এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  প্রশ্ন

  • সাহিত্য ক্যুইজ় 

    পেরেক ও ব্রায়েন
    প্রশ্ন | ২২ জুলাই ২০২৬ | ২৩৯ বার পঠিত
  • সাহিত্য ও সাহিত্যিক বিষয়ক ক্যুইজ় শুরু করছি। রিভার্স ইমেজ সার্চ বা এ-আই বা গুগল সার্চ করলে উত্তর দেওয়ার দরকার নেই।
     
    ১) নিচের ছবিতে দুই বিখ্যাত লেখক। একজন অবশ্যই প্রস্তরীভূত।

    প্রশ্ন - কার মূর্তি? আর দর্শকটি কে?



    ২) "যৌবরাজ্যে মৃত্যু বলে কিছু নেই"। কে লিখেছিলেন? কার সম্বন্ধে? (হিন্টঃ একটি কবিতাসমগ্রের মুখবন্ধে লেখা)

    ৩) দেবেশ রায়ের আত্মজীবনী "জলের মিনার জাগাও" শুরু হচ্ছে এই দুই লাইন দিয়ে,

    "আওর আমার হইল বিস্মরণ,
    আমার জলের মিনার জাগান হইল না"।

    এই "আওর" শব্দের অর্থ কি?

    ৪) " আমি এই প্রেম, পরাজিত প্রেম তোমাকে দেবো না প্রিয়" - কবি কে? কবিতার নাম কি?

    ৫) নিচের অংশটি একজন বিখ্যাত বাঙালি মনীষীর লেখা, যাঁর জীবনীপরিচয়ে লেখা, "কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে দুই বছর প্রাথমিক শিক্ষা লাভ করেন। বাবার মৃত্যু ঘটলে তাকে স্কুল ছেড়ে কর্মজীবনে প্রবেশ করতে হয়। কিন্তু তিনি বাড়িতে পড়াশোনা করে গণিত, ভূগোল, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয় অধ্যয়ন করেন। তিনি জ্যোতিষবিদ্যা ও হিন্দুশাস্ত্রেও বুৎপত্তি লাভ করেন৷ ইংরেজি, বাংলা, সংস্কৃত, ফার্সি ও জার্মান ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন৷"

    কার কথা হচ্ছে?



    (সবকটা প্রশ্নের ঠিক উত্তর দিলে তাকে গরমাগরম জিলাপি ও শিঙ্গাড়া খাওয়ানো হবে।)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বাহ এটা বেশ তো। কেউ উত্তর দেয় না কেন? | ২২ জুলাই ২০২৬ ১৬:৫৫748075
  • ১- এজরা পাউন্ডের মূর্তি, দর্শক জানি না।
    ২- নবারুণ, ভাস্কর
    ৩- আওর আর হাওর কি একই? নাকি আওরের অন্য কোনওঅ মানে আছে?
    ৪-
    ...শিথানে আমার ধূপে চন্দনে পাপ,
    রক্তে আমার কালো সময়ের ক্লেদ
    নষ্ট চাঁদের পুন্নিমাহীন নিষ্ফলা প্রান্তর-
    নষ্ট জীবন তোমাকে দেবো না প্রিয়,
    বন্ধ্যা বাসনা দেবো না তোমারে...
    -রু.ম.শ
    ৫- অক্ষয় কুমার দত্ত। আমার এক আত্মীয় এঁর এক অধস্তন তৃতীয় না জানি চতুর্থ পুরুষের মোসাহেব ছিলেন, তাঁদের পাপ পুণ্য নিয়ে বলতে গেলে অনর্থক কুচ্ছো হবে, বাবু ও মোসাহেব দুইই গত হয়েছেন।
  • যাহ | ২২ জুলাই ২০২৬ ১৭:২৩748076
  • দ্বিতীয়টা লিখতে যাচ্ছিলাম
  • kk | ২২ জুলাই ২০২৬ ১৯:১৮748079
  • তিন নং সম্পর্কে একই কথা আমারও। আওর আর হাওর (বা হাওড়) কি একই জিনিষ?
  • যদুবাবু | ২২ জুলাই ২০২৬ ২২:০৭748084
  • @ কেকে, বাহ -

    না, এক-ই জিনিষ না। হাওর সম্ভবত জলাভূমি। (জনপ্রিয় লোকগানের লাইন, "হাওর থেইকা আইলোনা গাই, বাছুর আমার বান্ধা নাই" - এক-ই না?)
     


    বাকিসব উত্তর প্রথমজন (বাহ) দিয়েই দিয়েছেন, তবে প্রথম উত্তরটা পুরো ঠিক না, এজরা পাউণ্ড দর্শক। মূর্তি অন্য কেউ, এজরা পাউণ্ড তাঁর লেখার ভক্ত/গুণগ্রাহী ছিলেন। হিন্ট - ছবিটা Zurich-এর Fluntern cemetery-তে তোলা, ১৯৬৭ সালে। (মানে আমার তোলা নয়, নেটে পেয়েছি।)
  • ছবি | ২২ জুলাই ২০২৬ ২২:১৪748085
  • আরে ছিছি, তাই তো। এই ছবিটা কোথাও কখনও দেখে বিবরণটা মনে ছিল, কোনটা কে সেসব অর্ধেক ভুলে গেছি আর আর অর্ধেক গুলিয়ে ফেলেছি।
     


    আওর মানে আড়াল- বাহ- এটা কখনও শুনিনি।
  • আওর | ২২ জুলাই ২০২৬ ২২:৪৮748086
  • আওর শব্দটা খুবই মাথায় ঘুরছে।
    আওড় বলে আর একটা শব্দ আছে, আর কী আশ্চর্য, রবিবাবু শব্দটা একাধিকবার ব্যবাহার করেছেন, কখনও লক্ষ্যই করিনি।
     
    ...
    কাটিয়ো সাঁতার যদি জানা থাকে,
    তলিয়ে যেয়ো না আওড়ের পাকে,
    নিজেরে ভাসায়ে রাখিতে না জান
    ভরসা ডাঙার পারে —
    যতই নীরস হোক-না সে তবু
    নিরাপদ জেনো তারে।
     
    (খেয়া- পথের শেষ)
     
    আওড়-এর অর্থ অবশ্য একেবারে আলাদা, ডিকশনারি বলছে 'নদীর জল যে স্থানে ঘূৰ্ণপাক দিয়া বিপরীত দিকে যায়'।
  • . | ২২ জুলাই ২০২৬ ২৩:৪৮748087
  • ২২ জুলাই ২০২৬ ২২:১৪
     
    জয়েস?
  • যদুবাবু | ২৩ জুলাই ২০২৬ ০০:৩৫748088
  • হ্যাঁ। জেমস জয়েসের মূর্তি। ছবিটাও জয়েস।
  • যদুবাবু | ২৩ জুলাই ২০২৬ ০০:৩৭748089
  • ২২.৪৮, "আওড়" জানতাম না। একটা নতুন শব্দ শেখা হল।
  • | ২৩ জুলাই ২০২৬ ০০:৫৩748090
  • এই আওড়, আড়াল, জল, জলের মিনার, এগুলোর সঙ্গে সেই দুর্যোধনের দ্বৈপায়ন হ্রদে লুকোন আর জলের মিনারের আড়াল তৈরী করে নিজেকে বাঁচানো, তার যোগ আছে মনে হয়। হয়ত, ঐ গল্প থেকে ঐ গান, দেবেশবাবুও মনে হয় সেরকম লিখেছিলেন যে আত্মগোপনতার উপায়, নিজেকে লুকোবার উপায়, আত্মজীবনী লেখার মধ্যে দিয়ে ভেঙে যাচ্ছে।
    তো, অমিয়ভূষণের এক ইন্টারভিউতে ছিল, দুর্যোধনের জলের মিনার প্রসঙ্গে, we consciously create dreams in which we enter এবং লেখাই হল সেই স্বপ্ন যার মধ্যে লেখক ঢুকে পড়ে। দেবেশ রায়ের আত্মগোপনতা আর অমিয়ভূষণের স্বপ্ন, দুটোর মধ্যে তো যোগ আছে। ক্রিয়েটিভ গদ্যের লেখক স্বপ্ন বা লেখা দিয়েই আত্মগোপনতা তৈরী করে, আত্মজীবনী লিখলে যেন সেই আড়াল ভেঙে যায়।
  • . | ২৩ জুলাই ২০২৬ ০১:১৬748091
  • আমাদের শহরে জয়েসের নামে একটা রাস্তাও আছে।
    ঐ কবরখানার কাছেই আমার অফিস ছিল এক সময়ে।
  • অরিন | ২৩ জুলাই ২০২৬ ১৪:০৪748095
  • ১ নম্বরের দর্শক খুব সম্ভবত JRR Tolkien
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন