এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | ২৭ জুন ২০১৫ ০৫:৩৫301680
  • আর চন্দ্রাবতী নিয়ে প্রশ্নর উত্তর পেয়ে গেলে আর লিখতে হবে না। কেমন, এটু জেড?
  • i | ২৭ জুন ২০১৫ ০৫:২৪301679
  • বাইনারি,
    আছেন কেমন? বেলাশেষে দেখি নি।
    প্রশংসা শুনে, সমালোচনা পড়ে বহু সিনেমাই দেখতে গিয়ে হতাশ হই। কি জানি, বয়স হচ্ছে বলেই হয়তো ভালোলাগাটা কমে যাচ্ছে। প্রায় সব সময়ই মনে হয়-এ আর নতুন কি বা বড্ড আবেগ জবজবে-সম্পূর্ণ সিনেমা দেখে উঠতে পারি না -এমনও হয়েছে। ওপেনটি নিয়ে এত কথা। কদিন আগে দেখলাম-খুবই সাদামাটা লেগেছিল। মেয়েটি পাড়া ছেড়ে চলে যাচ্ছে,গাড়ির পেছনে ফোয়ারা দৌড়ছে, আর ব্যাকগ্রাউন্ড স্কোরে হে সখা মম হৃদয়ে রহ-এই জায়গাটা মনে থাকবে শুধু।

    এ টু জেড
    যে কথা বলতে এলাম..
    বেশ কিছুদিন আগে হঠাৎ দেখলাম কবি চন্দ্রাবতীকে নিয়ে কিছু জিগ্যেস করেছ কুমুদিদি আর আমাকে। কি জিগ্যেস করেছিলে সেইটা আর খুঁজে পেলাম না। আর একবার জানিও।
    আমার পড়াশোনা অত তো নয়। যাও বা কিছু পড়েছি, মনে আসে না সব সময়। তবু উত্তর জানা থাকলে, এখানেই লিখে যাব। জানিও তোমার প্রশ্ন আর এক বার।

    কিকি,
    ঐ গল্প/ উপন্যাসটা নিয়ে ভেবে যাচ্ছি। হয়তো আমরা সকলেই পড়েছি, কিন্তু তুমি যেভাবে লিখেছ তা আমরা যেভাবে গল্পটা মনে রেখেছি/ ভুলে গিয়েছি-তার সঙ্গে মিলছে না। সেজন্য কেউই ধরতে পারছি না। সুচিত্রা ভট্টাচার্যের মৃত্যুর দিনে এটুজেড একভাবে বাজি গল্পটির কথা বলছিলেন, ড্যাশ আর একরকম ভাবে আর আমার মনে বাজির যে রেশ ছিল সেটা অন্যরকম। মিলছিল না। এই রকম হতে পরে তোমার গল্পটির ক্ষেত্রেও।
    আমার এক আত্মীয়র কথা লিখেছিলাম আগে-একদিন তিনি ধড়মড় করে উঠে বললেন আরে সেই যে সেই নাটকটা-কি বল না-সামনে যাত্রা হচ্ছিল, বৌ পালিয়ে গেল! অনেক পরে বোঝা গেছিল-তপতীর কথা হছে-বিক্রম মদনোৎসবে ব্যস্ত ছিলেন আর সুমিত্রা ঘোড়ায় করে চলে গেলেন।
  • Binary | ২৭ জুন ২০১৫ ০৩:০৭301678
  • একটু চুপি চুপি বলে যাই। কেউ যেন মারতে না আসে। বেলাশেষে আমার ভালো লাগেনি। অভিনয় বা বিষয় নিয়ে কিছু বলার নেই। তবে ট্রিটমেন্ট তা বড্ড বেশি মেলোড্রামাটিক। পালিশ করা সপন সাহা টাইপ। কেউ ঝগড়া করতে আসলে কিন্তু খেলব না। :)
  • a x | ২৭ জুন ২০১৫ ০৩:০০301677
  • কনফেডারেট ফ্ল্যাগের কথাটাও ভুলবেন না।
  • | ২৭ জুন ২০১৫ ০১:৫৫301676
  • খুবই ঘট্নাবহুল দিন। সকালে সুপ্রিমকোর্টের রায়, তারপর ওবামার গান এখন আবার অন্য খবর! ২১ দিন আগে নিউইয়র্কের জেল থেকে পালানো দুই খুনির একজন রিচার্ড ম্যাট কে পুলিশ গুলি করেছে। জীবিত না মৃত জানা যাচ্ছে না।অন্যজন এখনো ধরা পড়েন নি!!!
  • | ২৭ জুন ২০১৫ ০১:৩৩301675
  • চার্লস্টনে ইউলজি দিতে এসে হঠাৎই ওবামা ' অ্যামেজিং গ্রেস' গেয়ে ওঠা এই মুহুর্তে সবচে বড় খবর।
  • SS | ২৬ জুন ২০১৫ ২৩:২২301674
  • kk,
    ধন্যবাদ। এই বছরটা জুডিশিয়ারির জন্যে ইতিহাস হয়ে থাকবে। গতকাল ওবামাকেয়ার আর ফেয়ার হাউসিং অ্যাক্ট আর আজকের ঐতিহাসিক রায়।
  • pi | ২৬ জুন ২০১৫ ২২:৩৬301673
  • হ্যাঁ, সত্যিই দারুণ খবর !
  • kk | ২৬ জুন ২০১৫ ২২:৩০301672
  • SS,

    এখানে ব্যবস্থা থাকলে আপনার ৯-০৫ আর ৭-৪০ এর পোস্টে লাইক দিতাম। ভালো খবর খুব।
  • সিকি | ২৬ জুন ২০১৫ ২২:২২301671
  • :( তাই দেখছি। ধুত্তেরি!
  • kumu | ২৬ জুন ২০১৫ ২২:২০301670
  • দিল্লীতে আসা যাওয়ার মাঝে এলে কেউ একটু লিখে দেবেন।
  • ব্যাং | ২৬ জুন ২০১৫ ২১:৫৫301669
  • ঃ) না এটা বেলাশেষে না।
  • | ২৬ জুন ২০১৫ ২১:৪৯301668
  • এই এটা কদ্যপি বেলাশেষে না, পরিচালক রূপক মজুমদার দেখছিঃ(((
  • byaang | ২৬ জুন ২০১৫ ২১:৪৮301667
  • সিকির কক্ষনো শিক্ষে হবে না। কোনোদিনও না। আবার নিষ্পাপ মনে লিংক দিতে এসেছে।
  • সিকি | ২৬ জুন ২০১৫ ২১:৩৭301666
  • সিকি | ২৬ জুন ২০১৫ ২১:৩৬301665
  • বেলাশেষে ইউটিউবে পাওয়া যাচ্ছে। ঝটপট নামিয়ে নাও।

    আসা যাওয়ার মাঝে নেই।
  • ব্যাং | ২৬ জুন ২০১৫ ২১:০৬301664
  • না গো। আমি খুব ফেঁসে আছি। এমনকি ডাইনোদেরও দেখতে যাওয়া হয় নি।
  • | ২৬ জুন ২০১৫ ২০:৫৬301662
  • কেউ বেলাশেষে আর আসাযাওয়ার লিং থাকলে দেবেন।

    ব্যাং, ইনসাইড আউট দেখলে?
  • | ২৬ জুন ২০১৫ ২০:৫৪301661
  • আমি ও করে যাচ্ছি আপিস
    বাড়ি যাবার ইচ্ছা (এখন) হাপিস!!
  • byaang | ২৬ জুন ২০১৫ ২০:৫৩301660
  • বেলাশেষে লুরুতে রিলিজ করেছে। আসাযাওয়ার মঝেও রিলিজ করেছে। এসে দেখে গেলেই হয়।
  • - | ২৬ জুন ২০১৫ ২০:৪৪301659
  • এত কিছু দেখতে চাইনি। শুধু "বেলাশেষে"-টুকু দেখতে চেয়েছিলুম!
  • aka | ২৬ জুন ২০১৫ ২০:২৫301658
  • এসকালেশন লেনে কা নেহি, দেনে কা হ্যায়।
    টেনশন লেনে কা নেহি, দেনে কা হ্যায়।
    তন্দরুস্তি কি নাম লেনে কা দেনে হ্যায়।
  • শ্রী সদা | ২৬ জুন ২০১৫ ২০:০৮301657
  • শুক্কুরের সন্ধ্যেবেলা, এদিকে দিগন্তে একটি এসক্যালেশন ঘণিয়ে আসছে।
  • | ২৬ জুন ২০১৫ ১৯:৪১301655
  • নেমন্তন্নের আপডেটঃ কাল বাচ্চাটাকে খাইয়ে খুব খুশি হয়েছি। সবই তার খুব ভালোলেগেছে। সে প্রচুর খেয়ে আবার কবে খেতে আসতে পারে জানতে চেয়েছেঃ)
  • SS | ২৬ জুন ২০১৫ ১৯:৪০301654
  • আমেরিকায় গে ম্যারেজ লিগ্যাল।
    Supreme Court Legalizes Gay Marriage Nationwide
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত