এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০২:১৪307500
  • দুই ঈদের মাঝে স্নান করাটা সাপোর্ট না করলেও বুঝতে পারি, কিন্তু মরে গেলে আমাকে স্নান করান নিয়ে আমার মাথাব্যাথা নেই। তখন ঘামটাম এমনিতেই কম হয়!
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০২:০৯307499
  • TB,
    আপনাকে নাহয় তোলা জলে স্নান করাবে। বালতি বালতি জল এনে পরিচারক-পরিচারিকারা মাথায় ঢালবে আর হবু শাশুড়ী ঠাকরুন হোব্বোল হোব্বোল করে ধানদুব্বো মাথায় দেবে। ঃ-)
    খানিক মূল্য ধরে দেবেন নাহয়!
  • সে | ১৪ আগস্ট ২০১৫ ০২:০৮307498
  • আপনারা চান টান করে বিয়ে করতে যান। আমি এখন ঘুমোতে যাই। অনেক রাত হোলো। গুডনাইট।
  • apps | ১৪ আগস্ট ২০১৫ ০২:০৭307496
  • না না আমি আর কিছুই বলতে চাইনি কক্ষনো চাইনি কভি নহি কিচ্ছুতেই চাইনিইইইইইই
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০২:০৭307497
  • বিয়ের আগে স্নান করতে দেবে না! মামদোবাজি নাকি?
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০২:০৬307495
  • না, না! আমি আর ঐ রিস্কের মধ্যে নেই।
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০২:০৩307494
  • মনে হয় বলতে চাইছিলেন, সাধারণ আমের তলায় ঝামুরঝুমুর স্নান সবাইকেই করায়, ভার্জিন অভার্জিন সবাইকেই। অভাজন ও ভাজন সবাইকেই। তবে অভার্জিনদের মনে হয় কোনো স্পেশাল ট্রীটমেন্ট দিয়ে স্নান করায়, পিউরিফিকেশন আর রিনিউয়াল এর কিছু রিচুয়াল থাকতে পরে। ধরুন "পবিত্র আগুন" দিয়ে পিউরিফাই করে "পবিত্র জল" দিয়ে রিনিউ করে দিল!
    ঃ-)
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০২:০২307492
  • হুম!
    সাঁতার না জানা হবু বরেদের তাহলে প্রচুর ঝক্কি!
    ঐ গ্রামে আমি বিয়ে করতে যাচ্ছি না বাবা!
  • সে | ১৪ আগস্ট ২০১৫ ০২:০২307493
  • একটা ছেলেকে চিনতাম। পরপর দুই ঈদে চান করেছিলো, মধ্যিখানের দিনগুলোয় চানের ঝামেলায় যায় নি। তারপরে ছেলেটা বিয়ে করল। নিশ্চয় বিয়ের দিন চান করেছিলো। বিয়ের ভিডিও দেখিয়েছিলো, চান টান করে মায়ের হাত থেকে ভাত মাংস খাচ্ছে বিয়ে করতে যাবার আগে। ভিডিওতে চানের কোনো সীন তোলা হয় নি যদিও। তারপরে ছেলেটা দুম করে মরে গেল। বিদেশে। তার বডিটা দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিলো শুনেছি। তারপরে চান করিয়েছিলো কিনা জানিনা। আর কোনো ভিডিও নেই।
  • apps | ১৪ আগস্ট ২০১৫ ০২:০০307491
  • আরে তুর. লোকাল কালচার টা ভালো করে জেনে তাপ্পর বলব খন. আধা খাপছাড়া ইনফো দিয়ে যারপরনাই অন্যায় করেচি. :(
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০১:৫৯307490
  • ছেলেদের ধরে পুকুরের জলে ছুঁড়ে দেয়। স্নান ও সাঁতার একঢিলে দুইপাখি। ঃ-)
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০১:৫৫307489
  • ভার্জিন মেয়েদের বিয়ের আগে স্নান করায় না? ভারি ভজকট তো! ছেলেদের কি করে?

    শীতের দেশ বা খুব শীতের দিনের ব্যপারটা কিছুটা বুঝতে পারি (এক্জনকে জানি যে একুশ দিন না স্নান করে ছিল, তারপর জনপ্রতিরোধে স্নান করতে বাধ্য হয়), নইলে - সে খুব বদ্খত!
  • সে | ১৪ আগস্ট ২০১৫ ০১:৫১307488
  • নির,
    আমায় নয়, ধন্যবাদ দিন সোমনাথকে। :-)
  • TB | ১৪ আগস্ট ২০১৫ ০১:৪৬307487
  • যীশুবাবা কিন্তু ঈশ্বর নন, ঈশ্বরপুত্র।
  • নির | ১৪ আগস্ট ২০১৫ ০১:৪১307486
  • ধন্যবাদ। এখান থেকে অাগে নামছিল না কিন্তু এখন ডাউনলোড হচ্ছে
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০১:২৯307485
  • একক, প্রাচীন গ্রীক কালচারে দেখুন এত দেবদেবী, কিন্তু মানুষরূপে জন্ম নেন না কেউ। এনারা মাঝে মাঝে এসে মানুষদের মেয়ে বা ছেলেদের সঙ্গে সম্পক্ক করে সন্তান রেখে চলে যান।
    আমাদের প্রাচীন কালচারেও এরকম ইন্দ্র সূর্য পবন এনারা এসে মানবকন্যা দের সঙ্গে সম্পক্ক করে নানা ঝামেলায় তাদের ফেলে যেতেন(সবক্ষেত্রে ঝামেলা যদিও হয় নি, কোথাও কোথাও ওয়েলকাম ছিলেন), কিন্তু পরে অবতার হয়ে দেবতা নিজেই জন্ম নিলেন মানুষ হয়ে, এই ধারণাটা আস্তে আস্তে বড় হয়েছে।
    যেমন পরশুরাম, বলরাম, রামচন্দ্র, কৃষ্ণ। সরাসরি অবতরণ করেছেন এক্কেবারে মানুষের ঘরে জন্মে।

    আব্রাহামিক ধর্মে ঈশ্বর নিজেই এলেন মানুষ হয়ে জন্ম নিয়ে, এটা শুধু যীশুর ক্ষেত্রে। অন্য আর সব আদম, নোয়া, আব্রাহাম, স্যামুয়েল, জেকব, জোসেফ, সলোমন, মোজেস-এঁরা কিন্তু সব মানুষ, যদিও "ঈশ্বরের" সঙ্গে এদের কথাবার্তা হতো। কিন্তু অবতরণ করলেন নিজেই মানুষের পুত্র হয়ে, এটা যীশু বাদে আর কোনো কাহিনিতে অছে?
  • apps | ১৪ আগস্ট ২০১৫ ০১:২৫307483
  • ইরি বাবা জনগণ কত কী লিখেছে! স্নান টা ইয়ার্কি না, মানে ওই শুদ্ধতার কন্সেপ্তেই হয়ত, পাত্রপক্ষ এরম কিছু রিচুয়াল এরেঞ্জ করে.
  • নির | ১৪ আগস্ট ২০১৫ ০১:২১307482
  • ধন্যবাদ সে, হ্যাঁ ওরকমই উচ্চারণ হওয়া উচিত।
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০১:১৫307481
  • স্নানটান করা থাকলে মনটাও ফুরফুরে থাকে, মানসিক স্থৈর্য ও থাকে। দীর্ঘকালীন রিচুয়ালের ব্যাপার, নানা মন্ত্রতন্ত্র ক্রিয়াকর্ম আগুন টাগুনের ব্যাপার, মানসিক স্থৈর্য্য খুবই দরকার!
    ঃ-)
  • সে | ১৪ আগস্ট ২০১৫ ০১:১৩307480
  • "তিখাই" নয়। "চিখি" - অর্থাৎ শান্ত।
    (Тихи Дон) ত ও চ এর মাঝামাঝি উচ্চারণ।
    সোমনাথের কাছে নেই?
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০১:১২307479
  • ইনুইটদের তো চানের খুব সুবিধে। নৌকা নিয়ে বেরোলো, ঝুপ করে পড়ে স্নান টান করে একেবারে সীলশিকার করে ফিরলো। ঃ-)
  • সে | ১৪ আগস্ট ২০১৫ ০১:১০307478
  • তারপরে বিয়েতে অনেক লোকজন হয় সাধারনত। আগে থেকে চান না করা থাকলে সেজেগুজে ঘেমে গিয়ে বিদিকিচ্ছিরি অবস্থা হতে পারে। আবার বলির পাঁঠাকেও চান করানো হয়, সেই অ্যাঙ্গেল থেকে দেখলে..
  • নির | ১৪ আগস্ট ২০১৫ ০১:০৯307477
  • কারো কাছে ' তিখাই দন' ( and quiet flows the don)- এর বাংলা অনুবাদ ( প্রশান্ত দন/ ধীরে বহে দন) - চতুর্থ খন্ডের সফট কপিটা থাকলে জানাবেন প্লিজ।
  • একক | ১৪ আগস্ট ২০১৫ ০১:০৮307476
  • ইন্যুইট রাও চান করে ? হেব্বি চাপের তো ! :)
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০১:০৫307475
  • যে কোনো সাজগোজের আগেই চান করে নেওয়া ভালো।
    ঃ-)
  • সে | ১৪ আগস্ট ২০১৫ ০১:০৩307474
  • বিয়ের সাজুগুজুর আগে চান করাটা মাস্ট। সব ধর্মে অধর্মেই।
  • একক | ১৪ আগস্ট ২০১৫ ০১:০০307473
  • আহা গান টা মনে করিয়ে দিলেন :) আমের তলায় ঝামুর ঝুমুর কলাতলায় বিহা .....আইলেন গো হুন্দরী কইন্যা টোপর মাথায় দিয়া।
  • Atoz | ১৪ আগস্ট ২০১৫ ০০:৫৮307471
  • পারোলিনের একটা গোটা টই ছিল, রাঢ়বঙ্গের বিয়ের রিচুয়াল নিয়ে। অতি চমৎকার লেখাটা ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত