অন্য দেশের পাখি - ২ : শেখরনাথ মুখোপাধ্যায়
বুলবুলভাজা | ধারাবাহিক : উপন্যাস | ০৪ আগস্ট ২০২৪ | ২২৩৮ বার পঠিত | মন্তব্য : ৫
আসলে কী জানিস তো, সায়েন্স শুধুমাত্র কয়েকজন হাতে গোনা লোকের জন্যে, তা নিয়ে মাথা ঘামাবেন শুধু অল্প কয়েকজন বিশেষজ্ঞ বিজ্ঞানী, এ রকমটা মানতে চাইছেন না এখনকার বিজ্ঞানীরা। তাই বিজ্ঞানের নানারকমের আবিষ্কার, নানারকমের আইডিয়া, এসব ব্যাপারে আজকাল সারা পৃথিবীতেই অনেক পপুলার লেকচার আয়োজন করে বিভিন্ন সায়েন্টিফিক ইনস্টিট্যুট। হায়দ্রাবাদে এমন একটা বিষয় নিয়ে আলোচনা – সেন্ট্রাল ইনস্টিট্যুট অব ইংলিশ, ওসমানিয়া য়্যুনিভার্সিটি, এসব জায়গার লোকজনদের জানাতে হবে না?