এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ আগস্ট ২০১৫ ২৩:৩০307440
  • ওহো আমি জানতুন বারিস্তা
  • I | ১৩ আগস্ট ২০১৫ ২৩:০৫307439
  • মিঠুর রেসিপি বেশ পছন্দ হল-একদিন খেতে হবে।
  • 4z | ১৩ আগস্ট ২০১৫ ২৩:০৩307438
  • OLX
  • Abhyu | ১৩ আগস্ট ২০১৫ ২৩:০২307437
  • এক জানতাম - ডেলিবারেটলি ফ্ল্যাটেনড রাইস উইথ ইন্টেনশেনালি স্পয়েল্ট মিল্ক আর এই শুনলাম ড্রায়েড ফ্রায়েড রাইস।
  • a x | ১৩ আগস্ট ২০১৫ ২২:৫৮307436
  • আর কেসি, কোল্ড ব্ল্যাক কফিকে কোল্ড ব্রু করুন, সারারাত ধরে ঠান্ডা জলে, ফ্রিজে রেখে। দারুণ হয়!
  • pi | ১৩ আগস্ট ২০১৫ ২২:৫৬307434
  • মোটামুটি ব্র্যাণ্ড নিউ ল্যাপটপ ব্যবহার করতে না চাইলে বিক্রি করার কোন উপায় আছে দেশে ? অনলাইনে বিক্রি নিয়ে কোন আইডিয়া নাই।
  • a x | ১৩ আগস্ট ২০১৫ ২২:৫৬307435
  • রাইস ক্রিস্পি, যেটা বেসিকালি মুড়ি, তাই দিয়ে আইসক্রিম এত খুবই চলতি কম্বো!
  • kc | ১৩ আগস্ট ২০১৫ ২২:৫৫307432
  • দমুদি, আমাকেও।
  • | ১৩ আগস্ট ২০১৫ ২২:৫৫307433
  • ব্রতীন, কি বদল দেখলে?
  • | ১৩ আগস্ট ২০১৫ ২২:৫৪307431
  • ফোর্জি, আমিও ভেবেছি। দিনে দিনে গিয়ে ফিরে আসা। ঐ ঠিক আছে।রাজবাড়িবাসের অভিজ্ঞতা ভালো নাঃ)
  • Atoz | ১৩ আগস্ট ২০১৫ ২২:৫৩307428
  • ছোটাই, এখানে যদি আসো একটু সাড়া দিও।
  • pi | ১৩ আগস্ট ২০১৫ ২২:৫৩307429
  • কুমুদি, আছে তো। তাও ল্যাদ। আর কথা হল, দেড়টা দুটোর সময় ভাত হওয়া অব্দি অপেক্ষা করতে গেলে তো ঘুমিয়েই পড়বো প্লাস আমি খিদে মোটামুটি চাপতে পারলেও সময়বিশেষে আবার মোটেও পারিনা।

    তাছাড়া মুড়িকে অত হ্যাটা করবেন না। সেই কোনকালে কবি, মানে আমার মামা বলে গেছিলেন, মুড়ি হল ড্রায়েড ফ্রায়েড রাইস।
  • | ১৩ আগস্ট ২০১৫ ২২:৫৩307430
  • কেসি এত কষ্ট না করে পৃথিবীর যাবতীয় সবজি একবিন্দু মাখনে( মার্জারিনে) নুন,গোলমরিচ দিয়ে সাঁতলে খেয়ে নেন না কেন?
    দরকার হলে চাট্টি ঝাল ঝাল সস মিশিয়ে নেবেন।
  • pi | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪৯307426
  • কুমড়োর সাথে নিউট্রিলা যাঁরা সিরিয়াসলি নিলেন না, তাঁরা জানেন না তাঁরা কী হারালেন।
    এর আগেও কুমুড়ার সাথে হাঁস নিয়ে হেসেছিলেন। যদিও সে কুমুড়া আসলে কুমড়ো নয়, চাল কুমড়ো। কুমড়ো হল রঙ্গালাও আর রাঙ্গালু রাঙ্গা আলু।
    যাগ্গে আসল কথা হল আজ ফেয়ারওয়েলে আবার কুমুড়া দিয়ে হাঁহ রেঁধে খাওয়ালো লোকজন। সঙ্গে আরো কত কী। সুতোয় জাপি তোলা তোলা মুগার মেখলা।
    বসত তোলার সময়ই কি টের পাওয়া যায় শিকড় কত চারিয়ে গেছে ?
  • | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪৯307427
  • ইন্ডো,
    শরতচন্দ্র দাস পড়বি? আমার কাছে দু পিস নামানো আছে ডিজিটাল লাইবেরি থিকে।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪৮307425
  • রান্নাঘর অনুষ্ঠানে দেখতাম সমানে বলে যেত বারিস্তা।
    ঃ-)
  • Atoz | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪৭307423
  • একজায়গায় দেখলাম লিখেছে বিরিস্তা। ঃ-)
  • 4z | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪৭307424
  • নেক্সট টাইম দেশে গেলে একটা উইকেণ্ডে যাব ভাবছি।
  • kumu | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪৬307422
  • বাবা এই বাচ্চা ছেলেগুলোর আবার এত ব্যামো ক্যানো?ডিনারে চাট্টি গরম ভাত আর তার পর একটু লীম- এর তুল্য কিছু নাই।

    পাই একটি রাইস কুকার রাখলে পারে বা ইকমিকের কোন নতুন সংষ্করণ।
  • kc | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪৫307421
  • বারিস্তা নয় বেরেস্তা বলে @আতোজ।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪২307418
  • কুচি কুচি পেঁয়াজভাজাকে যে বারিস্তা বলে শুনে তো আমি হাঁ।
    ঃ-)
  • I | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪২307419
  • ওঃ, কী সাজেশনটাই না দিলেন ! বস্তাপচা ! হা কেশী, আপনার দিন গিয়াছে।

    তাছাড়া কফি আমার চলবে না, আমারো গ্যাস্ট্রাইটিস। এছাড়াও হৃদয়ে ইড়িমিড়িকিড়ি।
  • | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪১307417
  • মিঠু কি বিদেশে গিয়ে বদলে গেল নাকি? ঃ)
  • | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪০307415
  • তুইই খা। আমার চা-প্রীতি নাই।
  • I | ১৩ আগস্ট ২০১৫ ২২:৪০307416
  • রোজ সাঁঝের ঝোঁকে বারিস্তাগমন পোষাবে না বাবু!
  • kc | ১৩ আগস্ট ২০১৫ ২২:৩৯307414
  • মামী,লেই হবে কেন? আমারতো হয়না। ফোটানো মানে ওই বরফ ভাবটা তাড়ানো। এটা আমি মাঝে সাঝেই খাই, একটু ব্রকোলিও স্টিম করে নিই।

    ইন্দো, কোল্ড ব্ল্যাক কফি চিনি ছাড়া। ইদানিং এটা ধরেছি। আঁতেল বলে আবার জাতে উঠে গেছি।
  • | ১৩ আগস্ট ২০১৫ ২২:৩৮307412
  • কালমেঘ খেতে গেলে বেস্ট হল কলা র মধ্যে পুরে। ঃ)
  • Atoz | ১৩ আগস্ট ২০১৫ ২২:৩৮307413
  • ভালো আইসক্রিম এর সঙ্গে মুড়ি রুটি সন্দেশ কলা সব রকম দিয়ে খাওয়ার এক্সপেরিমেন্ট করা ভালো। এমনকি চাট্টি গরমভাতে আইসক্রীম মিশিয়ে কলা আর সন্দেশ দিয়ে মেখে খাওয়া যেতে পারে।
    বিঃ সঃ যাদের সুগার বেশি তাঁরা দেখবেন না এই পোস্ট। চোখ কান ঢেকে বেরিয়ে যান, লংকা দিয়ে মুড়ি খান।

    ঃ-)
  • 4z | ১৩ আগস্ট ২০১৫ ২২:৩৭307410
  • মিঠুদি, ঐ কাসেলে ঢুকতে দেয় না ঃ-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত