • অভ্যুদা যে ক'বার এই গপ্পোটা বল্লো!
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০৪:৫৪307519
  • এর তো দেখি সেই n-1 স্নানের তত্ত্ব! ঃ-)
    আর দুখেদার ছিল আরেক তত্ত্ব। n-1 পরকীয়ার তত্ত্ব। পুরনো কুলীন এই জন্মে এসে দ্যাখে বহুবিবাহ ব্যান হয়ে গ্যাছে, কী সর্বনাশ! এদিকে সে তার সেই কুলীনজন্মের বৌদের সবাইকেই জন্মে জন্মে বিয়ে করার কসম খেয়েছে, এখন উপায়? 1 বিয়ে আর n-1 পরকীয়া!
    ঃ-)
  • Abhyu | ১৪ আগস্ট ২০১৫ ০৪:৪৭307518
  • আমাদের একজন সিনিয়র ছিল, যশো নাম। সে তেতাল্লিশ দিন চান না করে রেকর্ড ছিল - সেকেন্ড রেকর্ড ছিল সাঁইত্রিশ দিনের। যশোর মতে মানুষ পৃথিবীতে কবার চান করবে সেটা ফিক্সড ভেরিয়েবল (অর্থাৎ প্রত্যেকের জন্যে আলাদা ভ্যালু, কিন্তু ইন্ডিভিজুয়ালের জন্যে ফিক্সড), তার থেকে একবার কম চান করে ফেললেই লোকে মরে যায়। ঐ জন্যে মরার পর কেউ একবারের বেশি চান করে না।
  • Abhyu | ১৪ আগস্ট ২০১৫ ০৪:৩৪307517
  • আজকে পাটশাক কিনলাম। দেখলাম নাম লেখা আছে Rau Day। গুগুল করতে এটা পেলাম - পাট শাকই বটে!
    http://www.amazon.com/Saluyot-Molokhia-Egyptian-spinach-Kitchenseeds/dp/B00CLXUX42
    মিঠুদি কোরীয়ান বা ভিনিমিজ দোকানে পাবে মনে হয়।
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০৪:২৩307516
  • আচ্ছা, খুব সিরিয়াস হয়ে হাসা যায়?
    ঃ-))))
    হি হি হি।
  • sosen | ১৪ আগস্ট ২০১৫ ০৪:১৪307515
  • চান আর বে হচ্ছে? বেশ
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০৩:৪৭307514
  • এক্সপিরিয়েন্স শুরু করা সব সময় ই ঝামেলার, ফ্রেশার কেউ চায় না!
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০৩:৪৫307513
  • ঘাড়ে টাওয়েল দিয়ে?
    ২০০৩ বা টু বা সংসদ -এ বাথ নেই, ঢোকাবে তাহলে একদিন!
  • tania | ১৪ আগস্ট ২০১৫ ০৩:৩৬307512
  • সম্প্রতি ইস্তান্বুলে একটি টার্কিশ হামামে স্নান করার অভিজ্ঞতা হল। কি বলব, সে এক অভিনব ব্যাপার বটে!!
  • tania | ১৪ আগস্ট ২০১৫ ০৩:৩৩307511
  • আহা, বাথ ব্যাপারটা আবার অন্য। তারজন্য বাথটাব লাগবে, সুগন্ধি বাথ সল্ট লাগবে। বাথ ফোম ছাড়া তো একেবারেই হবেনা! আর যদি সত্যিকারের জিনিস চান তো সঙ্গে হালকা ব্যাকগ্রউন্ড মিউজিক, সুরভিত ধুপ আর ... আর ... ঘাড়ে একটি ভাঁজ করা টাওয়েল ঃ-)
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০৩:২৭307510
  • আমি আগে তাই ভাবতাম আর বলতাম। তারপর নজরে এল অনেকে সর্বদাই স্নান বলেন, যেমতি অনেকে বাথ নিলেও বলেন চান কল্লুম।
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০৩:২৫307508
  • কিন্তু এতে যে একটা প্যারাডক্স হয়ে যাচ্ছে। ঃ-)
    মানে এক্সপেরিয়েন্স তো শুরু না করলে হবে না, এদিকে আবার এক্সপেরিএন্স না থাকলে শুরু করতে পারছে না। গোল গোল ঘুরে যাচ্ছে। ঃ-)

    একেবারে দশরথের কেস! "পুত্র না হলে পুত্রশোক পাবে কী করে?"
  • tania | ১৪ আগস্ট ২০১৫ ০৩:২৫307509
  • চান শুনলে যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে তার থেকে স্নানের ছবি আলাদা। কি রকম জানেন? এই ধরুন আপনি এক বালতি জল মগে করে ঝপ ঝপ মাথায় ঢাললেন, তারপর লাল চেক গামছা দিয়ে কোনোরকমে গা মাথা মুছে না আঁচড়ানো চুলে এসে দাঁড়িয়ে এক গাল হেসে বললেন চান করে এলাম। এবার মনে করুন এই আপনিই এক ঘন্টা ধরে বাথরুমে সাবান ঘষে, শ্যম্পু মেখে খোলা শাওয়ারের তলায় দাঁড়িয়ে গান টান গেয়ে তারপর তোয়ালেতে মাথা মু্ছতে মুছতে স্মিত হেসে বললেন, আহ! আরাম করে স্নান করলাম আজ। মোদ্দা কথা হল পেস। ঝপাঝপ চান, ধীরে সুস্থে স্নান ঃ-)

    ঠিক একইভাবে, পুকুরে জলদি দুটো ডুব দিয়ে চান আর ঘন্টা খানেক সাঁতার কেটে স্নান।

    (হাতে খানিক সময় আছে, তাই একটু ভাট বকে গেলাম)
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০৩:২০307507
  • এর একমাত্র সমাধান - কেবলমাত্র সেক্সপিরিয়েন্সড মানুষ-মানুষীদেরই সেক্ষ করা উচিত।
  • একক | ১৪ আগস্ট ২০১৫ ০৩:০৪307506
  • মনের আগ্রহ-সম্মতি ইত্যাদি যতই থাকুক শরীর টা শরীর। টু স্লীপ উইথ আ ভার্জিন ইস মোর লাইক আ সার্জিকাল প্রসিডিওর দ্যান সেক্স। লেস এনজয়েবল এন্ড এডস এক্সট্রা হেডেক। ফ্রেশার্স শুড এভেইল এজেড সেক্স প্রফেশনালস হু ক্যান টেক বেটার কেয়ার। আফটার সার্টেইন এক্সপিরিয়েন্স পাবলিক সেক্স এ এলাও করা হবে। এতে ভুলভাল ট্রমা হবার চান্স ও কমবে।
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০২:৫২307505
  • এই কোশ্চেন্টা কিছুদিন ধরে কুটকুট করছে, কারো জানা থাকলে বলবেন - চান করা আর স্নান করার মধ্যে কি বাঙ্গাল-ঘটি গপ্পো আছে? মানে এক্দল বলে চান করা, অন্যদল স্নান করে? না কি এ সব আমার মনগড়া?
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০২:৪৬307504
  • তা প্রায় অসামাজিক জবরদস্তির সমতুল্য!
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০২:৩৩307503
  • আমারও তাই মনে হয়। দুই পক্ষেই প্রস্তুত ও ইচ্ছুক মানুষ হলে ভার্জিন অভার্জিনে কিছু এসে যায় না, ফান্ডামেন্টালি তো কোনো অসুবিধে নেই। দৈহিক ও মানসিক কোনো অশান্তি না থাকলে সব কাফি।
    কিন্তু অপ্রস্তুত ও অনিচ্ছুক হলে, জোর করে নাইয়ে ধুইয়ে সাজিয়ে গুছিয়ে জোরজার করে বিয়ে দিলে, মহা অসুবিধে, ভার্জিন হলেও অসুবিধে। মনের শান্তি ও আগ্রহ ও সম্মতি না থাকলে পুরো ব্যাপার তো সামাজিক জবরদস্তি।
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০২:২৪307502
  • আর এই মিথিকাল ভার্জিন মানে বোধ্হয় মানসিক প্রস্তুতি। মন কে খানিকটা টাবুলা রাসা টাইপ বানিয়ে নেওয়া! বড় সড় ভেকেশান নিলেও সেরকম হতে পারে!

    বা অনেক্ষন ধরে বাথ নিলে!
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০২:১৬307501
  • আশা করি ছেলেটা মরার আগে শান্তিতে স্নান করতে পেরেছিল (বা করেনি)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত